আন্তর্জাতিক ডেস্ক।।
গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করতে পারে ইসরায়েল। রিজার্ভ রাখা হয়েছে ৩ লাখ সেনা।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
শনিবার সকালে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে সহস্রাধিক মানুষ।
ক্রমেই স্থল অভিযানের শঙ্কা জোরালো হচ্ছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। গাজায় সর্বাত্মক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গাজা উপত্যকাকে মরুভূমি বানিয়ে ফেলবেন তারা। তিনি গাজাবাসীদের এখনই এই ভূখণ্ড ত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। সীমান্তে রিজার্ভ রাখা হয়েছে ৩ লাখ সেনা।
নেতানিয়াহু বলেন, আজকের এই কালো দিনের চরম প্রতিশোধ নেব আমরা। যে তরুণরা প্রাণ হারির্য়েছে তাদের প্রতিশোধ নেবো আমরা। হামাসকে লক্ষ্য করে আমরা হামলা চালাবো, গাজা উপত্যকা এক বিরাণ মরুভূমি হয়ে যাবে। গাজার নাগরিকদের বলছি, আপনার চলে যান, আমরা প্রত্যেকটি কোনায় কোনায় অভিযান চালাবো।











































