Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

70

 

মহানগর মহিলা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর মহিলাদলের প্রস্তুতি সভা সোমবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয় অনুষ্ঠিত হয়।

মহানগর সভাপতি আজিজা খানম এলিজার সভাপতিত্বে এবং এড. কানিজ ফাতেমা আমিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আনজিরা খাতুন, সালমা বেগম, চমন আরা, শাহানাজ সরোয়ার, মরিয়ম খাতুন মুন্নি, কাওসারী জাহান মঞ্জু, এড. কামরুন্নাহার হেনা, পরভীন বেগম, আসমা আক্তার হীরা, লুবনা আক্তার বিউটি, কাকলী খানম, রোজা খানম পুতুল, রেশমী সুলতানা, এড. জাহানারা পারভীন, মদিনা খাতুন, রুমা আক্তার, শিখা খাতুন, কাজলী ইসলাম, শাম্মী চৌধুরী মলি, জায়েদা বেগম, শারমিন আক্তার, নার্গিস বেগম, ময়না বেগম, নাজনিন ইসলাম প্রমূখ।

সভা থেকে আগামী ৯ সেপ্টেম্বর মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়। সভা থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

বিএনপি নেতা পিন্টু আপত্তিকর ভিডিও ভাইরাল: কারন দর্শানো নোটিশ

।। খবর বিজ্ঞপ্তি।।

খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. শামসুল আলম পিন্টুর আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনার কারন দর্শানো নোটিশ দিয়েছেন জেলা বিএনপি। রবিবার (৩ সেপ্টেম্বর) জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করেছেন, সম্প্রতি একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যাহা নিয়ে বিভিন্ন জন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে কটাক্ষ করে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করছেন। নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে’র স্বপক্ষে যুক্তি উপস্থাপনের জন্য বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন হবে।

 

কুয়েটে ‘বিসিএস অন দ্যা রান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এ ‘বিসিএস অন দ্যা রান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। কুয়েটের ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ও দ্যা নলেজ ড্রাইভ এর পৃষ্ঠপোষকতায় ০৪ সেপ্টেম্বর সোমবার বিকাল সাড়ে ৫টায় বিশ^বিদ্যালয়ের অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. আব্দুল মতিন। সেমিনারে সভাপতিত্ব করেন কুয়েট ক্যারিয়ার ক্লাবের মডারেটর প্রফেসর ড. আব্দুল হাসিব। সেমিনারে বিসিএসে সদ্য উত্তীর্ণ কুয়েটের সাবেক শিক্ষার্থীবৃন্দ তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। উল্লেখ্য, কুয়েটের ক্যারিয়ার ক্লাব দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সেশন, সেমিনার, কর্মশালা আয়োজন করে।

 

 

আটরা গিলাতলায় বন্ধু মহল ৯১ ব্যাচের   মিলন মেলা বাস্তবায়ন কমিটি গঠন

ফুলবাড়ীগেট প্রতিনিধি

আটরা গিলাতলায় বন্ধু মহল ৯১ ব্যাচের   মিলন মেলা বাস্তবায়ন উপলক্ষে এক জরুরী সভা গতকাল সকালে আটরায় অনুষ্ঠিত হয়।  সভা শুরু হওয়ার আগে  আমরা বন্ধু মহল ৯১ ব্যাচ,আনন্দঘন পরিবেশে কুশালাদী বিনিময় ও চা চক্রে মিলিত হয়। এরপর সবাইকে একত্রিত করে ৯১ ব্যাচের সকল বন্ধু-বান্ধবীদের নিয়ে একটি মিলনমেলা করার প্রস্তাব উঠলে সকরে সম্মতি দেয় সকল বন্ধুদের নিয়ে মিলনমেলা বাস্তবায়ন করার জন্য।এসময় উপস্থিত সকলের সম্মতিতে মিলনমেলা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।উক্ত  কমিটিতে আহ্বায়ক মোঃ মনির হোসেন কন্টাকটার ,যুগ্ন আহ্বায়ক, এড্যঃমোঃ আলমগীর হোসেন এবং সদস্য সচিব মোঃ রিপন ফকির ,সহ সদস্য সচিব মোঃ লেলিন ,মোঃ হাফিজুর রহমান , তালুকদার মনিরুজ্জামান এবং উপস্থিত সকলেই সদস্য হিসাবে রাখার সিদ্ধান্ত হয় । নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ৯১ ব্যাচ এর সকল বন্ধুদেরকে সার্বিক সহযোগিতা এবং উপদেশ দিয়ে মিলন মেলার সুষ্ঠভাবে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা কামনা করেন।

 

 

দাকোপে থানা পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ আটক ২ জন,পলাতক-১

দাকোপ প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানা পুলিশের অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। এঘটনায় একজন পলাতক রয়েছে। পুলিশ আটক ২ জনকে জেল হাজতে প্রেরণ হয়েছেন।

দাকোপ থানা পুলিশের এজাহার সুত্রে জানাযায়, থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল দত্তের নিদের্শে গোপন সংবাদের ভিত্তিতে (৪ সেপ্টেম্বর) সোমবার দুপুরে চালনা পৌরসভার টিটাপল্লী গ্রামের ফয়সাল শেখের বাড়ীর সামনে ঢালাই রাস্তার উপর কয়েকজন গাঁজা বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে দাকোপ থানার এস আই বিজয় কৃষ্ণ কর্মকারের নেতৃত্বে এএসআই মোঃ আজমীর হোসেনসহ থানা পুলিশের একটি চৌকস দল তৎক্ষনাৎ ঘটনা স্থালে অভিযান পরিচালনা করেন। এ সময়ে গাঁজা বিক্রয় অবস্থায় পানখালী ইউনিয়নে ২ নং ওয়ার্ডের আঃ সাত্তার শেখের পুত্র আনিছুর রহমান শেখ (৩০) ও টিটাপল্লী এলাকার অজিত চন্দ্র শীলের পুত্র চিরঞ্জিত শীল (১৯) কে ৫০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করে। অপর সহযোগী আসামি পানখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বক্কর শেখের পুত্র আছাবুর শেখ (৩৫) পুলিশের উপস্থিত টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালাতে সক্ষম হয়। পুলিশ আটক দুই জনকে জিজ্ঞাসা করলে তাঁরা পালাক আসামীর নাম উল্লেখ করে। এব্যাপারে দাকোপ থানায় মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের আইনে ৩৬ (১)এর ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের। যার মামলা নং-২,তারিখ-০৪/০৯/২৩। আটক দুই জনকে কোট হাজতে পাঠানো হয়েছে বলে জানাজায়। দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাখতে এমন ধরনের অভিযান অব্যহত থাকবে।

 

 

কালীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

বিশেষ প্রতিনিধি ॥

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহ কালীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে  কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার রামচন্দ্রপুর বাজারে। উভয় পক্ষ স্থানীয় চেয়ারম্যান আলাউদ্দীন আলার অনুসারী।

 

আহতরা হলেন- উপজেলার সড়াবাড়িয়া এলাকার সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম, রেজাউল ইসলাম, ইউপি সদস্য চান্নু হোসেন, ইদ্রিস খাঁ, ইউনুস খাঁ, কামরুল বিশ^াস, ওহাব বিশ^াস, রিয়াজুল বিশ^াস ও আলী আহমদ। এদের মধ্যে ইউপি সদস্য চান্নু হোসেন, ইদ্রিস খাঁসহ ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী ও ইউপি সদস্য চান্নুর সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে আলী আহমদের দুই সমর্থককে মারধর করে ইউপি সদস্য চান্নুর লোকজন। এরপর বিষয়টি জানাজানি হলে চান্নু মেম্বরের লোকজনকে প্রতিহত করতে আসে প্রতিপক্ষরা। একপর্যায়ে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় গ্রুপের আহত হন অন্তত ১০ জন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে যায়।

 

হামলায় আহত আলী আহমদ জানান, ইউপি সদস্য চান্নু তাকে মারধর করেছে। ইউপি সদস্য চান্নু প্রতিবন্ধী কার্ড করা নিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। এ বিষয়ে চেয়ারম্যান আলাউদ্দিনের কাছে অভিযোগ দিয়েছে। চেয়ারম্যান ইউপি সদস্যকে চান্নুকে ডেকে টাকা ফেরত দেওয়ার কথা বলে। এরপর থেকে মেম্বর গ্রুপিং করছে। এই গ্রুপিং করার কারণে মারামারির ঘটনা ঘটেছে।

 

ইউপি সদস্য চান্নুর সমর্থক ইউনুস খাঁ জানান, তারা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে মিশে এখন চলে যাচ্ছে বিএনপিতে। এখন তারা বিএনপির মিছিল-মিটিংয়ে যাচ্ছে সেই কথা বলতে গিয়েছিলাম। এজন্য তাদের উপর হামলা করেছে।

 

কোলা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ জানান, ইউপি সদস্য চান্নু রামচন্দ্রপুর বাজারে দুইজনকে মারধর করে। এরই সুত্র ধরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়।

 

