
১২ অক্টোবর শ্র’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে সিবিএ, নন-সিবিএ ও সরকারী সেক্টরের প্রস্তুতি-সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ১২ অক্টোবর বৃহস্পতিবার জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে- সিবিএ, নন-সিবিএ ও সরকারী সেক্টরের উদ্যোগে সোনালী ব্যাংক এমপ্লোয়ীজ ইউনিয়নের কার্যালয়ে এক প্রস্তুতি-সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন খুলনা মহানগর শ্রমিক লীগের সভাপতি ও রেলওয়ে শ্রমিক লীগ, খুলনা’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া। পরিচালনা করেন সোনালী ব্যাংক এমপ্লোয়ীজ ইউনিয়নের সভাপতি মো: বাবুল হোসেন।
উক্ত সভায় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে, সকল নেতাকর্মী’সহ সর্বস্থরের শ্রমিক কর্মচারী’দেরকে যথাসময়ে মিছিল সহকারে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান এবং দলিয় সকল কর্মসূচীতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, অগ্রনী ব্যাংক সিবিএ খুলনা’র সভাপতি কাজী আব্দুল ওহাব, বাংলাদেশ কৃষি ব্যাংক সিবিএ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম খান, কর্মসংস্থান ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কিংকর সাহা, রুপালী ব্যাংক সিবিএ খুলনা’র সভাপতি মো: মুস্তাফিজুর রহমান, বিটিসিএল সিবিএ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো: শরীফ মোর্ত্তজা আলী, জনতা ব্যাংক সিবিএ খুলনা’র মো: মতিউর রহমান, অগ্রনী ব্যাংক সিবিএ খুলনা’র সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান মোল্লা, পিএমজি সিবিএর সভাপতি মো: আজিম উদ্দিন, জীবন বীমা কর্পোরেশন সিবিএ খুলনা’র কাজী রফিকুল ইসলাম বারী, মো: সাইফুল ইসলাম অপু, মো: রেজাউল করিম, সোনালী ব্যাংক এমপ্লোয়ীজ ইউনিয়ন খুলনা’র মো: আতিকুর রহমান, মো: মান্নান, মজিবুর রহমান, দেলোয়ার হোসেন, মো: সেকেন্দার সহ প্রমূখ নেতৃবৃন্দ ।
দাকোপ প্রেসক্লাবের শোক বিবৃতি
দাকোপ প্রতিনিধি
দাকোপ প্রেসক্লাবের অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) ও দৈনিক ইত্তেফাক পত্রিকার দাকোপ প্রতিনিধি বিধান চন্দ্র ঘোষের মা গৌরি রানী ঘোষ (৭৫) সোমবার আনুঃ বেলা ১১ টায় খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ব্রেন স্ট্রোকে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও কন্যাসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন। তার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দাকোপ প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন প্রেস ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, শচীন্দ্র নাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, শেখ মোজাফফার হোসেন, সিনিয়র সহ-সভাপতি জি এম জাকির হোসেন, কুমারেশ বিশ^াস, যুগ্ম- সাধারণ সম্পাদক দীপক সরদার,দপ্তর সম্পাদক পারুল বেগম, কার্যনির্বাহী সদস্য দীপক রায়, জয়ন্ত রায়, সদস্য স্বপন কুমার রায়, জুবায়ের রহমান লিংকন, জি.এম আজম, তুষার দাস, গাজী আবুল বাশার, সোহাগ আহমেদ, মোঃ মামুনুর রশিদ, শামীম হোসেন, মনিরুল ইসলাম মনি, মোঃ রুহুল আমীন, গাজী সরোয়ার হোসেন, মজনু ফকির, প্রবীর রায় বাপ্পী।
প্রতাপ ঘোষের পিতা -মাতার মৃত্যুবার্ষিকী
বটিয়াঘাটা প্রতিনিধি
আজ মঙ্গলবার সন্ধ্যায় একাদশী তিথিতে অধিবাস’র মধ্য দিয়ে শুরু হচ্ছে বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার বটিয়াঘাটা অফিস প্রধান, বসুন্ধরা গ্রুপের ইষ্ট- ওয়েষ্ট মিডিয়া গ্রুপের দৈনিক কালের কন্ঠ ও বাংলাদেশ প্রতিদিন’র খুলনা জেলার মার্কেটিং এক্সিকিউটিভ এবং দি নিউজ টাইমস’র খুলনা ব্যুরো প্রধান প্রতাপ ঘোষের পিতা স্বর্গীয় যতীন্দ্র নাথ ঘোষ’র ২৭ তম ও মাতা স্বর্গীয়া রাধা রানী ঘোষ’র ৪র্থ তম মৃত্যুবার্ষিকী।বার্ষিকীটি পালন উপলক্ষ্যে স্বর্গীয়দ্বয়ের জৈষ্ঠ্য পুত্র জেলা প্রশাসকের কার্যালয়ের অব: প্রধান সহকারী রমেশ চন্দ্র ঘোষ’র উপজেলা আবাসিক এলাকাস্থ বাসভবনে নানান ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে সন্ধ্যায় অধিকাস কীর্তন ও মহাপ্রভুর ভোগ নিবেদন,ভাগবত আলোচনা ও কীর্তন এবং পরদিন বুধবার ব্রহ্মমুহুর্তে মহাপ্রভুর উদ্দেশ্যে ভোগ নিবেদন, ভাগবত আলোচনা ও ধর্মীয় গান এবং দুপুরে দরিদ্র নারায়ন সেবা। স্বর্গীয়দ্বয়ের আত্মার চির শান্তি কামনায় প্রয়াত’র মেঝো পুত্র প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে কর্মরত বিধান চন্দ্র ঘোষ ও সেজো পুত্র অধ্যাপক জীবন কৃষ্ণ ঘোষ সকলের কাছে দন্ডপাত বিনম্র আহবান জানিয়েছেন । উল্লেখ্য যতীন্দ্র নাথ ঘোষ ১৯৯৬ সালের ২৩ সেপ্টেম্বর এবং রাধা রানী ঘোষ ২০১৯ সালের ৩রা জুলাই ঐতিহ্যবাহী ঘোষ পরিবারের পার্থিব জগতের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দেন।
কুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে টেকনিক্যাল সেমিনার অন “এ প্রসেস টু এ্যাসেস ট্রাস্টঅর্থি এআই” অনুষ্ঠিত হয়েছে। ০৯ অক্টোবর সোমবার সকাল ১১টায় বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হেলাল-আন-নাহিয়ান। সেমিনারে স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএ’র ইনটেল এর রিসার্চ সায়েন্টিস্ট ড. জেসমিন জাহান তিথি। সেমিনারে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
ইন্দুরকানীতে মাতৃত্বকালীন ভাতা বিতরন
ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদ দাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের(এসডিএফ)উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র মাঝে মাতৃত্বকালীন ভাতা বিতরন করা হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকী এর সভাপত্বিতে প্রধান অথিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম,মতিউরহমান, বক্তব্য রাখেন মহিলা ভাইন্স চেয়ারম্যান দিলরুবা মিলন, এসডিএফ জেলা ম্যানেজার হাফিজ আল মামুন, জেলা কর্মকতা ডাঃ মুক্তা পাশা ,ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এইচ, এম,ফারুক হোসাইন, ডাঃ নুর উদ্দিন প্রমুখ ্
বেতাগায় ধানের ক্ষেতে ওপেন স্কাই শো-লিফলেট বিতরন কার্যক্রম শুরু
