ফকিরহাটের বেতাগার ধনপোতা ওয়ার্ডে আ’লীগের বিশেষ বর্ধিত সভা
ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ৩নং ধনপোতা ওর্য়াডের বিশেষ বর্ধিত সভা বুধবার (০৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ধনপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়েছে। ওর্য়াড আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ লিয়াকত হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি আলহাজ¦ সিদ্দিক আলী, সাংগঠনিক সম্পাদক শেখ আসলাম আলী, ইউনিয়ন আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ ও সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোপাল কুমার পাল, আ’লীগ নেতা আলোমগীর হোসেন, দুলাল কুমার পাল, জাকারিয়া হোসেন, জিল্লুর রহমান, মনিরুল ইসলাম লিটন, যুবলীগ নেতা মিজানুর রহমান ও স্বেচ্ছাসেবকলীগ নেতা শামীম আহম্মেদ প্রমুখ। সভায় তৃনমূল নেতাকর্মিদের সুসংগঠিত হয়ে কাজ করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিধান্ত গ্রহন করা হয়। সভায় তৃনমূলের বিপুল সংখ্যাক নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। ##
পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব নানাভাবে পালিত
খবর বিজ্ঞপ্তি।।
আজ ০৬ সেপ্টেম্বর ’২৩ বুধবার মহাবতার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবÑ২৩ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর ও জেলা শাখার আয়োজনে বিকেল ৩:৩০টায় গোলকমণি শিশু পার্ক (ধর্মসভা)-এ আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও নগর সংকীর্ত্তনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুভ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদ, খুলনা-০২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহ্উদ্দিন জুয়েল। তিনি বলেন, বিভিন্ন মন্দির, শ্মশানের অবকাঠামো উন্নয়নে আমার সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের পক্ষে রায় প্রদান করার আহ্বান জানান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা ও বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী। বক্তব্য রাখেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক গোপী কিষণ মুন্ধ্রড়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, জাতীয় পরিষদের সদস্য শ্যামল কুমার দাস, ইসকন,গল্লামারী শ্রীশ্রীরাধামাধব মন্দিরের অধ্যক্ষ গৌড়েশ্বর নিমাই দাস ব্রহ্মচারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা জেলা সভাপতি কৃষ্ণপদ দাশ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু ও জেলা সাধারণ সম্পাদক বিমান সাহার সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন হিটলু, জেলা যুব লীগ সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, মহানগর যুব লীগ সভাপতি সফিকুর রহমান পলাশ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ নাছিম, কেসিসি সংরক্ষিত কাউন্সিলর কণিকা সাহা, মহানগর পূজা পরিষদ উপদেষ্টা প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, সিনিয়র সহ-সভাপতি অরবিন্দ সাহা, সহ-সভাপতি এড. অলোকানন্দা দাস, প্রকৌশলী পরিমল দাস, সমরেশ সাহা, অধ্যাপক তারকচাঁদ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, জেলা কমিটির নেতা রবীন্দ্র নাথ মিত্র, রতন মিত্র, এড. হিমাংশু চক্রবর্ত্তী, এড. তমাল কান্তি ঘোষ, সুমন দাস, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য এড. বীরেন্দ্র নাথ সাহা, এড. বিজন কৃষ্ণ মণ্ডল, শ্যামাপ্রসাদ কর্মকার, মহাদেব সাহা, গৌরাঙ্গ সাহা, বিমল সাহা, বাবলু বিশ্বাস, সাধন ঘোষ, পঙ্কজ দত্ত, তরুণ রায় শিবু, ভবেশ সাহা, সুজিত মজুমদার, সুরেশ চক্রবর্ত্তী, ভোলানাথ দত্ত, দীপক দত্ত, উজ্জ্বল গাঙ্গুলী, সত্যপ্রিয় সোম বলাই, সুব্রত হালদার, শঙ্কর পোদ্দার, সুশান্ত ব্যানার্জী, শ্যামসুন্দর হালদার, বিশ্বজিৎ সাহা, সুশীল দাস, বাবু শীল, অলোক দে, রবীন দাস, পলাশ সাহা, অম্লান সরদার, সুবর্ণা সাহা, সত্যরঞ্জন পোদ্দার, অভিজিৎ পাল, ডাঃ পরিতোষ রায়চৌধুরী, অশোক সেন, বৈষ্ণব বলরাম দাস, প্রদীপ সাহা মদন, দিপংকর সাধু, স্বপন চক্রবর্ত্তী, নিখিল মজুমদার, অশোক ঘোষ, নারায়ণ দাস, উজ্জ্বল রায়, মাণিক শীল, মিলন সাহা, লিটন চক্রবর্ত্তী, পাপ্পু সরকার, অভিজিৎ সরকার রাহুল, পলাশ রায়, রাজু শীল, সদর থানা সভাপতি বিকাশ সাহা, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, খালিশপুর থানা সভাপতি রজত কান্তি দাস, দৌলতপুর থানা সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, লবণচরা থানা সভাপতি ডাঃ শেখর পাল, হরিণটানা সাধারণ সম্পাদক রঞ্জন রায়, আড়ংঘাটা থানা আহ্বায়ক আশিষ কবিরাজ প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও নগর সংকীর্ত্তন সহকারে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোলখোলাস্থ শ্রীশ্রী শীতলাবাড়ী ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যা ৭টায় বিশেষ প্রার্থনা, সন্ধ্যা ৭:৩০টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ১২:০১ মিনিটে শ্রীশ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর ও জেজেআই জুট মিল ইজারা দেয়ার তীব্র নিন্দা বৃহত্তর আমরা খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি।।
করোনা ভাইরাসের মধ্যে খুলনাসহ দেশের ২৬টি পাটকলের উৎপাদন বন্ধ ঘোষনা করা দুঃখজনক হলে ও গত তিন বছর পার হলেও মিলগুলি আর চালু হয়নি। শ্রমিকদের সমুদয় বকেয়া টাকা এখন ও পর্যন্ত পরিশোধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে জেজে আই ও দৌলতপুর জুট মিল লীজ দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিল দু’টির লীজ/ইজারা বন্ধের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহব্বান জানান বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন, সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জিএম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, নিয়াজ আহমেদ তুহিন, মো. কামরুল ইসলাম কামু, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, নাজমুল তারেক তুষার, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, আশরাফুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, শিক্ষক আ. মান্নান, রোকনুজ্জামান বাবলু, আ. মান্নান (মুন্নাফ), মো. জয়নাল আবেদিন, মো. জাভেদ আক্তার, মো. হালিম মোড়ল, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমূখ।
ফকিরহাটের পিলজংগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎযাপন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন সার্বজনীন জন্মাষ্টমী মহোৎসব উৎযাপন কমিটির আয়োজনে পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মহোৎসব-২০২৩ বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাধুর বটতলা শ্নশানকালি মন্দির চত্তরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে মন্দির চত্তরে এসে শেষ হয়। পরে ধর্মীয় আলোচনা সভা মন্দির কমিটির সভাপতি তপন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিলজংগ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক প্রভাষক সুমন কুমার ধর, ইউনিয়ন সভাপতি আশিষ রায় চৌধুরী, সাধারন সম্পাদক সুপ্রভাত চক্রবর্তী মধু, মন্দির কমিটির সাধারন সম্পাদক বলাই কৃষ্ণ দাস ও আ’লীগ নেতা অমল দত্ত মনি প্রমুখ। পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরন করা হয়।
৫০হাজার তালবীজ, কয়েকশত ফলজ ও বনজ বৃক্ষরোপনের টার্গেট
ফুলবাড়ীগেট প্রতিনিধি ।।
বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ব্যাংকার ও তেলিগাতী কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিষ্ঠাতা শেখ জাহিদ ইকবালের নিজস্ব অর্থায়নে আফিলগেট থেকে রুপসা পর্যন্ত বাইপাস সড়কে এবং তেলিগাতী এলাকার বিভিন্ন ধর্মীয় উপাসানালয় মসজিদ, মন্দির, শ্মাশানে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন। গতকাল বুধবার সকাল ১০টায় টিআরএম মহাশ্মশানে বিভিন্ন ফলজ বৃক্ষরোপণের মধ্যে দিয়ে এ কর্মসুচির উদ্বোধন করেন যোগিপোল ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন। এ সময় ব্যাংকার মাদার তেরেসা স্বর্ণপদক প্রাপ্ত শেখ জাহিদ ইকবাল, কুয়েটের ডেপুটি রেজিষ্ট্রার দেবাশীষ মন্ডল উজ্জ্বল, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রিয়াজ আহমেদ সবুজ, আওয়ামী লীগ নেতা দিপংকর হালদার, তেলিগাতী নেপাল আশ্রম পুজা মন্দিরের সভাপতি দেবাশীষ মন্ডল উজ্জল, সাধারণ সম্পাদক পবিত্র মন্ডল, তেলিগাতী, রাজাপুর মহেশ্বরপাশা মহাশ্মশানের সভাপতি মুকুন্দ বিহারী মন্ডল, সাধারণ সম্পাদক খিতিশ মন্ডল, সাবেক মেম্বর শেখ মোস্তফিজুর রহমান মোস্তাক, আ’লীগ নেতা মেজবাউল হক, জগদিস সরকার, উত্তম কুন্ডু, চন্দ্র শেখর হালদার অনিমেষ সরকারসহ স্থানীয় গন্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।
শহীদ কামরুল ইসলাম কুটু’র স্বরণে নগর শ্রমিক লীগের স্বরণসভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ও ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম কামরুল ইসলাম কুটু’র ২০তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে সংগঠনের কার্যালয়ে সকাল- ১০:০০ টায় তার স্বরণে জাতীয় শ্রমিক লীগ, খুলনা মহানগর শাখার উদ্যেগে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভায় দোয়া পরিালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম খান।
উক্ত সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মল্লিক নওশের আলী, কাজী আব্দুল ওহাব, মো: আব্দুর রহিম খান, কিংকর সাহা, মো: আলমগীর মল্লিক, মো: আজিম উদ্দিন, মো: নুর ইসলাম, কাজী রফিকুল ইসলাম বারী, সঞ্জয় কর্মকার, প্রশান্ত কুমার ঘোষ, মো: সেলিম ফরাজী, মো: তৈয়বুর রহমান, আকরাম শিকদার, খোকন শীল কুটি, মো: রেজাউল করিম, মানু সাহা, অসিম পাল, প্রবির পাল সহ বিভিন্ন প্রমূখ নেতৃবৃন্দ।
সভায়, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ কামরুল ইসলাম কুটু’র আত্মার মাগফিরাত কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করা হয় ।
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ : যাত্রী পারাপার স্বাভাবিক
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দর দিয়ে আজ সকাল থেকে বন্ধ রয়েছে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য। সনাতন ধর্মাবলম্বীদের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমদানি ও রফতানি বন্ধ রয়েছে।
তবে স্বাভাবিক রয়েছে দ’ুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার। তবে দু পাড়ের বন্দও এলাকায় পচনশীল পন্য সহ কয়েক হাজার পন্য বোঝাই ট্রাক দাড়িয়ে আছে বেনাপোল বন্দওে প্রবেশের অপেক্ষায়।
আজ বুধবার (০৬ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ।
বেনাপোল বন্দরের ডাইরেক্ট্র (ট্রাফিক) আব্দুল জলিল জানান, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি- রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বন্দর থেকে পন্য ডেলিভারি কার্যক্রম। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে এ বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবিন্দ্র সিংহ জানান, শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দরের সঙ্গে দু দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
বাগেরহাটে নলকুপ ও সরকারি ঘর দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ
স্টাফ রিপোটার,বাগেরহাট
সরকারিভাবে বসতঘর ও গভীর নলকুপ বরাদ্দ দেয়ার কথা বলে গ্রামের হত-দরিদ্র মানুষের কাছ থেকে ঘুষ হিসাবে নগদ টাকা নিয়ে প্রতারণা করছেন বাগেরহাটের খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনই অভিযোগ করেছেন ওই ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামের হত-দরিদ্র নারী মুসলিমা খাতুন।
দক্ষিণ খানপুর গ্রামের শারিরিকভাবে কর্মক্ষমহীন নিজাম উদ্দিনের স্ত্রী মুসলিমা খাতুন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এবং সংবাদ কর্মীদের প্রশ্নের উত্তরে বলেন, তার স্বামী গত ৩ বছর ধরে শারীরিকভাবে কর্মহীন হয়ে রয়েছে। এক মাত্র ছেলেকে নিয়ে মুসলিমা খাতুন দিন মজুরের কাজ করে সংসার চালায়। এ অবস্থায় প্রতিদিন কিছু করে একটি বসতঘর ও একটি গভীর নলকুপের জন্য প্রায় দুই লাখ টাকা সঞ্চয় করেন। মুসলিমা খাতুন পরিবার আওয়ামী মতাদর্শের হওয়ায় খান পুর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি ফকির ফহম উদ্দিন ও তার স্ত্রী ইউপি সদস্য খাদিজা পারভীন শিলার সাথে সম্পর্ক হয়। ফলে দুই লাখ টাকা সঞ্চয়ের বিষয়টি জানতে পেরে সরকারি ঘর বরাদ্দর জন্য উপর মহলে ঘুষ দেয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করে। অথচ সঞ্চয়ের বেশীরভাগ অর্থ স্বামীর চিকিৎসায় খরচ হয়েছে। এরপরও এনজিও থেকে লোন ও ধার-দেনা করে দাবি অনুযায়ী ঘর বাবদ অগ্রিম ৩০ হাজার ও নলকুপ বাবদ ৩৫ হাজার টাকা প্রদান করেন মুসলিমা খাতুন। অথচ বসতঘর ও গভীর নলকুপ না পাওয়ায় গত এক মাস আগে ইউনিয়ন পরিষদে গিয়ে ঘর ও নলকুপ কবে পাবো জানতে চাইলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে প্রকাশ্য জনসম্মুখে আমাকে বেধড়ক মারপিট করে গ্রাম পুলিশ ও তার পোষ্য ক্যাডার দিয়ে পরিষদ থেকে বের করে দেয়। তারা আমার পরিধেয় কাপড় খুলে শ্লীলতাহানী ঘটায়। এ অবস্থায় উপায়ন্তর না পেয়ে মুসলিমা খাতুন বাড়িতে গিয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে সুস্থ করে। এক পর্যায়ে এলাকাবাসীর পরামর্শে আমি এ ঘটনার বিচার দাবি করে গত ২৪ আগস্ট বাগেরহাট জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ অভিযোগে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কি না জানিনা। তাই ঘুষখোর ও অ-জনপ্রিয় দলীয় প্রতিকের ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের বিচার দাবিতে সরকারের উপর মহলের দৃষ্টি কামনায় বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনের এ অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
বাগেরহাটে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, নাম কীর্ত্তণ ও প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথী শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে বাগেরহাট শহরের শ্রী শ্রী হরিসভা মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয়ে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে সনাতন হিন্দু ধর্মালম্বীদের বিপুল সংখ্যাক নারী পুরুষ অংশ গ্রহণ করে।
