খবর বিজ্ঞপ্তি||
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা রক্ষায় শেখ হাসিনার বিকল্প নাই। পদ্মা সেতু, কর্নফুলী টানেল, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ নানামুখী মেগাপ্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন সামরিক বাহিনীর আশ্রয়ে গড়ে ওটা সন্ত্রাসী ও জঙ্গীবাদের সংগঠন বিএনপি-জামায়াত ও তাদের দোসররা ষড়যন্ত্রের মাধ্যমে বিদেশী প্রভুর পদলেহন করে ক্ষমতায় আসতে চায়। যুব সমাজকে ঐক্যবদ্ধ ভাবে এই দেশ বিরোধী চক্রকে প্রতিহত করতে হবে। যুব সমাজকে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিতে নিরলস কাজ করতে হবে।
গতকাল সোমবার বিকালে নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য্যের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে খুলনা মহানগর যুবলীগ এর “শান্তি ও উন্নয়ন” সমাবেশে তিনি এসব বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। সমাবেশ পরিচালনা করেন নগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন। এ সময় আরো উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ নেতা জামাল উদ্দীন বাচ্চু, মুন্সি মো: মাহাবুব আলম সোহাগ, যুবলীগ নেতা কাউন্সিলর রোজি ইসলাম নদী, কাউন্সিলর সুলতান মাহামুদুর পিন্টু, আব্দুল কাদের শেখ, এ্যাড: আল আমীন উকিল, মো: আবুল হোসেন, শওকাত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, মহিদুল ইসলাম মিলন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ, জুয়েল হাসান দিপু, আব্দুল্লাহ আল মামুন মিলন, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, বিপুল মজুমদার, রিপন কবীর, মাসুদ পারভেজ, মসিউর রহমান, চিশতি মারুফ হাসান সবুজ, রফিকুল ইসলাম রফিক, ইস্রাফিল জনি, অভিজিৎ পাল, নগর ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইমতিয়াজ রিপন, রফিকুল ইসলাম রফিক, মাহমুদুর রহমান রাজেশ, রাকিব মোড়ল, ফেরদাউস হোসেন অনি, ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুল মালেক, ইলিয়াস হোসেন লাবু, আরিফুর রহমান আরিফ, শওকাত হাসান, হাসান শেখ, এজাজ আহম্মেদ, কাঞ্চন শিকদার, ইমরুল ইসলাম রিপন, রাকিবুল ইসলাম, ইব্রাহিম হোসেন তপু, হারুন উর রশিদ, মাসুম আহমেদ ডলার, অলক শীল, লাবু আহমেদ, জামিল আহমেদ সোহাগ, মহিদুল ইসলাম শান্ত, সেকেন্দার আলী, আজগর বিশ্বাস,খান মো: অপু, রাজা, সুমন হোসেন, মাসুদ, রাকিবুল, আসগর বিশ্বাষ, মামুন, চয়ন কান্তি বিশ্বাষ, এনায়েত হোসেন, প্রমুখ। ##
নগর যুবলীগের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি আসাদুজ্জামান বাবু এর মাতা হানিয়া জামান (৬০) গুরুতর অসুস্থ অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়াও ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জামিল আহমেদ সোহাগ এর মাতা হাসিয়া বেগম (৫৩) গুরুতর অসুস্থ অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন নগর যুবলীগের নেতৃবৃন্দ। বিবৃতি দাতা নেতৃবৃন্দরা হলেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।##











































