Home আঞ্চলিক আশাশুনিতে এক মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার-৫

আশাশুনিতে এক মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার-৫

25

 

জ্বলেমিন হোসেন,আশাশুনি।।
আশাশুনিতে পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ মুহিতুর রহমান, এসআই ইমরান হোসেন, এএসআই মোঃ নজরুল ইসলাম, এএসআই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১০০ গ্রাম গাঁজা সহ বকচর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে মুরাদ হোসেনকে হাতে-নাতে গ্রেফতার করেন। এসংক্রান্তে থানায় নিয়মিত মামলা নং-২১(৯)২৩ রুজু করা হয়েছে। অপরদিকে জিআর পরোয়ানা- ২০৫/১৬ এর গদাইপুর গ্রামের মোঃ ইসমাইল মোল্যার ছেলে মোঃ মনিরুল ইসলাম, সিআর পরোয়ানা-১০৭/২৩ এর আসামী কাকবাসিয়া গ্রামের মোঃ জাহান বক্স গাজীর ছেলে মোঃ আব্দুল রশিদ গাজী, মোঃ রমজান গাজী, মোঃ মাহাফুজার রহমান গাজী তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

আশাশুনির বুধহাটায় শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেনের স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর উদ্বোধন

 

আশাশুনির বুধহাটায় শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেনের স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় শহীদ আনোয়ার হোসেনের জন্মস্থান বুধহাটায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও সাতক্ষীরা জেলা আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির আয়োজনে স্মৃতিস্তম্ভের ব্যাংদহ সড়কে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, বীর মুক্তিযোদ্ধা, একেএম রইস উদ্দিন প্রমুখ। স্মৃতিস্তম্ভ নির্মাণের আর্থিক সহযোগিতা করেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।
সাতক্ষীরা জেলা আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ও আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সভাপতিত্বে উদ্বোধন কালে বক্তব্য রাখেন বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, ডা. সাহিনুর আলম সাহিন, বুধহাটা সবুজ সংঘের সভাপতি রেজওয়ান আলী, যুগ্ন সম্পাদক আহসান হাবীব, ইউপি সদস্য ফিরোজ হোসেন, যুবলীগ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেন বুধহাটা গ্রামের বাসিন্দা ছিলেন। ১৯৩০ সালে নানার বাড়ি বুধহাটা গ্রামে আনোয়ার হোসেন জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল কনুই গাজী ও মায়ের নাম পরীজান বিবি। তিন ভাইয়ের মধ্যে আনোয়ার হোসেন ছিল সবার বড়। মেধাবী আনোয়ার হোসেন বাড়ি সংলগ্ন বুধহাটা প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। এর পর বুধহাটা বি.বি.এম কলেজিয়েট বিদ্যালয়ের লেখাপড়ার একপর্যায়ে তিনি খুলনা জেলা স্কুলে ভর্তি হন। সেখান থেকে ১৯৪৬ সালে এসএসসি পাস করেন।
পরে খুলনার বিএল কলেজে পড়া শোনার সময় তিনি ভাষা আন্দোলনে যোগ দেন। একপর্যায়ে ১৯৪৮ সালের ১১ মার্চ খুলনার তৎকালিন গান্ধী পার্কে (বর্তমানে হাদিস পার্ক) ভাষা আন্দোলনের পক্ষে ইস্তেহার পাঠ করার পর তাকে গ্রেপ্তার করা হয়। কয়েকদিন পর তিনি মুক্তি পান। পরে ভাষা আন্দোলনের মিছিল থেকে ১৯৪৯ সালে পুলিশ তাকে আবারও গ্রেফতার করে প্রথমে তাকে কোতয়ালী থানায় রাখা হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় রাজশাহী কারাগারে।
সেখানে পাকিস্তান সরকারের নির্যাতন ও নিপীড়ণের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখেন তিনি। একপর্যায়ে ১৯৫০ সালে ২৪ এপ্রিল রাজশাহী জেলে খাপড়া ওয়ার্ডে গুলি চালানো হয়। তাতে সাতজন কারাবন্দি নিহত হন। তার মধ্যে ছাত্রনেতা আনোয়ার হোসেন ছিলেন অন্যতম। মহান ভাষা শহীদের স্মৃতি বিজড়িত এই এলাকায় একটি স্মৃতিস্তম্ভ ও ব্যাংদহ সড়কের নাম তার নামে নামকরণের জন্য বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।