পরে বাগেরহাট শহরের শালতলায় শ্রী শ্রী হরিসভা মন্দির প্রঙ্গনে বাগেরহাট জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী নিলয় কুমার ভদ্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মিলন কুমার ব্যনার্জি,বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ¦ বাকী তালুকদারসহ অনেকে ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই মহাবতার ভগবান শ্রী কৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। সমাজের বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে সব সম্প্রদায়কে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বাগেরহাটে রং দিয়ে মাছ বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে রং মিশ্রিত পানিতে ভিজিয়ে মাছ বিক্রির অপরাধের তিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের কেবি ও ফতেপুর বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অর্থদন্ড প্রদান করেন।
তিনি বলেন, মূল্য তালিকা না থাকা ও মাছে রং মেশানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৩ মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। রং মেশানো মাছগুলো নষ্ট করা হয়েছে।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান আরও বলেন, এর আগেও মাছে রং মেশানোর অপরাধে একাধিক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মাছে রং মেশানোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগনকে সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি।
মহেশপুরে সাংবাদিক আব্দুর রাজ্জাকে হত্যার চেষ্টাকারীকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি এস এম আব্দুর রাজ্জাক রাজনকে হত্যা চেষ্টাকারীকে ৭ দিনে মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মহেশপুর প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু, সহ-সভাপতি বিএম শামীম, আবুল কাশেম, যগ্ম সাধারণ সম্পাদক এস এম আব্দুর রাজ্জাক রাজন, যগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ওসমান গণি, শামীম খান জনী, পলাশ রহমান ,আশরাফুল আলম ঝন্টু,আলমগীর হোসেন প্রমুখ।
বত্তারা বলেন, ৭দিনের মধ্যে মহেশপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি এস এম আব্দুর রাজ্জাক রাজনকে হত্যা চেষ্টাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় ৭দিন পর সাংবাদিকদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলার হুশিয়ারি দেওয়া হয়।
উল্লেখ্যঃ বালি উত্তোলনের সংবাদ প্রকাশের জের ধরে গত৩০ ইং বুধবার রাতে সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজনকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলা চালানো হয়।
কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১জন আহত ১ জন
আলমগীর হোসেন, কেশবপুর (যশোর)প্রতিনিধি
যশোরের কেশবপুরে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে আনারুল বিশ্বাস (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে যশোর-চুকনগর সড়কের কেশবপুর ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সন্ধ্যা ৭টার দিকে তিনি খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আনারুল বিশ্বাস পৌরসভার আলতাপোল এলাকার নূর ইসলাম বিশ্বাসের ছেলে। এ দুর্ঘটনায় মারাত্মক আহত অপর আরোহী উপজেলার সাবদিয়া গ্রামের মিন্টু হোসেন (৪২) খুলনায় চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর বাজারের মুদি ব্যবসায়ী আনারুল বিশ্বাস ও পোল্ট্রি ব্যবসায়ী মিন্টু হোসেন মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল যোগে যশোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে দু’জনই মারাত্মক আহত হন। তাদেরকে উদ্ধার করে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, ‘মারাত্মক আহত অবস্থায় ওই দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়েই তাদেরকে অন্যত্র স্থানান্তর করা হয়। সন্ধ্যায় একজনের নিহতের খবর শুনেছি।’
কেশবপুর পৌরসভার কাউন্সিলর আফজাল হোসেন বাবু বলেন, আনারুল বিশ্বাস তার আপন চাচাতো ভাই। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খুলনার একটি হাসপাতালে সন্ধ্যায় আনারুল মারা যায়। চিকিৎসাধীন মিন্টু হোসেনের অবস্থাও আশঙ্কাজনক।#
নদ-নদীতে পানি বৃদ্ধি: কপোতাক্ষ নদে আবারো ভাঙ্গন
বাবুল আক্তার, পাইকগাছা
পাইকগাছায় কপোতাক্ষ নদে আবারো ভাঙ্গন শুরু হয়েছে। নদের পানি বৃদ্ধি ও পানির গতিবেগ বৃদ্ধি পাওয়ায় এ ভাঙ্গন দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কপোতাক্ষ ভাঙ্গনে ইতিমধ্য কপিলমুনি ইউনিয়নের ভেদামারি গ্রামের আংশিক ও হরিঢালী ইউনিয়নে দর্গাহমহল গ্রামটির ভাঙ্গনে নদের কুলের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে । নদের পাশে বসবাসরত সৈয়দ হাবিবুর রহমান জানান, আমাদের বাপ-দাদার পূর্বপুরুষের ভিটায় আমরা শত বছর ধরে বসবাস করে আসছি। কপোতাক্ষ ভাঙ্গনে আমাদের সব কিছু চলে গেছে। অল্প একটু জমির উপর একখানা ঘর ছিলো তাও গত রাতে আকস্মিক ধ্বসে সেটিও চলে যেতে বসেছে। ছেলে মেয়েদের নিয়ে সারারাত বসে থাকি। কখন না ঘরখানা নিয়ে চলে যায়। আমাদের আর জমি কেনার ক্ষমতাও নাই যে অন্যতরে জমি কিনে বসবাস করবো। আমাদের পূর্বপুরুষের প্রায় ৫০/৬০ ঘর-বাড়ি নদের গর্ভে বিলিন হয়ে গেছে। অনেকেই জমি কিনে অন্যতরে বসবাস করছে আবার অনেকেই রাস্তার পাশে সরকারী জায়গায় বসবাস করছে। এ বিষয় কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার ও হরিঢালী ইউনের চেয়ারম্যা আবু জাফর সিদ্দিকী রাজু বলেন, আমরা ভেদামারি ও দর্গাহমহল গ্রামের ভাঙ্গনের বিষয় উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবল মন্টুর সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট বলেছি কিন্তু কোন কাজ হয়নি। পাইকগাছা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌলী রাজু আহম্মেদ হাওলাদার বলেন, আমরা ভাঙ্গনের বিষয় উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বরাদ্ধ এলে শুকনার সময় কাজ শুরু হবে। উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবল মন্টু বলেন, ভাঙ্গন বিষয় শুনে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। এখানে মোটা অঙ্কের টাকার প্রয়োজন। সার্ভায় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি বরাদ্ধ পেলে কাজ শুরু করবো। পাইকগাছা- কয়রার সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, ভেদামারী, মালথ আগড়ঘাটা ও দর্গাহমহল ভাঙ্গন দির্ঘদিনের। এ ভাঙ্গনের ফলে দুটি গ্রাম বিলিন হওয়ার পথে। সে কাণে কপোতাক্ষ নদের ওই স্থান গুলো ভাঙ্গন ঠেকাতে এক কিলোমিটার দুর দিয়ে বিকল্প নদী খনন করা হচ্ছে। সেটি শেষ হলে এখানকার ভাঙ্গন থাকবে না বলে আশা করছি।
খুবিতে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দু’দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
আজ ০৬ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪.৩০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে দু’দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জন্মাষ্টমী হল শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। শ্রীকৃষ্ণের আর্বিভাবের উদ্দেশ্য ভারতবষর্ই শুধু নয় মর্ত্য থেকে অশুভ শক্তির বিনাশ এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করা। পৃথিবীতে যেখানেই অন্যায় হয়েছে সেখানেই ন্যায় প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণ অবতার পাঠিয়েছে। তিনি বলেন পৃথিবীতে যতো ধর্ম এসেছে প্রতিটি ধর্মেই একই অন্তর্নিহিত কথা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী বলেন প্রত্যেকটি ধর্মেরই যে মূল লক্ষ্য সেটি হচ্ছে মানুষে মানুষে সৌহার্দ্য, সম্প্রীতি এবং ন্যায় প্রতিষ্ঠা। তিনি আরও বলেন ন্যায়কে প্রতিষ্ঠা করতে গেলে অন্যায়কে প্রশ্রয় দেয়া যাবে না। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. আবুল ফজল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল। অনুষ্ঠান শেষে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মন্দির প্রাঙ্গন থেকে শুরু করে আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পাশ দিয়ে ক্যাফেটেরিয়া ও অদম্য বাংলা হয়ে হাদী চত্বর ঘুরে পুনরায় মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মন্দিরে বিকাল ৪.৩০ মিনিটে পূজা আরম্ভ, বিকাল ৫.৩০ মিনিটে ভজন ও সংকীর্তন।
