মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) ।।
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ ৩৬ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসান এর নেতৃত্বে জীবননগর থানার এস আই (নি:) এস,এম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্স জীবননগর থানার হাবিবপুর ব্রীজ মোড় করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একজনকে দেখে সন্দেহ হলে তাকে দাড়াতে বলে।এসময় একই উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের জহন আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৩)র দেহ তল্লাসী করে ৩৬ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করেন।পরে
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।











































