নিজস্ব সংবাদদাতা বেনাপোল।।
বেনাপোল স্থলবন্দর এলাকার কেমিক্যাল শেডের পশ্চিম পাশে ড্রেনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩ টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যা সাড়ে ৮টা দিকে ককটেল গুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তকে ককটেল গুলো কোননামকতার জন্য সেখানে রাখা হয়েছিল কিনা সেটি তদন্ত করে দেখছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া জানান, বেনাপোল বন্দর এলাকার ৩৫ নং কেমিক্যাল শেডের পাশে একটি ড্রেনের মধ্য পরিত্যক্ত অবস্থায় বিপুল সংখ্যক তাজা ককটেল রাখা হয়েছে। এমন ধরনের গোপন সংবাদ পেয়ে ওসির নেতৃত্বে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ২৩ টি তাজা ককটেল উদ্ধার করেন। কে বা কারা এ ককটেল রেখেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে থানায়।











































