খুলনায় ধর্মান্তরিত করে বিয়ে ও অন্ত:স্বত্তা, স্বামীর অস্বীকারে দিশেহারা ছাত্রী
জাহিদুর রহমান।।
খৃস্টান থেকে ধর্মান্তরিত করে সনাতন ধর্মের রীতিতে বিয়ে করেন। বেশ কিছু বছর স্বামী স্ত্রী হিসেবে বসবাসের পরে এখন স্ত্রী হিসেবে অস্বীকার করছেন নগরীর খালিশপুরের বাসিন্দা নারী লোভী সৈকত সরদার।
পরিবার-পরিজন হারিয়ে দিশেহারা ওই বিশ^বিদ্যালয় পড়ুয়া ছাত্রী বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরছেন। আর উল্টো সৈকত বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছেন। দক্ষিণ খালিশপুর হালদারপাড়া এলাকার অমলেন্দু নাথ সরদার ও স্বপ্না সরদার দম্পতির ছেলে সৈকত সরকার। অপরদিকে প্রতারিত নারী খুলনার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
আইন-শৃঙ্খলার সদস্যের কাছে দেওয়া ওই নারীর অভিযোগ জানা যায়, দীর্ঘদিন প্রেমের ফাঁদে ফেলে “প” অদ্যাক্ষরের ওই ছাত্রীকে খ্রিষ্টীয় ধর্ম পরিবর্তন করে গত ২০২২ সালের ১২ আগস্ট সনাতন ধর্মমতে মন্দিরের পুরোহিতের মাধ্যমে সাঁখা-সিঁদুর পড়িয়ে স্ত্রী হিসেবে গ্রহণ করেন।
বিয়ের পরে তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন। যেটি সৈকতের পরিবারও জানতো। এরমধ্যে ওই নারী অন্ত:স্বত্তাও হয়ে পড়েন। কিন্তু গেল একমাস ধরে “প”-কে স্ত্রী হিসেবে অস্বীকার করতে শুরু করেন সৈকত। বিভিন্নভাবে তাঁর হুমকি-ধামকিতে বর্তমানে ভুক্তভোগী চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
ভুক্তভোগী “প” জানান, বিয়ের পর আমাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিলো। কিন্তু সৈকত বিত্তবান পিতার ছেলে হওয়ায় তিনি বিভিন্ন নারীতে আসক্ত। বিষয়টির প্রতিবাদ করায় সৈকত “প”কে বিভিন্নভাবে হুমকি দেয়। কিছুদিন আগে তিনি অন্ত:স্বত্তা হয়ে পড়লে নানা অজুহাতে পেটের বাচ্চা নষ্ট করতে বাধ্য করে। আর এরপর থেকেই সৈকত তাঁর কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। ধর্মান্তারিত হয়ে পরিবার বিচ্ছিন্ন “প” বাধ্য হয়ে আইনি সহায়তার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে আবেদন করেছেন।
অভিযোগ সম্পর্কে সৈকত সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে “প” এর সাথে তাঁর প্রেমের সম্পর্কের বিষয়টি স্বীকার করলেও বিয়ের বিষয়টি অস্বীকার করেন। মন্দিরের পুরোহিতের কাছে গিয়ে বিয়ের বিষয় প্রশ্ন করলে সৈকত বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে শীঘ্রই সমাধান হবে।
পুলিশের অভিযানে গোপালগঞ্জ হতে চোরাই মোটরসাইকেল উদ্ধার
স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানা এলাকা হতে আড়ংঘাটা থানার মামলা নম্বর ৭ এর একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে আড়ংঘাটা থানার একটি চৌকস টিম। ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গ্রেপ্তার হওয়া আসামির স্বীকারোক্তি মোতাবেক মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
কেএমপির বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম জানান, ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে আড়ংঘাটা থানার একটি চৌকস টিম। এসময় আড়ংঘাটা থানার মামলা নং-৭, তাং-২২/০৫/২০২৩ এর চুরি যাওয়া একটি কালো রংয়ের মোটরসাইকেল যার রেজিঃ নং-খুলনা মেট্রো-ল-১৩-৫৬৮৬, উদ্ধার করা হয়। উক্ত মামলার পুলিশ রিমান্ডের আসামি খুলনা জেলার তেরখাদা থানার জুনারী, গ্রামের মৃত. সাহেব চৌধুরীর ছেলে রিপন চৌধুরী ওরফে শিমুল (৩০) এর দেয়া তথ্য ও স্বীকারোক্তি মোতাবেক অপর মামলার চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সাউদী দূতাবাসের আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতার খুলনা পর্বে ১০জনকে বাছাই
খবর বিজ্ঞপ্তি
ঢাকাস্থ রাজকীয় সাউদী দূতাবাসের রিলিজিয়াস এ্যাটাসে অফিসের আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্ব সম্পন্ন হয়েছে। এতে ‘ক’ ও ‘খ’ গ্রুপে মোট ১০জনকে জাতীয় পর্যায়ের জন্য বাছাই করা হয়েছে।
এরা হলেন, মো. শুয়াইব হাসান, কাজী সাঈদ আহমদ, জুবায়ের বিন শরিফ, মো. আবু হুরাইরা, মোহা. ওমর ফারুক, মো. হুজাইফা মুন্সী, মো. শাবাব বিন মুনির মো. আশিকুল ইসলাম, জোমিল আহমদ ও মো. শিমুল হোসেন।
নগরীরর খালিশপুরস্থ নেসারিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে শনিবার দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের ১০ জেলা থেকে আগত ৭০জন হাফেজে কোরআনের মধ্যে প্রতিযোগিতা শেষে উক্ত ১০জনকে বাছাই করা হয়।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতার জেলা পর্যায়ের পর বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতা চলছে। এ প্রতিযোগিতার মধ্যদিয়ে আল কোরআনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেয়াই ঢাকাস্থ রাজকীয় সাউদী দূতাবাসের মুল লক্ষ্য।
প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ের পরিচালক শাইখ মো: হেকমাতুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, সাউদী দুতাবাসের শেখ আব্দুস সোবহান আল আজহারী, খুলনা আলিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা মোনাওয়ার হোসাইন আল-মাদানী, নেসারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, সাবেক অধ্যক্ষ মাওলানা রহমাতুল্লাহ, উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলামসহ খুলনাঞ্চলের বিশিষ্ট ওলামায়ে কেরামবৃন্দ। বক্তারা আল কোরআনের প্রচার-প্রসারের পাশাপাশি কোরআন চর্চার জন্য হাফেজদের প্রতি আহবান জানান।
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
খবর বিজ্ঞপ্তি
বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে নগরীর খালিশপুর থানাধীন ১০ নং ওয়ার্ডের দারুল মোকাররম মাদ্রাসা প্রাঙ্গনে এ কর্মসূচি পালিত হয়।
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন খালিশপুর থানা শাখার সভাপতি সাংবাদিক এস এম নূর হাসান জনির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি রোটারিয়ান শেখ আল রুবেল, সহ-সভাপতি এস এম নাজমুল হাসান, খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রাফেল ফেরদৌস রানা, সাবেক ছাত্রলীগ নেতা মুরাদ হোসেন, প্রকৌশলী হাসানুর রহমান তানজির,খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক এস এম শুকুর ইসলাম শ্রাবণ, ইমরান হোসেন, সাজিদুর রহমান প্রমুখ।
সুন্দরবনের নদী সাঁতরে পার হতে দেখা মিললো তিনটি বাঘের
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বন্যপ্রানী ও মৎস্য সম্পদের প্রজননের জন্য টানা তিন মাস বন্ধ থাকার পর সুন্দরবনে পর্যটন মৌসুমের শুরুতেই পর্যটকসহ বনরক্ষীরা সাঁতার কাটতে দেখলো তিনটি বাঘকে। সাম্পান ও ক্রাউন নামের বিলাশবহুল দুইটি ক্রৃুজারের দেশী-বিদেশী পর্যটকরা শনি ও রবিবার সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা ও কচিখালি এলাকার নদীতে দুইটি বাঘকে সাঁতার কাটতে দেখেন। রবিবার দুপুরে শরণখোলা রেঞ্জ অফিসের কাছে আলিবান্দা এলাকায় আরো একটি বাঘকে নদী সাঁতরে পার হতে দেখেন বনরক্ষীরা। সুন্দরবনে নদী সাঁতরে পার হওয়া তিনটি বাঘের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করলে তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
রবিবার রাতে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা সহকারী বনসংরক্ষক শেখ মাহবুব হাসান জানান, বন্যপ্রানী ও মৎস্য সম্পদের প্রজনন মৌসুমে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার (১লা সেপ্টেম্বর) থেকে সুন্দরবন পর্যটক ও বনজীবীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। পর্যটন মৌসুমের শুরুতে সুন্দরবনে ভ্রমন করতে আসা ক্রাউন নামের বিলাশবহুল ক্রৃুজারের দেশী-বিদেশী পর্যটকেরা শনিবার (২সেপ্টেম্বর) দুপুরের সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি এলাকার নদী সাঁতরে পার হতে দেখেন একটি বাঘকে। আর রবিবার সকালে শরণখোলা রেঞ্জের কটকা এলাকায় সাঁতরে নদী পার হতে দেখেন সাম্পান নামের বিলাশবহুল অপর একটি ক্রৃুজারের পর্যটকেরা। রবিবার দুপুরে শরণখোলা রেঞ্জ অফিসের কাছে আলিবান্দা এলাকায় আরো একটি বাঘকে নদী সাঁতরে পার হতে দেখার দুর্লভ সুযোগ পায় বনরক্ষীরা। খুব কাছ থেকে দেখা তিনটি বাঘের নদী সাঁতরে পার হবার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডের পর তা ভাইরাল হয়েছে বলেও জানান এই বন কর্মকর্তা।