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, দুপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির সূত্রপাত। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। আপাতত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ খবর লেখা পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি।

 

কেশবপুরে একই পরিবারের ৪ জনকে অচেতন করে লুট

কেশবপুর (যশোর) প্রতিনিধি

রোববার  রাতে কেশপুরের চিংড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গুরুপদদের বাড়িতে অজ্ঞান পার্টি স্প্রে করে সকলকে অচেতন করে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে স্বর্ণালংকার নগদ টাকা গুরুত্বপূর্ণ মালামাল লুটে নিয়ে গেছে। এলাকাবাসী গুরু তর অবস্থায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। অচেতন অবস্থায় ভর্তি হয়েছেন নিবারণ দের পুত্র ব্যবসায়ী গুরুপদ দে, তার স্ত্রী ননীবালা দে দু-পুত্র মিলন দে ও বিধান দে এরমধ্যে গুরুপদদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আগে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে খবর পেয়ে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত কেশবপুর থানার ওসি মফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

কালিগঞ্জ বিষ্ণুপুরে যুবলীগ নেতা নুরুল ইসলামকে কুপিয়ে হত্যার চেষ্টা

 

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জ বন্ধকাঠি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত: আরশাদ মোড়লের ছেলে যুবলীগ নেতা নুরুল ইসলাম মোড়ল (৪৭) কে চা খাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে মাথার উপরে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

 

জানা যায়,গতকাল রবিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাঠি নিজ বাড়ি থেকে চা খাওয়ার নাম করে ডেকে নিয়ে মোটরসাইকেলে করে বন্ধকাঠি কুখ্যাত ডাকাত হাত কাটা মঈনুদ্দিন ওরফে ময়নার বাড়ির সামনে গেলেই মোটরসাইকেল থামিয়ে সন্ত্রাসীরা হঠাৎ অস্ত্র দিয়ে এলোপাতাড়ি করে হত্যার উদ্দেশ্যে মাথার উপরে কুপিয়ে জখম করে।

 

এসময় নুরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে তাকে মৃত ভেবে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে।সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

অভিযুক্ত সন্ত্রাসীরা হলো একই গ্রামের ইউসুফ মোড়লের ছেলে ওলি মোড়ল,খালেক মোড়লের ছেলে রাইসুল মোড়ল,দুধর্ষ ডাকাত মইনুদ্দিন ওরফে ময়না’র ছেলে মনিরুল ইসলাম খোকন,রুহুল আমিন মোড়লের ছেলে রহমান মোড়লসহ অজ্ঞাতনামা আরও কয়েক জন।

 

এবিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্ত সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানার মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

রুপসায় বিদ্যুৎ স্পষ্টে নিহত ২ ব্যাক্তির পরিবারকে ইসলামী আন্দোলনের আর্থিক অনুদান

খবর বিজ্ঞপ্তি

রুপসা উপজেলা শাখার  ৫নং ঘাটভোগ ইউনিয়নে  বিদ্যুৎ স্পষ্টে নিহত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর  রুপসা উপজেলা শাখার ঘাটভোগ ইউনিয়নের দায়িত্বশীল ইকবাল ও মুদ্দাসিরের পরিবারকে নগদ আর্থিক অনুদান প্রদান করেছে ইসলামী আন্দেলন বাংলাদেশ রুপসা উপজেলা শাখা ।   সোমবার  (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলা শাখা এর সভাপতি শেখ মোঃ  ইউসুফ আলীর নেতৃত্বে বিদ্যুৎ স্পষ্টে নিহত ২ ব্যাক্তির পরিবারকে নগদ আর্থিক অনুদান   হাতে তুলে দেন   ইসলামী  আন্দোলন বাংলাদেশ এর  সুযোগ্য মহাসচিব, রূপসী রূপসার কৃতি সন্তান অধ্যক্ষ  আলহাজ্ব হাফেজ মাওলানা ইউনুছ আহমদ,  এসময় আরো  উপস্থিত   ছিলেন মোহাম্মাদ আব্দুল হাফিজ শেখ,  মাওলানা মোহাঃ হারুন অর রশিদ, মোঃ আশরাফুল ইসলাম বিশ্বাস, মাওলানা জালাল উদ্দিন, মুফতি জালাল উদ্দিন, আলহাজ্ব  মোহাঃ জাহিদুর রহমান, নাজিম মোড়ল, আশরাফ আলী ফকির, জাহিদুর রহমান, মাওলানা আব্দুস সাত্তার হালদার, আখতারুজ্জামান আক্তার, আলহাজ্ব মাস্টার নাজিম উদ্দিন হালদার, আলহাজ শহীদুল ইসলাম বিশ্বাস, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মোঃ আনিসুর রহমান, হাফেজ নাজমুস সাকিব,মুফতি মুঃ নাজমুস সাকিব, মুফতি মিজানুর রহমান, আলমগীর সরদার, কামরুজ্জামান পলাশ, মোঃ ফরহাদ মোল্লা, শরিফুল ইসলাম, মোঃ হাবিবুল্লাহ, নাসরুল্লাহ, রাতুল, সাকিব প্রমুখ।

 

 

খুলনা শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানা পাট, সুতা ও বস্ত্রকল  শ্রমিক কর্মচারীর স্মারকলিপি প্রদান

খবর বিজ্ঞপ্তি

খুলান শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানা জুট মিলস্  মহাসেন ,সোনালী ,এজাক্স ,আফিল ,জুট স্পিনার ,হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিক কর্মচারীর গ্রাচুইটি সহ সকল পাওনা সহ ৬ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ৪ সেপ্টেম্বর রবিবরি দুপুর ১২ টায় খুলনা জেলা প্রশাসকের নিকট পাট সুতাও বস্ত্র কল ফাডারেশন  এই স্মারকলিপি প্রদান করে। ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের নেতৃত্বে  এসময় আরো উপস্থিত ছিলেন  সহ সভাপতি আফিল জুট মিলের শ্রমিক নেতা নিজাম উদ্দিন, ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মহাসেন জুট মিলের শ্রমিক নেতা  বীর মুক্তিযোদ্ধ কারী আসাহাব উদ্দিন ,ফেডারেশনের সহ সভাপতি  ও শ্রমিক  নেতা সেকেন্দার আলী,শেখ বাবুল হোসেন,  হুগলী বিস্কুট কম্পনীর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, ইয়াসিন প্রমুখ।

 

 

ফকিরহাটের খাজুরায় পানি উন্নয়ন র্বোডের বেড়ীবাঁধ ভেঙ্গে ফসলের ব্যপক ক্ষতি

পি কে অলোক,ফকিরহাট।

বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের ছোট-খাজুরা জাহাজঘাটা এলাকায় অবস্থিত পানি উন্নয়ন র্বোডের নির্মাণকৃত ভেড়ীবাঁধ ভেঙ্গে জাবুসা ইলাইপুর আন্দাবাজ ও খাজুরা বিলের ১০হাজার বিঘায় রোপনকৃত ধান ও ঘরবাড়ি পানিতে তলিয়ে শতশত কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। গুপিয়া নদীর জোয়ারের পানি চাপে একটি ভেড়ী বাঁধের প্রায় ৩০ফুট জায়গা ভেঙ্গে যোগাযোগ সম্পূন্ন বিছিন্ন হয়েছে। এবং তেমাথা ভায়া লখপুর কাহারডাঙ্গার অপর ভেড়ীবাঁধটি চরম ঝুকিপূর্ণ অবস্থায় দাড়িয়ে রয়েছে। জোয়ারের পানির চাপে এই বাঁধটিও যে কোন মুহুত্বে ভেঙ্গে গিয়ে জনসাধারনের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অতিদ্রুত বাঁধ দুটি পুনসংস্কার করা না হলে রোপনকৃত ফসল ও স্থানীয় বাসিন্দাদের বসবাস করা অসম্ভব হয়ে পড়বে।

জানা গেছে, বাগেরহাট পানি উন্নয়ন র্বোড এক যুগ পূর্বে ছোট্ট খাজুরা তেমাথা মোড় হতে ১০ গেটের উপর দিয়ে লখপুরের কাহারডাঙ্গা যুগীখালী নদীর পাড় দিয়ে একটি ভেড়ীবাধ নির্মাণ করেন। ঐ একই সময়ে তেমাথা মোড় হতে জাবুসা বাজার পর্যন্ত আরো একটি ভেড়ীবাঁধ নির্মাণ করেন। এই ভেড়ীবাঁধ দুইটি নির্মাণ করার পর স্থানীয় জনগন ব্যপক উপকুত হন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, গত রবিবার ( ৩রা সেপ্টেম্বর) দুপুরে হাঠাৎ করে তেমাথা মোড় হতে জাবুসা বাজার পর্যন্ত ভেড়ীবাঁধের একটি বৃহৎ অংশ ভেঙ্গে গিয়ে সমগ্র এলাকা পানিতে তলিয়ে যায়। এবং অপর ভেড়ীবাঁধটি চরম ঝুকির মধ্যে রয়েছে। ভেড়ীবাঁধটি ভেঙ্গে যাওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধি শেখ আহম্মদ আলীর নেতৃত্বে দুই শতাধিক জনগন সেখানে স্বেচ্ছায় ৩শতাধিক বালুর বস্তা ফেলে বাঁধটি মেরামত করেন। কিন্তু রাতের জোয়ারের পানির চাপে তাও ভেঙ্গে যায়।

স্থানীয় আছাবুর শেখ, আলমগীর হোসেন,মোশারেফ হোসেন, সুরোত আলী, মিজান শেখ ও শওকত আলী সহ একাধিক ব্যক্তিরা বলেন, ভেড়ীবাঁধ ভেঙ্গে যাওয়ার কারনে বসতবাড়ির আঙ্গিনা ও ফসলী জমির ধানের চারা পানিতে তলিয়ে যাচ্ছে জোয়ারের পানিতে। এতে তাদের ব্যপক ক্ষতি হয়েছে। জোয়ারের পানির চাপে টেকসই ভেড়ীবাঁধ না দিলে তারা চরম ক্ষতির সম্মুখীন হবেন। উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য শেখ আহম্মদ আলীর সাথে আলাপ করা হলে তিনি বলেন, গত কয়েক দিনের জোয়ারের পানির চাপে ভেড়িবাঁধটি ভেঙ্গে গিয়েছে। এবং অপর বাঁধটি চরম ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন মুহুত্বে অপর বাঁধটি ভেঙ্গে যাওয়ার আশাংকা রয়েছে। লখপুর ইউপি চেয়ারম্যান এম,ডি, সেলিম রেজার সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি একাধিকবার পানি উন্নয়ন র্বোডের উর্দ্ধতন কর্মকর্তাদেরকে অবহিত করেছি। তার পরেও তাঁরা কোন দ্রুত পদক্ষেপ গ্রহন করছেন না। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ ভাঙ্গনকৃত স্থান পরিদর্শন করেছেন। ##

 

 

 

 

চাকশ্রী বাজার ব্যবসায়ীদের সাথে ওসি’র আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের রামপালের চাকশ্রী বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৮ টায় বাজার কমিটির সভাপতি ও বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, রামপাল থানা অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম। ওই সময় আরও বক্তব্য রাখেন, বাজার কমিটির সেক্রেটারি গাজী আসাদুজ্জামান, এসআই লিটন, যুবলীগ নেতা আনিসুর রহমানসহ ব্যাবসায়ী নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় চাকশ্রীবাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ, সকল দোকান মালিক, ওয়ার্ড ইউপি সদস্য, সাংবাদিক, জনসাধারণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এস.এম আশরাফুল আলম নৈশ পাহারা জোরদার, সিসি ক্যামেরা স্হাপন, জুয়া খেলা বন্ধ, বাল্যবিবাহ রোধসহ নানা বিষয়ে ব্যাবসায়ীবৃন্দের প্রতি আহ্বান জানন।

এ এছাড়াও উপজেলার গৌরম্ভা বাজার ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগীতা কামনা করেন।#

 

 

ডুমুরিয়ায় ২দিনের কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিরাপদ উদ্যানতাত্বিক ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি ও বালাই ব্যব¯’াপনা, জৈব সার উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার প্রযুক্তি বিষয়ক ২দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ তৌহিদিন ভূঁইয়া। প্রশিক্ষক ছিলেন উপজেলা  কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত জামিল। প্রশিক্ষণে বিভিন্ন ব্লক থেকে ৩০ জন কৃষক কৃষাণি অংশগ্রহণ করেন।

 

 

 

এলপি গ্যাসের মুল্য কমানোর দাবি বৃহত্তর আমরা খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি

রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাসের মুল্য দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। বিবৃতিতে বলেন, সকল ধরনের নিত্যপন্যর মুল্য আকাশ চুম্বি হওয়ায় যখন জনজীবন অতিষ্ট, তখন নুতন করে রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাসের মুল্য বৃদ্ধিতে সাধারন মানুষের নাভির্ষাস উঠায় দ্রুতই গ্যাসের মুল্য কমানো প্রয়োজন।

বিবৃতি দিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জিএম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, নিয়াজ আহমেদ তুহিন, মো. কামরুল ইসলাম কামু, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, নাজমুল তারেক তুষার, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, আশরাফুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, শিক্ষক আ. মান্নান, রোকনুজ্জামান বাবলু, আ. মান্নান (মুন্নাফ), মো. জয়নাল আবেদিন, মো. জাভেদ আক্তার, মো. হালিম মোড়ল, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমূখ।

 

ভবন মালিকদের সাথে কেডিএ’র চেয়ারম্যানের মত বিনিময় সভায়

স্টাফ রিপোর্টার

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ  (কেডিএ)’র চেয়ারম্যানের সাথে অনুমদিত ভবনের নকশা গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি ৭২ জন ভবন মালিকের মাঝে অনুমদিত নকশা বিতরণ করেন। সোমবার বেলা ১১টায় কেডিএ’র মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেডিএ’র চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য (পরিকল্পনা ও নিয়ন্ত্রণ) শবনম সাবা, সদস্য (এষ্টেট) বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও সদস্য (উন্নয়ন) জামাল উদ্দীন বাচ্চুসহ কেডিএ’র কর্মকর্তা-কর্মচারি ও নগরীর বিভিন্ন প্রান্তের ৭২জন ভবন মালিক। মত বিনিময় সভা শেষে চেয়ারম্যান ভবন মালিকদের মাঝে অনুমোদিত নকশা বিতরণ করেন। মত বিনিময় সভায় কেডিএ’র চেয়ারম্যান বলেন, দেশের বিদ্যামান আইন অনুযায়ী প্রতিটি ভবন করতে হলে কেডিএ’র নকশা নেয়া বাধ্য-বাধকতা রয়েছে। নকশার বাইরে গিয়ে ভবন করার কোন এখতিয়ার ভবন মালিকের নেই। নিয়ম না মেনে ভবন করলে ধর্মীয় দিক থেকেও এটি অন্যায়। অন্যায় করলে স্রস্টা তার বিচার করবে। ধর্মীয় দিক থেকেও কোন ভবন মালিক নকশা ছাড়া ভবন করতে পারেন না। এ জন্য নিয়ম মেনে ভবন করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

 

রাজাপুরে ধর্ষণ চেষ্টার মামলা করে বিপাকে গৃহবধূর পরিবার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ি গ্রামে ধর্ষণ চেষ্টার মামলা করে আসামীদের অব্যাহত হুমকি ও হামলা মামলার শিকার হয়ে দিশেহারা হয়ে পড়েছেন মুন্নি আক্তার নামে এক গৃহবধূ ও তার পরিবারের সদস্যরা। সোমবার বেলা ১১টায় রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে র‌্যাব ও পুলিশ-প্রশাসনের সহযোগীতা কামনা করা হয়েছে। মঠবাড়ি গ্রামে সোহাগ হাওলাদারের স্ত্রী মুন্নি আক্তার সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, গত ২ জুলাই সন্ধায় প্রতিবেশী আবু বকর খানের ছেলে মিলন খান (৪৩) ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণ চেষ্টা করে। বিষয়টি বাড়ির লোকজনকে জানালে উল্টো ওই বাড়ির বাহারুল ও বেল্লাল অভিযুক্ত মিলনের পক্ষ নিয়ে গৃহবধূ মুন্নিকে মারধর করে। বিষয়টি পরে শালিশ মিমাংসার কথা বলে অভিযুক্তরা নানা টালবাহানা শুরু করে। এসব নিয়ে বিরোধের জেরে গত ১৪ জুলাই বিকেলে মিলন খান, বাহারুল, তার স্ত্রী লাভলী বেগম ও বেল্লালসহ প্রতিপক্ষরা মুন্নির দেবর সজীব হোসেন, জাল সুমা, ননদ শারমিন, শশুর নুর হোসেন ও দেবরের ৩ বছর বয়সের ছেলে আব্দুল্লাহকে লোহার রড ও ঝাড়ু নিয়ে পিটিয়ে আহত করে এবং বসতঘরে হামলা চালায়। এতে দেরব সজীব গুরতর আহত হয়ে বরিশাল শেবাচিমে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। পরবর্তীতে নিরুপায় হয়ে গত ১৮ জুলাই  ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মিলন খান, বাহারুল হাওলাদার ও বেল্লালকে আসামি করে মামল (নং ১০৫/২৩) করেন। মামলাটি উপজেলা কৃষি অফিসারের নিকট তদান্তধীন আছে। আদালতে মামলা দায়ের পর আসমীরা ও তাদের লোকজন আরও ক্ষিপ্ত মামলা তুলে নিতে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এমন কি মামলার স্ব্ক্ষাীদেরকেও উপজেলা কৃষি অফিসে না যেতে নানাভাবে বাধা ও হুমকি দিচ্ছে। মুন্নি আক্তার সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে আরও জানান, আসামীরা প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের লোক হওয়ায় আদালতে মামলা দায়েরের পর আসামীরার ক্ষিপ্ত হয়ে পর পর তিনটি মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করে আসছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় থাকা এ পরিবারটি পুলিশ, র‌্যাব ও বিচার বিভাগসহ সংশ্লিষ্ট সকল আইন শৃঙ্খলা বাহিনীর আশু হস্থক্ষেপ কামনা করেছেন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাহারুল হাওলাদার ও তার স্ত্রী লাভলী বেগম জানান, হাটার পথ নিয়ে বিরোধ তাই তাদের নামে মিথ্যা নানা অভিযোগ দিচ্ছেন। তাদেরকেও মারধর করা হয়েছে বলেও দাবি করেন অভিযুক্তরা। এসব ঘটনায়ও মামলা করা হয়েছে। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

