Home আঞ্চলিক ২৭নং ওয়ার্ড বিএনপি কর্মী পাপ্পা’র ওপর সন্ত্রাসী হামলা: বিএনপি ক্ষোভ ও নিন্দা

২৭নং ওয়ার্ড বিএনপি কর্মী পাপ্পা’র ওপর সন্ত্রাসী হামলা: বিএনপি ক্ষোভ ও নিন্দা

20

স্টাফ রিপোর্টার||
২৭ নং ওয়ার্ড বিএনপি কর্মী সৈয়দ আশরাফুল হক পাপ্পার ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (৯ অক্টোবর) বেলা ১টায় পুর্ববানিয়া খামার লোহার গেটে এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, বিএনপির কর্মসুচিতে অংশগ্রহনের জন্য পাপ্পা কর্মীদের সাথে যোগাযোগ করতে বাড়ি থেকে বের হলে সন্ত্রাসী শুকুর, সাঈদ, মোস্ত, জসিম ও সোহেলসহ ৯/১০ জন অস্ত্র ঠেকিয়ে তার গতিরোধ করে এবং হকষ্টিক, লোহার রড দিয়ে এলোপাতারি মারপিট করে তার বাম পা ভেঙ্গে দেয়।

পাপ্পার চিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত পাপ্পাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীস আছেন।r]

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে সন্ত্রাসী হামলার খবর পেয়ে আহত পাপ্পাকে দেখতে হাসপাতালে যান মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, মহানগর বিএনপির সদস্য মিজানুর রহমান মিলটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিন, ২৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মাহবুব উল্লাহ শামীম, যুগ্ম আহবায়ক মেশকাত আলী, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমনসহ অনেকে। এসময় নেতৃবৃন্দ আহত পাপ্পার চিকিৎসার খোঁজ খবর নেয়।


খুলনা বিএনপির নিন্দা: ২৭ নং ওয়ার্ড বিএনপি কর্মী সৈয়দ আশরাফুল হক পাপ্পার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। সোমবার (৯ অক্টোবর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি। অনুরুপ বিবৃতি দিয়েছেন সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ।