Home খেলাধুলা ফাইনালে ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফাইনালে ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

20

স্পোর্টস ডেস্ক।।

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। ভুটানের থিম্পুতে আজ রোববার ২-০ গোলে হেরে যায় তৃতীয় শিরোপার স্বপ্ন দেখা বাংলাদেশ।

গ্রুপ পর্বে এই ভারতের বিপক্ষেই ১-০ গোলে হেরে আসর শুরু করেছিল বাংলাদেশ। তবে নেপালকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল ও পরে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে লাল-সবুজরা। তবে প্রতিশোধ নেওয়ার এই মঞ্চে হতাশ করল বাংলাদেশ।

এদিন শুরুর ৮ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। পুরো ম্যাচেই বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে ভারতের তরুণরা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ভারতের সঙ্গে আর পেরে ওঠেনি। ৭৩ মিনিটে বাংলাদেশের জালে দ্বিতীয় গোল জড়ায় দলটি।