স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপেদ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিং নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তানজিদ আর মিরাজ ছাড়া কেউই তেমন ভালো কিছু করতে পারেননি। শ্রীলঙ্গকার বিপক্ষে দারুন ইনিংস শুরু করার পর ইংলিশদের বিপক্ষে আউট হয়ে যান লিটন দাশ মাত্র ৫ রান করে। যদিও তার আউটটি নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ক্রিকেটের নিয়ম অনুযায়ী তার আউটটি হয়নি।
ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে ইংলিশ বোলার রিচ টপলির বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে বসেন এই স্টাইলিশ ওপেনার। লিটনের গাঁ ঘেষে যাওয়া বলটি অতিরিক্ত বাউন্সের কারণে ডান হাতের গ্লাভসে লেগে পিছনে চলে যায়। কিন্তু লিটনের যে হাতের গ্লাভসে বল টাচ করেছে তাঁর সেই হাতে ওই সময় ব্যাট ধরা ছিল না। তিনি ব্যাটটি ধরে রেখেছিলেন বাম হাতে। বল স্পর্শ করে লিটনের ডান হাতের গ্লাভসে।
ক্রিকেটের নিয়মানুযায়ী যদি ব্যাটারের গ্লাভসে বল স্পর্শ করে। কিন্তু সেই মুহুর্তে ওই হাতে তাঁর ব্যাট না থাকে তাহলে কখনোই সেটি ক্যাচ আউট বলে গন্য হবেনা। লিটন যখন ব্যাট ধরে রেখেছিলেন তা ছিল শুধুই তার বাম হাতে। কিন্তু বল স্পর্শ করেছিল তাঁর ডান হাতে। সেই সময় লিটনের ডান হাতে ব্যাট ধরা ছিল না। ফলে সেটি কোনভাবেই ক্যাচ আউট হবার কথা নয়।
যদিও লিটনকে আম্পায়ার যখন আউট দিয়ে দেয়,তখন তিনি কোন প্রতিবাদ না করে সাজঘরে ফিরে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ ১৬৬ রান ৬ উইকেটের বিনিময়ে। মিরাজ এখন পর্যন্ত ক্রিজে আছেন ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে।বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর আবারো খেলা শুরু হয়েছে।











