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রোপা আমন ধানের ক্ষতিকর পোকা মকড় যেমন বিপিএইচ মাজরা ও পাতা মোড়ানো পোকা নিয়ন্ত্রনে আলোকফাঁদ স্থাপন ও ওপেন স্কাই শো-লিফলেট বিতরন কার্যক্রম শুরু করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বেতাগা ইউনিয়নের মাসকাটা মাঠে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় স্থানীয় শতাধিক কৃষক/কৃষানীরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন কৃষি সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি শেখ আসাদুজ্জামান তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার নয়ন কুমার সেন, উপসহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল, মোঃ সোলায়মান আলী মন্ডল, নবনীতা জোদ্দার, সিনপেক্স এগ্রোক্যামিকাল লিমিটেড এর এরিয়া ম্যানেজার সিরাজুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম। এব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আধুনিক উদ্ধাবনী প্রযুক্তি যার মাধ্যমে একই জায়গায় একসঙ্গে আলোকফাঁদ কৃষকদেরকে সচেতন করা যায়। ধান পাকার আগ মুহুত্ব পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য তিনি কৃষি বিভাগের প্রতি আহবান জানান।
ফকিরহাটের আল-হেরা ফাজিল (প্রস্তাবিত) মাদ্রাসায় নবীন বরণ ও সবক অনুষ্ঠান
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের আল-হেরা ফাজিল (প্রস্তাবিত) মাদ্রাসার উদ্যোগে আলিম ও ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও সবক অনুষ্ঠান সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি ও হ্যামকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ডঃ আব্দুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, মাদ্রাসার প্রতিষ্টাতা সদস্য আ,ন,ম, ইউনুস আলী ও শরাফপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ওলিউর রহমান, স্বাগত বক্তব্য প্রদান করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম। মাদ্রসার আরবি বিভাগের প্রভাষক মোঃ গোলাম মওলা এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক শেখ জাহাংগীর হোসেন, সহকারী শিক্ষক হাওলাদার আঃ হাকিম, মাওলানা নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক মাওলানা মাহম্মুদুল হাসান, ইংরেজি বিভাগের প্রভাষক আঃ রব ও ছাত্র মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের রজনিগান্ধার ফুল দিয়ে বরন ও অতিথিদের সাম্মান সুচক ক্রেষ্ট দিয়ে সম্মানিত করা হয়। ##
ইন্দুরকানীতে জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষে সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে সংবাদ সংম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইন্দুরকানী প্রেসক্লাব মিলনায়তনে রূপসী বাংলা উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের আয়েজনে প্রেসক্লাব সভাপতি এইচএম ফারুক হোসাইনের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, ইন্দুরকানী সরকারী কলেজের অধ্যাপক জাকারিয়া হোসেন, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি মাহামুদুল হক দুলাল, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র শিক্ষক আরিফুজ্জামান প্রমুখ। সংবাদ সম্মেলনের উদ্দেশ্য, মূল প্রবন্ধ পাঠ ও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- মনিরুজ্জামান খান, আবুল কালাম গাজী, ইকরামুল সিকদার, শাহাদৎ হোসেন বাবু, আল-আমিন হোসেন, কেএম শামীম রেজা, নাসরুল্লাহ্ আল কাফী, শফিকুল ইসলামসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। সংবাদ সম্মেলনে সরকারের তামাকমুক্ত বাংলাদেশ গড়া অঙ্গিকার বাস্তবায়ন, তামাক নিয়ন্ত্রন আইন সংশোধন ও বাস্তবায়ন এবং তামাক কোম্পানীর অপতৎপরতা রোধে সরকারের কাছে দাবি ও সুপারিশ পেশ করেণ বক্তারা। সভাটি সঞ্চালনা করেন কর্মসূচী সমন্বয়কারী মোঃ আলতাফ হোসেন।
ডুমুরিয়ার শলুয়া- আমভিটা বাজারে এ্যাড. সাইফুলের গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী, খুলনা জেলা আইনজীবী সমিতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম ডুমুরিয়া উপজেলার শলুয়া এবং আমভিটা বাজারে গণসংযোগ এবং শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করেন। গতকাল সোমবার বিকালে অনুষ্ঠিত এ গণসংযোগেকালে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ জোয়ারদার, অ্যাডভোকেট মো. এনামুল হক, এ্যা. এস এম তারিক মাহমুদ তারা, অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন, অ্যাডভোকেট এম এম সাজ্জাদ আলী, কাজী আলমগীর হোসেন, সরদার আব্দুল গনি, অধ্যাপক হযরত আলী, হাজী লুৎফর রহমান গাজী, রামপ্রসাদ জোরদার, হিমাংশু বিশ্বাস, আদিত্য মন্ডল, এডভোকেট কে এম মিজান, অ্যাডভোকেট আব্দুল জলিল, অ্যাডভোকেট মতিয়ার রহমান, অ্যাডভোকেট মনিরুজ্জামান মানিক চৌধুরী, এ্যাড. আফরোজা খানম মিতা, অধ্যাপক সিরাজুল ইসলাম, মোহাম্মদ আনিসুর রহমান, এডভোকেট আশরাফ আলী পাপ্পু, মোহাম্মদ ইউসুফ আলী, ব্যাংকার আব্দুল হামিদ, মোহাম্মদ লিখন, এডভোকেট অশোক গোলদার, মোঃ শফিকুল ইসলাম টুটুল, এডভোকেট শেখর ঢালী, অ্যাডভোকেট মেহেদী হাসান, সিরাজ মেম্বার, শাহিন সদ্দার মেম্বার, মোঃ শরিফুল ইসলাম লিটু, রমেশ চন্দ্র তরফদার, এস এম শাওন, পল্লব বৈরাগী, উৎপল মল্লিক, বিপুল মন্ডল, বিনয় মন্ডলু, প্রদীপ মন্ডল, শৌণিক বাগচী, অশোক ঘরামী, দিলীপ বসাক, লিংকন বসাক, স্বপন সরকার , গোপাল বালা, সনিত সরকার, সরজিত ঘরামি, পল্লব বিশ্বাস, দেবাশীষ সরকার, সুদীপ মৈত্র, সঞ্জয় রায়, অমিত মন্ডল, অনুপ বিশ্বাস, বুদ্ধদেব মন্ডল, অমিত বালা, শিশির বিশ্বাস, সুধীর বিশ্বাস, মনি মোহন, মোহাম্মদ আলমগীর হোসেন, সানকিন মন্ডল, মোহাম্মদ রবিউল ইসলাম মিঠু, অ্যাডভোকেট নিউটন মন্ডল, এডভোকেট আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট সঞ্জয় পাল, এডভোকেট সজীব বৈরাগী, এডভোকেট মোঃ সজিব, শরিফুল ইসলাম মুন্না, ওহিদুজ্জামানন গোলাপ, অ্যাডভোকেট প্রজেস রায়, মো. রিয়াজ হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, মোঃ ফারুক শেখ, মো. কামরুল ইসলাম, মোঃ হায়দার আলী, আব্দুল মান্নান, মোহাম্মদ রফিক, মোহাম্মদ সাগর, রফিকুল ইসলাম রাসেল, মোঃ রুহুল শেখ, তাপস রাহা, অ্যাডভোকেট মিল্টন বাগচী, অ্যাডভোকেট এমএম আশরাফুল আলম রাজু, সাংবাদিক সোহেল প্রমুখ। ##
ঝিনাইদহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা শ্লোগানে উজ্জীবিত হয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝিনাইদহ জেলা সমাবেশ ২০২৩ ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী, বিএএম। সমাবেশে প্রধান অতিথি বলেন, দেশের প্রতিটি অঙ্গনে আনসার ও ভিডিপি সদস্যরা স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রেখে চলেছেন। বর্তমান সরকার নানা পদক্ষেপে এ বাহিনীকে সুসজ্জিত করেছেন। শুধু পোশাক পরিবর্তন নয়, অন্যান্য বাহিনীর মতোই এই বাহিনীকে আজ মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন আয়োজনকে নির্বিঘ্নে সম্পূর্ণ করতে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের ভূমিকা প্রশংসনীয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর এর পরিচালক (অঙ্গীভূতকরণ) মো: আহসান উল্লাহ এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এম হারুন অর রশিদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো: ইয়ারুল ইসলাম, সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ, জেলা কমান্ড্যান্ট, মাগুরা চন্দন দেবনাথ, বিভিএম, অতিরিক্ত পুলিশ সুপার, এস এম রাজু আহমেদ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট, ঝিনাইদহ মো: সোহাগ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সমাবেশ শেষে প্রধান অতিথি প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরুপ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাই সাইকেল, ছাতা, ক্রোকারিজসহ বিভিন্ন ধরনের পুরুস্কার বিতরণ করেন।
সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কমান্ড্যান্ট, ঝিনাইদহ মো: সোহাগ হোসেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রশিক্ষক মোঃ জসিম উদ্দিন ও উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া আকতার।
রূপসায় শেখ হাসিনা’র সরকারের উন্নয়ন তুলে ধরে গণসংযোগ করেন নগর যুবলীগ সভাপতি পলাশ
খবর বিজ্ঞপ্তি
রূপসা প্রতিনিধি: রূপসায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৪-আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খুলনা মহানগর যুবলীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা সফিকুর রহমান পলাশ গতকাল ৯ অক্টোবর সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত রুপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের অচিনতলা মাদ্রাসা মোড়,কালিবাড়ি বাজার,রহিম নগর বাজার সহ বিভিন্ন স্থানে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করেন।
গণসংযোগ কালে তার সাথে উপস্থিত ছিলেন
রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আয়ূব মল্লিক বাবু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দীন,আওয়ামীলীগ নেতা আলমগীর মল্লিক,রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু,জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী জিনাত রেহেনা ময়না,মাহাবুব উল আলম,উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব আশরাফ আলী রাজ,সাবেক জেলা যুবলীগ নেতা নাসির হোসেন সজল,ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউপি সদস্য আশরাফুল মোড়ল,ইউপি সদস্য আব্দুর রাজ্জাক,সংরক্ষিত ইউপি সদস্য রেশমা আক্তার, লিপিকা রানী দাস, আওয়ামী লীগ নেতা আশিক আহসান লিখন,আজগর আলী,জিয়াউল আহসান লিপন,যুবলীগ নেতা বাদশা মিয়া,শাহরিয়ার হোসেন মানিক, জেলা শ্রমিকলীগ নেতা হায়দার আলী খান,ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জাহিদুর রহমান,ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা,জহির আব্বাস,হেলাল মল্লিক,ওয়ার্ড যুবলীগ সভাপতি আঃ আজিজ শেখ,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলু,আঃ রহিম মিনা,তুষার দাস,পিন্টু মল্লিক,জনি খান, হাসান আলী,আঃ রহিম মিনা,শাহাদাত ব্যাপারী,মিলন মোড়ল,ফরহাদ শেখ,রাজ শেখ,শেখ মহিদুল ইসলাম,ইসমাইল শেখ, ফরিদ শেখ,আবরার বিশ্বাস প্রমূখ।
আমরা সহিংসতা পরিহার করে অহিংসতার সাথে বসবাস করতে চায়: ডা: আ ফ ম রুহুল হক
জ্বলেমিন হোসেন,আশাশুনি
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষের সম অধিকার রয়েছে। আমরা সহিংতা বর্জন করে অহিংসতার সাথে বসবাস করি। আমরা অসুরকে বদ করে আমাদের প্রত্যেকের ভেতরে শান্তি স্থাপন করতে চাই। আমাদের ভেতর কিছু অসুর প্রকৃতির লোক রয়েছে, তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করা দরকার। সোমবার (৯ অক্টোবর) বেলা ১১.৩০ টায় আশাশুনি সদর দূর্গা পুজা মন্দির প্রাঙ্গনে আসন্ন শারদীয় দূর্গাপূজা়’২৩ উদযাপনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি এ কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি আরও বলেন, শেখ হাসিনা আছে বলেই ঘরে ঘরে বিদ্যুৎ, বছরের শুরুতেই প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই, গৃহহীনের গৃহ প্রদান ও দেশে উন্নয়নের জোয়ার বইছে। অতএব, শেখ হাসিনা মানে বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই উন্নয়ন। তিনি বুধহাটা, খাজরা সহ এলাকায় জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সম্ভব সবকিছু করবেন বলে আশ্বাস প্রদান করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার বৈদ্য। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দীপ, আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম, এস এম হোসেনুজ্জামান, মাহাবুবুল হক ডাবল, ওমর সাকি ফেরদৌস পলাশ, পল্লী বিদ্যুতের এজিএম লিটন কুমার মন্ডল, ফায়ার সার্ভিস স্টেন ইনচার্জ আবুল কালাম আজাদ, আনসার ও ভিডিপি ইন্সট্রাক্টর সুজন কুমার মিত্র, বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের অরবিন্দ সানা (কাদাকাটি), ডা: বিনয় কৃষ্ণ মিত্র (প্রতাপনগর), সুপদ মণ্ডল (আনুলিয়া), বীর মুক্তিযোদ্ধা দিনের চন্দ্র মন্ডল (খাজরা), রমেশ চন্দ্র মন্ডল (শ্রীউলা), সহকারী প্রধান শিক্ষক মিলন কুমার মন্ডল (সদর), সুরঞ্জন কুমার ঢালী (বড়দল), সুধাংশু রাহা (দরগাহপুর), পরিমল কুমার দাস (কুল্যা), অনাঙ্গ কুমার দাস (বুধহাটা), প্রভাষক রবীন্দ্রনাথ সরকার (শোভনালী) প্রমুখ। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগ, প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, রিচার্জার এলইডি লাইট স্থাপন সহ আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে প্রশাসন সম্ভব সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছেন বলে আশ্বাস প্রদান করা হয়।
