Home খেলাধুলা পাকিস্তানের বোলারদের নিয়ে কোহলির সতর্কতা

পাকিস্তানের বোলারদের নিয়ে কোহলির সতর্কতা

68

খেলা ডেস্ক।।

ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই মানেই দর্শকদের স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা। এই দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। দ্বিপাক্ষিক লড়াই বন্ধ অনেকদিন ধরেই। বিভিন্ন টুর্নামেন্টই তাই ভরসা। আগামীকাল শনিবার এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে দুই দল। টুর্নামেন্টের আগে পাকিস্তানের বোলারদের নিয়ে প্রশংসাবাণী ঝড়িয়েছেন ভারতের ব্যাটার বিরাট কোহলি।

কোহলি মনে করেন, পাকিস্তানের সেরা মানের এই বোলিং লাইনআপের বিরুদ্ধে ভারতের কোনো একজনকে তার সেরা খেলাটা হবে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে শেষ ৩ দেখাতেই জিতেছে ভারত। যদিও শেষ ওয়ানডেও ছিল ২০১৯ সালে, ক্রিকেট বিশ্বকাপের সময়। এই চার বছরে পাকিস্তানের বোলিং লাইন আপে এসেছে অনেক পরিবর্তন। বর্তমান স্কোয়াডের সেরা ৩ বোলার শাহিন আফ্রিদি, হারিস রউফ কিংবা নাসিম শাহ; কেউই ছিলেন না সেই ম্যাচে।

বর্তমানের পাকিস্তানের বোলারদের শক্তির প্রসঙ্গ টেনে কোহলি বলেন, ‘আমার মনে হয় বোলিংই তাদের (পাকিস্তানের) প্রধান শক্তি। তাদের দলে দারুণ কিছু কার্যকরী বোলার রয়েছে, যারা দক্ষতা দিয়ে যেকোনো সময় খেলার গতিপথ পরিবর্তন করে দিতে পারে। তাই, তাদেরকে মোকাবেলা করতে আপনাকে আপনাকে সেরা অবস্থায় থাকতে হবে।’

গত ডিসেম্বর থেকে ওয়ানডেতে ভালোই ফর্ম ধরে রাখছেন কোহলি। ১৩ ম্যাচে পঞ্চাশের ওপর গড় ধরে রেখে করেছেন ৫৫৪ রান। নিজের ব্যাটিংয়ের ধরন নিয়ে বলতে গিয়ে এই ব্যাটার বলেন, ‘আমি শুধু বুঝি, কীভাবে আমি আরও উন্নতি করতে পারি। প্রত্যেক দিন, প্রত্যেক অনুশীলন সেশনে, প্রত্যেক বছর, প্রত্যেক মৌসুমে এটাই আমাকে দীর্ঘদিন ধরে এবং দলের হয়ে ভালো খেলতে সাহায্য করেছে। আমার মনে হয় না আপনি ধারাবাহিকভাবে ভালো করতে পারবেন না যদি আপনার মানসিকতা এমন না হয়।’