এর আগে ৮আগস্ট সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের অফিসের সামনে দেখা মিলে একটি বাঘের। বিশাল বাঘটি বনরক্ষীদের ব্যারাকের খুব কাছে চলে আসে। এ সময় মোবাইলে বাঘটির ভিডিও ধারণ করেন এক বনরক্ষী।
১৬৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ রেজাউর রহমান তনু,কুষ্টিয়া ।।
কুষ্টিয়ার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম (বার) পিপিএম, এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল মহসিন আল মুরাদ’র তত্ত্বাবধানে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম’র নেতৃত্বে মাদক বিরোধী পৃথক অভিযান থানা এলাকা জুড়ে পরিচালনা করা হয়। ভেড়ামারা থানার এসআই (নিঃ) গৌতম কুমার মন্ডল, এসআই(নিঃ) মোঃ হাফিজুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ মিন্টু মিয়া সংগীয় ফোর্সসহ গত ইং-০২/০৯/২০২৩ তারিখ রাত ১০.৩৫ ঘটিকায় কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই (নিঃ) গৌতম কুমার মন্ডল সংগীয় অফিসার ও ফোর্সসহ ভেড়ামারা থানাধীন ফকিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম (২৮), পিতা-মৃত সামসের, সাং-গোপিনাথপুর, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে মামলা দায়ের করে যার মামলা নং-০৩, তারিখ-০৩/০৯/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ২৯ (ক)।
পৃথক অভিযানে ভেড়ামারা থানার এসআই (নিঃ) মোঃ হাফিজুল ইসলাম, ভেড়ামারা থানাধীন চন্ডিপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সুমন আলী (৩৫), পিতা-মোঃ আতর আলী, সাং-চন্ডিপুর পশ্চিমপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে ৬০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে মামলা দায়ের করে যার মামলা নং-০৪, তারিখ-০৩/০৯/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ২৯ (ক)।
একই দিন অভিযানে ভেড়ামারা থানার এসআই (নিঃ) মোঃ মিন্টু মিয়া, ভেড়ামারা থানাধীন ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গোহাটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শুকুরুজ্জামান (২৫), পিতা-মৃত রোকুজ্জামান, সাং-সাতবাড়িয়া গোহাটপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে ৫৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে মামলা দায়ের করে যার মামলা নং-০৫, তারিখ-০৩/০৯/২০২৩ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ২৯ (ক)।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানিয়েছেন, মাদকমুক্ত ভেড়ামারা গড়তে মাদক বিরোধী উদ্ধারে বিশেষ অভিযান সহ চুরি এবং যেকোনো প্রকার অপরাধ দমনে ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করেছেন।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় বিএনপি নেত্রী সেলিমা রহমান
বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে লড়াই করছি না গণতন্ত্র পুনরুদ্ধারে জনগনের জন্য সংগ্রাম করছি
খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সেলিমা রহমান বলেছেন, জনগনের ভোট নিয়ে ছিনিমিনি কে করেন? ‘১৪ সালে বিনাভোটে ক্ষমতা দখল করেছে শেখ হাসিনা, ২০১৮ সালে দিনের ভোট রাত্রে দিয়ে তারা নিজেদেরকে সরকার বলে ঘোষণা করেন। প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে এই সরকার। স্বাধীনতার মূলমন্ত্র বিনষ্ট করেছে আওয়ামী লীগ। ফ্যাসিষ্ট সরকারের আর রাষ্ট্রীয় ক্ষমতার থাকার কোনো অধিকার নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছেন, আমরা রাষ্ট্র ক্ষমতায় যাবার জন্য লড়াই করছি না। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগনের জন্য লড়ছি। জনগনের ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য বিএনপি গণতান্ত্রিক আন্দোলন করছে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে অচিরেই জনগনের সরকার প্রতিষ্ঠিত হবে। আর কোনো সাজানো-পাতানো নির্বাচন বাংলাদেশে হতে দেয়া হবে না। তফসিল ঘোষণার পূর্বেই নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু অংশগ্রহনমুলক নির্বাচন হতে হবে।
সাবেক মন্ত্রী সেলিমা রহমান আওয়ামী লীগের সভানেত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে সন্ত্রাসের রাজ্যত্ব সৃষ্টি করা আ’লীগ নেত্রীর কাজ। পত্রিকার পাতা খুললে দেখা যায়, ছাত্রলীগ পিটিয়ে হত্যা করেছে। হেলমেট বাহিনীর হাতে চাপাতি, তাদের হাতে লাঠি, তাদের হাতে অস্ত্র। তারা শিক্ষককে অপমান করছে। বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি কারা করেছিল? নারীর ক্ষমতায়নের কথা বলেন; শেখ হাসিনার মুখে এসব কথা মানায় না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গতকাল রবিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। প্রতিষ্ঠা বার্ষিকী পালনে খুলনা মহানগর ও জেলা বিএনপি’র গৃহীত কর্মসূচির শেষদিনেও ছিল ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও উপজেলা শাখার তৃণমূল নেতাকর্মীদের স্বতস্ফূর্ত উপস্থিতি।
বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য সেলিমা রহমান আরও বলেন, ৭১’ থেকে ৭৫’র সময়ের মতোই খুন, গুম, হত্যা, নির্যাতনের মধ্যদিয়ে দমন-নিপীড়ন করছে আওয়ামী লীগ। ব্যাংক লুট করছে। সেই অন্ধকারের যুগে বাংলাদেশ। পাকিস্তানীরা যখন এদেশ ছেড়ে চলে যায়, তখন তারা দেশের বুদ্ধিজীবী ও শিক্ষাবীদদের হত্যা করেছিল। ঠিক একইভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারেই শেষ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। ছাত্রদের সাথে অস্ত্র দিয়েছে। নিজেরা জঙ্গী নাটক সাজিয়ে তারা একইভাবে দেশকে ধ্বংস করেছে। বিদেশে কোটি কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে শেষ করেছে। এখন আওয়ামী সরকার সীমাহীন নির্যাতন-নিপীড়ন করে আবারও ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। এতে তাদের শেষরক্ষা হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা) অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
নগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনার সভাপতিত্বে জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি’র খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রচার সম্পাদক কৃষিবীদ শামিমুর রহমান শামীম, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে খুলনা বিএনপি’র মিডিয়া সেল কর্তৃক প্রকাশিত ‘প্রথম বাংলাদেশ’ ক্রোড়পত্রটির মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র অর্জনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
প্যানেল আলোচক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শন, বিএনপি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকার পতনের গণতান্ত্রিক যুদ্ধ চালিয়ে যাবার আহবান জানিয়ে বক্তৃতা করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গাজী আব্দুল বারী, বাংলাদেশ মুসলিম লীগের নগর শাখার সাধারণ সম্পাদক এ্যাড. আক্তার জাহান রুকু ও সাংবাদিক নেতা আলহাজ্ব মুহাম্মদ আবু তৈয়ব।