আশাশুনিতে জাতীয় তামাক মুক্তদিবস পালন ও সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি
আশাশুনিতে জাতীয় তামাক মুক্তদিবস’২৩ পালন ও দেশব্যাপাী তামাক নিয়ন্ত্রণ আইনের লক্ষ্যে ‘তামাক কোম্পানির বেপরোয়া’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে এনজিও মৌমাছির প্রধান কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ তামাক বিরোধী জোট, এইড ফাউন্ডেশন, সুন্দরবন ফাউন্ডেশন, গণচেতনা, যুগেরযাত্রী, মিডা, প্রভা, সিমান্ত, ডুইডো ও মৌমাছির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। লিখিত বক্তব্য পাঠ করেন, কামাল আহম্মেদ মুকুল, মিডার নিবার্হী পরিচালক দুলাল চন্দ্র দাশ, মৌমাছি’র সভাপতি রঞ্জনদেব বম্মর্ন। মৌমাছি’র নিবার্হী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চলনায় বক্তব্য রাখেন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, সুন্দরবন ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক শেখ আবজাল হোসেন, সনাতন ধর্ম জাগরণী সংঘের সহ:সম্পাদক হরেন্দ্র নাথ সরকার, প্রশান্ত মিস্ত্রী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা বিবেকানন্দ মন্ডল লিটন, রমেশ মন্ডল, নিরঞ্জন মাহাত, মরিয়ম খাতুন। সাংবাদিকদেও প্রশ্নের জবাবে তারা জানান সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে নানা কার্যক্রম হাতে নিয়েছে। অথচ তামাক কোম্পানিগুলো সরকারের জনস্বাস্থ্য রক্ষার এই মহৎ উদ্যোগকে ব্যাহত করতে নানা অপচেষ্টা চালাচ্ছে। এ অপচেষ্টার মূল উদ্দেশ্য দেশের তরুণ সমাজকে ধূমপানের দিকে আকৃষ্ট করা। তারা আইন ভঙ্গ করে বিজ্ঞাপন করার পাশাপাশি, প্রণোদনা, রেষ্টুরেন্টে ধূমপানের স্থান তৈরি, বিশ্ববিদ্যালয়ে দূত নিয়োগ করছে। আপনার সন্তানকে ধূমপায়ী বানিয়ে বাণিজ্য করাই তাদের উদ্দেশ্য। দেশে ব্যবসা করা ২টি বিদেশী সিগারেট কোম্পানি এই বেআইনী কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন বলেও জানান। এ সময় তারা দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী চূড়ান্ত করা, তামাক কোম্পানির প্রভাব থেকে নীতি সুরক্ষায় এফসিটিসি এর অনুচ্ছেদ ৫.৩ অনুসারে ‘কোড অব কন্ডাক্ট’ গ্রহণ, ‘জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি’ দ্রুত চূড়ান্ত এবং দেশব্যাপী যথাযথ কার্যক্রম গ্রহণ, টাস্কফোর্স কমিটিসমূহ সক্রিয় করা, কমিটির ত্রৈমাসিক সভা নিয়মিতকরণ, সভার সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করা, আইন লঙ্ঘনের দায়ে তামাক কোম্পানি/প্রতিনিধিকে আর্থিক জরিমানার পাশাপাশি জেল প্রদান, আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানিগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, তামাক নিয়ন্ত্রণ আইন মনিটরিং কার্যক্রমের সাথে বেসরকারী সংস্থাগুলোকে সম্পৃক্ত করা, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করার দাবী জানান।
আশাশুনিতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন
নিজস্ব প্রতিনিধি
আশাশুনিতে ২৮ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ ২০২৩ উপলক্ষে বিবিন্ন কার্যক্রম পালন করা হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এ কর্মসুচি পালন করা হয়।
৮-১৪ অক্টোবর কৃমি নিয়ন্ত্রণ সম্পাহ পালনের অংশ হিসাবে আশাশুনি আলিয়া মাদ্রাসায় ৫-১৬ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের কৃমির ঔষধ খাওয়ানো উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। এছাড়া ধান্যহাটি, শ্রীকলস (সোদকোনা সংলগ্ন) ও বড় দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ কার্যক্রম পরিদর্শন ও মূল্যবান স্বাস্থ্য শিক্ষা প্রদান করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপন।
আশাশুনি আর্ট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
আশাশুনি আর্ট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আর্ট স্কুলের পরিচালক জয়দ্রুত কুমার শীলের উদ্যোগে এবং ডাঃ জিতাদিত্য রায় জিত ও আল আমিন হোসেনের সৌজন্যে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করে। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুঃ আসিব ইকবাল, আশাশুনি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রতন কুমার অধিকারী, ধান্যহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডল। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মুঃ আসিব ইকবাল।
কুল্যায় প্লাবিত এলাকায় বসতঘর বিধ্বস্ত
নিজস্ব প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যায় অতি বর্ষণের ফলে প্লাবিত হয়ে কয়েকটি বসতঘর বিধ্বস্ত ও বেশকিছু হুমকীতে রয়েছে। পানিবন্দী হয়ে দুর্বিসহ জীবন যাপন করছেন কুল্যা গ্রামসহ ইউনিয়নের শত শত পরিবার। বদ্ধ পানি দূষিত হয়ে পানিবাহিত রোগ ছড়াচ্ছে।
জানাগেছে, কুল্যা গ্রামের কুল্যার মোড় এলাকার শেখ আশরাফুল, শেখ আতিকুল, কবিরুল ইসলাম, শহিদুল ইসলাম এর বাড়ি ঘর বদ্ধ পানিতে জলমগ্ন হয়ে পড়েছে। এদের মধ্যে শেখ আতিকুল ইসলাম ও শেখ আশরাফুল ইসলামের বসত বাড়ি বিধ্বস্ত হয়েগেছে। অসহায় পরিবারটি বাড়িঘর ছেড়ে পার্শ্ববর্তী প্রতিবেশীর বাড়িতেই আশ্রয় নিয়েছে।
তবে সম্প্রতি সাতক্ষীরা ৩ আসনের আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেওয়ায় পানি নিষ্কাশন শুরু হলেও জলমগ্ন হয়ে বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আরো কয়েকটি বাড়ি ঘর। এসব পরিবার প্রধানরা অসহায় দিনমজুর ভ্যানচালক শ্রেণীর মানুষ হওয়ায় তাদের পক্ষে নতুন করে ঘর নির্মাণ করা কষ্টসাধ্য হয়ে উঠছে বলে জানান তারা। সরকারি বা বেসরকারি কোন এনজিও প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে মাথা গোজার ঠাঁই হিসাবে কোনরকম ভাবে ঘর নির্মাণ করতে পারবেন বলে প্রত্যাশা করেন তারা। একই সাথে বেতনা নদী খননে ঠিকাদারী প্রতিষ্ঠানের ধীর গতিকেই কুল্যা ও বুধহাটা এলাকার জলাবদ্ধতার একমাত্র কারণ হিসেবে অভিযোগ করেছেন তারা। দ্রুত এলাকাবাসীকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে পানি নিষ্কাশন এবং সংশ্লিষ্ট প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন এলাকার পানিবন্দী পরিবারের সদস্যরা।
কেশবপুরে ১৫ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী নিখোঁজ
কেশবপুর (যশোর)প্রতিনিধি :