রাজাপুরে শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ৫ শিক্ষার্থীকে মাঠে ফেলে মধ্যযুগীয় কায়দায় বেধরক নির্যাতন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরের ৯ নং লেবুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গিয়াস উদ্দিন সোহাগের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ৫ শিশু শিক্ষার্থীকে স্কুল মাঠে ফেলে মধ্য যুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন ও মারপীটের অভিযোগ পাওয়া গেছে। ক্লাসরুমে খেলা করার ও স্কুল পড়া না পারার অপবাদে এ কান্ড ঘটিয়েছে ওই শিক্ষক। সোমবার এ ঘটনায় সাতুরিয়া ইউনিয়নের দায়িত্বে থাকা উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সমীরেন্দু বিশ্বাসকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম নুরুল আলম মৃধা। রোববার বিকেলে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৯ নং লেবুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। ওই স্কুলের সহকারি শিক্ষক গিয়াস উদ্দিন সোহাগের এ অমানুষিক কান্ডে অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আহত শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং তাদের মধ্যে দুই শিক্ষার্থী মারধরের শিকার হয়ে জ¦রে আক্রান্ত এবং অপর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করায় ক্লাসে উপস্থিতি কমে গেছে। আহত শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ওই স্কুলের সহকারি শিক্ষক গিয়াস উদ্দিন সোহাগ ব্লাকবোর্ডে দুটি প্রশ্ন লিখে তা পড়তে বলে অন্য রুমে চলে অন্য রুমে চলে যায়। কিছুক্ষণ পরে এসে শিশু শিক্ষার্থীদের পরা না হওয়ায় এবং ক্লাসে বসে দুষ্টমী করার অপবাদ দিয়ে ক্ষিপ্ত হয়ে ৫ শ্রেণির শিক্ষার্থী মুরসালিন, আবু সালেহ, সিয়াম, নাজমুল ও শাকিবকে প্রথমে স্কাস রুমে বসে চড় থাপ্পর মারেসহ নানাভাবে শারীরিক নির্যাতন করে। তাতেও খ্যান্ত হয়নি শিক্ষক সোহাগ । পরে তাদের টেনে হিচড়ে মাঠে নামিয়ে মধ্য যুগীয়কায়দায় নির্যাতন ও বেত দিয়ে বেধরক মারধর করতে করতে মাঠে ফেলেও ৫ শিক্ষার্থীকে অমানুষিক প্রহার করা হয়। মাঠে ফেলে বেধরক মারধর করে করলেও কয়েক শিক্ষার্থী অজ্ঞান হওয়ার উপক্রম ও অসুস্থ হয়ে পড়ে। এ সময় অপর দুই ছাত্রী আয়শা ও সামিয়াকেও মারধরের ভয় দেখালে এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে পরে। ঘটনা দেখে স্কুলের অপর শিক্ষার্থীরা ভয়ে আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করলে অপর দুই শিক্ষক এসে অভিযুক্ত শিক্ষকের হাত থেকে বেত টেনে নিয়ে যায় এবং শান্ত করে। এ ঘটনার পর ৫ম শ্রেণির ৩৯ শিক্ষার্থীর মধ্যে ২৪ শিক্ষার্থী ছাড়া অন্যরা ভয়ে স্কুলে আসেনি বলেও অভিযোগ অভিভাবকদের। অভিয্ক্তু শিক্ষকের বিচার ও আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করা হয়। আহত ৫ম শ্রেণির ছাত্র মুরসালিনে মা লালয়া বেগম জানান, তার শিশু ছেলেকে কখনও তারা নিজেরাও গায়ে হাত দেন না কিন্তু ওই শিক্ষক সোহাগ শিশু শিক্ষার্থীর কানে সজোরে চর মারাসহ বেত দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঔষধ খাওয়ালেও রাতে প্রচন্ড জ¦রে আক্রান্ত হয়। ওই শিক্ষক স্কুলে থাকলে এ স্কুলে আর তার ছেলেকে পড়াবেন না বলেও জানান তিনি। সকালে প্রাইভেট ও পড়তে পারেনি এবং স্কুলেও আসতে পারেনি। অভিযুক্ত শিক্ষককে চাকুরি চ্যুত করা সহ কঠোর বিচার দাবি করেন তিনি। ৫ম শ্রেণির ছাত্র আহত আবু সালেহের মা মাকসুদা বেগম জানান, তার না পড়িয়ে পড়তে দিয়ে অন্যত্র চলে যান শিক্ষক সোহাগ। কিছু না পড়িয়ে এভাবে পড়া দেয়ায় শিশুরা খুজে পড়া বের করে পড়তে ও শিখুতে না পারায় শিশুরা পারেনি। সেই শিশুকে মারধর করা হয়েছে, তাকে ঔষধ খাওয়ানো হয়েছে, তারপরও সারারাত বাচ্চা ঘুমের মধ্যে চিল্লায়ে উঠেছে, সারারাত ঘুমাতে পারেনি। ভয় পেয়েছে, তাই এ স্কুলে আর আসতে চায় না। শিক্ষক সোহাগকে স্কুল থেকে না সরালে এ স্কুলে আর তার শিশুকে পড়াবেন না বলেও জানান তিনি। ৫ম শ্রেণির ছাত্র সাইফ মাহমুদের মা খাদিজা বেগম জানান, ছাত্র ছেলে ভয়ে বাড়িতে বসেও কান্নাকাটি করেছে। এমনভাবে শিশুদের মারধরা করা কোন মানুষের পক্ষে সম্ভব না। শিক্ষার্থীরা ওই শিক্ষকের ভয়ে স্কুলে আসতে চাচ্ছে না এবং তাকে স্কুল থেকে সরিয়ে দেয়ার দাবি করা হয়। অভিযুক্ত লেবুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক গিয়াস উদ্দিন সোহাগ জানান, ক্লাসে না পরে কলম খেলায় এবং বেয়াদবি করায় কয়েক শিক্ষার্থীকে চড় থাপ্পার ও কয়েকটি বেত্রাঘাত করা হয়েছে। শিক্ষাথীরা পড়ালেখা না করা ও ক্লাসে দুষ্টমী করায় শাসন না করা হয়েছে। লেবুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, শিক্ষার্থীদের মারধরের বিষয়টি শিক্ষা অফিসার ও ম্যানেজিং কমিটির সভাপতিকে জানানো হয়েছে। এ ঘটনার পর থেকে অভিভাবকরা শিক্ষার্থীদের স্কুলে থেকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, ওই দিন দুজন শিক্ষক মিলে তাকে নিভৃত করেছে তার পরেও শিক্ষার্থীদের বেদরক মারধর করা হয়েছে এবং কয়েক শিক্ষার্থী অচেতন হওয়ার উপক্রম হয়েছিলো। এর আগেও অভিযুক্ত এ শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধর ও উগ্র আচরনের অভিযোগ রযেছে। তার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী। তদন্তের দায়িত্ব পাওয়া ও সাতুরিয়া ইউনিয়নের দায়িত্বে থাকা উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সমীরেন্দু বিশ্বসের কাছে জানতে চাইলে মুঠোফোনে জানান, মঙ্গলবার ওই স্কুলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সাথে কথা বলে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেয়া হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম নুরুল আলম মৃধা জানান, বিষয়টি দুঃখজনক। সাতুরিয়া ইউনিয়নের দায়িত্বে থাকা সহকারি শিক্ষা কর্মকর্তাকে সরেজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হযেছে। প্রতিবেদন পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতপূবর্ক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি উপজেলা নির্বাহি কর্মকর্তা ফারহানা ইয়াসমিনকে সাংবাদিকরা অবহিত করলে তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত সুরক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা

তথ্য বিবরণী

‘প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত সুরক্ষায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা সোমবার সকালে খুলনার এ্যাম্বাসেডর হোটেলে অনুষ্ঠিত হয়।

 

সভায় অতিথিরা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠী। যারা ধর্মীয়, জাতিগত ও লিঙ্গভিত্তিক পরিচয়ে অনেকটা পিছিয়ে রয়েছে। এসকল জনগোষ্ঠী প্রতিনিয়ত শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, আবাসন এবং আইনি সহায়তার ক্ষেত্রে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়। পিছিয়ে পড়া এসকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্লাস্টসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা কাজ করে যাচ্ছে। তাদের অধিকার আদয়ের জন্য সরকার আইন প্রণয়ন করেছে। রাষ্ট্রের সকল নাগরিকের জন্য সুযোগের সমতা আরো নিশ্চিত করা প্রয়োজন। প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য বর্তমান সরকার খুব সচেতন। তাঁরা আরও বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ভাতাও চালু করেছে। সরকারি সকল সেবা সবার মাঝে পৌঁছে দিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা, সেমিনার ও উঠান বৈঠক করা হচ্ছে। দেশের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদে পরিণত করা হচ্ছে।