সভায় আরও উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, এ্যাড. নুরুল হাসান রুবা, মোল¬া খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, মোঃ রকিব মলি¬ক, শের আলম সান্টু, মোস্তফাউল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল¬া মোশাররফ হোসেন মফিজ, বদরুল আলম খান, অধ্যাপক মনিরুল হক বাবুল, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কেএম হুমায়ুন কবির, শেখ জাহিদুল ইসলাম, হাফিজুর রহমান মনি, মোঃ মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল¬া ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোল¬া সাইফুর রহমান, আব্দুল মান্নান, মোজাফফর হোসেন, বিকাশ মিত্র, জাবেদ মলি¬ক, হাবিবুর রহমান, দীপক কুমার, আল আমিন সানা, ফখরুল আলম, আঃ রাজ্জাক, শাহিনুল ইসলাম পাখী, আরিফ ইমতিয়াজ খান তুহিন, খায়রুল ইসলাম খান জনি, এ্যাড. মাসুম রশিদ, বিপ¬বুর রহমান কুদ্দুস, অসিত কুমার, এ্যাড. তৌহিদুর রহমান তুষার, একরামুল হক মিল্টন, একেএম শহিদুল আলম, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, আহসান উল¬াহ বুলবুল, এ্যাড. মোহাম্মদ আলী, শেখ জামাল উদ্দিন, আফসার উদ্দিন, আলমগীর হোসেন, মুর্শিদুর রহমান লিটন, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, নাজমুল হুদা চৌধুরী সাগর, ফারুক হোসেন হিলটন, মোঃ তারিকুল ইসলাম, খন্দকার ফারুক হোসেন, খন্দকার হাসিনুল ইসলাম নিক, সেলিম সরদার, মোঃ জাহিদ হোসেন, মিজানুর রহমান মিল্টন, শফিকুল ইসলাম শফি, মোঃ আলী আক্কাস, ফারুক হোসেন, মোঃ মুজিবুর রহমান, আজিজা খানম এলিজা, সরদার আব্দুল মালেক, মাসুদ খান বাদল, শামসুল বারিক পান্না, যুবদলের আব্দুল¬াহেল কাফি সখা, সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, শেখ জাবীর আলী, জাসাসের ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চু ও আজাদ আমীন, শ্রমিকদলের আবু দাউদ দ্বীন মোহাম্মদ ও আলমগীর তালুকদার, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, মোঃ তাজিম বিশ্বাস, তাঁতীদলের আবু সাঈদ শেখ, মেহেদী হাসান মিন্টু ও মাহমুদ আলম লোটাস, মহিলাদলের এ্যাড. কানিজ ফাতেমা আমিন, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, আতাউর রহমান রনু, কৃষকদলের মোল¬া কবির হোসেন, আক্তারুজ্জামান সজীব, শেখ আবু সাঈদ। শুরুতেই কোরআন তেলোয়াত করেন হাফেজ মাওলানা মোঃ জাহিদুর রহমান।।
ডুমুরিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় উপজেলা হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, শারমিন পারভীন রুমা, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও ক্রীড়া কমিটির সম্পাদক জামিল আক্তার লেলিন। বক্তব্য রাখেন সহকারি উপজেলা মাধ্যমিক অফিসার ধনঞ্জয় মন্ডল, উপজেলা একাডেমিক সুপাভাইজার টিকেন্দ্রনাথ সানা, ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক মোহাম্মদ আইয়ুব হুসাইন, হাজিডাঙ্গা, খলশী, গোলনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম প্রমুখ। সভায় ১২ সেপেন্টম্বওে যুবসংঘ মাঠে ফাইনাল খেলঅ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া ৪টি জোনে খেলা অনুষ্ঠানের সময় সব ধরনের সমস্যা সমাধানে নানামূখি পদক্ষেপ গ্রহন করা হয়।
ফকিরহাটের বেতাগায় চার দলীয়
ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা স্পটিং ক্লাবের আয়োজনে স্বর্গীয় মনোরঞ্জন দাস স্যার চার দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান রবিবার ( ৩রা সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত যুবসমাজ গঠনের লক্ষে আয়োজিত এ খেলায় বেতাগা স্পটিং ক্লাব বনাম কাজদিয়া শহীদ স্মৃতি মুনসুর সংঘের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। প্রথম ও দ্বীতিয় আর্ধের খেলায় কোন দল গোল করতে না পারায় সমতা হওয়ায় ট্রাইব্রেকারের মাধ্যমে বেতাগা স্পটিং ক্লাব ৩-১ গোলে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। পরে ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন, শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, কাজদিয়া শহীদ স্মৃতি মুনসুর সংঘের অধিনায়ক আহম্মাদুল কবির চায়না ও বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ। মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বিধান কুমার দাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ। খেলা পরিচালনা করেন,সৌমীক পাল, ধারাভাষ্য প্রদান করেন আঃ জলিল ও রিপন। খেলাটি হাজার হাজার দর্শক উপভোগ করেন। ##
কালীগঞ্জে গৃহকর্তার বিরুদ্ধে কাজের মহিলাকে ধর্ষণের অভিযোগ
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের ৫০ বছর বয়সী এক কাজের মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে গৃহকর্তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের কাঁকলাশ গ্রামে। এ ব্যাপারে গৃহকর্তা অভিযুক্ত মসিয়ার মাতব্বরের নামে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভিকটিম পাশ্ববর্তী নিয়ামতপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের এক নারী। অভিযুক্ত মসিয়ার মাতব্বর কাঁকলাশ গ্রামের সাদেক আলী মাতব্বরের ছেলে।
স্থানীয়রা জানায়, ভিকটিম ওই নারী কাঁকলাশ গ্রামের মসিয়ার মাতব্বরের বাড়িতে কাজ করে। দুপুরে বাড়িতে কাজ করতে যায় ওই নারী। এ সময় বাড়িতে কেউ না থাকায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বিষয়টি জানাজানি হলে আত্মগোপনে চলে যায় মসিয়ার। পরে অসুস্থ অবস্থায় ভিকটিমকে প্রথমে কালীগঞ্জ পরে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাড়ির সাথেই একটি দোকান রয়েছে মসিয়ারের।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই মহিলাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জে আন্তঃজেলা ট্রাক চোর চক্রের ৪ সদস্য পুলিশের হাতে আটক
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক ও বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করা হয়। রোববার দুপুরে কালীগঞ্জ থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান।
আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার মোবারকপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে রেজওয়ান হোসেন (২২) ও আজিমপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে আকাশ মিয়া (২২) মোহাম্মদপুর গ্রামের শফি মিস্ত্রির ছেলে রিয়াদ হোসেন(২২)। এছাড়াও ফরিদপুর জেলার যদুরদিয়া গ্রামের সুবল কর্মকারের ছেলে অপূর্ব কর্মকার (২২)।
কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, আসামীরা বিভিন্ন সময় ট্রাক চুরি করে আসছিল। শনিবার গভীর রাতে কালীগঞ্জ শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম এলাকা থেকে ঢাকা মেট্্েরা-ট-১৮-৯৩৫০ নম্বরের ট্রাক চুরি করার সময় পুলিশের হাতে আটক হন রেজওয়ান। পরে তার স্বীকারোক্তি মোতাবেক চুয়াডাঙ্গা ও ফরিদপুর এলাকা থেকে চোর চক্রের আরো ৩ সদস্যকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যশোর, ঝিনাইদহ ও কালীগঞ্জ থেকে প্রায় ৮-১০টি ট্রাক চুরি করে টায়ার ও তেলসহ ফদিরপুর এলাকার অর্পূব কর্মকারের কাছে বিক্রি করে। চুরি যাওয়া ট্রাকের টায়ারসহ বিভিন্ন সরঞ্জামাদিসহ অপূর্ব কর্মকারকেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
কালীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় গোকুল চন্দ্র (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০ টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের আলহাজ¦ আমজাদ আলী ফিলিং স্টেশনের পাশের একটি বৈদ্যুতিক পিলার থেকে মরদেহ উদ্ধার করা হয়। গোকুল চন্দ্র ময়মনসিংহের ত্রিশাল এলাকার জীবন চন্দ্র কর্মকারের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে তেলপাম্পের পাশের মাঠের মধ্যে বৈদ্যুতিক পিলারের সাথে গলায় দড়ি বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানাগেছে, যুবকটি মানসিক প্রতিবন্ধী। পরিবারের সাথেও তার কোন যোগাযোগ ছিল না। বিভিন্ন আশ্রমে থাকতো। ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। হত্যার কোন আলামত পাওয়া যায়নি। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খুবির স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক ড. রুমানা
আসাদের পিতার মৃত্যুতে উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. রুমানা আসাদের পিতা শেখ মোহাম্মদ আসাদুজ্জামান ৩ সেপ্টেম্বর (রবিবার) ভোর ৬.৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। মৃত্যুকালে তিনি ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ আছর নামাজবাদ নিরালাস্থ তাবলীগ মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে নিরালা কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. রুমানা আসাদের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিমসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন।
ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিসাইদহে ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে এ উপকরণ বতিরণ করা হয়।
বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন। সেসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীব, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমূখ।
কৃষি বিভাগ জানায়, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩’শত ৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ ও ১৫ কেজি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে সরকারের প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকলাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ উপকরণ দেওয়া হয়েছে।
অভয়নগরে আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসার ফলাফল প্রকাশ
তামিম আহমেদ মনির
যশোরের অভয়নগরে হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসায় সুধী সমাবেশ ও প্রথম সাময়িকী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার (৩ সেপ্টেম্বর) সকালে আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসার সভাকক্ষে প্রথম সাময়িকী পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়।
মাদরাসার মহাতামিম হাফেজ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসার প্রধান মুফতি মাওলানা তৈয়্যেবুর রহমান। বিশেষ মেহমান ছিলেন, অত্র মাদরাসার উপদেষ্টা ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
মাদরাসার মুদাররিস মুফতি ওসমান গনির সঞ্চালনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাদরাসার পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুর বহমান মিঠু সরদার, পরিচালনা পরিষদে সদস্য নূর ইসলাম মওলদার, বজলুর রহমান সরদার প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়
রূপসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
রূপসা প্রতিনিধি
খুলনার রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে এরশাদ শেখ (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাজেদুল ইসলাম (১৮) নামের অপর এক যুবক আহত হয়।
শনিবার (২ সেপ্টেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ৪নং টিএসবি ইউনিয়নের পাঁচানী গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের সন্নিকটে এ ঘটনা ঘটে। সে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ডোমরা এলাকার মৃত শুকুর শেখের ছেলে। আহত মাজেদুল ওই এলাকার হাসেন মোল্লার ছেলে।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, পাঁচানী এলাকার মালেকের বাড়িতে রাস্তায় দেওয়ার জন্য ব্লক তৈরির কাজ চলছিল। এসময় হটাৎ মেশিনটি বিদ্যুতায়ীত হয়ে গেলে মাজেদুল ইসলাম বিদ্যুতায়িত হয়ে পড়ে। তাকে বাঁচাতে এরশাদ শেখ তার গায়ে স্পর্শ করলে সেও বিদ্যুতায়িত হয়ে পড়ে। এক পর্যায়ে সে নিচে তৈরি ব্লকের ওপর পড়ে মাথায় আঘাত পায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এরশাদ শেখকে মৃত বলে ঘোষনা করেন। অপরদিকে মাজেদুল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাছাড়া গত ২১ শে আগস্ট আনন্দনগর গ্রামে একই পরিবারের দুই ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডুমুরিয়ায় গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে আমেরিকা প্রবাসীর বাইসাইকেল বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আরআরজিটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলার ধামালিয়া ইউনিয়নের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর শামসুল করিম বাকার’র নিজস্ব অর্থায়নে বাইসাইকেল বিতরণ করা হয়। গতকাল সকালে বিদ্যালয় মাঠে এ বিতরণী অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন বিদ্যালয় প্রধান শিক্ষক বিএম কামাল হোসেন, পরিচালনা পর্ষদের সভাপতি জনতা সমবায় সমিতির প্রতিষ্ঠাতা আলহাজ্ব এসএম গোলাম কুদ্দুস, সহকারী শিক্ষক গাজী হাদিউজ্জামান, সন্ধ্যা বৈরাগী,সুনিত কুমার রায় সহ স্কুলের সকল শিক্ষক কর্মচারী,ছাত্র ছাত্রী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও তিনি এলাকায় একাধিক স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ প্রতিষ্ঠাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করেছেন।
ডুমুরিয়ায় বিভিন্ন প্রজাতির গাছ কর্তন ও মাছ মেরে নেওয়ার অভিযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় এক কৃষকের মৎস্য ঘেরের ভেঁড়ীবাধে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কর্তন ও মাছ মেরে নিয়েছে প্রতিপক্ষ। প্রকাশ্য দিবালোকে গত শুক্রবার সকালে উপজেলার শোভনা ইউনিয়নের বলাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলার চিংড়া এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক আঃ মজিদ শেখ বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা যায়,বলাবুনিয়া এলাকার প্রতিপক্ষ জিয়ার শেখের সাথে তার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন সকালে জিয়ার শেখের নেতৃত্বে একদল লাঠিয়াল বাহিনী তার দীর্ঘদিনের দখলীয় মৎস্য ঘেরের ভেঁড়ীবাধে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করে দেয়। এবং ঘেরের মাছ ধরে নেয়। এতে ওই পরিবারের প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।###
ডুমুরিয়ায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিরাপদ উদ্যানতাত্বিক ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি ও বালাই ব্যব¯’াপনা, জৈব সার উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার প্রযুক্তি বিষয়ক ২দিন ব্যাপি এক কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত জামিল। প্রশিক্ষণে বিভিন্ন ব্লক থেকে ৩০ জন কৃষক কৃষাণি অংশগ্রহণ করেন।###
ডুমুরিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জাতীয়তাবাদী মহিলাদল উপজেলা শাখার উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা মহিলা দলের সভাপতি আরজিনা বেগমের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। সভার উদ্বোধন করেন জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট তছলিমা খাতুন ছন্দা ও প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা বেগম। বক্তব্য রাখেন বিএনপি নেতা সরদার আঃ মালেক, শেখ হাফিজুর রহমান, শেখ শাহিনুর রহমান, শাহিনুর রহমান শাহিন, শেখ ফরহাদ হোসেন,শাহানাজ ইসলাম, নজরুল হালদার, শেখ মাহাবুর রহমান, হাফেজ মতিয়ার রহমান, সরোয়ার হোসেন, জাহানারা বেগম, রোজিনা বেগম,আরতি মহলদার,আবেদা বেগম, রেবেকা সুলতানা, শাহিনুর বেগম,মেহেরী রেহেনা ইসলাম,সালমা বেগম,পিয়ারী বেগম, সেলিনা আজাদ, পারুল বেগম,অজুফা বেগম, জাহানারা খাতুন, শিল্পী নাহার, ইয়াসমিন আক্তার, শফিকুল ইসলাম, হালিম বাগাতি, মান্নান শেখ, জিয়াউর রহমান,রহিমা খাতুন প্রমুখ।
ডুমুরিয়ায় উপজেলা বিএনপির বিবৃতি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আঃ সালাম সরদারের পিতা আঃ হাকিম সরদারের মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা ও আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। এরা হলেন উপজেলা বিএনপি আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ,বিএনপি নেতা সরদার আঃ মালেক, শেখ হাফিজুর রহমান, শেখ শাহিনুর রহমান, শাহিনুর রহমান শাহিন, শেখ ফরহাদ হোসেন, শেখ হেলাল উদ্দিন,মোল্যা মশিউর রহমান, শেখ হাবিবুর রহমান, মাষ্টার আয়ূব আহমেদ, শেখ আতিয়ার রহমান, মাষ্টার আমিরুল ইসলাম, শহীদ মোড়ল, আহমদ আলী ফকির, শাহানুর রহমান, আঃ রব আকুঞ্জি, শফিকুল ইসলাম, মোল্লা ইকরামুল, শাহাদাত হোসেন,এফএম সরোয়ার, শেখ আঃ সালাম, খান শফিকুল ইসলাম,মোনায়েম গাজী, আঃ গফফার,আজমল হুদা মিঠু, জামিনুর রহমান,অংশপতি বৈরাগী,সায়েদুজ্জামান বাবু, আশরাফুল ইসলাম,নুর ইসলাম, খোকন তালুকদার, নজরুল হালদার, সেলিম হালদার, মাওলানা মতিউর রহমান, সরোয়ার হোসেন প্রমুখ।
রামপালের ভাগা বণিক সমিতির সাথে ওসি’র মতবিনিময় সভা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
