Home খেলাধুলা ১০ অক্টোরব থেকে জাতীয় লিগ

১০ অক্টোরব থেকে জাতীয় লিগ

13

ক্রীড়া প্রতিবেদক।।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) মৌসুম শুরু হয় প্রতিবছর অক্টোবরে। এবারও প্রথম শ্রেণির ক্রিকেট লিগ মাঠে গড়াবে ১০ অক্টোবর থেকে। দ্বিস্তরবিশিষ্ট জাতীয় লিগের ম্যাচগুলো হবে নির্দিষ্ট কিছু ভেন্যুতে।

এবারও হোম ও অ্যাওয়ে ভিত্তিতে লিগ খেলার পরিকল্পনা নেই। মাঠ স্বল্পতার কথা বলা হলেও জাতীয় লিগে প্রতি দলের জন্যই মাঠ রয়েছে। খুলনার আবু নাসের স্টেডিয়াম, রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, রংপুর ক্রিকেট গার্ডেন, বরিশাল বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম– সব মাঠেই খেলা চালানোর মতো ব্যাবস্থা রয়েছে।

কিন্তু কোনো এক রহস্যজনক কারণে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে জাতীয় লিগ করা হচ্ছে না। এ ব্যাপারে চেষ্টা করেও বিসিবি থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সে যাই হোক, জাতীয় লিগের ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে ৭ সেপ্টেম্বর থেকে। ৩১ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ফিটনেস পরীক্ষা। লিগ শুরুর আগে এক সপ্তাহ হবে স্কিল ক্যাম্প।