Home আঞ্চলিক খুলনার পাইকগাছায় ইয়াবা ব্যবসায়ী আটক

খুলনার পাইকগাছায় ইয়াবা ব্যবসায়ী আটক

46
গাজী মোঃ আব্দুল আলীম।।
খুলনার পাইকগাছায় মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ীকে বাবুকে আটক করেছে থানা পুলিশ। প্রাপ্ত সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নামে থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরি দর্শক ওয়াহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কপিলমুনি খেয়াঘাট এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদ পায়।
এসময়ে পুলিশ সদস্যদের নিয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শেখ শরিফুল ইসলাম বাবু (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। শাহিনুর (৩৫) নামে অন্য একজন পালিয়ে যায়। শরিফুল ইসলাম এর স্বীকারোক্তিতে তার কাছে থাকা ১৫ টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
উপরে উল্লেখিত বিষয় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ইয়াবা সহ আটক ব্যক্তির নামে থানায় মাদক মামলা হয়েছে। বুধবার সকাল তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।