ভাগা বাজার বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে রামপাল থানার ওসি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) রাত ৯ টায় উপজেলার ভাগা বাজার চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম, বণিক সমিতির সভাপতি হাজী আ. হান্নান, রামপাল সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন দুলাল, প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান বাদশা, কাকড়া ব্যাবসায়ী সমিতির সভাপতি অজয় বিশ্বাস, এসআই লিটন কুমার, ফজলুর রহমান, বাচ্চু মোড়ল, শাহিনুর রহমান, আবু নাইম হোসেন, মৃদুল কান্তি পাল, আজমল হোসেন, শেখ আবু বকারসহ নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সকল দোকান মালিক, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতা কর্মী ও গ্রাম পুলিশ। তাদের সাথে বাজারের নিরাপত্তাসহ রামপাল সদর ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বাজারে নাইটগার্ডের সংখ্যা বৃদ্ধিসহ গ্রাম পুলিশের রাত্রি কালীন ডিউটিতে নিয়োজিত থাকার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, আমরা রামপাল থানাকে মাদকমুক্ত, ইভটিজিং মুক্ত, বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস মুক্ত ও চোরের উপদ্রব্য প্রতিরোধে বদ্ধপরিকর। কোন কেউ আইন শৃঙ্খলা বিরোধী অপরাধ করলেই তাকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধরা হবেই। কোন অপরাধীকে অনুকম্পা দেখানো হবে না।#
দর্শনায় মোবাইল ফোনে অশ্লীল ছবি ধারণ করে ফাদে ফেলা চক্রের এক মহিলাসহ তিন জন গ্রেফতার
মাহমুদ হাসান রনি দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশ মোবাইল ফোনে অশ্লীল ছবি ধারণ করে ফাদে ফেলে চাঁদা আদায়ের অভিযোগে এক মহিলাসহ তিন জনকে গ্রেফতার করেছে। রবিবার দুপুরে তাদের কে জেলহাজতে প্রেরন করেছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, চুয়াডাঙ্গা জেলা সদরের দোস্ত গ্রামের মরহুম শহীদ হোসেন বিশ্বাসের ছেলে মো: সুমন বিশ্বাসকে মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলেন দর্শনার মদনা গ্রামের খালিদ হোসেনের স্ত্রী সাজেদা। শনিবার সুমনকে তার দর্শনাস্থ ঘুঘুডাঙ্গা ভাড়া বাড়িতে ডেকে জোরপূর্বক আটকে জামাকাপড় খুলে অশ্লীল ছবি ধারণ করে। পরে তাকে ব্ল্যাকমেইল করে এক লাখ টাকা চাঁদা দাবি করে। সুমন দুপুরে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ করেন। তাৎক্ষণিক চাঁদার টাকা দেয়ার নাম করে সাজেদার বাড়িতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্য দামুড়দা উপজেলার মদনা গ্রামের মো: খালিদ হোসেন (৫০) তার স্ত্রী মোছা: সাজেদা খাতুন মায়া (৪০) ও তার জামাই দর্শনা পৌরসভার জয়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আমিন (২৭)কে গ্রেফতার করে। এসময় অপর দুজন সঙ্গী পালিয়ে যায়। এ ঘটনায় রোববার দুপুরে দর্শনা থানায় তিনজনের বিরুদ্ধে ও অজ্ঞাত দুই ব্যক্তির নামে একটি মামলা হয়েছে। পুলিশ তিনজনকে চুয়াডাঙ্গা আদালতে পাঠালে পরে তাদের আদালত জেলহাজতে প্রেরণ করা হয়েছে
রামপালে মাদকসহ কারবারী আটক
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে রকি মন্ডল (২৪) নামের এক মাদক কারবারীকে আটক করেছে। এ ঘটনায় ওই কারবারীর বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক রকি ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের মনোতোষ মন্ডলের পুত্র।
পু্লশি জানায়, রামপাল উপজেলার গৌরম্ভার খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় শনিবার (২ সেপ্টেম্বর) রাত সোয়া ৮ টায় এসআই নাসির উদ্দিন অভিযান চালান। এ সময় রকি কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। রবিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আটক রকি কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় প্রসাধনী জর্দ্দা আটক
বেনাপোল প্রতিনিধি
রবিবার সকাল ১০টায় বন্দরের বিভিন্ন পয়েন্ট থেকে এসব নিষিদ্ধ প্রসাধনী উদ্ধার করা হয়। তবে বন্ধন ট্রেনে কোন ভাবে চোরাচালানি ঠেকাতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, ভারত থেকে বন্ধন এক্সপ্রেস ট্রেনে বিপুল পরিমান নিষিদ্ধ প্রসাধনী ও জরদা বাংলাদেশে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বন্দর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন প্রসাধনী উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।
বেনাপোলে ল্যাগেজ পার্টির বিপুল পরিমান চোরাচালানী পন্য আটকের ঘটনায় কাস্টমস রাজস্ব কর্মকর্তার ওপর হামলা : আটক -১
বেনাপোল প্রতিনিধি
ভারত থেকে আসা ল্যাগেজ পার্টির বিপুল পরিমান চোরাচালানী পন্য আটকের ঘটনায় বেনাপোল কাস্টমস চেকপোস্টে একজন রাজস্ব কর্মকর্তার ওপর হামলা হয়েছে।
আজ রবিবার সকালে কাস্টমস’র পক্ষ থেকে মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়। যার মামলা নম্বর -৫।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আ: রশিদ মিয়া জানান, ভারত থেকে আসা বাংলাদেশী পাসপোর্ট যাত্রী মোছা: রোকশনা যার পাসপোর্ট নম্বার –অ-০৬০৬৭৮৬৪। আজ সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশের ঢোকার পর কাস্টমস স্ক্যানিং মেশিনে ব্যাগজ দিলে তাতে বিপুল পরিমান চোরাচালানী পন্য দেখা যায়। যাতে সরকারের ১০ লাখ টাকার রাজস্ব ফাকি দেওয়া হচ্ছিল।
কাস্টমস রাজস্ব কর্মকর্তা সাবেরা সারমিন ব্যাগেজ গুলেঅ আটক করলে। রোকশনা ও তার সংগীয় লোকজন কাস্টমস ঐ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করে। পরে আটক ল্যাগেজ ছিনিয়ে নেওয়ার চেস্ট করে ব্যর্থ হয়। কাস্টমস ও পুলিশের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা হলে রোকশনার সংগীয় লোকজন পালিয়ে যায়। রোকসনা একজন ল্যাগেজ পার্টির সদস্য। সে প্রতিমাসে ৩/৪বার করে ভারতে যায় এবং বিপুল পরিমান ভারতীয় পন্য এনে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাকি দিয়ে আসছে। সরকারী রাজস্ব ফাকি রোধে বর্তমানে কাস্টমস চেকপোস্টে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়।
বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম জানান, চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরন করা হচ্ছে। রেলে ও ট্রেন যোগে ল্যাগেজ পার্টির দৌরাত্ম বন্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে।
মানবিক খুলনা’র মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্ধোধন
খবর বিজ্ঞপ্তি
রবিবার বেলা ১ ঘটিকা সময় মানবিক খুলনা যুব কল্যাণ সংস্থার উদ্যোগে সরকারি হাজী মোহাম্মদ মুহসিন কলেজ ক্যা¤পাসে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্ধোধন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচিতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রুহুল আমীন খান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা শেখ ফারুক হাসান হিটলু, যুব ও ক্রীড়া বিষয়ক স¤পাদক খুলনা মহানগর আওয়ামীলীগ, কলেজ’র সহকারি অধ্যক্ষ ডঃ মোঃ নাজমুল আহসান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ খোকন , ইব্রাহিম হোসাইন আরজু, ,মোঃ আসিফ মাহমুদ, আকাশ মল্লিক, সিয়ামুল ইসলাম সাজিদ, রাকিবুল ইসলাম রাকিব, শেখ সাব্বির হোসেন, সাকিবুল ইসলাম সাকিব, মোঃ মেহেদী, আজিজুল ইসলাম আজিম সহ কলেজের শিক্ষার্থীবৃন্দ।
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের মতবিনিময়
মাহমুদ হাসান রনি দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণের সাথে দুর্নীতি দমন কমিশনের কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভার সভাপতিত্বে করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান), মোছাঃ আছিয়া খাতুন।বিশেষ অতিথি উপস্থিত জেলা পুলিশ আবদুল্লাহ্ আল-মামুন। এছাড়া মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