কালিগঞ্জ কালিকাপুরে সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরের কমিটির আয়োজনে সনাতন ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব নানা আয়োজনের মধ্যদিঢ সহস্রাধীক ভক্তবৃন্দ ও সমর্থকের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঞ্চে শ্রীকৃষ্ণের জীবনী নির্ভর আলোচনা সভা শেষে বর্ণাট্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অদ্য থেকে আগামী তিন দিনব্যাপী শ্রী কৃষ্ণের শুভ জন্মতিথি নন্দ উৎসব উপলক্ষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
তিনি বক্তব্যে বলেন জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণ ছিলেন পরোপকারী, প্রেমিক, রাজনীতিক ও সমাজ সংস্কারক, সমাজ থেকে অন্যায়- অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন।সনাতন ধর্ম মতে এবং ধর্ম ও সুজনের রক্ষায় তিনি যুগে যুগে পৃথিবীতে আগমন করেন।
উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী তিনি আরো বলেন” আমাদের এখানে সামাজিক,ধর্মীয় সম্প্রতি আছে, থাকবে। বর্তমান সরকারের নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে যাবো। আমরা ৪১ সালে উন্নত বিশ্বে প্রবেশের মধ্য দিয়ে প্রমাণ করব ৪৭ এ ধর্মীয় ভাবে যে দেশ বিভাজন করা হয়েছিলো সেটা ভুল ছিলো। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিলো অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমরা সেটা যে কোনো ভাবেই রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু মহাজোটের মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মৌতলা ইউনিয়ন বিট অফিসার এস আই তারক চন্দ্র। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিকাপুর সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি বাবু গোপাল চন্দ্র রায়, ,সহ-সভাপতি মাস্টার সুদীপ রায় ,মধুসূদন অধিকারী।
সাধারণ সম্পাদক বাবু পরিমল রায়,কোষাধ্যাক্ষ গৌতম রায়, সহ-সাংগঠনিক সম্পাদক কালিগঞ্জ উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক ও মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক পবিত্র দেবনাথ।প্রচার সম্পাদক জয়ন্ত কুমার মন্ডল,সদস্য বিকাশ চন্দ্র মন্ডল,তাপস মন্ডল,শংকর রায় শান্তি রঞ্জন রায়,
মন্দির প্রতিষ্ঠাতা বাবু সন্তোষ রায়,উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন তারক রায়,পরিমল মন্ডল, পরিতোষ রায়,সুনীল সরকার,নিমাই পদ রায়, বিশ্বজিৎ রায়,বনমালী দে প্রমুখ। উপস্থিত ছিলেন মন্দির কমিটির সকল সদস্য ও ভক্তবৃন্দ।
কেশবপুরে ৪১ তম বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
আলমগীর হোসেন কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার ৪১তম বিসিএস পরীক্ষায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব করেন। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন চম্পা, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শওকত আরা আমীন মিলি, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা ওয়াকার্স পার্টির সভাপতি এ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, প্রথম আলোর পত্রিকার কেশবপুর উপজেলা প্রতিনিধি দিলীপ মোদক।৪১তম বিসিএস পরীক্ষায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম, শরীফুজ্জামান, বিল্লাল হোসেন, জিনাত সুলতানা।আলোচনা সভা শেষে ৪১তম বিসিএস পরীক্ষায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ৬ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ৪ জনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুস সামাদ, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ, ৫ নং মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, সাংবাদিক কামরুজ্জামান রাজুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও মেধাবী ছাত্র-ছাত্রীবৃন্দ।
কেশবপুরে উৎসব মুখর পরিবেশে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত
আলমগীর হোসেন,কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর পৌরসভা ও সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আয়োজনে সনাতন ধর্মের যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি শুভ জন্মাষ্টমী-২০২৩ উপলক্ষে বুধবার সকালে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের কালীতলা মন্দির প্রাঙ্গনে কেশবপুর সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাধব বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ- উজ জামান খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক গৌতম রায় প্রমুখ।
অপরদিকে ত্রিমোহিনী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় পালের সঞ্চালনায়, সাগরদাঁড়ী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকান্ত বিশ্বাস বাবুর সঞ্চালনায়, মজিদপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্ত্তিক রায়ের সভাপতিত্বে, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নন্দ দুলাল বসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ন সরকারে সঞ্চালনায়, মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বনাথ হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশুতোষ হালদারের সঞ্চালনায়, পাঁজিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস কুন্ডুর সঞ্চালনায়, সুফলাকাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদত্ত বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানবেন্দ্র বিশ্বাসের সঞ্চালনায়, গৌরীঘোনা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিতোষ গাঙ্গুলীর সঞ্চালনায়, সাতবাড়িয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্ত্তিক আড্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্ভু দেবনাথের সঞ্চালনায় এবং হাসানপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি লক্ষণ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপংকর দাসের সঞ্চালনায় উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।#
ডুমুরিয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা খুলনা সাতক্ষীরা মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় কালিবাড়ি মঠ মন্দিরে এসে শেষ হয়। অতঃপর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল চন্দ্র বৈরাগীর সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। উদ্বোধক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাশ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক বিমান চন্দ্র সাহা। প্রভাষক গোবিন্দ ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন এ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল,ওসি সেখ কনি মিয়া, চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, সুরঞ্জিত বৈদ্য, সমরেশ মন্ডল,মনোজিত বালা,শোভারানী হালদার, প্রফুল্ল চন্দ্র রায়, সুকৃতি মন্ডল সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।###
