Home খেলাধুলা ‘আমার স্ত্রী দিল্লির খাবার সম্পর্কে বলেছে’

‘আমার স্ত্রী দিল্লির খাবার সম্পর্কে বলেছে’

52

স্পোর্টস ডেস্ক।।

ভারতীয় উপমহাদেশে তিনটি বিষয়ে খুবই মিল রয়েছে, এগুলো হলো ক্রিকেট, সিনেমা ও খাবার। যেখানে এবারের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করছে ভারত। আর ভারত বলেই আসর ঘিরে খেলার বাইরে দেশটির খাবার নিয়েও চর্চা হচ্ছে।

এই বিশ্বকাপ খেলতে পাকিস্তান দলের সঙ্গে প্রথমবারের মতো ভারত সফরে গেছেন পেসার হাসান আলী। তবে তিনি দেশটির রাজধানী দিল্লিকে মিস করছেন। কেননা তার স্ত্রী সামিয়া আরজু শহরটি নিয়ে তাকে অনেক বলেছেন।

পাকিস্তান দল বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচ খেলবে হায়দ্রাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালুরু, কলকাতা ও আহমেদাবাদে। অর্থাৎ উত্তর ভারতের ভেন্যুগুলোতেই খেলা হবে তাদের।

হাসান এর আগে ২০১৯ সালে দিল্লির মেয়ে আরজুকে বিয়ে করেন। ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজে এই ডানহাতি এবার জানিয়েছেন, তার স্ত্রী সবসময় তার কাছে দিল্লি ও এর স্ট্রিট ফুডের কথা বলে।

হাসান বলেন, ‘আমি পাঁচ বছর হলো বিয়ে করেছি। আমার স্ত্রী দিল্লি ও শহরটির স্ট্রিট ফুডের কথা বলেছে। আমি সত্যিই দিল্লিতে যেতে চেয়েছিলাম ও সেখানকার খাবার টেস্ট করতে চেয়েছিলাম। তবে দুঃখজনক এটা সম্ভব না।’

২৯ বছর বয়সী এই পেসারের অবশ্য এবারের বিশ্বকাপে খেলারই কথা ছিল না। কেননা নাসিম শাহর ইনজুরিতে শেষ মুহূর্তে দলে ডান পান তিনি।