Home খেলাধুলা বাংলাদেশের প্রাচীর ভাঙতে পারল না শক্তিশালী চীন

বাংলাদেশের প্রাচীর ভাঙতে পারল না শক্তিশালী চীন

77

স্পোর্টস ডেস্ক।।

প্রথম দুই ম্যাচে ভারত ও মিয়ানমারের বিপক্ষে হেরে আগেই এশিয়ান গেমস ফুটবলে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল চীনের বিপক্ষে কত কম গোল খাওয়া যায় সেই মিশন নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে গ্রুপসেরা দলকে রুখে দিল লাল-সবুজরা। বাংলাদেশের প্রাচীর ভাঙতে পারেনি স্বাগতিকরা। তাতে খালি হাতে ফিরতে হলো না অনূর্ধ্ব-২৩ দলকে।

এই চীনের বিপক্ষেই রীতিমতো উড়ে গেছে ভারত ও মিয়ানমার। ভারতকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল স্বাগতিক চীন। আর মিয়ানমারের বিপক্ষে তারা তুলে নিয়েছে ৪-০ ব্যবধানের জয়।

 

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারের বিপক্ষে ১-০ গোলে হেরে শুরু করেছিল বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে পেনাল্টিতে একই ব্যবধানে হারে লাল-সবুজরা। আর চীনের বিপক্ষে গুরুত্বহীন ম্যাচে ড্র করল গোলশূন্য ব্যবধানে।

 

চারটি দল নিয়ে গড়া এই ‘এ’ গ্রুপ থেকে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিল স্বাগতিক চীন। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে নকআউটে পা দিয়েছে প্রতিবেশী ভারতও।