খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক অজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে খালেদা জিয়ার অবদান অতুলনীয়। তিনি কেবল সাবেক সফল প্রধানমন্ত্রীই নন, সাবেক প্রেসিডেন্ট ও সেনা প্রধানের স্ত্রী। মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের সহধর্মিণী। দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আজ তার জীবন সঙ্কটাপন্ন অবস্থায়। কিন্তু ফ্যাসিস্ট তাবেদার সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনৈতিক নোংরামি শুরু করেছে।
সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সোমবার (৯ অক্টোবর) সারাদেশের ন্যায় খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের মা-মাটি ও মানুষের নেত্রী, উন্নয়ন উৎপাদনের নেত্রী খালেদা জিয়ার জীবন নিয়ে হাসি-তামশা বন্ধ করার জন্য সরকার প্রধান ও সরকারের মন্ত্রী পরিষদকে আহবান জানিয়ে হেলাল আরো বলেন, আমেরিকার সাথে তলে তলে সর্ম্পক ভেস্তে গেছে। আওয়ামী লীগের উন্নয়নের থলের বিড়াল বেড়িয়ে গেছে। তারা (সরকার) চরম বার্তা পেয়েছে, ক্ষমতা তাদের ছাড়তেই হবে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতেই হবে। যারা আমেরিকায় টাকা পাচার করে বিত্ত বৈভবের মালিক হয়েছেন তাদের বিচার সেদেশের আইনেই হবে। বাংলাদেশ আজ দুইভাগে বিভক্ত হয়ে পড়েছে তারেক রহমানের নেতৃত্বে আছে গনতন্ত্রের পক্ষের শক্তি আর ফ্যাসিবাদী সরকারের পক্ষে আছে গনতন্ত্র বিরোধী পক্ষ। তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে দেশের মানুষ রাজপথে নেমে এসেছে। শীঘ্রই দেশের জনগন আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বিতারিত করবে। বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনা আউট আর বেগম খালেদা জিয়া ইন হবেন। সেলফি সরকারের সেলফি উন্নয়ন জনগণের কাছে ধরা পড়ে গেছে। বর্তমান সরকার ও অবৈধ নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। কথিত উন্নয়নের রাখাল রাজারা বাঘের থাবায় পড়েছে। হেলাল আরো বলেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ডাকে গনতন্ত্রকামী জনগন দেশের রাজপথ দখলে নিয়েছে। অবৈধ সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি হুশিয়ারী উচ্চরণ করে বলেন সঠিক চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে দেশের জনগণ নিশিরাতের সরকারকে ক্ষমা করবে না। পরিণাম চরম খারাপ হবে।
মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে বিকাল ৩টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান।
মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু , স.ম আ. রহমান, সাইফুর রহমান, বেগম রেহেনা ঈসা, অ্যাড. নুরুল হাসান রুবা, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, শের আলম সান্টু, মোস্তফাউল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশাররফ রহমান, বদরুল আনাম খান, অধ্যাপক মনিরুল হক, মাহাবুব হাসান পিয়ারু, শেখ তৈয়বুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক স্বজল, কে এম হুমায়ন কবির (ভিপি হুমায়ুন). হাফিজুর রহমান মনি, শেখ জাহিদুল ইসলাম, মোঃ মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাইদ হাওলাদার আব্বাস, ফকরুল আলম, মনিরুজ্জামান মন্টু, শেখ আবদুর রশিদ, আ. রাজ্জাক, চৌধুরী কাওসার আলী, সাহিনুল ইসলাম পাখি, এ্যাড. মোমরেজুল ইসলাম,রুবায়েত হোসেন বাবু, আবদুল মজিদ, আরিফ ইমতিয়াজ খান তুহিন, খায়রুল ইসলাম খান জনি, অ্যাড. মাসুম রশিদ, ওয়াহিদ ইমরান, বিপ্লবুর রহমান কুদ্দুস, , অসিত কুমার সাহা, অ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, শাকিল আহমেদ দিলু, একরামুল কবীর মিল্টন, এ কে এম শহীদুল আলম, জহর মীর, ইলিয়াস হোসেন মল্লিক, নাজির উদ্দিন নান্নু, শেখ আজগর আলী, আহসান উল্লাহ বুলবুল, মোল্লা এনামুল কবির, অ্যাড. মোহাম্মদ আলী বাবু, ওয়াহিদুজ্জামান রানা, শেখ জামাল উদ্দিন, মো. হাফিজুর রহমান, আফসার উদ্দিন, আনিছুর রহমান, আনসার আলী, সুলতান মাহমুদ, নাসির খান, জি.এম.রফিকুল , আব্দুস সালাম, মনিরুজ্জামান লেলিন, আলমগীর হোসেন, মুর্শিদুর রহমান লিটন ,কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, মো. ইকবাল শরীফ, নাজমুল হুদা চৌধুরী সাগর, চৌধুরী আবদুস সবুর, ফারুক হোসেন হিলটন, আরিফ রহমান, তারিকুল ইসলাম, খন্দকার ফারুক হোসেন, খন্দকার হাসিনুল ইসলাম নিক, সেলিম সরদার, মো. জাহিদ হোসেন, রবিউল হোসেন, মিজানুর রহমান মিল্টন, সরোয়ার হোসেন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, সাইদুজ্জামান খান, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা ,সরদার আবদুল মালেক, মাসুদ খান বাদল, রাহাত আলী লাচ্চু, জাফরি নেওয়াজ চন্দন, শামসুল বারিক পান্না, ও মাহমুদ জাহিদ আল কাদির, যুবদলের এবাদুল হক রুবায়েদ, কাজী নেহিবুল হাসান নেহিম , আব্দুল্লাহেল কাফি সখা, সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, শেখ জাবির আলী। জাসাসের নুর ইসলাম বাচ্চু, শহিদুল ইসলাম, এহতেশামুল হক শাওন, আজাদ আমিন। শ্রমিক দলের মুজিবর রহমান, উজ্বল কুমার সাহা, শফিকুল ইসলাম শফি, খান ইসমাইল হোসেন। আঞ্চলিক শ্রমিক দলের আলমগীর হোসেন, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মোঃ তাজিম বিশ্বাস। তাঁতী দলের আবু সাঈদ শেখ, মেহেদী হাসান মিন্টু, মাহমুদ আলম লোটাস। মহিলা দলের এ্যাড.তসলিমা খাতুন ছন্দা, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, সেতারা সুলতানা। স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, আতাউর রহমান রনু, ইউসুফ মোল্লা, কৃষক দলের মোল্লা কবির হোসেন, আক্তারুজ্জামান তালুকদার সজীব, শেখ আবু সাইদ, শেখ আদনান ইসলাম দ্বীপ। বিএনপি নেতা মাহবুবউল্লাহ শামীম, মোঃ আলতাফ হোসেন খান, আসাদুজ্জামান আসাদ, কে. এম মাহাবুবুল আলম, কাজী কামরুল ইসলাম বাবু, সিরাজুল উসলাম লিটন, মোঃ শহীদ খান, সরদার শফিকুল আমিন লাভলু, আব্দুল ওহাব, মোঃ মতলুবুর রহমান মিতুল, মোঃ শাহ্ জালাল, শেখ আব্দুল আলিম, মোঃ শাহ্ জালাল, মোস্তফা কামাল প্রমূখ। সমাবেশ শেষে বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সার্কিটহাউজে গিয়ে শেষ হয়। এদিকে দুপুর ২টা থেকে বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ধরণের প্লাকার্ড, ব্যানার ও দলীয় পতাকা নিয়ে মিছিল সহকাওে সমাবেশ স্থলে উপস্থিত হয়।











