যশোরের কেশবপুরে ১৫ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী সোহানা খাতুন নামে এক কিশোরী নিখোজ হয়েছে। এ ঘটনায় স্থানীয় কেশবপুর থানায় গত ৩ অক্টোবর-২০২৩ সাধারণ ডায়েরী (জিডি) করেছেন সোহানা খাতুেনর ফুফু ফেরদৌসি বেগম যার নং ১৪১। স্থানীয় ও সাধারণ ডায়েরী সুত্রে জানা যায় ১৯ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার সময় কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর গ্রামের মৃত মিলন সানার মেয়ে সোহানা খাতুন (১৫) নিজ এলাকা থেকে নিখোঁজ হয়। ফেরদৌসি বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন আপনারা আমার সোহানাকে খুজে দেন। কোন ব্যক্তি তার সন্ধান পেলে স্থানীয় থানায় অথবা এই মোবাইল নম্বরে (০১৭৭০০৯৩৯৪১) যোগাযোগ করতে অনুরোধ করেছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান বলেন আমরা সোহানা খাতুনের বিষয়ে প্রতিনিয়ত খোজ খবর অব্যহত রেখেছি।
সকলকে সজাগ থাকতে হবে – সালাম মুর্শেদী
দিঘলিয়া প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে কুচক্রীমহল যেন কোন ধরণের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে তার জন্য পুলিশ সহ সকল আইন প্রয়োগকারী সংস্থাকে তৎপর থাকতে হবে। দূর্গা উৎসবের সময় মাদকের ব্যবহার নিয়ে সকলকে সতর্ক থাকতে বলেছেন। পাশাপাশি দূর্গা উৎসবকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি করতে না পারে সে জন্য প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেন। উৎসবকে নির্বিঘ্নে করতে পূজামন্ডপে বিদ্যুতের বিকল্প হিসেবে প্রয়োজনে জেনারেটরের ব্যবস্থা রাখা, প্রতিমা রক্ষণাবেক্ষণ ও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনের চেষ্টা করতে হবে বলে জানান।
আসন্ন শারদীয় দুর্গা উৎসব সুষ্ঠুভাবে উৎযাপন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা সোমবার ৯ অক্টোবর সকাল ১১ টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নিবার্হী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, গাজিরহাট ইউপি চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, আড়ংঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ আক্তার। আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম গোলাম রহমান, মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাচ্চু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা মাহাবুব আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন,এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সামসুন নাহার, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ- সভাপতি ইঞ্জিঃ ওয়াহিদ মুরাদ, কিশোর কুমার দে, উপজেলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে, উপজেলা হিন্দু-বৌদ্ধ ,খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি বাবু মিলন কান্তি দে, সাধারণ সম্পাদক সুব্রত স্বর, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা দিলীপ কুমার দাস, নিত্যনন্দ রায়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনছার আলী, ইউনিয়ন কমিটির উজ্জ্বল সরকার, কাঞ্চন ঘোষ, মদন কুমার দাস, আড়ংঘাটা থানার প্রতিনিধি সওকাত হোসেন সহ বিভিন্ন দপ্তরে দাপ্তরিক প্রধানগন, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বলেন, পূজা মন্ডপ গুলিকে নির্মাণ শৈলী, সাজসজ্জা ও নিরাপত্তা এ তিন শ্রেণীতে বিভক্ত করে পুরস্কৃত করা হবে। উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারীরা জেলা পর্যায়ে অংশ গ্ৰহণ করবেন। তিনি পুজামন্ডপসমূহে স্বেচ্ছাসেবকদের নাম-দায়িত্ব পালনের সময় বিস্তারিত তথ্য রেজিস্ট্রারে সংরক্ষণ করতে বলেন।
খুলনার দাকোপে পূজা মন্ডপে নিরাপত্তা বিধানের জন্য ৫০৬ আনসার সদস্য মোতায়েন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলায় আসন্ন দূর্গাপূজায় মন্দিরে নিরাপত্তা বিধানের জন্য ০৯ অক্টোবর সোমবার আনসার ভিডিপি সদস্যদের দায়িত্ব বন্টন করা হয়। দায়িত্ব গ্রহণের জন্য সকাল ১০টায় উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে আনসার ভিডিপি সদস্যরা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার অফিসে হাজির হয়। আনসার ভিডিপি অফিস সূত্রে জানা যায়, দাকোপ উপজেলায় এবার ৮৪ টি দূর্গা পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এ পূজায় শান্তি শৃঙ্খলা রক্ষাসহ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৫০৬ জন আনসার সদস্য দায়িত্ব প্রাপ্ত হবেন। এ ব্যাপারে দাকোপ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সালমা আক্তার বলেন, দাকোপে ৮৪ টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২০টি ও গুরুত্বপূর্ণ ৪৫ টি এবং সাধারণ ১৯ টি পূজা মন্ডপ রয়েছে। গুরুত্ব বুঝে মন্ডপ অনুযায়ী আনসার ভিডিপি সদস্যদের সংখ্যা বাড়ানো হবে। দায়িত্ব বন্টনকালে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট আবদুল্লাহ আল মামুন।
মহেশপুরে সাবেক এমপি নবী নেওয়াজের লিফলেট বিতরন ও গনসংযোগ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ সরকারের ১৫ বছরের উন্নয়ন তুলে ধরে নৌকা প্রতিকে ভোট চেয়ে লিফলেট বিতরন ও গনসংযোগ করেছেন ঝিনাইদহ-৩ আসনে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নৌকার প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোঃ নবী নেওয়াজ।
সোমবার সকালে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের রামচদ্রপুর, বলিভদ্রপুর, আজমপুর,মালাধারপুর, গৌরীনাথপুর ও আলামপুর বাজারে ও গ্রামে গ্রামে আওয়ামীলীগ সরকারের ১৫ বছরের উন্নয়ন তুলে ধরে ও উন্নয়নের প্রতিক নৌকায় ভোট চেয়ে ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী ও সাধারন মানুষের সাথে কুশল বিনিময়,লিফলেট বিতরন ও দোয়া চেয়ে গনসংযোগ করেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন নাটমিা ইউনয়িন আওয়ামী লীগরে সাংগঠনকি সম্পাদক মশয়িার রহমান,ঝিনাইদাহ জলো ছাত্রলীগরে সাবকে সদস্য হাফজিুর রহমান মিঠু , জেলা জাতীয় শ্রমকিলীগরে সদস্য নুর হোসনে,মহশেপুর উপজলো তাতীলীগরে আহবায়ক মিজানুর রহমান, নাটিমা ইউনিয়ন যুবলীগরে যুগ্ন-সাধারণ সম্পাদক, আজিজুর রহমান,মহেশপুর পৌর যুবলীগের নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ওমর ফারুক,যুবলীগ নেতা মহিউদ্দিন,হাফিজুর রহমানসহ ¯’ানীয় নেতৃবৃন্দ।