 

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) খুলনা ইউনিটের পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট কাজী বাদশা মিয়ার সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ শরিফুল রহমান, সমাজসেবা দপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা, যুব উন্নয়ন দপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক হোসেন, জাতীয় মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক জেসমিন সুলতানা প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন ব্লাস্ট খুলনা ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট অশোক কুমার সাহা। সভায় ধারণাপত্র উপস্থাপন করেন ব্লাস্টের পরিচালক শাহরিয়ার পারভীন। অনুষ্ঠানে বক্তৃতা করেন ব্লাস্টের (এ্যাডভোকেসি ও কমিউনিকেশন) পরিচালক মাহবুবা আক্তার, খুলনা ইউনিটের স্টাফ ল’য়ার এ্যাডভোকেট ফাতেমা খন্দকার রীমা ও ইউনিসেফের প্রতিনিধি।

 

মতবিনিময় সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, দলিত জনগোষ্ঠীর প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এই সভার আয়োজন করে।

 

 

 

 

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা

 

ঝিনাইদহ প্রতিনিধি-

“এডিস মশা নির্মূলে সোচ্চার রই, দায়িত্বশীল নাগরিক হই” এই শ্লোগানে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশা নিধন কার্যক্রম উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে তা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। র‌্যালি শেষে মুক্ত মঞ্চে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা আনুষ্ঠিত হয়।

সেসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিথীলা ইসলাম প্রমূখ। পরে মশক নিধনে শহরের বিভিন্ন স্থানে ঔষধ স্প্রে করা হয়।

 

শৈলকুপায় দু’পক্ষের মারামারিতে একজনের মৃত্যু

 

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই গ্রামে দু’পক্ষের মারামারিতে বিল্লাল হোসেন (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। রোববার রাত দেড়টার দিকে ফরিদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত বিল্লাল হোসেন ভাটই আদর্শপাড়ার মৃত নুর ইসলামের ছেলে। সে ভারতের ব্যাঙ্গালুরে মুদি ব্যবসা করতেন। রোববার বেলা ১২ টার দিকে তিনি দেশে ফিরেছেন।

বিল্লাল হোসেনের ছেলে জিহাদ জানান, শনিবার দুপুরে ঝিনাইদহ শহরে তাদের প্রতিবেশী শাকিল হোসেনকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করে তার ফুপাতো ভাই সাগরের বন্ধুরা। এ নিয়ে ওইদিন বিকেলে শাকিল গ্রামে ফিরে পরিবারকে জানালে জিহাদের পরিবারের সাথে বাক-বিতন্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এরই জের ধরে রোববার বিকেলে উভয় পক্ষের লোকজন মারামারিতে লিপ্ত হয়। এতে আহত হয় জিহাদের পিতা বিল্লাল হোসেন। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত দেড়টার দিকে ফরিদপুরে গিয়ে মারা যায় বিল্লাল।  তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাটই পুলিশ ক্যাম্পের ইনচার্জ সৈয়দ বেলায়েত হোসেন বলেন, প্রতিবেশীদের সাথে বাক-বিতন্ডা হয়। পরে মারামারি হয়। বিল্লাল হোসেনের মৃত্যু আঘাতজনিত নাকি হার্টএ্যাটাক তা ময়নাতদন্তের পর জানা যাবে।

 

কালীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী ও ইউপি সদস্য চান্নুর সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো।

সোমবার সকালে রামচন্দ্রপুর বাজারে আহম্মদ আলী বিশ^াসের এক সমর্থককে মারধর করে চান্নু মেম্বর ও তার সমর্থকরা। এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ২ জনের শারিরীক অবস্থার অবনতি হলে তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, সামাজিক দুই দলের বিরোধে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। সংবাদ শুনেই সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

 

রাতের আধারে নিমার্ণাধীন দোকানের পিলার ভাংচুরসহ মারপিটের অভিযোগ

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার বিছালি ইউপির কৃষক লীগের সভাপতি ও মির্জাপুর বাজার সমিতির সহ-সভাপতি শ ম আল-ফয়সালের নিমার্ণাধীন একটি দোকানের ৮ টি পিলার ভাংচুরসহ মারপিটের ঘটনা ঘটেছে। রবিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে এঘটনা ঘটে বলে জানা যায়। দোকানের মালিক ও বাজার সমিতির সহ-সভাপতি শ ম ফয়সাল বলেন, ওয়ারেশসুত্রে পাওয়া আমার এই সম্পত্তির উপর দোকান। পূর্ব শত্রুতার জের ধরে শেখ আজিম হোসেন (৪৮), শেখ আনোয়ার হোসেন (৩৫), শেখ বিল্লাল হোসেন (৪০), খন্দকার সেলিম (৩৫), আলমগীর হোসেন (৫৮)সহ কয়েকজন রাত ৮ টার দিকে আমার দোকানের পিলার ভাংচুরসহ আমাকে হত্যার উদ্দেশ্য হামলা চালাই। আমি সদর থানায় এজাহার দিয়েছি আমি এর সুষ্ঠ বিচার চাই। অভিযুক্ত শেখ আজিম হোসেনের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাজারে সরকারি সম্পত্তির উপরে কিছু পিলার পুতে দখল করে রেখেছে সন্ধ্যার পরে কয়েকজন সেই পিলারের কিছুটা ক্ষতিসাধন করেছে তবে সেখানে কনো মারপিটের ঘটনা ঘটেনি, আমি তখন পরিবেশ শান্ত করে সবাইকে নিয়ে চোলে আসি। অভিযুক্ত শেখ বিল্লাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বাজার করতে গেছিলাম যেয়ে দেখি ওখানে অনেক মানুষের ভিড় তারপর কি হইছে আমি জানিনা। ওয়ার্ড মেম্বার খন্দকার মঈন উদ্দিন বলেন, ঘটনার সময় আমি পুলিশ ফাঁড়িতে ছিলাম খবর শুনে এসে দেখি শেখ আজিম হোসেন তার দলবল নিয়ে চোলে যাচ্ছে। এ বিষয়ে বিছালি ইউপি চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক বলেন, শেখ আজিম হোসেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদককারবারি, সে এলাকায় পেটুয়াবাহিনী তৈরি করে এলাকায় ত্রাসের সৃষ্টি করছে। এই দোকান ঘর ভাংচুর মারপিটসহ বিভিন্ন সময়ে হিন্দু সম্প্রদায়দের নির্যাতন ও চাঁদাবাজির মূলহোতা শেখ আজিম হোসেন আমি তার বিচার তার বিচার হোক। এ বিষয়ে ওসি মো: ওবায়দুর রহমান জানান, এ ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে, বাকিদের আটকের চেষ্টা চলছে।

 

মোংলায় রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ স্কুলে চুরি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। স্কুলটি বন্ধ থাকার সুযোগে এ চুরির ঘটনা ঘটে। চুরির এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজাউল করিম শেখ।

 

প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম শেখ জানান, গত ৩১আগস্ট থেকে ২সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন দিন ধরে বিদ্যালয়টি বন্ধ/ছুটি ছিলো। এই সুযোগে একদল চোর স্কুলের গাইড ওয়ালের গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। এরপর চোরেরা বিদ্যালয়ের শ্রেণী কক্ষ ও অফিসে থাকা ৮টি সিলিং ফ্যান, ১টি ল্যাপটপ, ১টি সাউন্ড বক্স ও ১টি পানির পাম্প/মটর নিয়ে যায়। চুরি হয়ে যাওয়া এ সকল মালামালের দাম প্রায় এক লাখ টাকা বলে জানান তিনি। তিনি বলেন, চুরির এ ঘটনায় অজ্ঞাত আসামী করে ৪সেপ্টেম্বর সোমবার থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার মিঠাখালী ইউনিয়নে মিঠাখালী গ্রামে অবস্থিত। এ বিদ্যালয়টি প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর নামে তার গ্রামের বাড়ীর সামনেই প্রতিষ্ঠিত হয় ১৯৯০সালে।

 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, চুরির ঘটনার মামলায় তদন্ত চলছে, পাশাপাশি চোরদের ধরতেও অভিযান চালানো হচ্ছে। সেই সাথে চুরি হওয়া মালামাল উদ্ধারেরও চেষ্টা চলছে বলে জানান তিনি।

 

 

 

দাকোপে সবজি চাষে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চলছেন তপক মন্ডল

বাজুয়া (দাকোপ)  প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের লাউডোব গ্রামের তপক মন্ডল বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চলেছে, সবজি চাষের মাধ্যমে। তার সবজির ক্ষেত এখন স্বাবলম্বী হওয়ার মূল চালিকাশক্তির আশ্রয়স্থল। সরেজমিনে ঘুরে জানা যায়, ৩ নং লাউডোব ইউনিয়নের লাউডোব গ্রামের তপক মন্ডল ২০১৬ সালে মাস্টার্স শেষ করেছে খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের মার্কেটিং বিভাগ থেকে। চাকুরি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে তার বাবার ৮৪ শতক জমির বসত বাড়িতে গড়ে তুলেছেন সবজির খামার। তাতেই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চলেছে। বর্তমানে তার খামারে ৫০০ বেগুন গাছে বেগুনের দেখা মিলেছে। ২০০ বর্ষাকালীন টমেটো গাছে ফুল ও ফল আসতে শুরু করেছে। ২০০ অধিক উচ্ছে গাছে ফল দিচ্ছে। তার সবজির ক্ষেতে প্রায় ২০০ অফসিজন তরমুজ গাছ আছে যা আশ্বিন মাসে বড় পূজার সময় বিক্রি করতে পারবে। তখন দাম অনেক বেশী পাওয়া যাবে বলে মনে করছেন তপক। ৫০টি লাউ গাছে লাউ হচ্ছে যা ক্ষেত থেকে প্রতি পিচ ৪০-৪৫ টাকা করে বিক্রি করা হচ্ছে। এছাড়াও মিষ্টি কুমড়া, ঢেঁড়শ, কাঁচামরিচ, পুইশাক, লালশাক, ডাটা শাক, কুসি, ধন্দুল, ঝিঙাসহ বিভিন্ন প্রজাতির সবজি চাষ করছে। সবজির ক্ষেত থেকে প্রতিদিন পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। এ বছর খরচ বাদে ২ লাখ টাকার অধিক মুনাফা আয় হবে বলে তপক মন্ডল ধারণা করছে। জমিতে পুকুর খনন করে তার মধ্যে মাছের চাষ করছে। পাশাপাশি সবজির ক্ষেত। নিজের পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করার পাশাপাশি সবজির ক্ষেতে এখন থেকে প্রতি দিন বিভিন্ন প্রজাতির সবজি বিক্রি হচ্ছে। কথা হয় তপক মন্ডল এর সাথে তিনি এ প্রতিবেদককে বলেন, প্রতিদিন ভোর হওয়ার সাথে সাথে খামারে যাই বাড়ি লাগোয়া হওয়ায় সারাদিনই খামারে কাজ করি। চাকরির পিছনে ছুটে অযথা সময় নষ্ট না করে খামার করেছি। আমার খামার সম্পূর্ণ রাসায়নিক মুক্ত। আমি নিজেই জৈব সার (ভার্মি কম্পোষ্ট) এবং জৈব বালাইনাশক (নিম তেল, মেহগনি ফলের নির্যাস এবং তামাক জল) উৎপাদন করে নিজের খামারে ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন করার চেষ্টা করছি। আমার সবজির ক্ষেত থেকে প্রতিদিন বিভিন্ন প্রজাতির সবজি বিক্রি হচ্ছে তাতে আমি এ মৌসুমে খরচ বাদে ২ লাখ টাকার বেশি লাভ করবো এতে কোন সন্দেহ নেই। এছাড়া দাকোপ উপজেলা কৃষি অধিদপ্তর থেকে কর্মকতাদের পরামর্শ ও সহায়তা প্রদান আমার সবজির চাষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ব্যাপারে কথা হয় দাকোপ উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম এর সাথে তিনি বলেন, তপক মন্ডল সবজির ক্ষেত করার জন্য প্রথমে সবজি চাষের উপর (পুষ্টি বাগ) ট্রেনিং নিয়েছে। তারপর সবজির ক্ষেতে কাজ শুরু করেছে। বর্তমানে তার সবজি ক্ষেত থেকে প্রতিদিন ভিন্ন প্রজাতির সবজি বিক্রি হচ্ছে এবং সে লাভবান হবে। তার দেখাদেখি যে কেউ চাইলে শুরু করতে পারে। তাদেরকেও অবশ্যই সহযোগিতা করবো।

 

 

নবাগত কেএমপি পুলিশ কমিশনারকে মহানগর পূজা উদযাপন পরিষদ-এর ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি

রবিবার বেলা ১২:৫০ টায় কেএমপি’র সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হকÑবিপিএম (বার), পিপিএম (সেবা) মহোদয়ের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, পরিষদের সহ-সভাপতি ও বাংলাদেশ জুয়েলারী সমিতি, খুলনা জেলা শাখার সভাপতি সমরেশ সাহা, পরিষদের সহ-সভাপতি ও আযম খান সরকারি কমার্স কলেজের সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালী, পরিষদের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.  বিজন কৃষ্ণ মণ্ডল, পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, সোনাডাঙ্গা থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার প্রমুখ। মতবিনিময়কালে পূজা পরিষদ নেতৃবৃন্দ আসন্ন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও শারদীয় দুর্গাপূজা যথাযথভাবে নির্বিঘ্নে পালনের নিরাপত্তা এবং মহানগর এলাকাধীন বিভিন্ন মঠ-মন্দির ও শ্মশানের জমিজমা সংক্রান্ত জটিলতা নিরসনে তাঁর সহযোগিতা কামনা করেন। এ সময়ে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের মানুষ সুন্দরভাবে তাঁদের স্ব-স্ব ধর্মের ধর্মীয় উৎসব উদযাপন করেন। সকল ধর্মেই শান্তি ও সম্প্রীতির কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, আপনাদের যেকোনো সমস্যায় আমার সর্বাত্মক সহযোগিতা পাবেন।

 

 

দাকোপে থানা পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ আটক ২ জন, পলাতক -১

 

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানা পুলিশের অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। এঘটনায় একজন পলাতক রয়েছে। পুলিশ আটক ২ জনকে জেল হাজতে প্রেরণ করেছেন।

দাকোপ থানা পুলিশের এজাহার সুত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের নিদের্শে গোপন সংবাদের ভিত্তিতে (৪ সেপ্টেম্বর) সোমবার দুপুরে চালনা পৌরসভার টিটাপল্লী গ্রামের ফয়সাল শেখের বাড়ীর সামনে ঢালাই রাস্তার উপর কয়েকজন গাঁজা বিক্রয় করছিলো। এমন সংবাদের ভিত্তিতে দাকোপ থানার এস আই বিজয় কৃষ্ণ কর্মকারের নেতৃত্বে এএসআই মোঃ আজমীর হোসেনসহ থানা পুলিশের একটি চৌকস দল তৎক্ষনাৎ ঘটনা স্থালে অভিযান পরিচালনা করেন। এ সময়ে গাঁজা বিক্রয় অবস্থায় পানখালী ইউনিয়নে ২ নং ওয়ার্ডের আঃ সাত্তার শেখের পুত্র আনিছুর রহমান শেখ (৩০) ও টিটাপল্লী এলাকার অজিত চন্দ্র শীলের পুত্র চিরঞ্জিত শীল (১৯) কে ৫০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করে। অপর সহযোগী আসামি পানখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বক্কর শেখের পুত্র আছাবুর শেখ (৩৫) পুলিশের উপস্থিত টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালাতে সক্ষম হয়। পুলিশ আটক দুই জনকে জিজ্ঞাসা করলে তাঁরা পলাতক আসামীর নাম উল্লেখ করে। এব্যাপারে দাকোপ থানায় মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের আইনে ৩৬ (১)এর ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের। যার মামলা নং-২, তারিখ-০৪/০৯/২৩। আটক দুই জনকে কোট হাজতে পাঠানো হয়েছে বলে জানা জায়। দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাখতে এমন ধরনের অভিযান অব্যহত থাকবে।

 

দখল নয় দলিলই হবে জমির মালিকানা

ঢাকা অফিস

দখলে থাকলেই মালিক নয়, থাকতে হবে দলিলসহ জমির প্রয়োজনীয় দস্তাবেজ। এমন বিধান করতে সোমবার ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল-২০২৩ শিরোনামে একটি বিল জাতীয় সংসদে উত্থাপন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

 

অন্যের জমি দখলে রাখা, জাল দলিল তৈরি এবং হস্তান্তরে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান থাকছে এতে। পরে বিলটি পরীক্ষা করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

 

বিলে বলা হয়েছে, ভূমি হস্তান্তর, জরিপ ও রেকর্ড হালনাগাদে অন্যের জমি নিজের নামে প্রচার, তথ্য গোপন করে কোনো ভূমির সম্পূর্ণ বা অংশবিশেষ কারও কাছে হস্তান্তর, ব্যক্তির পরিচয় গোপন করে জমি হস্তান্তর ও মিথ্যা বিবরণ সংবলিত কোনো দলিলে সই করলে তার সাজা হবে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড।

 

বিলে বলা হয়, কোনো দলিল সম্পাদিত হওয়ার পর আইনানুগ কর্তৃত্ব ছাড়া প্রতারণামূলকভাবে দলিলের কোনো অংশ কাটা বা পরিবর্তন করলে তার সাজাও হবে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড। সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করার সাজাও একই।

