Home আঞ্চলিক দামুড়হুদার মাথাভাঙ্গা নদী হতে ভাসমান নারীর মরদেহ উদ্ধার

দামুড়হুদার মাথাভাঙ্গা নদী হতে ভাসমান নারীর মরদেহ উদ্ধার

17

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।

দামুড়হুদায় নিখোঁজের একদিন পর মাথাভাঙ্গা নদী থেকে পুলিশ এক নারীর মরদেহ উদ্ধার করেছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে দামুড়হুদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে ৩০/৩২ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের রুস্তম মল্লিকের মেয়ে বলে শনাক্ত হয়।পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল থেকে গোসল করতে যেয়ে সে নিখোঁজ ছিল। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন তিনি। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।