Home আঞ্চলিক মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষ, বাবা-ছেলে নিহত

মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষ, বাবা-ছেলে নিহত

41

 

সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার দুপুরে আশাশুনি উপজেলার বলাবাড়িয়া গ্রামের তারক সরকারের ছেলে সুব্রত সরকার বাপ্পি (৩০) ও তার ছেলে পবিত্র সরকার তূর্য (৪) মোটরসাইকেলযোগে আশাশুনি থেকে বাড়িতে ফিরছিলেন। পথে কোদনদাহ কেরানী মোড় এলাকায় পৌঁছালে ঘোলা থেকে আশাশুনিগামী ছেড়ে আসা ঢাকা মেট্রো জ ১১-১২৩৮ বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে সুব্রত সরকার বাপ্পি (৩০) ও ছেলে পবিত্র সরকার তূর্য (৪) মারা যান। তার স্ত্রী গুরুতর আহত হয়। আবুল কালাম মোড়লের নেতৃত্বে আশাশুনি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্ত্রী শ্যামলী সরকারকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান লাশ মর্গে পাঠানো হয়েছে। বাস ও চালককে আটক করা হয়েছে।