।। খবর বিজ্ঞপ্তি।।
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে আজ (বুধবার) ১১ অক্টোবর বেলা ১টা থেকে ২টা পর্যন্ত অবস্থান কর্মসুচি পালন করবে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট খুলনা।
খুলনা জেলা আইনজীবী সমিতির সামনে অবস্থান কর্মসূচীতে দলমত নির্বিশেষে সকল সচেতন আইনজীবীকে অংশগ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট খুলনা ইউনিটের সভাপতি এ্যাড. গাজী আব্দুল বারী।











































