Home জাতীয় মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

17

ঢাকা অফিস।।

মার্কিন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস মিরা রেজনিকসহ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য শামা ওবায়েদ।

সোমবার (৪ সেপ্টেম্বর) গুলশানের বে-টাওয়ারের এক রেস্টুরেন্টে বৈঠকটি অনুষ্ঠিত হয়। আজ দুপুর ১টা ৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক হয়। এসময় মিস মিরা রেজনিকসহ ৩ সদস্যবিশিষ্ট মার্কিন প্রতিনিধিদল উপস্থিত ছিল।

বৈঠকে মিরা রেজকিন ছাড়া আরও ছিলেন এশিয়া টিম লিড (আঞ্চলিক নিরাপত্তা এবং অস্ত্র স্থানান্তর) ছিলেন মি. ট্যামি রোটেজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা মিস ম্যারি ভারগাস।

তবে বিএনিপর পক্ষ থেকে বৈঠকে কে কে উপস্থিত ছিলেন সে বিষয়ে কিছুই জানা যায়নি।