Home জাতীয় বৃটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

বৃটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

18

 

ঢাকা অফিস।।

ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে বারিধারায় বৃটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বৃটিশ হাইকমিশনারের সঙ্গে এই বৈঠকে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ সময় সারাহ কুকের সঙ্গে বৃটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর টিমোথি ডকেট উপস্থিত ছিলেন।