Home আঞ্চলিক নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫২ তম শাহাদাত বার্ষিকী পালন

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫২ তম শাহাদাত বার্ষিকী পালন

20

মো: তাহের, নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে নানা কর্মসুচীর মধ্যদিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫২ তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৫ আগষ্ট (মঙ্গলবার) সকাল ১০ টায় বীরশ্রেষ্ঠ’র জন্মভিটা নূর মোহাম্মনগরে শোকর্যালী,স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অব অনার, কোরআনখানি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ট্রাস্ট এর আয়োজনে জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, নুর মোহাম্মদ ট্রাস্ট, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়। পুলিশের পক্ষ থেকে এই জাতির শ্রেষ্ঠ এই বীর যোদ্ধাকে রাষ্ট্রীয় সন্মান গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্মৃতি যাদুঘরে আলোচনাসভা করা হয়। বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ট্রাষ্টের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিঃপুলিশ সুপার তারিক আজিজ, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ট্রাস্টের সদস্য সচীব আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এড. এস এ মতিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখের ছেলে গোলাম মোস্তফা বক্তব্য রাখেন। বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ট্রাস্টের সদস্য সচীব আজিজুর রহমান ভূইয়া বলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ নড়াইলের গর্ব। তার বীরত্বে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমরা এই বীরের স্মৃতি রক্ষার্থে কাজ করে যাচ্ছি। দিনটি পালন উপলক্ষ্যে এইদিন বিভিন্ন স্কুলে বীরের জীবনীর উপরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।