Home জাতীয় মান্নাকে যে বিষয়ে সতর্ক করলেন খালেদা জিয়া

মান্নাকে যে বিষয়ে সতর্ক করলেন খালেদা জিয়া

47

ঢাকা অফিস।।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা।

সাক্ষাৎ শেষে মান্না সাংবাদিকদের জানান, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তারপরও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু কথা হয়েছে। তাকে জানিয়েছি, আমরা এক দফার আন্দোলন করছি। সামনের মাসে জোরদার আন্দোলন করব।

উনি (খালেদা জিয়া) বলেছেন, আপনারা যারা বাইরে আছেন তারা সবাই মিলে আন্দোলন করেন। আমি দেখতে চাই আপনারা আন্দোলন করছেন, আন্দোলন করতে হবে। কোনো অবস্থায় এই সরকারের অধীনে নির্বাচনী ফাঁদে পা দেওয়া যাবে না।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে যান জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল, রাষ্ট্র সংস্কার আন্দোলন সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

এর আগে, শারীরিক অসুস্থতা নিয়ে গত ৯ আগস্ট খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসন লিভার সিরোসিস, আর্থাইটিস, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্রে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন।