Home আঞ্চলিক খুলনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

22

 

স্টাফ রিপোর্টার।।

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবিদা সুলতানা (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ৯ জনসহ খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে

বুধবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে খুলনার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবিদা সুলতানার মৃত্যু হয়। খুলনা সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র রেজোয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

আবিদা সুলতানা বাগেরহাট জেলার কচুয়া উপজেলার নুরুল ইসলামের স্ত্রী।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, এ পর্যন্ত চলতি বছরে খুমেকে ৯ জনসহ খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুমেক হাসপাতালে ১৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।