Home আঞ্চলিক ডুমুরিয়া উপজেলা তাঁতীদল ও মৎস্যজীবী দলের পৃথক ৫১ সদস্যের কমিটি ঘোষণা

ডুমুরিয়া উপজেলা তাঁতীদল ও মৎস্যজীবী দলের পৃথক ৫১ সদস্যের কমিটি ঘোষণা

14

ডুমুরিয়া প্রতিনিধি।।
ডুমুরিয়া উপজেলা তাঁতী দলে শেখ আব্দুল মান্নানকে আহবায়ক ও ইঞ্জিনিয়ার মোঃ রহমতুল্লাহ্ আকুঞ্জিকে সদস্য সচিব করে ৫১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দিয়েছেন জেলা তাঁতীদলের আহবায়ক মেহেদী আহমেদ মিন্টু ও সদস্য সচিব সেখ মাহামুদ আলম লোটাস।
কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ।
শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে কর্মী সভার উদ্বোধক ছিলেন জেলা তাঁতীদলের আহবায়ক মেহেদী আহমেদ মিন্টু। প্রধান বক্তা ছিলেন জেলা তাঁতীদলের সদস্য সচিব সেখ মাহামুদ আলম লোটাস। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব সরদার আব্দুল মালেক, যুগ্ম-আহবায়ক শেখ হাফিজুর রহমান ও জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন শেখ শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন, দেলোয়ার হোসেন, জাহানারা বেগম, আব্দুর রব আকুঞ্জি, আলামিন সরদার, ফাতেমা জাহান সৃষ্টি, শাহিনুর রহমান ও এমএম জাফর হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী মোঃ রহমাতুল্যা আকুঞ্জি।।
২০-০৯-২০২৩ইং

 

 

কয়রা মৎস্যজীবী দলের ৫১ সদস্যের কমিটি ঘোষণা
আহবায়ক মাছুদুর : সদস্য সচিব জিএম আছির উদ্দিন
খবর বিজ্ঞপ্তি।।
কয়রা উপজেলা মৎস্যজীবী দলে জিএম মাছুদুর রহমানকে আহবায়ক ও জিএম আছির উদ্দিনকে সদস্য সচিব করে ৫১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) খুলনা জেলা মৎস্যজীবী দলের আহবায়ক শেখ হেমায়েত হোসেন ও সদস্য সচিব রবিউল ইসলামের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান লিটন, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ আবু মুছা সানা, মোঃ সানাউল্যাহ খান, মোঃ আক্তারুল ইসলাম, মোঃ সোবহান সানা, মোঃ তারভীর আহম্মেদ, মোঃ আঃ হালিম গাজী, সাহেব আলী, আসমাতুল্লাহ আল গালিব, মোঃ আবুল কালাম সানা, মোঃ হাবিবুর রহমান হাবুল, মোঃ আবু ঈসা ঢালী, মোঃ বিল্লাল হোসেন ও মোঃ জালাল আহম্মেদ; সদস্য মোঃ শফিকুল ইসলাম, হাজী শহিদুল ইসলাম ঢালী, মোঃ সাইফুল্লাহ্, আমিরুল ইসলাম, আবু মুছা, মোঃ হাবিবুল্লাহ্ খান, মোঃ মিজানুর রহমান সরদার, আবু সালেক হোসেন, এসএম সাইফুজ্জামান, মোঃ মাহবুবুর রহমান, সাইদুল হোসেন, মোঃ ইয়াকুব আলী, মোঃ গোলাম সরদার, শরীফুল ইসলাম শরীফ, মোঃ বাবলু ঢালী, জিএম আঃ হাই আল হাদী, আবারুল ইসলাম সাগর, মোঃ আজিজুল গাজী, মোঃ আনিছ সরদার, আফজাল হোসেন ডলার, অজিয়ার রহমান, মোঃ জামাল ঢালী, মোঃ নুরুজ্জামান, মোঃ শামীম হোসেন, মোঃ ইমদাদুল হক, আবেদুর গাতীদার, জাকির হোসেন, ইউনুছ গাজী, আবুল হাসান সরদার, সোলায়মান হোসেন খানজু, আবু হাসান, মোঃ নুরুজ্জামান গাজী, মনিরুল ইসলাম ও ইউসুপ মোড়ল।।