ডুমুরিয়ায় প্রতিপক্ষের তান্ডবে দিশেহারা এক শিক্ষক পরিবার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় প্রভাবশালী প্রতিপক্ষের হামলা মামলা ও ভূমি জবর দখলের তান্ডবে দিশেহারা হয়ে পড়েছে এক শিক্ষক পরিবার। প্রভাবশালী প্রতিপক্ষের হাত থেকে রেহাই পেতে থানা, উপজেলা নির্বাহী অফিসার ও আদালতের দ্বার¯’ হয়েও দীর্ঘদিন দখলীয় ও রেকর্ডীয় সম্পত্তি রক্ষা করতে হিমশিম খা”েছ পরিবারটি। আদালতের নিষেধাজ্ঞা ও সহকারী কমিশনার ভূমির দাখিলকৃত দখলীয় প্রতিবেদনও হার মানছে প্রতিপক্ষের কাছে। উপায়ন্ত না পেয়ে চরম হতাশাগ্র¯’ হয়ে পড়েছে পরিবারটি।
আদালতে দায়েরকৃত মামলা, থানায় একাধিক অভিযোগ ও সহকারী কমিশনার ভূমি প্রদত্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, উপজেলার আরাজি ডুমুরিয়া এলাকার আবুল হোসেন শেখ পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। যিনি সেলস সার্টিফিকেট মূলে উপজেলার গুটুদিয়া মৌজায় এক খন্ড জমি ক্রয় করে ভোগদখল ও হাল জরিপে রেকর্ডীয় মালিক হয়েছেন। সম্প্রতি ওই জমি জবর দখলের নেশায় মেতে উঠে ¯’ানীয় রবিউল ইসলাম, দেলোয়ার,শওকত, আনোয়ার ও নাজমুল নামের প্রতিপক্ষ। শুরু হয় নানা ধরনের তান্ডব।উপায়ন্ত না পেয়ে শিক্ষক আবুল হোসেনের ছেলে ইয়াছির আরাফাত বাদি হয়ে ১৪৪/১৪৫ ধারা দাবি করে বিজ্ঞ আদালতের দ্বার¯’ হন। আদালত বিষয়টি আমলে নিয়ে ওই জমিতে ¯ি’তিব¯’া বজায় ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ওসি ডুমুরিয়াকে নির্দেশ দেন। এছাড়াও সহকারী কমিশনার ভূমি কে দখলীয় প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিš‘ এরপরও থেমে নেই প্রতিপক্ষের তান্ডব। নোটিশ প্রাপ্তির পর চলতি বছরে ৮ ফেব্রুয়ারি জমি জবর দখলের চেষ্টা, ২৫ মে ধান কর্তনের চেষ্টা ও ১ সেপ্টেম্বর জবর দখলে বাঁধা দেয়ায় ওই শিক্ষকের স্ত্রীকে মারপিট করা হয়। এ নিয়ে থানায় পৃথক ৩টি অভিযোগ দায়েরের পরেও কোন প্রতিকার পাননি বলে পরিবারটির অভিযোগ। সবমিলিয়ে নানা হতাশায় ও হুমকির মুখে রয়েছে পরিবারটি। আশু প্রতিকার পেতে যথার্থ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
মোংলা পৌর শহরজুডে মিশুক-ইজিবাইকের অবৈধ পার্কিং, ভোগান্তি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা পোর্ট পৌরসভায় এখন নয়া জঞ্জালের নাম ব্যাটারী চালিত মিশুক আর ইজিবাইক। বৈধ-অবৈধ এসব গাড়ীর এখন রাজত্ব চলছে পুরো শহর জড়ে। প্রধান প্রধান সড়কে অবৈধভাবে পার্কিং আর যানজটে পথচারীদের চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে প্রতিনিয়তই। কিন্তু এসব নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন মাথা ব্যাথা নেই। তবে পৌর কর্তৃপক্ষের দাবী, তাদের কথা শোনেনা এসব গাড়ীর চালকেরা।
বুধবার (৫ সেপ্টেম্বর) শহর ঘুরে দেখা গেছে, শেখ আব্দুল হাই সড়ক, বিএলএস রোড, কবরস্থান রোড ও মাদ্রাসা রোডের প্রধান সড়কগুলো ব্যাটারী চালিত বৈধ-অবৈধ মিশুক আর ইজিবাইকে যানজটের সৃষ্টি হয়ে রয়েছে। এখানে বসবাস করা বাসিন্দাদের শহরে ঢুকতে যেখানে সময় লাগে ৫মিনিট, সেখানে লেগে যাচ্ছে ২০থেকে ২৫মিনিট। এছাড়া পৌর শহরের এসব প্রধান সড়কে দুই থেকে তিন স্তরের সারিবদ্ধ লাইন দিয়ে অবৈধভাবে পার্কিং করে রেখেছে ইজিবাই-মিশুক। এতে বিপরীত থেকে আসা ও পাশ থেকে অন্যান্য যানবাহন চলচাল করতে না পারায় অহরহ দূর্ঘটনাও ঘটছে। অথচ শহরে ব্যাটারি চালিত ইজিবাইক ও মিশুক গাড়ী চলাচলে বিধি-নিষেধ রয়েছে। এসব বিধি-নিষেধের তোয়াক্কাই করছেন না এসব গাড়ীর চালকেরা।
বিএলএস রোডের ফুটপাতে বসা জুতা সেলাইকারী সাগর চন্দ্র দাস বলেন, রাস্তার উপরে যেভাবে মিশুক গাড়ী রেখেছে, তাতে আমাকে কেউ দেখেনা। ফলে আমার দৈনিক আয়-ইনকাম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তার পাশের ওষুধের দোকানী ফজলুর রহমান ও মিজানুর রহমান বলেন, ইজিবাইক আর মিশুক গাড়ীর চালকেরা আমাদের দোকান আটকে দিয়েছে, কিভাবে ব্যবসা করবো? এ ব্যপারে পৌরসভায় ও থানায় একাধিকবার অভিযোগ দিয়েও কাজ হয়নি।
পথচারী লোকমান হোসেন ও আলী আকবর বলেন, শহরের প্রতিটা সড়কে ইজিবাইক আর মিশুকের যন্ত্রনায় চলাফেরা করা দায় হয়ে পড়েছে। ঘন্টার পর ঘন্টা সড়কের উপর এসব গাড়ি অবৈভাবে পার্কিং করে রাখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতার ফলে এই বিশৃঙ্খলা ও ভোগন্তির সৃষ্টি হচ্ছে। তারা পদক্ষেপ নিলে আর এই সমস্যা থাকতো না।
তবে মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান পথচারী ও ব্যবসায়ীদের ক্ষতির কথা কথা স্বীকার করে বলেন, শহরে বৈধের পাশাপাশি অবৈধ ইজিবাইক ও মিশুক গাড়ী চলছে। পৌর শহরের বাইরের বিভিন্ন ইউনিয়ন থেকেও যাত্রী নিয়ে এসব গাড়ী এ শহরে ঢুকছে। তারা যাত্রী নামিয়ে চলে না গিয়ে শহরের যেখানে সেখানে গাড়ূ রাখছেন। এদের জন্য পৌরসভার পিছনে নির্ধারিত জায়গা দেয়া হলেও কথা শোনেন না তারা। তিনি আরো বলেন, এ শহর যানজট মুক্ত করতে শিগগিরই কঠোর পদক্ষেপ নেয়া হবে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ভোগান্তি বা ক্ষতি হচ্ছে এমন অভিযোগ এখনও কেউ করেননি। তবে এটা দেখার দায়িত্ব পৌর কর্তৃপক্ষের। তবে তিনি নিজেই এই ভোগান্তির শিকার হয়েছেন উল্লেখ করে বলেন, শহরের এপার থেকে ওপার যেতে লাগে দুই মিনিট। কিন্তু সেখানে তাদের পুলিশ ভ্যান (বড় গাড়ী) নিয়ে থানা থেকে বের হয়ে শহরে যেতে ১৫ থেকে ২০মিনিট সনয় লাগে। এই হয়রানী সবাই হচ্ছেন। পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন চাইলে আমি পুলিশ নিয়ে যে কোন সময় তাদের নিয়ে অভিযান করতে প্রস্তত আছি।
এদিকে সড়কে অবৈধ পার্কিং করে গাড়ী রাখার বিষয়ে জানতে চাইলে, মিশুক চালক আলমগীর হোসেন ও ইজিবাইক চালক নাজমুল তালুকদার বলেন, শহরে তাদের নির্ধারিত কোন স্ট্যান্ড নেই। তাই তাদের সমিতির নেতারা এখানে সেখানে গাড়ী রাখতে বলেছেন, তাই রাখি।
মোংলা পোর্ট পৌরসভা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম দাবী করে বলেন, সমিতি থেকে সড়কের উপর যেখানে সেখানে চালককে ইজিবাই ও মিশুক রাখার নির্দেশনা দেওয়া হয়নি। তাদের সমিতির আওতায় ১২’শ বৈধ ভ্যান, রিক্সা, ইজিবাইক ও মিশুক গাড়ী রয়েছে। এছাড়া অবৈধভাবে চলছে আরও তিন হাজার গাড়ী। পৌর কর্তৃপক্ষকে প্রতি বছর ইজিবাইক বাবদ ১৫০০, মিশুক বাবদ ১০০০ ও ভ্যান-রিক্সা বাবদ ৮০০টাকা ট্যাক্স দেয়া হয়। তারপরও সংশ্লিস্ট কর্তৃপক্ষ তাদের নির্ধারিত স্ট্যান্ড না দেয়ায় এই অবস্থার সৃষ্টি হচ্ছে।
মহেশপুর উপজেলা জাতীয় পার্টির প্রস্তুতি সভা
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বর্ধিত সভা সফল করতে প্রস্তুতি মূলক সভা করেছে মহেশপুর উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা। বুধবার সকালে উপজেলা জাতীয় পাটির অস্থায়ী কার্যালয়ে এ সভা করেন তারা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি এস এ রউফ, সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মিলন, আজমপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক ফিরোজ বিশ^াস, শ্যামকুড়ের সাধারণ সম্পাদক আলী আত্তাব, কাজিরবেড় সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, মান্দারবাড়ীয় ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাসুদ হোসেন প্রমুখ।
সভাপতি আব্দুর রহমান জানান, নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নির্বাচনে মহেশপুর উপজেলা জাতীয় পার্টি সক্রিয় ভূমিকা পালন করবে। সেই লক্ষ্যে নেতা-কর্মীদের নিয়ে চলতি মাসেই বর্ধিত সভা করা হবে।