খুলনার দাকোপে প্রায় প্রতিটি রাস্তার পাশে গরু বান্দার কারণে বাড়ছে দুর্ঘটনা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে প্রায় প্রতিটি রাস্তার পাশে গরু বান্দার কারণে বাড়ছে দুর্ঘটনা ফলে অকালে ঝরে যাচ্ছে অনেক তাজা প্রাণ। বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি ডাঙ্গা পাড়া গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা বিধান বিশ্বাস বলেন দাকোপ উপজেলার কামরখোলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড চান্নিরচক পশ্চিম পাড়া রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়েই চলেছে বৃষ্টির দিনে জনগণের চলাচলের একমাত্র ইটের রাস্তা এটি এই রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করে হাজার হাজার লোকজন। কিন্তু এই রাস্তাটি গরুর খামার হিসাবে ব্যবহার করছে এলাকার কিছু লোকজন।এতে করে বাড়ছে প্রতিনিয়ত দুর্ঘটনা। বাজুয়ার মোটরসাইকেল চালক সজিব রায় বলেন রাস্তার পাশে বর্ষা মৌসুম আসলেই প্রায় লোক গরু বান্দে ফলে প্রায় গাড়ি চালকরা দুর্ঘটনার শিকার হচ্ছে। তিনি বলেন বাজুয়া থেকে পোদ্দারগঞ্জ যাওয়ার সময় পশ্চিম বাজুয়া মোড়ে ও চুনকুড়ি যেখানে ব্রিজ হচ্ছে ওর কাছাকাছি রাস্তায় প্রায় সব সময়ই গরু রাস্তায় বান্দা থাকে এর ফলে গাড়ি চালানোর সময় খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। কেননা রাস্তায় গরু প্রসাব-পায়খানা করার ফলে বৃষ্টি হলেই তা রাস্তায় ছড়িয়ে পরছে। আর রাস্তা প্রচন্ড সিলিপ হচ্ছে ফলে ছোট ঘাটো এমনকি বড় ধরনের দুর্ঘটনা প্রায় লেগে আছে। এলাকা ঘুরে একই অভিযোগ পাওয়া যায় দাকোপ উপজেলার সকল ইউনিয়নে বর্ষা মৌসুম এলে বিশেষ করে আমন ধান জমিতে বনা শুরু থেকে ধান কাটার আগ পর্যন্ত এবং তরমুজ লাগানোর সময় থেকে বিক্রয় করার আগ পর্যন্ত সময়টা এলাকার গরু-ছাগলের মালিকরা তাদের গরু- ছাগল দিনের বেলায় বাড়ির গোয়াল থেকে বের করে রাস্তায় বাধে এবং সারাদিন সেখানেই রেখে খড়- কুটা, ঘাস খাইয়ে থাকে। সন্ধ্যার সময় রাস্তা থেকে গরু নিয়ে গোয়ালে বাধে আবার সকাল হলে রাস্তার পাশে বাধে এই ভাবেই চলছে দাকোপের প্রতিটি ইউনিয়নে গরু পালন করার স্টেম। লাউডোব ইউনিয়নের আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাগর চন্দ্র বাছাড় বলেন আমার এলাকায় রাস্তায় শুধু গরু বাঁধে না গরুর গোবরও রাস্তায় নেড়ে দিয়ে শুকানো হয় আর গাড়ি চালাতে গিয়ে পরতে হচ্ছে প্রতিনিয়ত বিপাকে। তিনি আরো বলেন গরুর মালিকদের রাস্তায় গরু বাধতে নিষেধ করলেও এরা কথা শনেনা। এবার ইউনিয়ন পরিষদের বাজেট সভায়ও এর হাত থেকে পরিত্রান পাওয়ার জন্য অভিযোগ করার পরও এর কোন সুরাহ হচ্ছে না। যা তাই কে কার বারন বা নিষেধ শনে। বানিশান্তা ইউনিয়ন ঘুরে ও একই অভিযোগ জানায় এলাকার গাড়ি চালকরা তারা বলেন এদের রাস্তায় গরু বাঁধতে নিষেধ করলে বলে আমার বাড়ির সামনে আমি গরু বাঁধবো তোদের কি। কি বলবো সাংবাদিক ভাই এরা কেউ চেয়ারম্যানের লোক কেউ বড় কোন নেতার লোক তাই আমাদের প্রতিনিয়ত মৃত্যুকে মেনে নিয়ে গাড়ি চালাতে হচ্ছে আর গঠছে দুর্ঘটনা কেউ গাড়ি নিয়ে পড়া খেয়ে হাত- পা ভাগছে কেউ বা মারা যাচ্ছে। এভাবেই দাকোপে দুর্ঘটনা বেড়েই চলেছে। এই দুর্ঘটনা থেকে রক্ষা পেতে এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে দ্রুত।
পাইকগাছায় শ্যামল দাশের জবর দখল ও হুমকি থেকে রক্ষা পেতে বিজলীর সংবাদ সম্মেলন
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা আদালতের আদেশ অমান্য করে সম্পত্তি জবর দখলসহ বভিন্ন সময় জানমালের ক্ষয়ক্ষতি মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা গোপালপুর গ্রামের নির্মল সরকারের স্ত্রী বিজলী রানী সরকার। লিখিত বক্তব্য তিনি বলেন, প্রতিবেশী শ্যামল দাশদের সাথে গোপালপুর মৌজায় সাড়ে ৪৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। যা নিয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জর্জ আদালতে নির্মল সরকার বাদী হয়ে সর্তপ্রচার ও বাটোয়ারা ৩৬/৯৯ ইং নম্বর মামলা করে ২০২০ সালে রায় ডিগ্রি প্রাপ্ত হয়। বিবাদী শ্যামল দাশ রায়ের বিরুদ্ধে খুলনা অতিরিক্ত জেলা জর্জ দ্বিতীয় আদালতে ১০০/২০ইং আপিল মামলা করলে বিজ্ঞ আদালত নিন্ম আদালতের রায়টি বহাল রাখে। যার বিরুদ্ধে বিবাদী আবারো মহামান্য হাইকোর্টে ১০৩৪/২২ ইং মামলা করলে উক্ত রায় দুটি আদালত বহাল রাখেন ।
মামলায় পরাজিত হয়ে শ্যামল দাশরা আদালতের আদেশ অমান্য করে সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় জানমালের ক্ষয়ক্ষতি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার হুমকি দিচ্ছে। হুমকির বিষয়ে আমার ননদ শেফলী রানী গত ৫ আগষ্ট ২৪২, আমার দেবর বিবেক কুমার ২ সেপ্টেম্বর ৮৪ এবং আমার স্বামী নির্মল সরকার ১ সেপ্টেম্বর ২১ নং জিডি করেন পাইকগাছা থানায়। যা তদন্তধীন রয়েছে। এদিকের দেওয়ানী মামলায় পরাজিত হওয়ায় ও থানায় জিডি করার কারণে প্রতিপক্ষ শ্যামল দাশরা আমাদের উপর নানা ধরনের অত্যাচার শুরু করেছে এর থেকে প্রতিকার পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিএনপির ১৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে বিএনপি-পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মহম্মদপুর থানার উপপরিদর্শক জান্নাতুল ফেরদৌস বাদশা বাদী হয়ে শনিবার দুপুরে এ মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
এর আগে শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় সংঘর্ষের ঘটনা ঘটে।
আসামিদের মধ্যে উপজেলা বিএনপির শীর্ষ ১০১ জন নেতার নাম উল্লেখ করা হয়েছে। বাকিদের অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
তবে বিএনপির নেতাদের অভিযোগ, তাদের মাঠ ছাড়া করতে পুলিশকে ব্যবহার করে পরিকল্পিতভাবে শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
মহম্মদপুর থানার ওসি মো. বোরহান উল ইসলাম বলেন, শুক্রবার বিকালে মহম্মদপুর বাজারে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। ওই মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের গাড়ি ও দোকানপাট ভাঙচুর করে। পরে পুলিশ তাদের প্রতিহত করে এবং দুজনকে আটক করা হয়। এছাড়া বাকিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাঁধের ঠিকাদারিতে পাউবোর কর্মকর্তা-কর্মচারী
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের দুই কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে উপকূল রক্ষা বাঁধের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজে ঠিকাদারির অভিযোগ উঠেছে। নামসর্বস্ব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ নিয়ে তারা এসব প্রকল্প বাস্তবায়ন করছেন বলে অভিযোগ।
এ ছাড়া মূল ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যালাক্সির অনুকূলে কার্যাদেশ হওয়া জাইকার অর্থায়নের প্রায় তিন কোটি টাকার বড় একটি প্রকল্পে সহঠিকাদারের দায়িত্ব পালনের অভিযোগ রয়েছে দুই কর্মকর্তার বিরুদ্ধে। তারা সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগ ১-এর শ্যামনগর উপবিভাগীয় কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী এবং কার্য সহকারী পদে দায়িত্ব পালন করছেন। তবে তারা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, কাজের স্বার্থে সার্বক্ষণিকভাবে নির্ধারিত প্রকল্পস্থলে থাকায় কিছু মানুষ এমন প্রচারণা চালাচ্ছে।
নির্ভরযোগ্য সূত্রগুলোর মতে, শ্যামনগরের ১৫ নম্বর পোল্ডারে গৃহীত প্রকল্পগুলোর সিংহভাগ কাজে শুরু থেকে শেষ পর্যন্ত মূল ঠিকাদারের দেখা মেলে না। মূলত পাউবোর স্থানীয় অফিসের উপসহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস ও কার্য সহকারী তুষার বর্মণ ঠিকাদারের নামে প্রকল্পগুলো বাস্তবায়ন করেন। পূর্বপরিচিত ও নিজস্ব ঠিকাদারের নামে শিডিউল কেনাসহ নিজেদের মনোনীত ‘দরে’ তারা সেগুলো জমা দেন। এ ছাড়া প্রকল্পের নিরাপত্তা জামানতের টাকা জমাসহ চুক্তি, প্রকল্পস্থল পরিদর্শনের মতো কাজগুলো তারা নিজেদের দায়িত্বে সম্পন্ন করেন। শুধু নাম-পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যবহারের বিনিময়ে ঠিকাদারকে প্রকল্প অনুযায়ী একাধিক কিস্তিতে নির্দিষ্ট কমিশন দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিরা সরাসরি প্রকল্প বাস্তবায়নে জড়িত হওয়ায় তারা জবাবদিহির আওতায় আসছেন না। ফলে যেনতেনভাবে সম্পন্ন তাদের ওইসব প্রকল্প যেমন স্থায়িত্ব পাচ্ছে না, তেমনি একই অংশে নতুন বরাদ্দের প্রয়োজন পড়ছে।
দাতিনাখালীর মৎস্য খামারের মালিক উৎপল কুমার মণ্ডল জানান, মহসীন সাহেবের হুলো নামীয় এলাকার বাঁধে ২০২২ সালের অক্টোবরে ধস নামে। অর্ধকোটি টাকা ব্যয়ে সাতক্ষীরার একটি প্রতিষ্ঠানের নামে গত জানুয়ারি মাসে জাকারিয়া ও তুষারের নেতৃত্বে সেখানে মাটির কাজসহ জিও ব্যাগ ডাম্পিং ও প্লেসিংয়ের কাজ হয়। তবে ছয় মাস পার না হতেই সেখানে আবার ভাঙন দেখা দিয়েছে উল্লেখ করে তিনি জানান, অলি এন্টারপ্রাইজের নামে নতুন প্রকল্পের আওতায় জাকারিয়া ও তুষার সেখানে আবারও কাজ শুরু করেছেন।
