মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে ২৩ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল- মামুনের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যদের সাথে বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলোচনা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান,সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা,ডিআইও-১, ডিএসবি, চুয়াডাঙ্গা;আবু জিহাদ ফকরুল আলম খান, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখার ফেরদৌস ওয়াহিদ টিআই প্রশাসন, ট্রাফিক বিভাগের ওলিউজ্জামান চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গার নাবিলা রুখসানা, কানিজ সুলতানা, প্রোগ্রাম অফিসার, ওয়েব ফাউন্ডেশন; নাজমুল হক স্বপন, প্রধান সম্পাদক, সময়ের সমীকরণ ও সভাপতি সাংবাদিক সমিতি; মনিরুজ্জামান, সদস্য সচিব, জেলা কমিউনিটি পুলিশিং;শাহ আলম সানি, প্রতিনিধি, প্রথম আলো প্রমুখ।











































