Home জাতীয় অন্তিম সময়ে সরকার, আইসিইউতে চলে গেছে: রিজভী

অন্তিম সময়ে সরকার, আইসিইউতে চলে গেছে: রিজভী

14

ঢাকা অফিস।।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম, নির্যাতন, লুটপাট করে দেশ ধ্বংস করে ফেলেছে সরকার। সরকারের সময় শেষ, অন্তিম সময়ে। সরকার আইসিইউতে চলে গেছে, এজন্য ডক্টর ইউনুসের মতো মানুষকে নিয়ে সমালোচনা করছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা শেষে নয়াপল্টনে তিনি এসব কথা বলেন।

এ সময় রিজভী বলেন, দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনতে হয়তো অনেক মূল্য দিতে হবে। এরপরও সরকার পতনের চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে হবে। এক দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সরকার পতন করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে।

স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির সৃষ্টি হয়েছে, গণতন্ত্রের জন্য মানুষের ভোটাধিকার ফিরিয়ে পাবার জন্য। আজ আবার গণতন্ত্র, ভোটাধিকার, জীবনের নিরাপত্তা ফিরে পাবার আন্দোলন শুরু হয়েছে। গণতন্ত্রের লড়াইয়ে অন্তরায় পুলিশ, বিচারবিভাগ। সকল বিচারপতি, প্রশাসন, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের জন্য বার্তা দিয়েছে বিদায়ী প্রধান বিচারপতি। সে অনুযায়ী কাজ করেন নইলে ভালো হবে না।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, দুইটা পথ সরকারের সামনে খোলা। এখনও সময় আছে, খালেদা জিয়াকে মুক্তি দিন। আরেকটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নিন। নয়তো পরিণতি ভালো হবে না।