ইন্দুরকানীতে পোনামাছ বিতরণ তালিকায় অনিয়ম
ইন্দুরকানী(পিরোজপুর)সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে দেশীয় প্রজাতির পোনামাছ অবমুক্তকরণ বিতরন তালিকায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে । মঙ্গলবার উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক দেশীয় প্রজাতির পোনামাছ অবমুক্তকরণ বিতরন করা হয়েছে । মাছ বিতরনের সময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান ও উপজেলা আ”লীগের যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জমান শিকদার তালিকা অনিয়মের প্রতিবাদ করেন এবং ক্ষোভ প্রকাশ করেন । উপজেলা চেয়ারম্যান অনিয়মের তালিকা দেখে তিনি ক্ষোভে সাথে বলেন, যাদের প্রতিষ্ঠান নেই, তারা মাছ নিয়ে পাক করেন খাবেন। এই মাছ বিতরনের সময় উপস্থিত জনতারা ক্ষিপ্ত হন। উপজেলার বিভিন্ন অনুমোদিত সরকারী ও প্রাতিষ্ঠানিক অবমুক্ত জলাশয়ে ৪৪ টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করলেও বাস্তবে অধিকাংশই প্রতিষ্ঠানের কোন পুকুর নেই । নামসর্বস্ব ও ভুয়া তালিকার মাছ ও বেশির ভাগই দলীয় ও প্রবাভশালীর বাড়ীর পুকুরে চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে । তালিকা সূত্রে জানা যায়, তালিকার ১৯ নং ক্রমিকের আবুল কালাম গণশিক্ষা কেন্দ্র পুকুর, ১৪নং ক্রমিকের আব্দুল গনি মেম্বার বাড়ী মাদ্রাসা পুকুর, ০২নং ক্রমিকের কাওছার উদ্দিনের জামে মসজিদ পুকুর, ৩নং ক্রমিকের চাড়াখালী জামে মসজিদ পুকুর ,৬নং ক্রমিকে মধ্য ইন্দুরকানী সরকারী প্রাথমিক বিদ্যালয় পুকুর ,০৪নং ক্রমিকের দক্ষিন ভবানীপুর মেম্বার বাড়ী মসজিদ পুকুর,১৮নং ক্রমিকে মধ্য সেউতিবাড়ীয়া হাওলাদার বাড়ী মসজিদ পুকুর, ২১ নং গাবগাছিয়া ইবতেদায়ী মাদ্রাসা পুকুর,এভাবে তালিকার অর্ধেকেই ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে মাছ বিতরন করা হয়েছে। সরেজমিনে গেলে দেখা যায়, প্রতিষ্ঠান আছে, কোন পুকুর নেই আবার কোন কোন স্থানে প্রতিষ্ঠান পুকুর কোনাটাই নাই । তালিকাভুক্ত আঃ কুদ্দুস জানান, মাছের সাইজ ছোট হওয়ায় এবং মাছের পরিমান কম থাকায় ও মাছ দুর্বল থাকায় বাড়ী যেতে না যেতে মারা যাবে ।
২নং ওয়ার্ডে ইউপি সদস্য আবুল বাসার জানান, আমার ওয়ার্ডে আবুল কালাম গণশিক্ষা কেন্দ্র নামে কোন প্রতিষ্ঠান নাই । এই নামেও মাছ বিতরণ করা হয়েছে ।
এ ব্যাপারে জানতে উপজেলা ও জেলা মৎস্য কর্মকর্তাকে একাধিক বার ফোন দিলে তারা কোন ফোন রিসিব করেনি ।
উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম জানান, পোনামাছ বিতরণ তালিকা অনিয়ম হলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে ।
রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার সহ ২ চোর আটক
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে ২ জন তামার তার চোরকে গ্রেফতার করেছে। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা হয়েছে।
আটককৃতরা হল বাগেরহাট সদরের খানপুর গ্রামের নিজাম ফকিরের পুত্র সোহাগ ফকির (৩০) ও রামপালের সিকিরডাঙ্গা গ্রামের মৃত আবু জাফরের পুত্র রাসেল শেখ (২২)।
পু্লশি জানায়, গত ২৬ আগষ্ট বিকালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের লেভার কলোনির পাশ থেকে চোর চক্রের সদস্যরা ৯০ কেজি মূল্যবান তামার তার চুরি করে। এদের মধ্যে কয়েকজনকে হাতেনাতে আটক করে পু্লশি। ওই সময় সন্ধিগ্ধ বেশ কয়েকজন পালিয়ে যায়। এরপর মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ) রাতে পু্লশি রামপালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইজন আসামীকে আটক করে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে চুরির সাথে জড়িত থাকার তথ্য মিলেছে বলে পু্লশি নিশ্চিত হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি তাদের আটক ও বুধবার (৬ সেপ্টেম্বর) বাগেরহাটের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।#
চুয়াডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।
চুয়াডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা বড়বাজার সার্বজনীন দূর্গা মন্দির হতে শোভাযাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ নাজিম উদ্দিন আল আজাদ পিপিএম, ডাঃ মার্টিন হীরক চৌধুরী, সভাপতি,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, চুয়াডাঙ্গা আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, চুয়াডাঙ্গা সদর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাব্বুর রহমান কাজল প্রমুখ।চুয়াডাঙ্গা জেলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রতিটি থানা এলাকায় অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আগাম কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রায়ট গিয়ারে ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি ডিবি, ডিএসবি মোতায়েন করা হয়। ডিএসবি সকল থানা এলাকার অগ্রিম তথ্য প্রদান করে। অপ্রীতিকার ঘটনা প্রতিরোধে সার্বক্ষণিক প্রস্তুত ছিলে।
প্রতিটি থানা এলাকায় অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আগাম কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও জোরদার করা হয।
রামপালে মাদকসহ কারবারী দিদার আটক
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে দিদার শেখ (৩৫) নামের এক পেশাধারী মাদক কারবারীকে আটক করেছে। এ ঘটনায় ওই কারবারীর বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক দিদার উপজেলার শ্রীফলতলা গ্রামের মৃত মোস্তফা শেখের পুত্র।
পু্লশি জানায়, রামপাল উপজেলা সদরের খেওয়াঘাটের গোলপাতা ঘরের সামনের ইটের রাস্তায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় এসআই সুবীর কুমার রায় অভিযান চালান। এ সময় দিদারকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। দিদার পেশেধারী মাদক বিক্রেতা বলে জানা গেছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আটক দিদারকে কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।#
বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় মদদে কুটুকে হত্যা করে: স্মরণ সভায় সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আওয়ামী লীগকে মেধা ও নেতৃত্ব শূন্য করতে বিএনপি জামায়াত জোট সরকার পরিকল্পিত ভাবে দেশব্যাপী নেতাকর্মীদের হত্যা করেছিলো। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খুলনা সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল ছিলো সন্ত্রাসের অভয়ারণ্য এবং মৃত্যুপুরী। মানুষ সারাক্ষণ ভয়ে আতংকে থাকতো। এ সময়ে সারা দেশে আওয়ামী লীগের ২৬ হাজার নেতা কর্মীকে হত্যা করেছিলো জোট সরকার। তারই ধারাবাহিকতায় খুলনায় এ্যাড. মঞ্জুরুল ইমাম, অধ্যা. আব্দুর রাজ্জাক সরদার, সরদার হারুনুর রশীদ, মঞ্জুর মোর্শেদ খান লাবু, সাংবাদিক হুমায়ূন কবির বালু, মানিক চন্দ্র সাহাকে সহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়। তিনি আরো বলেন, কামরুল ইসলাম কুটু একজন সৎ সাহসী রাজনৈতিক নেতা ছিলেন। তিনি ২৯নং ওয়ার্ডে আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণের পরে ওই ওয়ার্ডে আওয়ামী লীগ সুসংগঠিত হতে থাকে। বিএনপি সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে পড়ায় আওয়ামী লীগের নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় মদদে কুটুকে হত্যা করে। তিনি বলেন, কামরুল ইসলাম কুটু জীবন দিয়ে প্রমান করেছেন তিনি মুজিব আদর্শের যোগ্য সৈনিক। কুটুদের ত্যাগের কারণেই আজ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি জামায়া আবারও দেশে অশান্তি সৃষ্টি করার নানা ষড়যন্ত্র করছে। বিএনপি জামায়াতের এই দেশ বিরোধী ষড়যন্ত্রকে চিরতরে স্তব্দ করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।
বুধবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম কুটুর ২০তম শাহাদাৎ বার্ষিকীতে খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহ-সভাপতি এ্যাড. রজব আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, ওই ঘটনায় আহত সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই পলাশ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল।
মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুলের যৌথ পরিচালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, শেখ মো. আনোয়ার হোসেন, শেখ ফারুক হাসান হিটলু, ওই ঘটনায় আহত কামরুল ইসলাম বাবলু, শেখ আবিদ উল্লাহ, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, এ্যাড. শামীম মোশাররফ, জিয়াউর রহমান জিয়া, মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, অধ্যা. এ বি এম আদেল মুকুল, গোপাল চন্দ্র সাহা, নূরিনা রহমান বিউটি, নুর জাহান রুমি, নাসরিন ইসলাম তন্দ্রা, ফেরদৌসী আলম রিতা, আব্দুল ওহাব, ওই ঘটনায় আহত পল্লব বিশ্বাস, ইলিয়াছ হোসেন লাবু, মো. আজিম উদ্দিন, আবুল কালাম আজাদ ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাস, জব্বার আলী হীরা, জহির আব্বাস, মাহমুদুর রহমান রাজেস, আব্দুল কাদের সৈকত, জনি বসু, শংকর কুন্ডু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময়ে উপস্থিত ছিলেন শহীদ কামরুল ইসলাম কুটুর কন্যা রুবায়েত রহমান এশা সহ পরিবারের সদস্যরা।
আলোচনা সভা শেষে কামরুল ইসলাম কুটু সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মহানগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক হাফেজ আব্দুর রহীম ও মাওলানা রফিকুল ইসলাম।
এর আগে সকাল ৯টায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কয়লাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে শোক র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। দলীয় কার্যালয়ে কামরুল ইসলাম কুটুর বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া বাদ জোহর ট্যাংক রোড জামে মসজিদে দোয়া এবং দলীয় কার্যালয় ও ২৯নং ওয়ার্ডে কোরান খানি অনুষ্ঠিত হয়।
০২নং ওয়ার্ড আ’লীগের সদস্য শফিকুল ইসলাম মোল্লা
ওরফে চেয়ারম্যানের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি।।
০২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম মোল্লা ওরফে চেয়ারম্যান (৪২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…………রাজিউন)। তিনি দীর্ঘদিন কিডনী রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেন। মরহুমের নামাজে জানাজা বুধবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী গেট দলীয় কার্যালয়ে চত্ত্বরে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে যোগীপোল কবরস্থানে দাফন করা হয়। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, শেখ আবিদ হোসেন, এস এম আনিছুর রহমান, কাউন্সিলর মুন্সি মনিরুজ্জামান মুকুল, শেখ আব্দুল হক, খ ম লিয়াকত, কাজী জাকারিয়া রিপন, শাকিল আহমেদ, কাউন্সিলর মো. সাইফুল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে শফিকুল ইসলাম মোল্লা ওরফে চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
হু‘র আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে খুলনা আ’লীগের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি।।
প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার তনয়া সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) আঞ্চলিক পরিচালক মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মেধা, মননশীলতা এবং যোগ্যতা মানুষকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেয়। আর এই যোগ্যতা অর্জনের লক্ষ্যে পরিবারের একটি দক্ষ সান্নিধ্য প্রয়োজন হয়। যা শেকড় থেকে উঠে আসে। যেমনটি হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের মধ্য থেকে। সঙ্গত কারণেই সেই মেধা বা প্রতিভার বর্হিঃপ্রকাশ ঘটিয়েছেন বাংলাদেশের রত্ন সায়মা ওয়াজেদ পুতুল। তিনি এর আগেও অটিজম নিয়ে কাজ করে সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ এবং কর্মময় জীবনের সফলতা কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
দাকোপের বাজুয়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন। জানা যায় আজ থেকে ৫২৪৯ বছর পূর্বে দ্বাপর ও কলিযুগের সন্ধিকালে মহাবতার পরমেশ্বর শ্রীকৃষ্ণ দুরাচারী আসুরিক শক্তিকে বিনাশ আর সজ্জন-ধর্মাত্মাদের রক্ষা করার জন্য চিন্ময় গোলকধাম থেকে ধরাধামে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিনী নক্ষত্রে অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে দেবকির অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। হিন্দু ধর্মাবলম্বীরা এ দিনটি ভাবগাম্ভীর্যভাবে যথাযথ মর্যাদায় এ জন্মাষ্টমী উৎসব নানাভাবে উদযাপন করে। তাই আজ ০৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার সকালে মহাবতার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন উপলক্ষে বাজুয়া আর্য্য হরি সভার আয়োজনে ও দাকোপে সৎসঙ্গ মন্দিরসহ এলাকার বিভিন্ন মন্দিরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের হতে দেখা যায়।
ভক্তরা বলেন ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৫ পূন্য আবির্ভাব তিথি উপলক্ষ্যে “আর্য্য হরি সভা” – বাজুয়া কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করে। নয়নাভিরাম শোভাযাত্রাটি হরি সভা চত্বর হতে শুরু হয়ে বাজুয়া চড়ার বাঁধ, চুনকুড়ি বাঁধ, বাজুয়া ইউনিয়ন পরিষদ দিয়ে বাজুয়া খেয়া ঘাট, খুটাখালি বাজার হয়ে বাজুয়া বাজার প্রদক্ষিণ করে হরি সভায় এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন হরি সভার মহাপরিচালক ও খুলনা জেলা পরিষদের সদস্য সরোজিত কুমার রায়, বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায়, আর্য্য হরি সভার উপ-মহাপরিচালক জিতেন্দ্রনাত বিশ্বাস, সাধারণ সম্পাদক বিজন কুমার রায়, সম্পাদক মন্ডলী ও কার্য নির্বাহী সদস্য বৃন্দ, বাজুয়া এস এস কলেজ, এলবিকে সরকারি মহিলা মহাবিদ্যালয়,বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বাজুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বাদামতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী সহ এলাকার হাজারো আর্য্য ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন। আর্য্য হরি সভার মহাপরিচালক জানান আজ এবং আগামীকাল বৃহস্পতিবার ধারাবাহিক দুদিন ব্যাপী অনুষ্ঠান চলমান থাকবে। সকল কৃষ্ণ ভক্ত বৃন্দকে সবান্ধবে উপস্থিতি থাকার জন্য অনুরোধ করা গেল। সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য।
নড়াইলে অবসরপ্রাপ্ত বিজিবি চাকুরীজীবি সমবায় সমিতির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ র্যালী