একইভাবে পানখালী গ্রামের সোহাগ গাজীসহ কয়েকজন জানান, সেখানের গুচ্ছগ্রাম এলাকায় গত মার্চ মাসে এক কিলোমিটার বাঁধে মাটির কাজ হয়। খুলনার একটি অখ্যাত প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ নিয়ে জাকারিয়া ও তুষার প্রকল্পটি বাস্তবায়ন করেন। তদারকি ও ঠিকাদারির দায়িত্ব একই সঙ্গে পালনের সুযোগে তারা এক-তৃতীয়াংশ কাজ শেষে সেখানের প্রকল্প সম্পন্নের প্রতিবেদন দিয়েছেন।
অনুসন্ধানে দেখা গেছে, গত আগস্টে মুন্সীগঞ্জ বাজারের স্লুইসগেট সংস্কার ও জুনে কলবাড়ী স্লুইসগেটসংলগ্ন অংশের ভাঙনরোধের কাজ সরাসরি জাকারিয়া ও তুষার সম্পন্ন করেন। কাজ শুরু করার পর প্রকল্প অনুমোদন নিয়ে কাগজে-কলমে জাকারিয়ার পূর্বপরিচিত অলি এন্টারপ্রাইজের নাম ব্যবহার করা হয়েছে এ দুটি প্রকল্পে।
একইভাবে মুন্সীগঞ্জের কদমতলা ও পূর্ব দুর্গাবাটি (নজরুল ইসলামের হুলো) এলাকার ভাঙনকবলিত বাঁধ মেরামতে তারা একই ধরনের কৌশলের আশ্রয় নিয়েছেন।
অভিযোগের বিষয়ে তুষার বর্মণ বলেন, ঠিকাদারির সঙ্গে তিনি জড়িত নন। অফিসের নির্দেশে বিভিন্ন প্রকল্পের কাজ দেখাশোনার জন্য সাইটে যেতে হয়। তাঁর অ্যাকাউন্টে মূল ঠিকাদারের পাঠানো কোটি টাকা লেনদেনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘স্যারদের সঙ্গে কথা বলেন।’
উপসহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস বলেন, অনেক সময় জরুরি কাজের জন্য ঠিকাদার পাওয়া যায় না বলে কাজ শুরুর পর প্রকল্প অনুমোদন করা হয়। ঠিকাদারের মাধ্যমে সব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে দাবি করে তিনি বলেন, তিনি নিজে কিংবা তুষার ঠিকাদারির সঙ্গে জড়িত নন। বিতর্ক তৈরি হওয়ায় বদলির জন্য অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি।
সাতক্ষীরা পওর বিভাগ ১-এর শ্যামনগর উপবিভাগীয় কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন বলেন, অফিসের লোকজন কাজ দেখাশোনার জন্য যাবে এটাই স্বাভাবিক। এর বাইরে কিছু আছে কিনা তিনি বলতে পারবেন না। তবে অভিযোগ উঠলে খতিয়ে দেখা হবে উল্লেখ করে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন অফিসের দায়িত্ব, কাজ করা না।
ভেড়ামারায় বাড়ছে নেপিয়ার ঘাস চাষ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোট ৬টি ইউনিয়নে দিনদিন বাড়ছে নেপিয়ার ঘাস চাষ। উন্নত জাতের এই ঘাস গবাদিপশুর খাদ্য চাহিদা মিটিয়ে কৃষকরা আয় করছেন হাজার হাজার টাকা। খড়ের বিকল্প গরু-ছাগলসহ অন্যান্য গবাদিপশুকে খাদ্য হিসেবে দেওয়া হচ্ছে নেপিয়ার ঘাস। খড়ের দামের তুলনায় এই ঘাস সাশ্রয়ী হওয়াতে পশু পালনকারীরাও ঝুঁকছেন। আবার অনেকেই এই ঘাস চাষ করে হচ্ছেন আত্মনির্ভরশীল।
ভেড়ামারা উপজেলার মোকারিমপুর, বাহাদুরপুর, জুনিয়াদহ, চাঁদগ্রাম, ধরমপুর ও বাহিরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপকহারে নেপিয়ার ঘাসের চাষ হচ্ছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষি ও পতিত জমি এবং বাড়ির আশপাশে নেপিয়ার ঘাসের ছড়াছড়ি। খড়ের চেয়ে এখন এই ঘাসের চাহিদা অনেক বেশি। কৃষক ও খামারিরা নেপিয়ার ঘাস চাষে উদ্যোগী হয়ে উঠছেন। বিশেষত খড়ের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে বিদেশি জাতের এই ঘাস।
নেপিয়ার ঘাসের চাষে তেমন পরিশ্রম করতে হয় না। কৃষকরা অল্প পুঁজি বিনিয়োগ করে লাভবান হচ্ছেন। এ জাতের ঘাস রোপণের এক থেকে দু’মাসের মাথায় কাটার উপযোগী হয়ে যায়। দ্বিতীয় পর্যায়ে গোড়া থেকে চারা গজায়। সে ক্ষেত্রে দেড় থেকে দু’মাসের মধ্যে কাটার উপযোগী হয়।
একটি গোছা থেকে ১২-১৫ কেজি ঘাস হয়। একটি গরুর জন্য প্রতিদিন ৭-১০ কেজি ঘাস প্রয়োজন হয়। একবার বীজ বুনলে বা চারা রোপণ করলে কয়েক বছর ঘাস পাওয়া যায়। ফলে খরচ কম হয়।
উপজেলার মির্জাপুর হরিপুর গ্রামের লিটন আলীর ১ বিঘা বর্গা নিয়ে নেপিয়ান ঘাস লাগিয়েছেন। তিনি জানান, এতে করে তার ৪-৫ গরু প্রতিদিনের খাদ্যেও চাহিদা পুরণ হচ্ছে। তাকে গুরুর জন্য অন্য কোনো ঘাসের চিন্তা করতে হচ্ছে না।
উপজেলার চক ভেড়ামারা গ্রামের গরু খামারি বুলবুল নেপিয়ার ঘাস চাষ করছেন তাদের নিজস্ব গবাদিপশুর খাদ্য চাহিদা পূরণের জন্য। আবার কেউ কেউ বাণিজ্যিকভাবে লাভবান হতে নেপিয়ার ঘাস চাষ করেছেন।
খামারি আরশেদ বলেন, আমার খামারে ৩৫টি গরু রয়েছে। খড়ের দাম বেশি হওয়ায় এখন এই ঘাস খাওয়ানো হচ্ছে। নেপিয়ার ঘাস চাষ গরুর খাবারের চাহিদা মিটছে।
ক্ষেমিরদিয়াড় গ্রামের কৃষক আমিরুল ইসলাম বলেন, ছয় বছর ধরে নেপিয়ার ঘাস চাষ করছি। এতে লাভ বেশি। খরচ খুবই কম। গাভির দুধও বেশি হয়। এই ঘাস চাষের জন্য বীজ বোনা এবং চারা লাগানো যায়। বীজ বুনলে দেড় মাস এবং চারা লাগালে এক মাসের মধ্যে ঘাস বড় হয়ে যায়। প্রতিমাসে অল্প ফসফেট, পটাশ এবং ইউরিয়া সার দিতে হয়। মাঝে মধ্যে একটু সেচও দিতে হয়।
তিনি আরো বলেন, এই ঘাস চাষ করে গরু-ছাগলকে খাওয়ানোর পাশাপাশি জমি থেকে ঘাস বিক্রিও করছি। ঘাসের টাকায় সংসারে স্বচ্ছলতা ফিরে এসেছে। ছেলে-মেয়ের পড়াশোনার খরচ, জমির সার-কীটনাশক কেনার জন্য আগের মতো কষ্ট করতে হয় না। গ্রামের অনেকেই ঘাস চাষ করে লাভবান হয়েছেন।
ভেড়ামারা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নেপিয়ার ঘাসের চাহিদা অনেক বেশি। নেপিয়ার ঘাস একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। একবার লাগালে কয়েক বছর ধরে ঘাস পাওয়া যায়। অন্য ফসলের মতো নেপিয়ার ঘাসের পরিচর্যা করা লাগে না। সময় মতো সেচ আর সামান্য সার দিলেই ভালো ফলন হয়। অনেক কৃষক এবং খামারি এখন নেপিয়ার ঘাস চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।
জমজ সন্তান প্রসব করলেন মানসিক ভারসাম্যহীন নারী
যশোর অফিস
যশোরের বাঘারপাড়ায় মানসিক ভারসাম্যহীন এক নারী (৩৫) জমজ সন্তান জন্ম দিয়েছেন। রোববার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের নতুন গ্রামের একটি বাড়িতে তিনি সন্তান প্রসব করেন।
পরে গৃহকর্তা জামিরুল নাম পরিচয়হীন ওই নারীকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
জামিরুল ইসলাম জানান, রোববার সকাল ৬টার দিকে বিছালির (খড়) ঘরে ভেজা কাপড়ে সন্তানসম্ভবা এক ভারসাম্যহীন নারীকে দেখতে পাই। তিনি জের বাড়ি বা তার নাম কি কিছুই বলছে না। এ সময় আমার স্ত্রীসহ আশপাশের আরও কয়েকজন তাকে সহযোগিতা করেন। সেখানে একটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম দেন ওই নারী। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। হাসপাতালে নেওয়ার পর নিজের নাম আকলিমা ও স্বামীর নাম তারেক বলে জানায় ওই নারী।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরূপ জ্যোতি ঘোষ জানান, সকালে মানসিক ভারসাম্যহীন নারীকে জমজ শিশুসহ হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন। তাদের ভর্তি করে যথাযথ চিকিৎসা সহায়তা দেওয়া হয়। হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. মনিরুজ্জামানকে নিয়ে দেখে এসেছি। তারা সবাই সুস্থ রয়েছেন।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা তান্নি বলেন, ধলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও হাসপাতালে টিএইচর কাছে সংবাদ পেয়ে সমাজসেবা কর্মকর্তাকে তদন্তে পাঠিয়েছি। উন্নত চিকিৎসার জন্য ওই নারীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সুস্থ হয়ে উঠলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
খুলনায় ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সায়রা বানু (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি বাগেরহাট জেলার বাহিরদিয়া এলাকার বাসিন্দা।
রোববার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সায়রা বানু ৩১ আগস্ট খুমেক হাসপাতালে ভর্তি হন। রোববার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনিয়ে খুমেকে আটজনসহ খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় খুমেকে ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন। বর্তমানে হাসপাতালে ১০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
‘দিন আনে, দিন খায়’-মতো করে চলছে বিদ্যুৎ উৎপাদন!
