স্টাফ রিপোর্টার।।
আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আজ থেকে ৫২৪৯ বছর পূর্বে দ্বাপর ও কলিযুগের সন্ধিকালে মহাবতার পরমেশ্বর শ্রীকৃষ্ণ দুরাচারী আসুরিক শক্তিকে বিনাশ আর সজ্জন-ধর্মাত্মাদের রক্ষা করার জন্য চিন্ময় গোলকধাম থেকে ধরাধামে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিনী নক্ষত্রে অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে দেবকির অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। হিন্দু ধর্মাবলম্বীরা এ দিনটি ভাবগাম্ভীর্যভাবে যথাযথ মর্যাদায় এ জন্মাষ্টমী উৎসব নানাভাবে উদযাপন করে। তাই আজ ০৬ সেপ্টেম্বর ’২৩ বুধবার মহাবতার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবÑ২৩ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর ও জেলা শাখার আয়োজনে বিকেল ৩:৩০টায় গোলকমণি শিশু পার্ক (ধর্মসভা)-এ আলোচনা সভা ও শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, মাননীয় মেয়র, খুলনা সিটি কর্পোরেশন ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর। প্রধান অতিথি হিসেবে থাকবেন সেখ সালাহ্উদ্দিন জুয়েল, বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য, খুলনা-০২। সম্মানিত অতিথি থাকবেন খন্দকার ইয়াসির আরেফীন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা এবং আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, চেয়ারম্যান, জেলা পরিষদ, খুলনা ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা। বিশেষ অতিথি থাকবেন এমডি এ বাবুল রানা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর এবং এ্যাড. সুজিত কুমার অধিকারী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা। এছাড়াও বক্তব্য রাখবেন আমন্ত্রিত নেতৃবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন কৃষ্ণপদ দাশ, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা জেলা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে সভা পরিচালনা করবেন মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু ও জেলা সাধারণ সম্পাদক বিমান সাহা। উদ্বোধনের পর গোলকমণি শিশু পার্ক (ধর্মসভা) থেকে ধর্মীয় শোভাযাত্রা ও নগর সংকীর্ত্তন নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোলখোলাস্থ শ্রীশ্রী শীতলাবাড়ী ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হবে এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যা ৭টায় বিশেষ প্রার্থনা, সন্ধ্যা ৭:৩০টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ১২:০১ মিনিটে শ্রীশ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। এ সকল অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষে সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু ও জেলা শাখার পক্ষে সভাপতি কৃষ্ণপদ দাশ, সাধারণ সম্পাদক বিমান সাহা।
খুবিতে শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ
খুলনা বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে আগামীকাল ০৬ সেপ্টেম্বর (বুধবার) ও ০৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- বুধবার বিকাল ৪টায় ক্যাম্পাসে র্যালি ও বিকাল ৪.৩০ মিনিটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা। এছাড়া আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মন্দিরে বিকাল ৪.৩০ মিনিটে পূজা আরম্ভ, বিকাল ৫.৩০ মিনিটে ভজন ও সংকীর্তন। উক্ত কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে।











































