নড়াইল সংবাদদাতা ||
নড়াইলের কালিয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় নইম মিনা (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে তাকে আদলতে পাঠানো হয়েছে।
এর আগে, গত বুধবার রাতে নইম মিনাকে আটক করা হয়। নইম উপজেলার পুরুলিয়া গ্রামের আলমগীর মিনার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, বুধবার রাতে বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলেন ওই স্কুলছাত্রী। এ সময় নইম তাকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালায়। পরবর্তীতে স্কুলছাত্রী ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
থানায় খবর দেওয়া হলে পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধার ও নাইমকে আটক করে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী স্কুলছাত্রী বাদী হয়ে মামলা করলে নইমকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার নইম মিনাকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।









