খুলনাঞ্চল রিপোর্ট
কয়লার মজুদ সঙ্কটে ভুগছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। ‘দিন আনে দিন খায়’- এর মতো করে কেন্দ্রটিতে চলছে বিদ্যুৎ উৎপাদন। কাঙ্খিত অর্থের ছাড় না হলে খুব শিগগিরই পর্যাপ্ত কয়লা মজুদের সম্ভাবনাও দেখছেন না সংশ্লিষ্টরা। আপাতত কয়লা সরবরাহের সাথে হিসাব কষেই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে পায়রায়। বিশেষজ্ঞরা বলছেন, কয়লা মজুদ না থাকাটা ঝুঁকি হতে পারে। সরবরাহে যেকোনো জটিলতায় বন্ধ হয়ে যেতে পারে দেশের সবচেয়ে বড় একক বিদ্যুৎ কেন্দ্রটি।
দেশের প্রতিদিনের চাহিদার প্রায় ১০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। সক্ষমতার পুরোটা উৎপাদনে কেন্দ্রটিতে প্রতিদিন দরকার হয় ১৩-১৪ হাজার মেট্রিক টন কয়লা।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব বলেন, বর্তমানে তিন দিনে ৪০ হাজার মেট্রিক টন কয়লা আসে কেন্দ্রটিতে। ফলে চাহিদার সমান সমান জোগান দিয়েই চলছে উৎপাদন। পর্যাপ্ত মজুদের সুযোগ না থাকায় অনেকটা খালি হয়ে আছে বিদ্যুৎ কেন্দ্রটির চারটি কোলডোম।
কয়লা আমদানির জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটির জোগান দিতে পারছে না পিডিবি। কয়লা সরবরাহে সরকারের কাছে পায়রা কর্তৃপক্ষের পাওনা ছয় হাজার কোটি টাকারও বেশি। ফলে সহসাই এই টাকা পরিশোধ হবে তেমনটি মনে করেন না বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম। তবে অর্থ বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
১৩২০ মেগাওয়াট ক্ষমতার পায়রা কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হয় ১২৪৪ মেগাওয়াট বিদ্যুৎ। প্রতিদিনের চাহিদা পূরণ করে কয়লা মজুদের সক্ষমতা প্রায় ছয় লাখ টন। কিন্তু বর্তমানে কেন্দ্রটিতে মজুদ আছে মাত্র ৬০ হাজার টন কয়লা।
মহানগর তাঁতী লীগের শোক সভায় সিটি মেয়র
বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়া দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে
খবর বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়া দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। একজন সেনা সদস্যের কর্ম জীবন শুরু হয় দেশ গঠনের অঙ্গিকারের মধ্য দিয়ে। জিয়া সে অঙ্গীকার ভঙ্গ করে ক্ষমতার লোভে মোস্তাক, চাষী নজরুল, তাহের ঠাকুরের সাথে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। এই হত্যাকান্ডে জিয়ার সাথে সেনাবাহিনীর কতিপয় সদস্য সরাসরি সম্পৃক্ত থাকলেও অধিকাংশরাই ষড়যন্ত্রের শিকার হয়েছিলো। ওই সকল সেনা সদস্যরা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে যেয়ে জিয়া এবং তাহেরের হাতে জীবন দিতে হয়েছে। নিরুপায় ছিলো সশস্ত্রবাহিনীর অধিকাংশ সদস্যরা। তিনি আরো বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। জিয়াও কলংকিত ইতিহাস থেকে ক্ষমা পায়নি। সেজন্যই সেনা সদস্যদের হাতেই তাকে জীবন দিতে হয়েছে। জিয়া বঙ্গবন্ধু এবং জাতির সাথে বেঈমানি করার কারণে তার নিজের লাশটিরও জানাজা হয়নি। একজন দেশ প্রেমিকের কখনও মৃত্যু হয়না। যেমন বঙ্গবন্ধুর দৈহিক মৃত্যু ঘটেছে, কিন্তু তিনি অমর হয়ে আছে বিশ্বব্যাপী। তাঁর নাম শ্রদ্ধার সাথে স্মরণ করছে বিশ্ববাসী। তিনি বলেন, ইতিহাস থেকে আজ সকলকে শিক্ষা নিতে হবে। ওই সকল বিশ্বাসঘাতকদের প্রেত্বাত্তারা এখনও ঘুরে বেড়াচ্ছে। সকলকে সতর্ক থেকে এসব প্রেত্বাত্তাদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে।
গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর তাঁতী লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। মহানগর তাঁতী লীগের আহ্বায়ক এ্যাড. শামীম আহমেদ পলাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ নজিবুল ইসলাম নজিবের পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন মহানগর তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক মৃধা, জয়নাল আবেদীন, শ্যামল দত্ত, সদস্য নজরুল ইসলাম মিন্টু, কে এম নাসির তরু, সিদ্দিকুর রহমান তপু, মো. সিরাজুল ইসলাম পিন্টু, সৈয়দ শাহজাদ আলী শাম্মী, শেখ জিহাদ, সেলিম চৌধুরী। এসময়ে উপস্থিত ছিলেন লুৎফর রহমান, এমরান হোসেন, মো. তুহিন আহমেদ, মো. মহিউদ্দিন টিক্কা, সুমন মোড়ল, মো. রফিকুল ইসলাম, হায়দার খান, ইরানী পারভিন, মো. শামীম আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মহানগর মহিলা শ্রমিক লীগের শোক সভায় বাবুল রানা
বঙ্গবন্ধুর খুনিদের নির্মূল করতে সংগঠনকে শক্তিশালী করতে হবে
খবর বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের প্রতিহত করতে হলে সংগঠনকে শক্তিশালী করতে হবে। খুনি ও অপশক্তিকে নির্মূল করতে সংগঠনকে সুসংগঠিত করার বিকল্প নেই। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকে বেরিয়ে সুযোগ পেলেই তিনি বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংগঠনকে সুসংগঠিত করেছেন। তেমনিভাবে তাঁর সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর থেকেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে সংগঠনকে শক্তিশালী করেছেন। যার ফলশ্রুতিতে ’৯৬ থেকে ২০০১ এবং ২০০৮ থেকে অদ্যবধি আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে। আর এর পিছনের বড় অবদান ছিলো নারী সমাজের। তিনি আরো বলেন, সংসদ থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত নারীর অধিকার ও সম্মান প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। অথচ বিএনপি-জামায়াত জোট সরকার দেশকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য নারীর অধিকার খর্ব করেছিলো। এ নারীর অধিকার ও সম্মান প্রতিষ্ঠিত করতে শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করতে শোকের মাসে অঙ্গীকার করতে হবে।
গতকাল রবিবার বিকার ৫টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর মহিলা শ্রমিক লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুুন্সি মাহবুব আলম সোহাগ। মহানগর মহিলা শ্রমিক লীগের সভাপতি নাসরিন আক্তরের সভপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুমা আক্তার রানীর পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন মহিলা শ্রমিক লীগ নেত্রী জাহানারা আক্তার, আকলিমা, বকুল, রাশিদা, খুরশিদা, খাদিজা, সামি, রানী, বৈরাগী, পারভিন আক্তার, রুনা, সেলিনা, ফাহিমা, পারুল, পারভিন, কোহিনুর, লক্ষি রানী, খুশি বেগম, শিরিন আক্তার, রোজিনা, শাহানা, জরিনা, নুপুর, জেসমিন, জাহানুর, শিখা, সেলিনা, তানজিলা, মোমেনা, হেলেনা, সালমা, শিল্পী, ফাতেমা, খুরশিদা, ইয়াসমিন, ঝুমুর, হাওয়া, নিশাত, রিকতা, মুন্সি, আন্নি, রেনু, মমতাজ, খোদেজা, শিমু, আসমা, নয়ন শাকিলা, পিংকিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।









































