Home বিনোদন ভারতীয় অভিনেত্রী অপর্ণার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতীয় অভিনেত্রী অপর্ণার ঝুলন্ত মরদেহ উদ্ধার

64

 

বিনোদন ডেস্ক।।

একের পর এক অপমৃত্যুর খবর মিলছে ভারতের বিনোদন-দুনিয়া থেকে। গত কয়েক মাসে অভিনেত্রী পল্লবী দে ও বৈশালী টক্করের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এবার শোনা গেল অভিনেত্রী অপর্ণা নায়ারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর। তার মৃত্যু ঘিরে চাঞ্চল্য মালয়ালি ইন্ডাস্ট্রিতে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) তিরুবনন্তপুরমের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় অপর্ণাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

৩১ বছর বয়সী অপর্ণার অস্বাভাবিক মৃত্যুর খবর হাসপাতালে থেকে পায় স্থানীয় পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে কারামানা পুলিশ। মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। খবর এনডিটিভি ও হিন্দুস্থান টাইমসের।

অপর্ণা নায়ারের মৃত্যুর খবরে শোকের ছায়া মালয়লাম বিনোদন দুনিয়ায়। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট নজর কাড়ছে সবার। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে, নিজের মেয়ের মিষ্টি একটি ভিডিও শেয়ার করেছিলেন।

দিন কয়েক আগে তিনি একটি ভিডিও কোলাজ শেয়ার করেছিলেন নিজের ছবি দিয়ে তৈরি, যেখানে নেপথ্যে নারীদের জীবনের কঠিন লড়াইয়ের কথা শোনা যায়। অনুরাগীদের সঙ্গে পরিবারের একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি।