খুলনাস্থ পিরোজপুর জেলা কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মধুর সহিত সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
রবিবার দুপুর ১২টায় খুলনাস্থ পিরোজপুর জেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সংগঠনের প্রধান উপদেষ্টা, পিরোজপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক মোঃ শফিকুল ইসলাম মধু এর সহিত ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলহাজ্ব এস এম আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, নির্বাহী সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, সহ সভাপতি মোছাঃ হামিদা বেগম, মোঃ মনিরুজ্জামান মিন্টু, এইচ এম সুমন, মোঃ দুলাল হোসেন মিঠু, মোঃ জুয়েল হাওলাদার, মোঃ আক্তারুজ্জামান ইলিয়াস, আমিনুল ইসলাম ভুট্টো, সামিরা সুলতানা, মোঃ রফিকুল ইসলাম রাফি, মিসেস পারভীন সুলতানা, মোঃ আসাদুজ্জামান আসলাম, মোঃ ফারুক খান, ফারিয়া ইয়াসমিন সুমা, মোসাঃ হামিদা বেগম, পারভেজ শাহারিয়ার জিলান, মোঃ কবীর হোসেন, এস এম আলমগীর হোসেন, মোঃ তারেক মাহমুদ, মোঃ আবু নাঈম, মোঃ মনিরুজ্জামান, মোঃ লিটন, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ
সাক্ষাতকালে প্রধান উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম মধু খুলনাস্থ পিরোজপুর জেলা কল্যাণ সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দের সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্যে খুলনায় বসবাসরত পিরোজপুর জেলার প্রতিটি মানুষের পাশে থেকে সামাজিক কর্মকান্ড পরিচালনাসহ সার্র্বিক সেবাদানের জন্য নির্দেশনা প্রদান করেন এবং তিনি সকল কর্মকান্ডে খুলনাস্থ পিরোজপুর জেলা কল্যাণ সমিতির সাথে থাকার আশ্বাস প্রদান করেন।
ফকিরহাটের নলধা ইউনিয়নে শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের নলধা-মৌভোগ ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান রবিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় চৈন্টের মোড়ে অনুষ্ঠিত হয়েছে। আহবায়ক কমিটির সদস্য উজ্জ্বল শেখ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। প্রধান বক্তা ছিলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু। উদ্বোধন করেন উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শেখ সিরাজুল ইসলাম। সদস্য সচিব শেখ আছাবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুর বারেক, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া নিপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক শেখ আসলাম আলী, শ্রম বিষয়ক সম্পাদক শেখ মজনেয়ার রহমান, নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন। সভা শেষে শেখ আসলামকে সভাপতি ও উজ্জ্বল শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়। ##
শরিফুল ইসলাম সোহাগ এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সাথে এর কোন সম্পৃক্ততা নেই
খবর বিজ্ঞপ্তি
খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন গত ০৮/০৯/২০২৩ ইং তারিখে বিভিন্ন পত্রিকায় অস্ত্রসহ গ্রেফতার হওয়া শরিফুল ইসলাম সোহাগ খুলনা এলপি গ্যাস ব্যবসা করে এবং সমিতির সঙ্গে সম্পৃক্ত আছে বলে যে খবর প্রকাশিত হয়েছে। তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং শরিফুল ইসলাম সোহাগ আমাদের গ্যাস ব্যবসায়ী সমিতি বা গ্যাস ব্যবসার সাথে তার কোন সম্পৃক্ততা নেই। এই মর্মে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন- সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সহ-সভাপতি হাজী শেখ মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওয়াদুদ আহমেদ, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ বাবর আলী, মোঃ তামান্না, ডাঃ গোলজার হোসেন, মোঃ নুরুল হক, মোঃ সাদ্দাম হোসেন জুয়েল, মোঃ রফিক, মোঃ নাদিম মোল্লা বাবু, মোঃ আক্তার হোসেন, বকসি সাইফুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, মোঃ সোহাগ প্রমুখ।
ডুমুরিয়ায় বিএনপি নেতা শাহাদাতকে গ্রেফতারের তীব্র নিন্দা জেলা নেতৃবৃন্দের
খবর বিজ্ঞপ্তি
ডুমুরিয়া উপজেলার ৬নং মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক হালদার শাহাদাত হোসেনকে গত ৮ সেপ্টেম্বর দিবাগত রাতে ওয়ারেন্টবিহীন ও বিনাউস্কানীতে গ্রেফতার করে ডুমুরিয়া থানা পুলিশ। পরে তাকে পূর্বের গায়েবী কাল্পনিক অভিযোগের রাজনৈতিক প্রতিহিংসার মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, হামলা-মামলা আর গ্রেফতার করে বিনাভোটের অবৈধ সরকারের শেষ রক্ষা করা যাবে না। অবিলম্বেই দুর্বার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত হবে ইনশাআল্লাহ্। গত সপ্তাহে ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ইউপি সদস্য আব্দুস সালাম মহলদারকে বিনাউস্কানীতে ও গ্রেফতারী পরোয়ানা ছাড়াই গ্রেফতার করেছিল আওয়ামী আজ্ঞাবহ পুলিশ। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী আদেশ-নির্দেশ বাস্তবায়নে ব্যস্ত না হয়ে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষ পেশাগত দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ ও সদস্য সচিব সরদার আব্দুল মালেক প্রমুখ।।
জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক জনিসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জেলা যুবদলের বিপ্লবী সিনিয়র যুগ্ম-সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনিসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খুলনা জেলা যুবদল। গতকাল রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা আয়ুব হোসেনের সভাপতিত্বে যুগ্ম-সম্পাদক শেখ হাবিবুর রহমান বেলালের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মোঃ মিরাজুর রহমান, রাহাত হোসেন কচি, শাহিনুর রহমান শাহিন, শফিকুল ইসলাম বাচ্চু, শরিফুল আলম, মোমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, পীর আলী, রুবেল মীর, বাহাদুর মুন্সী, আমিনুল ইসলাম বুলবুল, মোতাছিম বিল্লাহ্, সেলিম চৌধুরী, তৌহিদুর রহমান শান্ত, হাসমত খলিফা, হুরায়রা বাদশা, ফয়সাল আলম, লিটন তালুকদার, সোহেল রানা তুহিন, মোহর আলী, জাহিদুর রহমান, সাজু হাওলাদার, সোহাগ গোলদার, হাফিজুর, লিটন, সাইদুল, হিরন, নাজমুল, পাপ্পু মীর, মিজানুর রহমান, বোরহান উদ্দিন, সৈয়দ আল সাকিল, আবু দারদা, সাকিল, রতন, মহিবুল্লাহ ও মীর্জা তারেক প্রমূখ। সমাবেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের একদফা দাবিতে দূর্বার গণআন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বক্তৃতা করেন নেতৃবৃন্দ।।
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মাহফিল করেছে খুলনা জেলা ছাত্রদল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান। গতকাল রবিবার বিকেলে (১০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রির সভাপতিত্বে এতে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম খান নান্নু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মফিজুল ইসলাম, মাছুম বিল্লাহ, মশিউর রহমান শফিক, আনিছুর রহমান, গাজী শহীদুল ইসলাম, হেলাল উদ্দীন, ফিরোজ মাহমুদ, ইমরান খান, জাহিদুল ইসলাম, আরিফুল তানভীর মামুন, কামাল, সাব্বির হোসেন বাবু, আলমগীর হোসেন ও জাফর হাসান প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ জাহিদুর রহমান।।
দর্শনায় এক গ্রুপের হট্টগোলের মধ্যে অন্য গ্রুপের নৌকার প্রার্থীদের সংবাদ সম্মেলন
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার দর্শনায় নৌকার প্রার্থীদের মনোনয়নপ্রার্থীদের সাথে প্রতিপক্ষের ধাওয়া ও হট্টগোলের মধ্যে দিয়ে সংবাদ সম্মেলন শেষ হয়েছে। পুলিশ জানায়, রবিবার বিকালে দর্শনা বাসস্টান্ডে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগ সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ ,জেলা পরিষদের চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, আওয়ামীলীগের নেতা মো: নুর হাকিম, আবু বকর, শাহারিয়ার লান্টু, শাহারিয়ার কবির সংবাদ সম্মেলন ডাকে। কিন্তু আরো তিনজন নৌকার মনোনয়নপ্রার্থী বর্তমান সংসদ সদস্য আলি আজগার টগর, হাশেম রেজা ও সাদিকুর রহমান বকুলকে আমন্ত্রণ না জানালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হট্টগোল বেধে যায়। এ সময় আশরাফ আলি নামের এক কর্মীর মোটরসাইকেল ও স্যালো ইঞ্জিনচালিত আলমসাধু ভাঙচুর হয় বলে জেলা আওয়ামী লীগ সেক্রেটারি অভিযোগ করেন। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করার পর সন্ধ্যা ৬টার দিকে বক্তব্য শুরু হয়।
সূত্র আরো জানায়, পরে স্থানীয় মঞ্জে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা জানান, শহরে পুলিশি টহল বাড়ানো হয়েছে।
ডুমুরিয়ায় জানাযা পড়ে বাড়ি ফেরা হলো না কৃষকলীগ নেতার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়মী লীগ সভাপতিথর জানাযা নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গত শনিবার সন্ধ্যায় সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও সাংস্কৃতিক কর্মী মো. জাকির হোসেন (৬৩) হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, গত শনিবার বিকালে ডুমুরিয়া বড় বাজার ঈদগাহ মাঠে সদর ইউনিয়ন আওয়মী লীগ সভাপতি খান নজরুল ইসলামের জানাযা নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে জাকির হোসেনের সঙ্গীরা দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ মৃত্যুর ঘটনা এলাকায় প্রকাশ হলে সর্বস্তরের মানুষের মুখে-মুখে শোক প্রকাশ করতে শোনা যায়। গতকাল রবিবার সকাল থেকে অসংখ্য মানুষ সমবেদনা জানাতে তাদের সাজিয়াড়া গ্রামের বাড়িতে উপ¯ি’ত হন। আর দুপুরে সাজিয়াড়া জামে মসজিদে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবর¯’ানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে-সহ আপনজন রেখে গেছেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ, কৃষক লীগ, ডুমুরিয়া যুব সংঘ ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা শোক প্রকাশ করেছেন।
ভারতে ৩ বছর কারাভোগের পর ১৬ বাংলাদেশি যুবককে বেনাপোল দিয়ে বাংলাদেশে হস্থান্তর করেছে ভারতীয় পুলিশ
বেনাপোল প্রতিনিধি
ভারতে ৩ বছর কারাভোগের পর ১৬ বাংলাদেশি যুবককে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্থান্তর করেছে ভারতীয় পুলিশ। আজ রবিবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে আনুষ্ঠানিকভাবে।
ফেরত আসা যুবকরা হচ্ছে, বুলবুল আহমেদ ১৮, মহসিন শেখ ১৭, আবুল হোসেন ১৬, মাসুম বিল্লাহ ১৫, রেজাউল খান ১৮, শাহজালাল ১৭, হাসান হালদার ১৭, নাজমুল ইসলাম ১৭, মাসুদ তালুকদার ১৮, জুলহাস শেখ ১৮, রাশেদ মোড়ল ১৭, রাশেদুল ইসলাম ১৮, সাইদুজ্জামান ১৬, আবু মুসা ১৫, মিজানুর রহমান ১৭ ও মাহবুল শিকদার ১৭। এদের বাড়ি সাতক্ষীরা, খুলনা ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ কামরুজ্জামান বলেন, ভারতে ভালো কাজের সন্ধানে সেদেশের তামিলনাড়ু রাজ্যে যায়। সেখানে বিভিন্ন দেকান ও খাওয়ার হোটেলে কাজ করার সময় পুলিশ তাদের করে। পরে আদালত তাদের ৩ বছরের সাজা প্রদান করে জেলে পাঠায়। সাজার মেয়াদ শেষে দু’দেশের স্বরাস্ট্র মন্ত্রনালয়ের হস্থক্ষেপে আজ রাত ৭.২০ তাদওে দেশে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। থানা থেকে
এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার নিজ বাড়িতে পৌছে দেয়ার জন্য থানা থেকে তাদের গ্রহন করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, ফেরত আসা যুবকরা গত সাড়ে তিন বছর আগে চোরাই পথে দালালদের মাধ্যমে ভারতের তামিলনাড়ু রাজ্যে যায়। সেখানে পুলিশ তাদের আটক করে আদালতের সোপর্দ করলে, তাদের ৩ বছর সাজা হয়। আজ তাদের বিশেষ ট্রাভেল পারমিট এর মাধ্যেমে বাংলাদেশে ফেরত আনা হয়।
খানজাহান আলী ব্লাড ব্যাংকের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আটরা গিলাতলা প্রতিনিধি
খানজাহান আলী ব্লাড ব্যাংকের উদ্যোগে ১০ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় শিরোমণি কেডিএ মার্কেটের সামনে কাজী মিনহাজুর রহমান রিপ্ত’র পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ১ নং আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার জিহানুর রহমান। গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ সোহানুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন খানজাহান আলী ব্লাড ব্যাংকের সভাপতি অভি খান, সাধারণ সম্পাদক অলীদ গাজী, দপ্তর সম্পাদক অনিক, খানজাহান আলী ব্লাড ব্যাংকের সদস্য জাবেদ, সজল, জুবায়ের, মৃদুল, রাকিব,লিমন, পলাশ, কৌশিক, মোস্তাকিম, ছামি, ইসমাম, সাজিদ প্রমুখ। সকাল ১০ টা থেকে বেলা ১ পর্যন্ত ৩ ঘন্টায় প্রায় ২ শতাধিক রোগিকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।
ফুলবাড়ীগেটে ইউসেপ এম এ মজিদ টেকনিক্যাল স্কুল এর এসএসসি, পরীক্ষায় শত ভাগ সাফল্যে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলবাড়ীগেট ইউসেপ এমএ মজিদ টেকনিক্যাল স্কুল এর এসএসসি ( ভোক) ২০২৩ পরীক্ষার শতভাগ পাসের সাফল্যে শিক্ষার্থীদের এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১০ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ রুমানাই ইয়াসমিন , খানজাহান আলী খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন খান, কেসিসি ২ নং ওয়ার্ড এর নবনির্বাচিত কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, বাংলাদেশ ইউসেপ রিজিওনাল ম্যানেজার মোঃ কামরুজ্জামান মিঠু, ইউসেপ খুলনা রিজিয়ন পারভিন ইলিয়াস। খানজাহান আলী থানার ওসি তদন্ত পলাশ মিত্র ।সিনিয়ার ইন্সটেক্টর পরিতোষ চন্দ্র এর উপস্থাপনায় বক্তৃতা করেন সিনিয়ার ইন্সটেক্টর শাহিন আলম, প্রমূখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন অভাবনীয় সাফল্যে কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সাফল্যের এই ধারা অব্যাহত রেখে ইউসেফ এম এ মজিদ টেকনিক্যাল স্কুল অত্র এলাকার অন্যতম শ্রেষ্ট বিদ্যাপিটের মর্যাদা ধরে ধরে রাখবে বলে আশা ব্যক্ত করেন। বিদ্যালয়টির উন্নয়ন মুলক কর্মকান্ডে ও গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার আশ^াস ব্যক্ত করেন । এ সময় উপস্থিত ছিলেন এলাকাবাসী, স্থানীয় গন্যমান্য ব্যক্তি শিক্ষার্থী অভিভাবকগন ও শিক্ষকমন্ডলী। উল্লেখ্য অত্র স্কুলে ৪৪ জন পরিক্ষার্থী অংশগ্রহন করেন এবং ৪৪ জন শিক্ষার্থী সাফল্যের সাথে কৃতিত্বপুর্ন ফলাফল অর্জন করেন।
ইসলামী আন্দোলন খুলনা জেলার শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলার আওতাধীন দাকোপ উপজেলার ৬ নং কামারখোলা ইউনিয়ন এর জয়নগর গ্রামের ইসলামী আন্দোলনের দায়িত্ব শীল এবং জেলা শ্রমীক আন্দেলনের সদস্য সচীব মাওলানা ইলিয়াস হোসাইন এর মামা আব্দুস সালাম সানার ইন্তেকালে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ।
বিবৃতি দাতাগন হলেন, জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, সভাপতিতে এবং জেলা সহ সভাপতি মাওঃ মোহাঃ শায়খুল ইসলাম বিন হাসান সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান , সহ সভাপতি আলঃ শেখ জামিল আহমাদ জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মোহাঃ জাহিদুল ইসলাম, এসিস্টেন্ট সেক্রেটারি মুফতি আব্দুল জব্বার আজমি, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাঃ আব্দুস সাত্তার, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক – মুফতি মোঃ আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাঃ মুহিব্বুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোহাঃ আসাদুল্লাহ হামিদী, দপ্তর সম্পাদক মোহাঃ জাহিদ হাসান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম,আইন ও মানবাধি-কার বিষয়ক সসম্পাদক মোঃ হায়দার আলী, কৃষি ও শ্রম বিষয়ক সসম্পাদক -শেখ ওলিয়ার রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সসম্পাদক – ক্বারী জামাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শেখ ইউসুফ আলী, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক – শেখ রওশন আলী,সংখ্যালঘু বিষয়ক সম্পাদক – মোঃ শফিকুল ইসলাম দাকোপ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক – আলঃ শফিকুল ইসলাম ডুমুরিয়া, স্বাস্থ্য ও পরিবেশ বিঃ সম্পাদক ডাঃ মোঃ রাকিব হাসান, সহ সাংগঠনিক সম্পাদক -মাওলানা মাহবুবুল আলম, সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক – মাওলানা হারুন অর রশিদ, সহ দপ্তর সম্পাদক – এইচ এম এনামুল হাসান, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক- মোঃ তরিকুল ইসলাম দবীর, – সদস্য – মাওঃ আবু সাঈদ, আলহাজ্ব কারী মোঃ আঃ রহমান, মোঃ আকিছুর রহমান, আশরাফ আলী, হাফেজ কারিমুল ইসলাম, মোহাঃ শামীম হোসেন প্রমুখ।
চুয়াডাঙ্গায় ড্রাইভিং লাইসেন্স নবায়ন সহজ করার দাবিতে পেশাদার চালকরা মানববন্ধন
দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা ড্রাইভিং লাইসেন্স নবায়ন সহজ করার দাবিতে পেশাদার চালকরা মানববন্ধন করেছে। রবিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে চুয়াডাঙ্গাসহ আশে পাশের কয়েকটি জেলার পেশাদার চালকরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে চালকরা দাবি করেন, জাতীয় পরিচয়পত্রের ছোটখাট ভুল সহজে সমাধান করে লাইসেন্স নবায়ন না করায়, দক্ষ চালকরা লাইসেন্সবিহীন চালকে পরিণত হচ্ছেন। দীর্ঘদিন ধরে প্রবীণ ও দক্ষ চালকরা তাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারছেন না। এসব চালকরা যখন ড্রাইভিং লাইসেন্স করেছেন তখন জাতীয় পরিচয়পত্র ছিল না। পরে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে বেশিরভাগ চালকের ড্রাইভিং লাইসেন্সের তথ্যের গরমিল হয়েছে। এই জটিলতায় চালকদের লাইসেন্স নবায়ন করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
তারা আরো দাবি করেন, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা হলে সহজে চালকরা লাইসেন্স নবায়ন করতে পারবেন। বর্তমান পদ্ধতিতে আগে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হচ্ছে। এতে সময় বেশি লাগছে, ভোগান্তিও বেড়েছে। চালকদের নবায়ন আবেদন বছরের পর বছর পড়ে রয়েছে।
চালকরা বলেন, ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সহজ সমাধান না হলে পরবর্তীতে চালকরা আরো বড় আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।উল্লেখ নবায়ন জটিলতার কারণে দেশের প্রায় ২০ লাখ চালক তাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারছেন না। কর্মসূচিতে চুয়াডাঙ্গাসহ দেশের বেশ কয়েকটি জেলার পরিবহণ চালকরা অংশ নেন। চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম বলেন, দেশের দক্ষ চালকরাই আজ লাইসেন্সবিহীন চালকে পরিণত হয়েছেন। এখন জাতীয় পরিচয়পত্রে যেভাবে আছে সেভাবেই ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা হলে সহজে সমাধান করা সম্ভব হবে। আমাদের দাবি, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী লাইসেন্স নবায়ন করতে হবে।
ইন্টারন্যাশনাল বাংলাদেশ ছবি মেলা- ২০২৩ এর অনুষ্ঠান পরবর্তী মূল্যায়ন সভা
খবর বিজ্ঞপ্তি
রবিবার বিজয়’৭১ এর ব্যবস্থাপনায় ও অল বেঙ্গল আর্ট সোসাইটি (ভারত) এর উদ্যোগে ০৩ দিন ব্যাপী ‘ইন্টারন্যাশনাল বাংলাদেশ ছবি মেলা- ২০২৩’ এর অনুষ্ঠান পরবর্তী মূল্যায়ন সভা সংগঠনটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মূল্যায়ন সভায় ০৩ দিন ব্যাপী চিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ছবি মেলায় ভারতীয় ৩৩ জন, অস্ট্রেলিয়ান ০১ জন, বাংলাদেশী ১৩ জন চিত্রশিল্পীর মোট ৫০টি চিত্রকর্ম প্রদর্শিত হয়। শিশুদের জন্য আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন ৫ জন শিশুসহ মোট ১২৫ জন শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় পুরস্কারের পাশাপাশি সকল প্রতিযোগির জন্য শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। ৩য় দিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ‘ইন্টারন্যাশনাল বাংলাদেশ ছবি মেলা- ২০২৩’ পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানের সকল চিত্রশিল্পীদের চিত্রকর্মের সমন্বয়ে একটি ম্যাগাজিন প্রকাশিত হয়। প্রতিদিন খুলনার বিভিন্ন পেশার মানুষে মুখরিত ছিল খুলনা’র আর্ট গ্যালারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়’৭১ এর সভাপতি তারক চাঁদ ঢালী। অনুষ্ঠান সমন্বয়কের দায়িত্ব পালন করেন বিজয়’৭১ এর সাধারণ সম্পাদক সেলিম মাহবুব ও অল বেঙ্গল আর্ট সোসাইটি (ভারত) এর সাধারণ সম্পাদক অনির্বান রানা। মূল্যায়ন সভায় সাধারন সম্পাদক বলেন, এ মেলার ফলে দু’দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। অনুষ্ঠানে আগত সকল দর্শনার্থী, শিল্পী, শিশু শিল্পী, অভিভাবক, সংবাদকর্মী, প্রশাসন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশেষ করে তবলার লহড়া ও গিটার শিক্ষার্থীদের পরিবেশনার জন্য প্রশিক্ষক এবং শিক্ষার্থীদের অভিনন্দন জানান। আগামীতে এ ধরণের সুন্দর সুন্দর আরও অনুষ্ঠান উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব খন্দকার ইয়াসির আরেফীন, খুলনা সদর থানা আওয়ামীলীগ সভাপতি ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, খুলনা বিশ^বিদ্যালয়ে ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন এর চেয়ারম্যান রকিব হাসান, সহযোগী অধ্যাপক ভাস্কর মোঃ শেখ সাদী ভূঁইয়া, ভাস্কর বিমান নাগ (ভারত), সহকারী অধ্যাপক বিমানেষ চন্দ্র বিশ^াস, বিভাগীয় গণ গ্রন্থাগার, খুলনা’র উপ-পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান, কারচারাল অফিসার সুজিত কুমার সাহা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অনামিকা সাহা তিন্নি ও অম্লান বিশ^াস। আরও উপস্থিত ছিলেন বিজয়’৭১ এর উপদেষ্টা ড. তুহিন রায়, আবু কওছার, সাইফুল ইসলাম মল্লিক, সাবিত্রী গাইন নীলিমা ও সালেহ উদ্দিন সবুজ, বিজয়’৭১ এর সদস্য স্বাগতা কুণ্ডু, হাওলাদার আব্দুল হাকিম, জন সরকার, অসীম হালদার, স্মৃতি কণা, তাপস বিশ^াস, রবিউল ইসলাম, স্বাধীন, ওবাইদুল্লাহ, বিপ্লব কবিরাজ, কেয়া ভৌমিক, দিবা ঘোষ, শাহানারা খানম, অন্তর্যামী, সায়মা, সুজন, জোষ, অগ্নি, মিলন প্রমুখ।
ষড়যন্ত্রমুলক মামলায় খুলনা সদর থানা স্বেচ্ছাসেবক দল আহবায়ক সজিবের জামিন বাতিলে নগর স্বেচ্ছাসেবক দলের নিন্দা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সদর থানা স্বেচ্ছাসেবক দল আহবায়ক সজিবের জামিন বাতিলে নগর স্বেচ্ছাসেবক দলের নিন্দা । ষড়যন্ত্রমুলক মামলায় জামিন বাতিল ও কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর সভাপতি একরামুল হক হেলাল ও সাধারণ সম্পাদক ফারুক হিলটন।
রবিবারবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃততে তারা এ নিন্দা জানান।
স্বেচ্ছাসেবক দলের এ দুই নেতা বলেন, বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) খুলনা সদর থানা সে¦চ্ছাসেবক দলের আহবায়ক খায়রুজ্জামান সজিব সহ বিএনপি ও অংঙ্গ সহযোগী সংগঠনের ১৪জন নেতা জেলা ও দায়রা জজ আদালতে জামিন চাইতে গেলে আদালত জামিন বাতিল করে তাদের জেল হাজতে পাঠায়।
তারা বলেন, ভোটারবিহীন সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে আইন-আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে প্রতিহিংসাপরায়ণ হয়ে সারাদেশে স্বেচ্ছাসেবক ও বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করছে। যুগে যুগে গণবিচ্ছিন্ন অত্যাচারী শাসকরা যে রীতি অনুসরণ করে দেশ, মানুষ ও গণতন্ত্রের জন্য লড়াকু মানুষকে উৎপীড়ন করে, স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের ওপর সেটিরই পুনরাবৃত্তি করা হচ্ছে। মুলত স্বেচ্ছাসেবক দলকে ভয় দেখাবার উদ্দেশ্যেই এসব করা হচ্ছে বলে অভিমত তাদের।
গ্রেফতার হওয়া সব নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করে দুই নেতা বলেন, যতই হামলা, মামলা, গ্রেফতার করা হোক স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা সাহস, দৃঢ় ঐক্য নিয়ে চূড়ান্ত বিজয় এনে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।
পরিবেশ বিনষ্টকারি গাছগুলো কাঁটার নির্দেশদাতার বিচারের দাবি জানিয়েছেন জনউদোগ খুলনা
খবর বিজ্ঞপ্তি
যেখানে যতটুকু জায়গা পান, গাছ লাগান প্রধানমন্ত্রীর এই আহবানে সাড়া না দিয়ে নগরীর নতুন রাস্তা থেকে বিজিবি স্কুল পর্যন্ত প্রায় আধা কিলোমিটারের মধ্যের ২৫টির মতো বড় গাছ আর ছোট গাছ মিলিয়ে ৮০টির মতো গাছ কেটেছে পরিবেশ বিনষ্টকারিরা। যা কোন মতে মেনে নেওয়া যায়না। পত্র-পত্রিকার মারফত জানতে পেরেছি এই গাছগুলো কাঁটার নির্দেশ দিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন আহমেদ। নবনির্বাচিত মেয়র কিংবা খুলনা সিটি কর্পোরেশনের কেউ এই দায় নিতে চাইছেন না। তারা বলছেন এই গাছকাটার বিষয় কিছুই জানেন না। তবে এই গাছ কেন কাটা হলো ? তার সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়ায় নাগরিক সংগঠন জনউদ্যোগ, খুলনার নেতৃবৃন্দ সংক্ষুব্ধ হয়েছেন।
নেতৃবৃন্দ মনে করেন এই গাছকাটার নির্দেশকারি সন্তোষ্ঠজনক উত্তর না দিতে পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। না হলে এই উদাহরণ থেকে অনেকেই সরকারি সম্পদের উপর হাত দিতে ভয় পাবে না। নেতৃবৃন্দ বলেন, পরিবেশ বিনষ্টকারিরা বড় গাছগুলো কেটে সরিয়ে নিয়েছে। এমনকি অধিকাংশ জায়গায় গাছ কেটে গুঁড়িও মাটির নিচ থেকে তুলে ফেলা হয়েছে। যা থেকে বোঝা যায় এটি সুপরিকল্পিত। তাঁরা আইন বুঝে আইনের অমান্য করেছে। ফলে এই ধরনের অপরাধীদের আওতায় আনা প্রয়োজন। নতুবা এই শ্রেণীরা পরিবেশ বিনষ্টকারিরা উৎসাগিত হবে। বিবৃতিদাতা হলেন জনউদ্যোগ,খুলনার নেতৃবৃন্দের পক্ষে সদস্য সচিব মহেন্দ্র নাথ সেন। নেতৃবৃন্দ বলেন, খ্বু শিঘ্রই পরিবেশ বিনষ্টকারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনউদ্যোগ,খুলনা কর্মসূচি গ্রহণ করবে। ‘তিনটা করে গাছ লাগাতে পারলে সবচেয়ে ভালো হয়। আর সেটা যদি না পারেন, অন্তত একটা করে পারলেও লাগাবেন। একটা ফলদ, একটা বনজ, একটা ভেষজ এই তিন ধরনের গাছ লাগাবেন।’ প্রধানমন্দ্রীর এই আহবান পালনের জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
দুইকোটি ৪০ লাখ টাকা ব্যয়ে খুলনার কার্ত্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন শ্রম প্রতিমন্ত্রী
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, আলোকিত মানুষ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গড়ে ওঠে। শিক্ষার্থীদের লেখাপড়া করার জন্য ভাল পরিবেশ প্রয়োজন। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য নতুন ভবন নির্মাণ করে যাচ্ছে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করানো হচ্ছে।
তিনি রবিবার দুপুরে খুলনার মহেশ^রপাশা কার্ত্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে ৩৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ও বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে ২৬ হাজার রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেন। অসহায় ছেলেমেয়েদের শিক্ষা সহায়ক উপবৃত্তি প্রদান করা হচ্ছে। উন্নত জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। পদ্মাসেতু নির্মাণ, ফ্লাইওভার নির্মাণ, নদীর তলদেশে টানেল নির্মাণসহ যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ম্যাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশিদ, যশোর শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, কার্ত্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি আঁকন শামছুর রহমান, সমাজ সেবক প্রকৌশলী এস এম সিরাজুল ইসলাম, শেখ দাউদ হায়দার, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আছিফুর রশীদ আছিফ প্রমুখ। কার্ত্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সম্প্রসারিত দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলা ভবনটি নির্মাণে ব্যয় হয় প্রায় দুইকোটি ৪০ লাখ টাকা।
কয়রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বেজাপাড়া গ্রামে কৃষকের জমিতে ঈদুর মারার বিদ্যুৎতে স্পৃষ্ট হয়ে ইয়াছিন সানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের সবুর সানার পুত্র। গত শনিবার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় আছাদুল নামের আর এক মৎস্যজীবি আহত হয়েছে। তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানায়, শনিবার রাতে ইয়াছিন সানা বাড়ির নিচে বিলে মাছ ধরার জন্য যাচ্ছিল। যাওয়ার পথে বরিন মিস্ত্রীর জমিতে ঈদুর মারার বিদ্যুৎতের ফাঁদে পড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই নিহত হয় সে। সংবাদ পেয়ে এলাকাবাসি তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, বিষয়টি জানার পর রবিনকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রাখা হয়েছে। এদিকে নিহত ইয়াছিন সানার লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
উদ্বোধন হলো আইপিডিসি’র সহযোগিতায় নির্মিত ‘নড়াইল এক্সপ্রেস জিম’
নড়াইল প্রতিনিধি
‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং আইপিডিসি ফাইন্যান্স-এর সহযোগিতায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়-এর মাঠে নির্মিত ‘নড়াইল এক্সপ্রেস জিম’ শনিবার (৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। জিমটির উদ্বোধন করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা ও আইপিডিসি ফাইন্যান্স’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামসসহ প্রতিষ্ঠানটির আরও কজন ঊর্ধতন কর্মকর্তা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম মোর্ত্তজা স্বপন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিকসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, খেলোয়াড়সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি।
আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এই জিমটির মূলমন্ত্র ‘সুস্বাস্থ্যের উল্লাসে জাগো উচ্ছ্বাসে’। সুস্বাস্থ্যের অধিকারী বিশ্বমানের খেলোয়াড় গড়ে তুলে এই জিম নড়াইলের ক্রীড়াঙ্গনকে গর্বিত করবে বলে উপস্থিতরা আশা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, “খেলোয়াড়দের উন্নত শারীরিক সক্ষমতা অর্জনের জন্য জিমের গুরুত্বের বিষয়টি উপলব্ধি করেই একটি অত্যাধুনিক জিম প্রতিষ্ঠার চিন্তা মাথায় আসে। খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে এ জিম ব্যাপক ভূমিকা রাখবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’র যাত্রার প্রায় শুরু থেকেই আইপিডিসি আমাদের পাশে থেকেছে, সহযোগিতা করেছে। একটি ভালো মানের জিম নির্মাণের যে ইচ্ছা আমাদের ছিল তা পূরণেও আইপিডিসি আমাদেরকে সহায়তা করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।” নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের অবদান প্রসঙ্গে জানাতে গিয়ে তিনি আরও বলেন, “ফাউন্ডেশনটি একটি স্পোর্টস একাডেমি গঠন করেছে যেখানে ক্রিকেট, ফুটবল, ভলিবল ও অ্যাথলেটিক্সে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হয়। সবাই হয়তো জাতীয় দলে খেলার সুযোগ পায় না, কিন্তু দক্ষ খেলোয়াড় হয়ে বিভাগভিত্তিক খেলাগুলোতে অংশগ্রহণ করে নিজেদের পরিবারকে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী করছেন। অনেকেই এই ফাউন্ডেশনের প্রশিক্ষণ গ্রহণ শেষে খেলোয়াড় কোটায় সরকারি বাহিনীগুলোতে সুনামের সঙ্গে প্রতিনিধিত্ব করছেন, বয়সভিত্তিক খেলোয়াড় তৈরির পাশাপাশি যেটা বাড়তি মাত্রা যোগ করেছে প্রতিষ্ঠানটির জন্য।”
আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশে চলমান অগ্রগতি তারুণ্যের মাধ্যমেই সাধিত হচ্ছে। তারুণ্যের সক্ষমতায় তাই বিশ্বাস রাখে আইপিডিসি। এ কারণেই একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর নানা উদ্যোগের সাথে শুরু থেকেই কাজ করে আসছে। ফাউন্ডেশনটির কাজগুলোর সাথে যুক্ত হওয়ার পেছনে প্রধান কারণ আমরা ভালো কাজের সাথে, তারুণ্যের অসামান্য শক্তির সাথে থাকতে চেয়েছি। আমরা বিশ্বাস করি, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন-এর সুদক্ষ নেতৃত্বে নড়াইল জেলা থেকে বিশ্বমানের খেলোয়াড় উঠে আসবে এবং আগামীতে শুধু নড়াইল না বরং গোটা দেশের প্রতিনিধিত্ব বিশ্বমঞ্চে আমাদের মুখ উজ্জ্বল করবে।”
ছবির ক্যাপশন : নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’র উদ্যোগে ও আইপিডিসি ফাইন্যান্স’র সহযোগিতায় ‘নড়াইল এক্সপ্রেস জিম’ শনিবার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা ও আইপিডিসি ফাইন্যান্স’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম।
খুমেক হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ওয়ার্ডের দাবি বৃহত্তর আমরা খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি
এডিস মশার আক্রমনে ডেঙ্গু রোগী প্রতি নিয়তই বেড়ে চলেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। গত বুধবার পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি ছিল ১২৫ জন। আশংকাজনক হারে ডেঙ্গু রোগী বাড়তে থাকায় খুমেক হাসপাতালে অন্যন্য রোগীদের মধ্যে আতংক বিরাজ করছে। এমতবস্থায় ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে পৃথক ওয়ার্ডের দাবিতে জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, নাজমুল তারেক তুষার, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, মো. আব্দুর রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, আশরাফুল ইসলাম, শিক্ষক আব্দুল মান্নান, রোকনুজ্জামান বাবলু, আব্দুল মান্নান (মুন্নাফ), জয়নাল আবেদিন, সাইফুল্লাহ বাবু, মো. হালিম মোড়ল, মো. জাভেদ আক্তার, মিকাইল হোসেন, আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।
