Home খেলাধুলা বিশ্বকাপের সেমিফাইনালে যে ৪ দেশকে দেখছেন আমলা

বিশ্বকাপের সেমিফাইনালে যে ৪ দেশকে দেখছেন আমলা

50

স্পোর্টস ডেস্ক।।

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। ২০১৯ সালের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট। ভারতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের ১৫ দিনের মতো বাকি থাকলেও অনেক আগেই শুরু হয়ে গেছে ভবিষ্যদ্বাণী।

কোন দলের শিরোপা জেতার সম্ভাবনা বেশি, কারা খেলবে সেমিফাইনাল; সেগুলো নিয়ে এরই মধ্যে নিজেদের মতামত জানিয়েছেন মুত্তিয়া মুরালিধরন, ক্রিস গেইল, গ্লেন ম্যাকগ্রা, মোহাম্মদ আমির, বীরেন্দর শেবাগ, এবিডি ভিলিয়ার্স, আকাশ চোপড়া, সৌরভ গাঙ্গুলী, অ্যাডাম গিলক্রিস্ট, অর্জুনা রানাতুঙ্গার মতো ক্রিকেটের সাবেক তারকারা। এবার সেই দলে যোগ দিলেন নিজের সময়ের অন্যতম সেরা ব্যাটার হাশিম আমলা।

পাকিস্তানি গণমাধ্যম ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে ভারতের মাটিতে শুরু হওয়া বিশ্বকাপে ৪ সেমিফাইনালিস্ট হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার আমলার পছন্দ ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও নিজ দেশ দক্ষিণ আফ্রিকাকে।

 

সম্প্রতি ‘আইওএল ডটকম ডট জা’ দেওয়া এক সাক্ষাৎকারে আমলা বলেন, ‘বিশ্বকাপে আমরার বাজি ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড।

 

আগামী ৫ অক্টোবর শুরু হয়ে ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। ১০ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে গ্রুপপর্বে খেলা হবে রাউন্ড রবিন লিগে। বিশ্বকাপে গ্রুপপর্বে সবচেয়ে ‘জমজমাট’ লড়াই হবে আগামী ১৪ অক্টোবর। ওইদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।