Home খেলাধুলা মিরাজ-তানজিদের ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ১৮৮, ইংল্যান্ডের লক্ষ্য ১৯৭

মিরাজ-তানজিদের ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ১৮৮, ইংল্যান্ডের লক্ষ্য ১৯৭

61

স্পোর্টস ডেস্ক।।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং খুব একটা ভালো হয়নি। তবে মেহেদী হাসান মিরাজের অনবদ্য ইনিংসে মোটামুটি টার্গেট দিতে পেরেছে ইংল্যান্ডকে। ৩৭ ওভার শেষ করে টাইগারদের সংগ্রহ ১৮৮ রান। বৃষ্টি আইনে খেলা সীমিত করা হয় ৩৭ ওভারে। বৃষ্টির পর ৩৭ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৮ রান। বৃষ্টি আইনে ইংল্যান্ডের টার্গেট হয় ১৯৭ রান।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে। বাংলাদেশ এক জুনিয়র তামিম ছাড়া টপ অর্ডারের কেউই এদিন সুবিধা করতে পারেনি। দলীয় রান যখন মাত্র ১৮,তখনই সাজঘরে ফিরেন লিটন দাস। তার কিছুক্ষণ পরেই শান্তও একই পথ ধরেন। এরপর জুনিয়র তামিম আর মিরাজের জুটিতে কিছুটা স্বস্তি পায় টাইগাররা। দলীয় রান যখন ৭৮ রান তখন প্যাভিলিয়নের পথ ধরেন তানজিদ ওরফে তামিমও।

এরপর মিরাজ একাই রানের গতি বাড়ানোর দায়িত্ব নেন।মিরাজ উইকেটে থিতু হলেও, অপর প্রান্তে আর কেউই দাঁড়াতে পারছেননি ইংলিশ বোলারদের সামনে। একমাত্র মিরাজই লড়ে গেছেন।

এদিন অভিজ্ঞদের মধ্যে মুশফিক কিংবা মাহমুদউল্লাহ কেউই উইকেটে টিকে থাকতে পারেননি। তবে ৩০ ওভারে বাংলাদেশের রান যখন ১৫৩, তখনই বৃষ্টি বাগড়া দেয় খেলায়। প্রায় দুই ঘন্টা খেলা বন্ধ থাকার পর টাইগাররা আবার ব্যাটিংয়ে নামে।