পৌর সদরেরর পাইকগাছা বস্ত্রলয়ের তালা ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরি
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছার পৌর সদরে পাইকগাছা বস্ত্রলয়ের তালা ভেঙ্গে চুরি হয়েছে। চোরেরা নগদ টাকা দামী শাড়ী লুঙ্গী সহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা হয়েছে।
দোকান কর্মচারী গৌর দেবনাথ জানান, পাইকগাছা বস্ত্রালয়ের মালিক কাত্তিক দেব নাথ। তিনি গত বুধবার চিকিৎসার জন্য ভারতে গেছেন। তিনি ভারতে যাওয়ার আগে আমার নিকট এক মহাজনের দেয়ার জন্য ৮০ হাজার টাকা রেখে যায় এবং বৃহষ্পতি, শুক্র ও শনিবার দোকানের মালামার বিক্রয়ের টাকা ব্যাংক বন্ধ থাকায় টাকা জমা দিতে পারেনি। বিক্রির টাকা ও মহজনের টাকা দোকানে ছিলো। সবমিলে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে দোকান খোলার সময় দেখি দরজার তালা ভাঙ্গা। এ সময় পুলিকে জানাই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, যে স্থানে চুরি হয়েছে সেখানে রাতে পাহারাদার থাকে। কিন্তুু কেন চুরি হল বুঝাযাচ্ছে না। এ বিষয় নিয়ে আমরা কাজ করছি চোরাই মালামাল সহ চোর আটক হবে বলে আশা করছি।
পাইকগাছায় চেতনানাশক ছিটিয়ে সব কিছু লুটে নেয়ার ঘটনায় গ্রেফতার ১
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় রাড়ুলীতে দুর্বৃত্তরা চেতনানাশক ছিটিয়ে সংজ্ঞাহীন করে সব কিছু লুটে নেয়ার ঘটনায় এর সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত্যু ইউসুফ ঢালীর ছেলে ফেরদৌস ঢালী(৫৪)। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে মৌখালী বাজার থেক তাকে গ্রেফতার করা হয়। তাকে রোবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গত বুধবার রাতে উপজেলার রাড়ুলী গ্রামে একই পরিবারের চারজনকে সংজ্ঞাহীন এবং একজনকেছুরিকাঘাত
করে সব কিছু লুটে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ফেরদৌস ঢালীর সম্পৃক্ততা পায়। শনিবার রাতে পুলেশের উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাকে রাত সাড়ে ১১ টার দিকে তাকে গ্রেফতার করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরি দর্শক ইমরান হোসেন। রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, রাড়ুলী চুরির ঘটনার সাথে সম্পৃক্ততা পেয়েছি। এ আরো চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এই মুহুর্তে প্রকাশ করা যাচ্ছে না।
কুল্যায় ডলার চক্র আবারও বেপরোয়া সংবাদ প্রকাশে গাত্রদাহ শুরু
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যায় ডলার চক্র আবারও বেপরোয়া আকার ধারন করেছে সংবাদ প্রকাশে গাত্রদাহ শুরু হয়েছে। তারা বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছে। এবিষয়ে এ পত্রিকার সাংবাদিককে রবিবার এলাকার লোকজনের সামনে হুমকি ও মারতে যায় এলাকার ডলার চক্রের সদস্য ও সন্ত্রাসী আবু তাহের। বহু মামলার আসামি সে। সংবাদে বলা হয় ডলার চক্রের মুল হোতা বুধহাটা নৈকাটি গ্রামের রেজাউল। যে থাকে কুল্যায়। একাধিক মামলার আসামি সে। জাল টাকার ব্যবসাসহ এমন কোন অবৈধ কাজ নেই সে করেনা। কিন্তু অদৃশ্য শক্তির বলে প্রতিবার সে রেহাই পায়। এছাড়া কুল্যা গ্রামের আবু তাহের, মাহাজনপুর ইনজিল সরদারের ছেলে রহমত, আইতলা গ্রামের শুকুর আলির ছেলে নজু, মহাজনপুর মুজিবরের ছেলে ইয়াছিন, কাফিল ও শাহিনুরের ছেলে শামিম। একাধিক মামলা থাকলেও দেদারছে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এলাকায় বিভিন্ন রাজনিতীবিদসহ বিভিন্ন মহলকে ম্যানেজ করে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন পত্রিকায় তাদের নামে নিউজ হলেও তাদের কাজ কোনভাবে বন্ধ হচ্ছেনা। ডলার, সোনার কয়েনের প্রলোভন দেখিয়ে তারা ভিভিন্ন মহলের ধনীদের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এর ফলে অল্পদিন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এলাকার সন্ত্রাস আবার তারা। মাদক, মেয়ে মানুষ ফূর্তি তাদের কাজ। এবিষয়ে এলাকাবাসি আইন প্রয়োগকারি সংস্থ্যাসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
রামপালে উৎপাদিত বিদ্যুৎ ভারতে যাবেনা, এদেশেই থাকবে: কেসিসি মেয়র খালেক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
শুরু থেকেই রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহায়তায় স্থানীয়দের জীবনমান ও সামাজিক উন্নয়নে নানা ধরণের কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের কাঠামারী এলাকায় আয়রন রিমোভাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উইথ পাইপ লাইন ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী প্রাঃ লিঃ এর (বিআইএফপিসিএল) কমিউনিটি ডেভেলপমেন্ট’র অংশ হিসেবে রবিবার দুপুরে এ সুপেয় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশন মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
পরে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় এ প্রকল্পের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, রামপাল পাওয়ার প্লান্টের বিদ্যুৎ ভারতে যাবেনা, এদেশেই থাকবে। উন্নয়ন বিরোধীরাই এনিয়ে নানা কথা বলে বিভ্রান্তি ছড়াতে পারেন, তাতে কেউ কান দিবেন না। পরিবেশবিদ ও কমিউনিস্ট পার্টির খেয়ে কোন কাজ নেই, তাই তারা নানা উন্নয়ন প্রকল্পের বিরোধিতা ও প্রতিবন্ধকতার সৃষ্টি করে আসছেন। এখানেও এক কমিউনিস্ট নেতা আছেন, তিনি এই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে নানা কর্মসূচী পালন ও বিরোধিতা করে আসছিলেন। তারপরও কিন্ত এ বিদ্যুৎ কেন্দ্র হয়েছে। তিনি এখনও থেমে নেই, এখন মোংলা বন্দরের ড্রেজিংয়ের বালু ফেলা নিয়েও ষড়যন্ত্র চালাচ্ছেন এ কমিউনিস্ট নেতা। ড্রেজিংয়ের বালু ফেলার জায়গা তিন ফসলী জমি বলে মিথ্যা অপপ্রচার চালিয়ে লোকজনকে বিভ্রান্ত করছেন ওই কমিউনিস্ট নেতা।
কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক রামপাল তাপ বিদ্যুৎ সম্পর্কে আরো বলেন, এটি এ এলাকার মানুষের জন্য আর্শীবাদ। এ কেন্দ্রটির পক্ষ থেকে স্থানীয় সামাজিক উন্নয়নে নানাবিধ কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। রবিবার যে সুপেয় পানি সরকারের প্রকল্পটির উদ্বোধন করা হয়েছে এ সুফলভোগ করছেন প্রায় ৫হাজার পরিবার। এছাড়া এখানকার দরিদ্র মানুষের কর্মসংস্থান, বেকারত্ব রোধে প্রশিক্ষণ, শিক্ষা সামগ্রী বিতরণ, গাছ ও শীতবস্ত্র বিতরণ, চিকিৎসাসহ জীবনমানের এবং সামাজিক উন্নয়নে নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করছেন এ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রটি।
এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী প্রাঃ লিঃ এর (বিআইএফপিসিএল) প্রধান মহাব্যবস্থাপক শান্তনু কুমার মিশ্র, প্রকল্প পরিচালক অতনু দত্ত, মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) মঙ্গলা হারিন্দ্রান, ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) তারিকুল ইসলাম, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আশরাফুল আলম ও হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী প্রাঃ লিঃ মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক তারিকুল ইসলাম বলেন, তীব্র লবণ অধ্যুষিত এ এলাকায় (রামপাল-মোংলা) পিওর ওয়াটার ও আয়রন রিমোভাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ সুপেয় পানি সরবরাহের কাজ শুরু করা হয়েছে। রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নে দুইটি, গৌরম্ভা ইউনিয়নে দুইটি ও হুড়কা ইউনিয়নে ১টি ট্রিটমেন্ট প্লান্ট বসানো হয়েছে। এছাড়া আগামী ২৪সেপ্টেম্বর মোংলা পোর্ট পৌরসভায় ১টি ও বুড়িরডাঙ্গা ইউনিয়নে ১টি আয়রন রিমোভাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করা হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, সুপেয় পানি সরবরাহের পাশাপাশি রামপাল-মোংলার বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ, বেকারত্ব হ্রাসে প্রশিক্ষণ, স্বাবলম্বীকরণ উপকরণ সহায়তা, শিক্ষা সামগ্রী বিতরণ, স্বাস্থ্য-চিকিৎসা, সবুজ বনায়নে গাছের চারা বিতরণ ও শীতকালে কম্বল বিতরণের মত নানা ধরণের উন্নয়নমুখী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। যা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। #
খুবিতে স্নাতক প্রথমবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী কর্মশালা শুরু হচ্ছে আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী একাডেমিক কাউন্সেলিং এন্ড মোটিভেশন শীর্ষক কর্মশালা শুরু হচ্ছে ১১ সেপ্টেম্বর (সোমবার)। এদিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথাগতভাবে নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন।
আইকিউএসি আয়োজিত ৫ দিনব্যাপী কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ৫টি ব্যাচে ভাগ করে এই কর্মশালায় প্রতিদিন ৫টি সেশনে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হবে। এছাড়া এদিন নবাগত শিক্ষার্থীদের মাঝে নতুন মুদ্রিত সমন্বিত প্রসপেক্টাস বিতরণ করা হবে বলে আশা করা হচ্ছে।
মহেশপুরে সরকারী জমিতে পাকা দোকান ঘর নির্মান
মহেশপুরে(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউপির ঘুগরী বাজারে সরকারী জমিতে পাকা দোকান ঘর নির্মানের অভিযোগ উঠেছে আমির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
সরজমিনে গিয়ে দেখে যায়, ৭৮নং ঘুগরী কাগমারী মৌজার ১১২৮ নং দাগে ঘুগরী বাজারে ২০ বর্গমিটার জমিতে আমির হোসেন পাকা দোকান ঘর নির্মান করছে। যা সরকারী নিয়ম বহিভূত। সরকারী জমিতে পাকা স্থাপনা নির্মান করা যাবে না এমন নিয়ম থাকলেও,আমির হোসেন সরকারী আইনকে বৃদ্ধাগুলি দেখিয়ে নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারী জমিতে পাকা দোকান ঘর নির্মান করছে।
ঘুগরী বাজার কমিটির সভাপতি আব্দুর রহমান বলেন, সে কাউকে কিছু না জানিয়ে সরকারী জমিতে পাকা দোকার ঘর নির্মান করছে। তিনি আলো বলেন ঘর তৈরির বিষয়টি জানান পর আমরা বাজার কমিটির পক্ষ থেকে ইউনিয়ন নায়েব ও উপজেলা ভূমি কর্মকর্তাকে জানিয়েছি।
সরকারী জমিতে পাকা দোকান ঘর নির্মানের বিষয়ে আমির হোসেন বলেন, এখানে আগেও আমার দোকান ঘর ছিলো। পরে ডিসিআর কেটে এনে আমি পাকা দোকান ঘর নির্মান করছি।
উপজেলা ভূমি কর্মকর্তা শরীফ সাওন বলেন,বিষয়টি আমি খোজ-খবর নিয়ে দেখছি।
মহেশপুরে সেচ্ছাসেবী সংগঠনের নগদ অর্থ ও কোরআন প্রদান
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দার বাড়ীয়া ইউনিয়নের হুদাশ্রীরামপুর দারুন উলুম ছমির উদ্দিন কাওমিয়া মাদ্রাসায় নগদ অর্থ ও কোরাআন প্রদান করেন যশোরের চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠন। রবিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নগদ অর্থ ও কোরাআন শরিফ প্রদান করেন। চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি আলী রেজা রাজু ও মোঃ রাসেল হোসেনের সহযোগীতায় ঢাকার এক কোম্পানির আর্থিক সহায়তায় এই অর্থ প্রদান করা হয়।
চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোঃ বখতিয়ার হোসেনের দিক নির্দেশনায় নগদ অর্থ ও কোরাআন শরিফ প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহীন কবির, আছির উদ্দীন, বিল্টু মিয়া,সুলতান মাহামুদ রনি,জুয়েল মাহামুদ, ফারুক হোসেন, খালিদ হাসান মৃধা ও বশির আহম্মেদ।
বিপন্ন মানবতায় প্রবাসীর জয় এই সেøাগানকে ধারণ করে চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠন মানবতার কল্যাণে কাজ করছে এবং আগামীতেও করবেন বলে জানান সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
সোনাডাঙ্গা-মুজগুন্নী মহাসড়কের সড়ক বিভাজনের গাছ কাটার প্রতিবাদে ১৪টি নাগরিক ও পরিবেশ সংগঠনের অবস্থান কর্মসূচি ও সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
গতকাল (১০ সেপ্টেম্বর ২০২৩) সোনাডাঙ্গা-মুজগুন্নী মহাসড়কের সড়ক বিভাজনের গাছ কাটার প্রতিবাদে এবং কর্তনকৃত স্থানে পুনরায় গাছ লাগানোর দাবিতে খুলনার নতুন রাস্তার মোড়ে কর্তনকৃত এাকায় ১৪টি নাগরিক ও পরিবেশবাদী সংগঠনের অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এ্যাডঃ কুদরত-ই-খুদার সভাপতিত্বে এবং বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুলের সঞ্চালনায় উক্ত অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, যে গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়। যে গাছ পাখীদের আবাস দেয়। সেই গাছ কেটে শহরের সৌন্দর্যবর্ধন বা উন্নয়ন কোনটাই হতে পারে না। দেশীয় গাছ উজাড় করে বিদেশী বোপ-ঝাড়, ঝাউ গাছ একদিকে যেমন আমার দেশীয় পরিচয়কে ক্ষুন্ন করছে অন্যদিকে আমাদের গাছের ছায়া থেকে, অক্সিজেন থেকে বঞ্চিত করছে। উপস্থিত প্রতিনিধিরা খুলনা সিটি কর্পোরেশনের এই পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডকে উন্নয়নের নামে অর্থ অপচয় আখ্যায়িক করে জরুরী ভাবে সৌন্দর্য বর্ধনের নামে সড়ক বিভাজকের বিদ্যমান দেশীয় গাছ কাটা বন্ধের দাবি জানান এবং কারো পরামর্শ ছাড়াই প্রায় আধা কিলোমিটারের গাছ কেটে ফেলার প্রতিবাদ জানান এবং পুনরায় সেখানে দেশীয় গাছ লাগানোর দাবি জানান। বক্তারা তাদের বক্তব্যে খুলনাকে সবুজায়ন ও পরিবেশ-প্রকৃতি সুরক্ষার লক্ষ্যে খুলনার মুজগুন্নী মহাসড়কের সড়ক বিভাজকের বিদ্যমান সকল গাছসহ অন্যান্য সড়ক বিভাজকের গাছ কাটা বন্ধের দাবি জানান। যে সকল সংগঠন প্রতিবাদ জানিয়েছেন তারা হলেন, এএলআরডি, নিজেরা করি, টিআইবি, বেলা, বাপা, সনাক, সুশাসনের জন্য নাগরিক (সুজন), পরিবেশ সুরক্ষা মঞ্চ,পরিবর্তন-খুলনা, নাগরিক ফোরাম, আইআরভি, ক্লীন, ছায়াবৃক্ষ, হিউম্যানিটি ওয়াচ। উক্ত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, রাজনৈতিক সংগঠক মিজানুর রহমান বাবু, নাগরিক নেতা এস এম চন্দন, উন্নয়ন সংগঠক নাজমুল আযম ডেভিড, টিআইবি’র আব্দুল্লাহ আল মামুন, সুজনের ডাঃ মোসাদ্দেক আলী বাবলু, নাগরিক ফোরামের আসিফ ইকবাল, মানবাধিকার সংগঠক শরিফুল ইসলাম সেলিম, আইআরভি’র মেরিনা যুথী, নিজেরা করি’র নাসরিন আক্তার, ছায়াবৃক্ষের মাহবুব আলম বাদশা, শিশু সংগঠক অশোক মন্ডল প্রমূখ।