নারীদের ক্ষমতায়নে কাজ করছেন কেশবপুরের কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার
আলমগীর হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুরে নারীদের ক্ষমতায়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার। নারীদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়াসহ বিনামূল্যে কৃষি উপকরণ দিয়ে তিনি তাদের সংসারে স্বচ্ছলতা ফেরাতে নানা উদ্যোগ নিয়েছেন। তাঁর হাত ধরে হরিহর নদ পাড়ের উপজেলার মধ্যকুল গ্রামের জেলে পাড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নারীরা অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছেন।
জানা গেছে, উপজেলার মধ্যকুল গ্রামের জেলে পাড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষেরা অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিলেন। ওই পাড়ার অধিকাংশ মানুষের বসতভিটা ছাড়া চাষাবাদ করার জমি নেই। সেখানকার নারীদের সঙ্গে উঠান বৈঠক করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার। সেখানে জেলা পাড়ার নারীরা স্বামীর আয়ের পাশাপাশি তারাও বাড়তি কিছু করে সংসারে আরও বেশি স্বচ্ছলতা ফেরাতে আগ্রহ প্রকাশ করেন। তাদের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার ওই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া হরিহর নদে ভাসমান বেড তৈরি করার মাধ্যমে বিষমুক্ত সবজি ও মশলা আবাদের উদ্যোগ নেন। নদের কচুরিপনাকে কাজে লাগিয়ে তৈরি করা হয় ৩০টি ভাসমান বেড। ১০ মিটার লম্বা ও এক মিটার প্রস্থের এসব ভাসমান বেড দেওয়া হয় ওই জেলে পড়ার নারীদের। সেখানে তারা আবাদ করেছেন, লালশাক, পালং, সবুজ শাক, কচু, লতিরাজ, লাউ, ধুন্দল, মিষ্টি পোল্লা, কুলফি, পেঁয়াজ ও রসুন। এসব পরিচর্যার জন্য দুটি নৌকাও দেওয়া হয়েছে তাদের।
জেলে পাড়ার গৃহবধূ আদদাশী বিশ্বাস বলেন, ভাসমান বেডে বিভিন্ন সবজি আবাদ করে নিজেরা খাওয়ার পাশাপাশি বাড়তি সবজি বিক্রি করে সংসার ভালোই চলছে। ভাসমান বেড তাদেরকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তুলছে।
এদিকে বুধবার সকালে মধ্যকুল গ্রামের জেলে পাড়ার ১৬ জন নারীকে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার চুই ঝাল ও আম গাছের চারা তুলে দেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, হরিহর নদ পাড়ের উপজেলার মধ্যকুল গ্রামের জেলেপাড়ার মানুষের জীবনযাত্রার মান অনেক নিম্ন। সেখানকার নারীদের সঙ্গে কথা বলে হরিহর নদে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ সম্প্রসারণ এবং জনপ্রিয়করণ প্রকল্প হাতে নেওয়া হয়। এর ফলে ভাসমান বেডে বিষমুক্ত সবজি ও মশলার আবাদ করে ওই পাড়ার অন্তত ২০টি পরিবার নিজেদের সংসারের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করেও স্বাবলম্বী হচ্ছেন। এ ছাড়া নারীদের ক্ষমতায়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন গাছের চারা বিতরণসহ কৃষি উপকরণ দেওয়া অব্যাহত রয়েছে। #
ডিএনএ পরীক্ষার প্রতিবেদন: শিশুটির জৈবিক পিতা টাঙ্গাইলের বড় মনির নন
ঢাকা অফিস
ধর্ষণের অভিযোগে মামলা করা কিশোরীর জন্ম দেওয়া শিশুটির জৈবিক (বায়োলজিক্যাল) পিতা টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনির নন। শিশুটির ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য এসেছে।
প্রতিবেদনটি উপস্থাপনের পর সোমবার শুনানি নিয়ে আপিল বিভাগ গোলাম কিবরিয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
আদেশের পর গোলাম কিবরিয়ার আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ বলেন, কিশোরীর জন্ম দেওয়া শিশুটির জৈবিক পিতা গোলাম কিবরিয়া নন বলে ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে এসেছে। আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন। এর ফলে গোলাম কিবরিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রইল। এখন তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
মামলাটিতে গত ১১ জুলাই হাইকোর্ট রুল দিয়ে গোলাম কিবরিয়াকে ছয় মাসের অন্তর্র্বতীকালীন জামিন দেন। এই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল।
আবেদনটি ১২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন চেম্বার আদালত গোলাম কিবরিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। ধর্ষণের মামলা করা কিশোরীর জন্ম দেওয়া শিশুর ডিএনএ পরীক্ষা করে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। একই সঙ্গে ২১ আগস্ট আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য নির্ধারণ করেন।
ধার্য তারিখে বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য ওঠে। সেদিন আপিল বিভাগ ডিএনএ পরীক্ষাসংক্রান্ত ১২ জুলাই চেম্বার বিচারপতির দেওয়া নির্দেশনা বাস্তবায়নে মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি ৯ অক্টোবর শুনানির জন্য তারিখ রাখেন। এর ধারাবাহিকতায় আজ শুনানি হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পি। গোলাম কিবরিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ। তার সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন, গোলাম সারোয়ার ও তারেক মো. বিন আসাদ।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পি বলেন, ‘আপিল বিভাগের আদেশের পর শিশুটির ডিএনএ পরীক্ষার প্রতিবেদন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে আসে। পরে প্রতিবেদনটি আদালতে দাখিল করা হয়।’
গোলাম কিবরিয়া টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি তানভীর হাসান ওরফে ছোট মনিরের বড় ভাই। তিনি (গোলাম কিবরিয়া) জেলা বাস-মিনিবাস মালিক সমিতিরও মহাসচিব। এক কিশোরী বাদী হয়ে গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে। গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও মামলায় আসামি করা হয়।
মামলার এজাহারে কিশোরী উল্লেখ করে, ‘গোলাম কিবরিয়া তার আত্মীয় ও পূর্বপরিচিত। সম্প্রতি পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে কিশোরীর বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের বিষয়টি গোলাম কিবরিয়াকে জানানোর পর তিনি সমাধানের আশ্বাস দেন। গত বছরের ১৭ ডিসেম্বর গোলাম কিবরিয়া শহরের আদালতপাড়ায় নিজের বাড়ির পাশের একটি ভবনে তাকে (কিশোরী) ডেকে নেন। সেখানে তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাকে একটি কক্ষে আটকে রাখেন গোলাম কিবরিয়া। পরে তাকে ধর্ষণ করে তার আপত্তিকর ছবি তুলে রাখা হয়। বিষয়টি কাউকে না বলার জন্য গোলাম কিবরিয়া তাকে ভয়ভীতি দেখান। আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।’