 

এছাড়া প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তিকে কোনো দলিলে সই বা পরিবর্তনে বাধ্য করার ক্ষেত্রেও একই সাজা ভোগ করতে হবে।

 

বিলে আরও বলা হয়েছে, সর্বশেষ খতিয়ান মালিক বা তার উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তর বা দখলের উদ্দেশ্যে আইনানুগভাবে সম্পাদিত দলিল বা আদালতের আদেশের মাধ্যমে কোনো মালিকানা বা দখলের অধিকারপ্রাপ্ত না হলে কোনো ব্যক্তি ওই ভূমি দখলে রাখতে পারবেন না। অবৈধ দখলের সাজা হবে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড।

 

বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তির নামে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টিন্যান্সি অ্যাক্টের অধীনে প্রণীত বা হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ খতিয়ান না থাকলে এবং খতিয়ান ও হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের প্রমাণ দেখাতে ব্যর্থ হলে তিনি ওই জমি বিক্রি, দান বা হেবা বা অন্য কোনোভাবে হস্তান্তর, পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন বা দলিল নিবন্ধন করতে পারবেন না।

 

বিলে আরও বলা হয়, কোনো ব্যক্তি জেলা প্রশাসকের অনুমতি ছাড়া আবাদযোগ্য জমির উপরিস্তর কাটলে তার সাজা হবে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড। বিলে উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি এই আইনে বর্ণিত কোনো অপরাধ সংঘটনে সহায়তা ও প্ররোচনা দিলে মূল অপরাধীর সমান দণ্ডে দণ্ডিত হবেন।

 

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে ভূমিমন্ত্রী বলেন, ‘ভূমির স্বত্ব সংরক্ষণ ও শান্তিপূর্ণ ভোগদখল বজায় রাখার লক্ষ্যে ভূমিসংক্রান্ত অপরাধ এবং দ্রুত প্রতিকার নিশ্চিতকরণের লক্ষ্যে এই আইন করা হচ্ছে। নাগরিকদের নিজ নিজ মালিকানাধীন ভূমিতে নিরবচ্ছিন্ন ভোগদখল অধিকারগুলো নিশ্চিত হবে। ভূমি বিষয়ক প্রতারণা ও জালিয়াতির ক্ষেত্রগুলো চিহ্নিত ও প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সরকারি ও সর্বসাধারণের প্রতিরোধ ও দমনে কার্যকর ব্যবস্থা নেওয়া যাবে।

 

ভূমিসংক্রান্ত কিছু অপরাধের দ্রুত প্রতিকারের ব্যবস্থা লক্ষ্যে এই আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়। ভূমি থেকে বেআইনি দখল, স্থাপনা বা প্রতিবন্ধকতা বা প্রযোজ্য ক্ষেত্রে অবৈধভাবে ভরাটকৃত মাটি, বালু ইত্যাদি অপসারণ করতে এবং ওই ভূমিকে এর আগের শ্রেণি বা প্রকৃতিতে পুনরুদ্ধারের উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিধি প্রণয়নের ক্ষমতা সন্নিবেশ করা হয়েছে।

 

ভূমিসংক্রান্ত মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা দূরীকরণ এবং যথাসময়ে জনগণের বিচার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগ এবং মাঠ পর্যায়ের মতামত গ্রহণসহ অংশীজনের মত নিয়ে সংশোধন ও পরিমার্জনক্রমে প্রস্তাবিত ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩’ প্রণয়ন করা হয়েছে।

 

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশোধন: ব্যক্তিমালিকানাধীন কৃষিজমি থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না, এমন বিধান রেখে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশোধন হচ্ছে। এজন্য সোমবার জাতীয় সংসদে একটি বিল আনা হয়েছে।

 

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) বিল-২০২৩’ জাতীয় সংসদে উত্থাপন করেন। বিদ্যমান আইনে কৃষিজমি থেকে বালু বা মাটি তোলা সম্পর্কিত কোনো বিধিনিষেধ ছিল না।

 

৬০ বিঘার বেশি কৃষিজমির মালিকানা নয়: ১৯৮৪ সালের ল্যান্ড রিফর্মস অর্ডিন্যান্স রহিত করে ভূমি সংস্কার আইন করা হচ্ছে। সোমবার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ সংক্রান্ত বিলটি সংসদে তোলেন।

 

বিলে বলা হয়েছে, ৬০ প্রমিত বিঘার বেশি কৃষি ভূমির মালিক বা তার পরিবার হস্তান্তর, উত্তরাধিকার, দান বা অন্য কোনো উপায়ে নতুন কোনো কৃষি ভূমি অর্জন করতে পারবে না। তবে আটটি ক্ষেত্রে এটি শিথিল থাকবে। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

 

বিমানবন্দরে স্বর্ণ গায়েব: জড়িতরা চিহ্নিত, কাস্টমসের ৪ সিপাহি পুলিশ হেফাজতে

ঢাকা অফিস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের নিজস্ব ভল্ট (গোডাউন) থেকে ৫৫ দশমিক ৫১ কেজি স্বর্ণ চুরির ঘটনায় জড়িতরা চিহ্নিত হয়েছে-এমন তথ্য দিয়েছেন সংশ্লিষ্টরা।

 

কিন্তু মামলার এজাহারে আসামি করা হয়েছে অজ্ঞাত ব্যক্তিদের। তবে এজাহারে চুরির ঘটনার বর্ণনায় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

 

যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে কাস্টমসের চার সিপাহিকে হেফাজতে নিয়েছে পুলিশ। তারা হলেন-রেজাউল করিম, মোহাম্মদ মোজাম্মেল হক, আফজাল হোসেন ও নিয়ামত হাওলাদার।

 

অন্যদিকে প্রাথমিক তদন্তে চার সহকারী রাজস্ব কর্মকর্তার নাম বেরিয়ে এলেও তাদের এখনো হেফাজতে নেওয়া হয়নি। তারা হলেন-মাসুদ রানা, সাইফুল ইসলাম শাহেদ, শহিদুল ইসলাম ও আকতার শেখ। তদন্তসংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যে ভল্ট থেকে স্বর্ণ চুরি হয়েছে, সেই ভল্টের বাইরের ক্যামেরা ১ সেপ্টেম্বর থেকেই বন্ধ ছিল।

 

তারা জানান, আলমারির লকারে থাকা স্বর্ণের কোনো প্যাকেটই পুরোপুরিভাবে খোয়া যায়নি। ৪২৬টি প্যাকেট থেকে আংশিকভাবে স্বর্ণ চুরি করা হয়েছে। সম্প্রতি ভল্ট থেকে একটি পুরো প্যাকেট খোয়া যায়। এর দায় কেউ স্বীকার করছিলেন না।

 

একপর্যায়ে একজন কর্মকর্তা দায় স্বীকার করে ফেরত দেন প্যাকেটটি। এরই মধ্যে ভল্টের দায়িত্বে থাকা দুই কর্মকর্তাকে বদলি করা হলে তারা গুদামের চাবি বুঝিয়ে দিচ্ছিলেন না। এদিকে ১ সেপ্টেম্বর থেকে কাস্টমস কর্তৃপক্ষ গুদামের স্বর্ণ ও মূল্যবান সামগ্রী ইনভেন্ট্রি করার সিদ্ধান্ত নেয়। এর পরই ধরা পড়ে বিপুল পরিমাণ স্বর্ণ চুরির ঘটনাটি।

 

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, স্বর্ণ উধাও হওয়ার ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ গোডাউনের দায়িত্বে থাকা চার সরকারি রাজস্ব কর্মকর্তা ও চার সিপাহিকে জিজ্ঞাসাবাদ করলেও তাদের কাছ থেকে সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি।

 

স্বর্ণ চুরির বিষয়টি শনিবার কাস্টম হাউজের গুদাম কর্মকর্তা মাসুদ রানার নজরে আসে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে দায়িত্বরত যুগ্ম কমিশনারকে জানান।

 

মাসুদ রানা বিমানবন্দর লস্ট অ্যান্ড ফাউন্ডস সংলগ্ন ট্রানজিট গোডাউন টিজিআর-১-এর গুদামের ভেতরে প্রবেশ করে দেখতে পান, মূল্যবান পণ্য সংগ্রহের জন্য গুদামে রাখা একটি স্টিলের আলমারির দরজার লক ভাঙা অবস্থায় রয়েছে। ২ সেপ্টেম্বর প্রতিদিনের মতো আটক করা পণ্য টিজিআর-১-এ জমা করে কাজ শেষে আনুমানিক রাত ১২টা ১৫ মিনিটে গোডাউনে তালাবদ্ধ করে চাবি নিয়ে চার কর্মকর্তা একসঙ্গে বিমানবন্দর কাস্টমস এলাকা ত্যাগ করেন বলেও মাসুদ রানা যুগ্ম কমিশনারকে অবগত করেন।

 