রামপালের বড়কাটালি ব্যাবসায়ীদের সাথে ওসি’র মতবিনিময় সভা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের পেড়িখালী ইউনিয়নের বড়কাটালী বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ সাথে ওসি আশরাফুল আলমের আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাজার ব্যাবসায়ীদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার অফিসার ইন-চার্জ এস.এম আশরাফুল আলম।
তিনি তার বক্তব্যে সাইবার নিরাপত্তা সম্পর্কে অবহিত করে বলেন, রাষ্ট্র বিরোধী কর্মকান্ড থেকে সকলকে দূরে থাকতে হবে। আইন শৃঙ্খলা বিষয়ক যে কোন সমস্যায় থানায় যোগাযোগ করবেন। যে কোন সময় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের থানায় আপনারা সেবা পাবেন। আমরা সেবা প্রদানে বদ্ধপরিকর।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন রামপাল উপজেলা আওয়ামীলীগ নেতা সিরাজুল আলম দারা, হাওলাদার জাহাঙ্গীর হোসেন, পেড়িখালি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাওলাদার দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইজারদার একরামুল কবির কচিসহ বড়কাটালী বাজারের ব্যাবসায়ী বৃন্দ ।
এ সময় বড়কাটালী ব্যবসায়ী নেতৃবৃন্দ, সকল দোকান মালিক, ইউপি সদস্য, পুলিশের অন্যান্য সদস্যরা, সাংবাদিক, জনসাধারণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#
কালিগঞ্জে যাত্রীদের দুর্ভোগ লাঘবে সড়ক সংষ্কার করলেন সমাজসেবক শেখ আব্দুল্লাহ
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে পথযাত্রী ও জনসাধরণের দুর্ভোগ লাঘবে ব্যাক্তি উদ্যোগে কার্পেটিং ও সোলিং সড়ক সংষ্কার করে প্রশংসিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ। রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার কালিগঞ্জ টু তালতলা কালিকাপুর সড়কের কালিদহ নামক স্থানে কার্পেটিং সড়কের ১শ গজ যায়গা দীর্ঘদিন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
দিনে ও রাত্রে হাজার হাজার যাত্রী ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়,হঠাৎ বৃষ্টি হইলে হাটুপানি ও কাঁদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।জনগনের ও যাত্রী সাধারণের চলাচলের সুবিধার জন্যে উপজেলা আ’লীগের সিনিঃ সহ- সভাপতি ও সাবেক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান প্রয়াত শেখ রিয়াজ উদ্দিনের ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ এগিয়ে আসেন সড়কটি ইট-বালু ও খোয়া দিয়ে সংষ্কার করে দেন।
এসময় শতশত পথযাত্রী ও সাধারণ মানুষ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ’র জনকল্যাণে এমন উদ্যোগকে প্রশংসা করেছেন। বিশেষ করে উপজেলার বালিয়াডংগা বাজার ও চৌহমুনী সহ কুশুলিয়া হাট বাজার গুলোর এই সড়ক দিয়ে হাজার হাজার জনসাধারণ চলাচল করে থাকেন ঠিক এমন সময়ে অতি জনগুরুত্বপূর্ণ সড়কটির বেহালদশা স্থানে সংস্কার করে দেওয়ায় ব্যাপক প্রশংসিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ।
এ বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ’র কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান,আমার ভাই কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও কালিগঞ্জ সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ রিয়াজ উদ্দীন।
গত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আমি আমার ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে ইউনিয়নের বিভিন্ন সোলিং এর রাস্তা বেহাল দশা দেখে আমার নিজস্ব অর্থায়নে সংস্কারের কাজ অব্যাহত চলমান রেখেছি এবং ইতিমধ্যে প্রায় ২৫টি সলিং এর রাস্তা সংস্কার করেছি। ইউনিয়ন বাসির কাছে দোয়া চাই ও আমার ভাই প্রয়াত শেখ রিয়াজ উদ্দিনের জন্য আশীর্বাদ করবেন মহান সৃষ্টিকর্তা তাকে যেন স্বর্গবাসী করেন।
দর্শনার তিতুদহে ডাকাতের প্রস্ততি কালে ২ ডাকাত গ্রেফতার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদার দর্শনা থানা পুলিশের হাতে ডাকাতির প্রস্ততি কালে ব্যবহৃত সরঞ্জামাদিসহ ২ ডাকাত গ্রেফতার হয়েছে।
রবিবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানাধীন তিতুদহ পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ) ফকির ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালায়। এসময় এলাকায় টহল ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দেড় টার দিকে গড়াইটুপি ইউনিয়নের সাড়াবাড়ীয়া ওয়াহেদ মিয়ার ইট ভাটার পাশে পাকা রাস্তার উপর হতে ডাকাতির প্রস্তুতিকালে ২জন ডাকাতকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলো গবরগাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ মনির হোসেন (৩২) ও কদম আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪১)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি গাছ কাটা লোহার করাত, ২টি লোহার হাসুয়া,১টি সুতার পাকানো রশি, ৪টি বাঁশের লাঠি, ১টি কেটে ফেলা গাছের গুড়ি ও ৬টি বিভিন্ন সাইজের পুরাতন ব্যবহৃত স্যান্ডেল উদ্ধার করে। পুলিশ গ্রেফতার কৃত আসামীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করেছে।
নড়াইলে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিল
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নড়াইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাসভবনে ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী, সিনিয়র সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব মন্জুরুল সাঈদ বাবু, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, সহ-সভাপতি জসিম উদ্দিন জোসেফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদি হাসান সবুজ, সাংগঠনিক সম্পাদক রুরায়েৎ তুরসেদ সাথিল, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন গাজী, পৌর ছাত্রদলের আহবায়ক তানভীর সিদ্দিকি আশিক, সদস্য সচিব মো: জয়নুল আবেদীন, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হাসান, সদস্য সচিব হামিদুল হক তনুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











































