Home আঞ্চলিক ‘আমাকে মাফ করে দিও, তোমরা সবাই ভালো থেকো’

‘আমাকে মাফ করে দিও, তোমরা সবাই ভালো থেকো’

113

স্টাফ রিপোর্টার।।

খুলনায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে নগরীর আড়ংঘাটা এলাকায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে স্বজনরা জানিয়েছেন। ওই শিক্ষার্থীর নাম রাবেয়া খাতুন (২০)। সে খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী। রাবেয়া আড়ংঘাটা থানার তেলিগাতী বুচিতলার ইমরান আলীর মেয়ে।

জানা গেছে, ফাঁকা বাড়ি পেয়ে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেয় রাবেয়া। সকাল ১০টার পর স্বজনরা বাড়িতে এসে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে দ্রুত নামিয়ে পার্শ্ববর্তী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। চিরকুটে লেখা ছিল ‘আমাকে মাফ করে দিও, তোমরা সবাই অনেক ভালো থেকো। আমার লাশটা তাড়াতাড়ি দাফন করে দিও। দয়া করে আমার এই কাজের জন্য কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, কেউ দায়ী না।’

 

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, আমরা একটি চিরকুট পেয়েছি। নিহত রাবেয়ার মোবাইলের কল যাচাই-বাছাইসহ পুলিশ বিষয়টি তদন্ত করছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।