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে সীমান্ত অতন্দ্র প্রহরী (অব) সরকারি চাকুরীজীবী সমবায় সমিতির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। এ উপলক্ষ বুধবার (৬ সপ্টম্বর) দুপুরে নড়াইল শহরে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: শরিফুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন, এ ডিসি লিংকন বিশ্বাস, পৌর মেয়র আঞ্জুমান আরা, বর্ডার গার্ড বাংলাদেশের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা জিএম মনসুর আহম্মেদ, বর্ডার গার্ড বাংলাদেশের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো: সোহরাব হাসন, বাংলাদশ প্রেসক্লাব খুলনা বিভাগের সভাপতি মো: মতিয়ার রহমান, এছাড়া খুলনা বিভাগের নানা সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। আলোচনা সভায় বক্তারা বলেন ডেঙ্গু জ্বর প্রতিরোধে এডিস মশার উৎস জমে থাকা পানির স্থান পরিস্কার রাখা, রাস্তার পাশ্ববর্তী ড্রেন, ফুল ফলগাছের টব নিয়মিত পরিস্কার রাখার পরামর্শ দেন। সংগঠনর পক্ষ থেকে সারা দেশের জেলা শাখার উদ্যাগে জনসচেতনতায় কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।
দর্শনায় শুভ জন্মাষ্টমী বর্ণাঢ্য শোভাযাত্রা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।
দর্শনায় হাজার হাজার ভক্তবৃন্দের অংশগ্রহণে
ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম শুভ জন্মদিন উপলক্ষে দর্শনায় সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মাতা মন্দির, পুরাতন বাজারের আয়োজনে দামুড়হুদা উপজেলা ও দর্শনা থানার অন্তর্ভুক্ত সকল মন্দির ও হিন্দু ধর্মাবলম্বীদের অংশগ্রহণে জন্মাষ্টমীর ঐতিহ্যবাহী বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯ টায় পুরাতন বাজার মন্দির হতে শোভাযাত্রা বের হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অংশগ্রহণ করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানার অফিসার ইনচার্জ বাবু বিপ্লব কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দামুড়হুদা উপজেলা শাখার সম্মেলন প্রস্তুত আহ্বায়ক কমিটির আহবায়ক বাবু উত্তম রঞ্জন দেবনাথ, সদস্য সচিব বাবু সনজয় হালদার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মাতা মন্দির পুরাতন বাজারের সভাপতি প্রান্ত দেবনাথ, সাধারণ সম্পাদক মিল্টন কুমার সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের দর্শনা থানা শাখার সাধারণ সম্পাদক অনন্ত সান্তারা মঙ্গল, শিক্ষক স্বরূপ কমার দাস, অবনী মোহন সান্তারা, ডা: দুলাল চন্দ্র দে, আনন্দ সেন, রুহিনী কর্মকার, শৈলেন সান্তারা,বিকাশ কুমার দত্ত,বিকাশ মজুমদার প্রমুখ। উল্লেখ্য অত্র অঞ্চলের ২২টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ ও এই অঞ্চলের হাজার হাজার ভক্ত বৃন্দ ঐতিহাসিক এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
সাধারণ মানুষের জন্য কল্যাণকর কাজ করতে হবে – রনজিত কুমার রায়, এমপি
তামিম আহমেদ মনির।।
দেশপ্রেম ও সাধারণ মানুষের জন্য কল্যাণকর কাজ করতে হবে। তাহলেই আমাদের মাঝে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা বাড়বে এবং গড়ে উঠবে অসাম্প্রদায়িক চেতনার মানসিকতা। যশোরের অভয়নগরে যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য রনজিত কুমার রায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে তারই যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলেছেন। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার আয়োজনে গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, নওয়াপাড়া পৌর শাখা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর শাখা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসেনজীত দাস সনজীত।
এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি শেখর সাহা, সাধারণ সম্পাদক শংকর কুমার সিংহ, মুক্তিযোদ্ধা অধির কুমার পাড়ে, পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, তালিম হোসেন, বিপুল শেখ, শেখ আব্দুস সালাম সহ উপজেলা, পৌর শাখা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। আলোচনা সভার পূর্বে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজারে এক বিশাল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
বিশ্ব সংকটের মধ্যেও শেখ হাসিনা সবকিছু শক্ত হাতে মোকাবিলা করে যাচ্ছেন: সেখ জুয়েল এমপি
খবর বিজ্ঞপ্তি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, বিশ্ব সংকটের মধ্যেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু শক্ত হাতে মোকাবিলা করে যাচ্ছেন। এখনও বাংলাদেশ পৃথিবীর অনেক দেশ থেকে ভালো অবস্থানে রয়েছে। সমস্ত দেশ বিদেশী ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। এক মহান আল্লাহ পাক ছাড়া শেখ হাসিনা কারো কাছে মাথা নত করতে জানেন না। তিনি দেশের মানুষের কল্যানে নিজের জীবন বাজি রেখে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে বলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা হয়েছে। মানুষের নাগরিক সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত হয়েছে। বঙ্গবন্ধুকন্যা আজও আমাদের সবচেয়ে আস্থার ঠিকানা। আমরা তার নেতৃত্ব এগিয়ে যাব। বাংলাদেশের মানুষ যা কখনও ভাবেনি তিনি তা করে দেখিয়েছেন। সকল বাধা পেরিয়ে পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি ট্যানেলের মতো মেগা প্রকল্প তিনি বাস্তবায়ন করেছেন। তাঁর নেতৃত্বে বর্তমান সরকার ১ কোটি পরিবারকে টিসিবি, ওএমএসের আওতায় এনেছেন। সেই সাথে প্রসূতি, গর্ভকালীন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ধরণের ভাতা চালু করেছেন। তার নেত্বত্বে দেশ উন্নয়নের মহাসড়কে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী বানাতে হবে।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় নগরীর ১৯নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের কর্মীসভায় সম্মানিত অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, মল্লিক আবিদ হোসেন কবীর, অধ্যা. আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, এস এম আকিল উদ্দিন, শেখ মো. আবিদ উল্লাহ, কাউন্সিলর এস এম রাজুল হাসান রাজু, হাজি মোতালেব মিয়া।
এসময়ে উপস্থিত ছিলেন কাউন্সিলর আলী আকবর টিপু, নুর মোহাম্মদ শেখ, কাজী জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, শেখ জাহিদুল ইসলাম, চ ম মুজিবর রহমান, শেখ নুর ইসলাম, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, সরদার আব্দুল হালিম, শেখ মো. রুহুল আমিন, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ আব্দুল জব্বার, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর গোলাম মওলা শানু, কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব, কাউন্সিলর রোজী ইসলাম নদী, এস এম হাফিজুর রহমান হাফিজ, মো. আমির হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, মোজ্জাফফর হোসেন, রফিকুল ইসলাম পিটু, আব্দুল কাইউম গোরা, শরিফ এনামুল কবীর, মোক্তার হোসেন, কামরুজ্জামান, এ্যাড. এনামুল হক, মো. রুহুল আমীন খান, এ্যাড. সোহেল পারভেজ, শিপন চৌধুরী, তোতা মিয়া ব্যাপারী, মেহজাবিন খান, তৌহিদুর রহমান দিপু, মো. রাজ্জাক হোসেন, সোহেল চৌধুরী, নুর জাহান রুমি, লুৎফুন্নাহার লিলি, সাহানা ভানু, কবিতা অসিরন, সৈয়দা হেনা বেগম, সাবিহা ইসলাম আঙ্গুর, লাকি আক্তার, তামান্না ইসলাম, আসমা বেগম, রেশমা খাতুন, কবিতা আহমেদ, মাজহারুল ইসলাম লেলিন, আশরাফ আলী হাওলদার শিপন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ##











