‘প্রার্থনা করি খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন’
ঢাকা অফিস
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমি মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন বরাবরের মতো।
খালেদা জিয়ার চিকিৎসার মেডিকেল বোর্ড বলেছে- তার লিভার প্রতিস্থাপন করা দরকার। তার মৃত্যু ঝুঁকিও রয়েছে। এ অবস্থায় বিদেশে চিকিৎসা নিতে দেওয়া উচিত কিনা- এমন প্রশ্নে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, আমি প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। তিনি যাতে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পান সেজন্য সরকার আন্তরিক এবং সব ধরনের সহযোগিতা করছে।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, সেটি আদালতের এখতিয়ার। তাদের সেটি করতে হলে আদালতের শরণাপন্ন হতে হবে।
স্বর্ণের ভারে নদীতে ডুবে যুবকের মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে প্রায় ১০ কোটি টাকার ৬৮টি স্বর্ণের বারের ভারে ডুবে মিরাজ মণ্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে নাস্তিপুর সীমান্তের ৮০ নম্বর পিলারে কাছে এ ঘটনা ঘটে। বিকাল ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরে ১০ কেজি স্বর্ণ পাওয়া যায়। মিরাজ মণ্ডল (১৯) উপজেলার নাস্তিপুর গ্রামের ভাটপাড়ার ইয়াসিন মণ্ডলের ছেলে।
স্থানীয়রা ও বিজিবি সূত্র জানায়, রোববার দুপুরে দামুড়হুদা সীমান্তের নাস্তিপুর গ্রামের মিরাজ মণ্ডল তার শরীরে স্বর্ণ বেঁধে কলার ভেলায় করে মাথাভাঙ্গা নদী পার হয়ে ভারতে যেতে যান। এ সময় মাথাভাঙ্গা নদীর মাঝখানে পৌঁছলে তার কাছ থেকে নদীর স্রোতে কলার ভেলা সরে যায়। এতে প্রায় ১০ কেজি স্বর্ণের ভারে পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। বিকাল ৪টার পর স্থানীয়রা বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় মাথাভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করেন।
মিরাজের শরীরে বাঁধা কাপড়ের ৪টি পুটলিতে ছোট-বড় ৬৮টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। যার ওজন ১০ কেজি ২৬৩ গ্রাম। আনুমানিক মূল্য ১০ কোটি ২ লাখ ৬৩ হাজার টাকা। পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দামুড়হুদা উপজেলা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার হবে। খবর পেয়ে নাস্তিপুর সীমান্তে গাংপাড়ায় বিজিবি সদস্যরা অবস্থান নেন। দুপুরে স্থানীয়রা খবর দেন মিরাজ তার শরীরে স্বর্ণের বার নিয়ে মাথাভাঙ্গা নদীতে ডুবে নিখোঁজ হয়েছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। বিকাল ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। রাতেই স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে চালানপূর্বক দর্শনা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
স্বামীর অপেক্ষায় থাকা গৃহবধূকে ফুঁসলিয়ে নিয়ে গণধর্ষণ
যশোর অফিস
যশোরে স্বামীর অপেক্ষায় থাকা এক গৃহবধূকে ফুঁসলিয়ে নিয়ে ৩ যুবক গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ২ জনকে আদালতে সোপর্দ করার পর রোববার বিকালে জেলা দায়রা জজ আমলি আদালতের বিচারক ইমরান আহমেদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধূ শনিবার রাতে ৩ জনের নামে অভিযোগ দেন। রাতেই ২ জনকে আটক করে যশোর কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযোগটি মামলায় নথিভুক্ত করেছে।
আটককৃতরা হলেন- জিরাট গ্রামের আব্দুর রহমানের ছেলে আলামিন (২৪) ও নুর আলীর ছেলে শামিম হোসেন (২৫)। সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় পলাতক রয়েছে একই এলাকার সোহেল হোসেন (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূর পিতার বাড়ি শাখারীগাতি গ্রামে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি নরেন্দ্রপুর গ্রামের বটতলায় যাচ্ছিলেন। রূপদিয়া বাসস্ট্যান্ডে আসার পর তার স্বামী এসে নিয়ে যাবে বলে অপেক্ষা করছিলেন। এরই মধ্যে পূর্বপরিচিত সোহেল ওরফে গুটি সোহেল ও আলামিন তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতে থাকে। একপর্যায়ে রাজি হলে তারা গৃহবধূকে সঙ্গে নিয়ে নরেন্দ্রপুর বাবুবাজার মাঠের মধ্যে নিয়ে যায়। সেখানে গুটি সোহেল তাকে প্রথমে ধর্ষণ করে। সেখান থেকে নিয়ে আলতাফের ইটভাটার মধ্যে আলামিন ধর্ষণ করে। এরপর তাদের সহযোগী শামিম এসে রাতভর তার ওপর পাশবিক নির্যাতন চালায়। ভোররাতে গৃহবধূকে তার পিতার বাড়ি পৌঁছে দিয়ে আসে আলামিন ও গুটি সোহেল। এরপর শনিবার রাতে ওই গৃহবধূ কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী বলেন, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ পাওয়ার পর ২ জনকে আটক করা হয়। ২ জনকে আটকের পরে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। রোববার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ২ জনকে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি সোহেল পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
কেপিআই রিইউনিয়ন উপলক্ষে আহবায়ক কমিটি গঠন
স্টাফ রিপোর্টার
খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের (কেপিআই) ৬০ বছরপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে গত শুক্রবার ইনস্টিটিউটের অডিটরিয়ামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কেপিআই-এর সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা প্রকৌশলী মহিবুল হক মাসুদকে আহ্বায়ক এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল হাসন শেখকে সদস্য সচিব নির্বাচিত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কেপিআই-এর সাবেক ছাত্রলীগ সভাপতি ও ভিপি খুলনা জেলা আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি রফিকুর রহমান রিপন।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাবেক প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না।
সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মুরাদ হোসেন, গোলাম মো. ঝন্টু, আবু মুসা কাজেম জুয়েল (সাবেক ছাত্রলীগ সভাপতি) এস এম মাহাবুবুল ইসলাম ইসলাম (সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক) মো. বরকত হোসেন (সাবেক ছাত্রলীগ সভাপতি) মোল্লা মো. মিলন (সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক) শেখ নিফাউল আরেফিন টিটো (সাবেক ভিপি) চৌধুরী মিরাজ রহমান (সাবেক জিএস) এমডি জিয়াউল হক (সাবেক এজিএস) এইচ এম চঞ্চল, নাজমুল ইসলাম শিমুল, (সবেক এজিএস) মাহফুজুর রহমান সোহাগ (খুলনা জেলা যুবলীগ সাধারণ সম্পাদক) মোমরেজ হোসেন, রিপন, মাহমুদ, মাহমুদ হোসেন রাজীব, শফিকুল ইসলাম সুমি, বিজন, জাফর, আহসান হাবীব মুন্না, রিপন, কাজী আব্দুল্লাহ আল মামুন, ফারুক, শেখ রাজু মিয়া (সাবেক ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক), সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মামুন, গাজী নুরল ইসলাম, লিটন, শাহীন, লাবলু, আবদুল্লাহ, চয়ন, শেখ সুজনসহ ৮০ দশক থেকে ২০২২ সাল পর্যন্ত চার শতাধিক সাবেক নেতাকর্মী ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট এর ৬০ বছর পূর্তি ও রিইউনিয়ান করার বিষয়ে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা সকলে উপভোগ করেন।
যবিপ্রবিতে স্নাতক ডিগ্রি পেতে বৃক্ষরোপণ বাধ্যতামূলক
যশোর অফিস
স্নাতকের সনদ পেতে কমপক্ষে পাঁচটি গাছ লাগানোর নিয়ম করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ। এ অনুষদের অধীনে একমাত্র ইংরেজি বিভাগের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের প্রত্যেক শিক্ষার্থীকে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জনের জন্য বাধ্যতামূলক গাছ লাগাতে হবে। গত ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই প্রস্তাব অনুমোদনের পর সোমবার পরিপত্র জারি করা হয়েছে।
এতে জানানো হয়, এর জন্য কোনো ক্রেডিট বা নম্বর বরাদ্দ না থাকলেও, বিভাগ থেকে এ বিষয়ে ছাড়পত্র না পাঠালে শিক্ষার্থী সনদ নিতে পারবেন না। ফলে, প্রত্যেক শিক্ষার্থীকে বাংলাদেশ স্টাডিজ কোর্সের অধীনে পাঁচটি গাছের চারা লাগাতে হবে। এ সিদ্ধান্তের ফলে বিভাগটির শিক্ষার্থীরা ক্যাম্পাসে, রাস্তার ধারে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বা যেকোনো উপযুক্ত জায়গায় প্রতি বছর কমপক্ষে ২০০ বৃক্ষরোপণ করবে।
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুনিবুর রহমান বলেন, ভবিষ্যতে মানবসভ্যতা টিকিয়ে রাখতে পৃথিবীকে সারিয়ে তোলার উদ্যোগ নিতে হবে। এরই ধারাবাহিকতায় আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, যদি কোনো শিক্ষার্থী পাঁচটি গাছে চারা কিনতে না পারেন, তাহলে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানে পরিচালিত কল্যাণ তহবিল থেকে গাছ সরবরাহ করা হবে।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, আগামীতে যবিপ্রবির এ দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে দেশের সব প্রতিষ্ঠান এগিয়ে আসবে। একটি নিরাপদ, বাসযোগ্য, সুস্থ ও সুন্দর পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই।
‘অন্ধকার সরাতে হলে কাজী শাহেদের আলোকে ধারণ করতে হবে’
যশোর অফিস
প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, অন্ধকার কখনো অন্ধকার সরাতে পারে না। একমাত্র আলোই অন্ধকার সরিয়ে দিতে পারে। তাই বিশ্ব থেকে অন্ধকার সরাতে হলে কাজী শাহেদ আহমেদের মতো মানুষদের আলোকে ধারণ করতে হবে।
সোমবার বিকেলে যশোর শিল্পকলা একাডেমি মিরনায়তনে দৈনিক আজকের কাগজের প্রতিষ্ঠাতা ও সফল উদ্যোক্তা কাজী শাহেদ আহমেদের নাগরিক স্মরণসভায় তিনি একথা বলেন।
স্মরণ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসির মামুন বলেন, ‘যশোর একটি পুরাতন শহর হলেও অনুষ্ঠান করার মতো একটি হল নেই। প্রত্যেক জেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। কিন্তু শিল্প সাহিত্যের জন্য কোনো কেন্দ্র করা হয়নি।’ যশোরে কাজী শাহেদ আহমেদ মঞ্চ অথবা অডিটোরিয়াম নির্মাণের দাবি জানান তিনি।
ভাষা সৈনিক ও বিশিষ্ট কলামিস্ট আমিরুল ইসলাম রন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রয়াত কাজী শাহেদের সন্তান কাজী নাবিল আহমেদ এমপি ও কজী আনিস আহমেদ, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম, জাতীয় দলের সাবেক ফুটবলার দেওয়ান শফিউল আরেফিন টুটুল, যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় জোয়ারদার, বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, শ্রমিকনেতা মাহবুবুর রহমান মজনু, স্বেচ্ছাসেবক লীগের জেলা আহবায়ক আসাদুজ্জামান মিঠু প্রমুখ।
মেয়াদপূর্তির ৯০ দিন আগে সিটি নির্বাচন, কমলো মেয়র-কাউন্সিলরদের ছুটি
ঢাকা অফিস
স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ ও সিটি করপোরেশন সংশোধন আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। আগে হতো ১৮০ দিনের মধ্যে। এ ছাড়া, মেয়র ও কাউন্সিলরদের ছুটি তিন মাস থেকে কমিয়ে একমাস করা হয়েছে।
সোমবার (৯অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠকে এই খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। এদিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক হয়। পরে বিকালে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
সচিব জানান, আইনের খসড়া অনুমোদন ফলে এখন থেকে একটি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ার পর নতুন পরিষদ গঠন না হওয়া পর্যন্ত একজন প্রশাসক নিয়োগ দেওয়া হবে। শপথের পর নতুন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ১০ কার্য দিবসের মধ্যে দায়িত্ব নিতে হবে। অনেক ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলেও বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচন আয়োজন করা হতো না। এখন মেয়াদ শেষ হলেই সরকার প্রশাসক নিয়োগ দিতে পারবে।
স্থানীয় সরকার সিটি করপোরেশন আইনের সংশোধনীতে নীতিগত অনুমোদনের ফলে সচিব পদ পরিবর্তন করে নির্বাহী কর্মকর্তা পদ দেওয়া হয়েছে।
এ ছাড়া, ড্রেনেজ ব্যবস্থা এখন থেকে সিটি করপোরেশন দেখবে। এতদিন ওয়াসা দেখতো এই ব্যবস্থা।
সিটি করপোরেশনের আওতায় কোনও ব্যক্তিমালিকানাধীন ডোবা-নালা পরিষ্কার না করলে জরিমানার বিধান রাখা হয়েছে নতুন আইনে।










