এই তথ্য জানার পর বিমানবন্দরের দায়িত্বরত যুগ্ম কমিশনার গোডাউন পরিদর্শন করেন। তিনি বিষয়টি কাস্টমস কমিশনারসহ ঢাকা হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। কমিশনারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা গোডাউন পরিদর্শনে গিয়ে ভেতরে একটি স্টিলের আলমারির লক ভাঙা অবস্থায় দেখতে পান।

 

পরে গোডাউনে কর্মরত ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’-এই চার শিফটের কর্মকর্তা মো. মাসুদ রানা, মো. সাইদুর রহমান শাহেদ, মো. শহিদুল ইসলাম ও আকরাম শেখ, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রেজাউল করিম মোহাম্মদ, মোজাম্মেল হক, মো. আফজাল হোসেন ও সিপাহি পদে কর্মরত নিয়ামত হাওলাদারকে লক ভাঙার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।

 

মামলার এজাহারের তথ্য অনুযায়ী, গোডাউনের আলমারির লকারে রাখা আট দশমিক শূন্য দুই কেজি এবং ২০২০ সাল থেকে ২০২৩ সালের বিভিন্ন সময় আটককৃত ৪৭ দশমিক ৪৯ কেজি অর্থাৎ সর্বমোট ৫৫ দশমিক ৫১ কেজি স্বর্ণ পাওয়া যাচ্ছে না। ২ সেপ্টেম্বর রাত ১২টা ১৫ মিনিট থেকে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে যে কোনো সময় কে বা কারা সোনার বার ও স্বর্ণালংকার গোডাউন থেকে স্টিলের আলমারির লকার ভেঙে চুরি করে নিয়ে যায়।

 

চোরাইকৃত সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়।

 

আরও উল্লেখ করা হয়, বর্তমানে ইনভেন্ট্রি কার্যক্রম পরিচালনা চলমান রয়েছে। চূড়ান্ত ইনভেন্ট্রির পর একত্রে সোনার পরিমাণ নিশ্চিত করা যাবে।

 

ঢাকা কাস্টম হাউজের কমিশনার একেএম নুরুল হুদা আজাদ বলেন, গুদামে অনেক লকার থাকলেও সোনা চুরি হয়েছে একটি থেকে। এসব সোনা ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে উদ্ধার হয়েছে।

 

তিনি বলেন, আমি গুদামে অটোমেশনের কাজ শুরু করছিলাম। এর মধ্যে এ ধরনের ঘটনায় আমি লজ্জিত ও বিব্রত। তিনি বলেন, আট দিন আগে গুদামটি অটোমেশনের কাজ শুরু হয়। এই কাজের অংশ হিসাবে গুদামে থাকা সোনা গণনার কাজ শুরু হয়। আমার ধারণা, সোনা চুরির ঘটনা আগেই ঘটেছে। গুদামের অটোমেশনের কাজ শুরু হওয়ায় সেটা ধরা পড়বে। তাই লকার ভাঙার ‘নাটক’ তৈরি করা হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত চারজনকে চিহ্নিত করা হয়েছে।

 

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউজের উপকমিশনার (ডিসি) মো. মোকাদ্দেস হোসেন বলেন, স্বর্ণ চুরির ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, ছাড় দেওয়া হবে না। বিষয়টি নিয়ে ঢাকা কাস্টম হাউজ, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। তদন্তের পরই জড়িতদের নাম বেরিয়ে আসবে। এটি যেহতু একটি সেনসেটিভ ঘটনা, তাই নিশ্চিত না হয়ে কাউকে আসামি করা হয়নি।

 

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, বিমানবন্দর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই)। এমন একটি জায়গা থেকে কিছু চুরি হলে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই। এ ঘটনায় কারা জড়িত, তদন্ত করে সেটা বের করা হবে।

 

 

 

দেশে নিবন্ধিত মোটরযান ৫৭ লাখ ৫০ হাজার

ঢাকা অফিস

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরযানের সংখ্যা ৫৭ লাখ ৫২ হাজার ১৯৭টি এবং ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্সের সংখ্যা ৫৯ লাখ ৪৬ হাজার ৫২৩টি। সোমবার জাতীয় সংসদে এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

এম আব্দুল লতিফের আরেক প্রশ্নের জবাবে সড়ক পরিবহণমন্ত্রী বলেন, পরিবহণ খাত থেকে ২০৩০ সালের মধ্যে ৩ দশমিক ৪ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ শর্তহীনভাবে হ্রাস করার অঙ্গীকার করেছে। এ লক্ষ্যে ওই সময়ের মধ্যে সড়ক পরিবহণ খাতে ব্যবহৃত যানবাহনের ন্যূনতম ৩০ শতাংশ মোটরযান ইলেকট্রিক ক্যাটাগরিতে রূপান্তর করা প্রয়োজন।

 

বৈদ্যুতিক যান প্রচলন ও পরিচালনার সঙ্গে বিদ্যুৎ খাত সরাসরি জড়িত উল্লেখ করে তিনি বলেন, সারাবিশ্বের মতো বাংলাদেশেও বৈদ্যুতিক যানের ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে।

 

ওবায়দুল কাদের বলেন, প্রাথমিকভাবে ডিজেলচালিত বাস দিয়ে বিআরটি অপারেশন শুরু হলেও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে পর্যায়ক্রমে সর্বাধিক বিদ্যুৎচালিত বাস সংগ্রহের মাধ্যমে বিআরটি পরিচালনা করা হবে।

 

শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জনপথ অধিদপ্তরের মোট সড়কের সংখ্যা ৯৯২টি। এর মোট দৈর্ঘ্য ২২ হাজার ৪৭৬ দশমিক ৩৫ কিমি.।

 

১৬টি বস্ত্রকল পিপিপির অধীনে চালু হচ্ছে: বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) অধীন ২৫টি বস্ত্রকলের মধ্যে ১৬টি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় চালু হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

 

তিনি বলেছেন, এরই মধ্যে একটি বস্ত্রকল হস্তান্তর করা হয়েছে, একটি হস্তান্তরের চুক্তি সম্পন্ন হয়েছে। আরও ছয়টি বস্ত্রকল পিপিপির আওতায় হস্তান্তরের কার্যক্রম চলছে। বাকি আটটি বস্ত্রকল পর্যায়ক্রমে পিপিপিতে হস্তান্তর করা হবে।

 

সংসদে হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য দেন। এ সময় তিনি আরও বলেন, বিটিএমসির অধীন বস্ত্রকলগুলোর যন্ত্রপাতি ৫০ থেকে ৬০ বছরের পুরোনো প্রযুক্তিনির্ভর। এগুলোর মাধ্যমে উৎপাদিত পণ্যের পক্ষে গুণগত মানে আধুনিক বেসরকারি মিলে উৎপাদিত পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হচ্ছে না।

 

এ ছাড়াও বাজারে বিদেশি সুতার উপস্থিতি, বিশ্ব আর্থিক মন্দা, বিটিএমসির আর্থিক অসচ্ছলতা, ব্যাংক ঋণ ইত্যাদির কারণে অধিকাংশ মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শন করে বিটিএমসির অধীন বন্ধ মিলগুলো চালুর নির্দেশনা দিয়েছিলেন। ওই নির্দেশনার আলোকে পিপিপির মাধ্যমে মিলগুলো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৬টি বস্ত্রকল পিপিপির আওতায় পরিচালনায় নীতিগত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সে অনুযায়ী গাজীপুর টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলস পিপিপির আওতায় হস্তান্তর করা হয়েছে। ঢাকার ডেমরা আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিলস হস্তান্তরের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে।

 

রেলওয়েতে শূন্যপদ ২০ হাজার: বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ২০ হাজার শূন্যপদ রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। শূন্য পদ পূরণে গত নয় মাসে বিভিন্ন ক্যাটাগরিতে দুই হাজার ৮৮০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী সংসদে এ তথ্য জানান।

 

মন্ত্রী বলেন, গত পাঁচ বছরে ১৩০টি নতুন ব্রডগেজ কোচ, ২৫৮টি মিটারগেজ কোচ, ৩০টি মিটারগেজ এবং ২৫টি ব্রডগেজ লোকোমোটিভ রেলবহরে যুক্ত হয়েছে। আরও ৮৯টি মিটারগেজ কোচ, ২২০টি ব্রডগেজ কোচ এবং ৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যান, ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যান, ৫৮০টি মিটারগেজ ওয়াগন, ৪২০টি ব্রডগেজ ওয়াগন ও ১৫টি ব্রডগেজ লোকোমোটিভ সংগ্রহ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

তাছাড়া যাত্রীদের ট্রেনে আরোহণ ও অবতরণের সুবিধার্থে প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানোর কার্যক্রম চলছে। প্রতিবন্ধীদের জন্য স্টেশনগুলোতে হুইলচেয়ার ও র‌্যাম্প রয়েছে। বিনাটিকিটের যাত্রীরা যাতে স্টেশন বা ট্রেনে প্রবেশ করতে না পারেন সেজন্য বড় স্টেশনগুলোতে ফেন্সিং নির্মাণ করা হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্টেশনের সৌন্দর্যবর্ধন কার্যক্রম শেষ করা হয়েছে।