খবর বিজ্ঞপ্তি।।
সারাদেশে বিএনপি যখন ফ্যাসীবাদী আওয়ামী দু:শাসনের অবসন ঘটিয়ে জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠা, নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবীতে এক দফার আন্দোলন বেগবান করছে সেই মুহুর্তে সারাদেশে বিএনপির মিছিল মিটিং আলোচনা সভা ও দোয়া মাহফিল বন্ধ করতে এই বর্তমান সরকার মরিয়া হয়ে উঠেছে। আমলাদেরকে এবং পুলিশ বাহিনীকে দিয়ে আমাদের অধিকার আদায় বন্ধ করতে চায়। মাঠে যেন কেউ কোন মিছিল মিটিং করতে না পারে সেজন্য সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার ষড়যন্ত্র করছে। এক দলীয় শাসন বাকশাল কায়েমের মধ্যদিয়ে বাংলাদেশকে রাজনৈতিক ভাবে বিকলঙ্গ করা হয়েছিল। সৃষ্টি হয়েছিল এক বিরাট রাজনৈতিক শূন্যতার। সেই সময়ে দেশের এ শূন্যতা পুরন করতে দেশ প্রেমিক রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ১৯৭৮ সালে ১লা সেপ্টেন্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। বিএনপির একটি নেতাও বেঁচে থাকাকালীন একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে দেয়া হবে না। যারা আজ ক্ষমতায় গিয়ে মিথ্যা ভোট করে ক্ষমতা পাকাপোক্ত করে থাকতে চায় তারা গণতন্ত্র বোঝে না, গণতন্ত্র কি? পৃথিবীর কেউ সারাজীবন ক্ষমতায় থাকতে পারেনি। এই সরকারও ক্ষমতায় থাকতে পারবেনা। হত্যা, গুম আর রাষ্ট্রের টাকা লুটপাট শুরু করেছে। একদিন তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে বিকেল ৩টায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্বকালে কথাগুলো বলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন, জিয়ার কবর নিয়ে যে মন্তব্য করা হচ্ছে তা অমানবিক ও অযৌক্তিক, সরকারের মাথা খারাপ হয়ে গেছে তাই তারা আবোল তাবোল কথা বলছে। আগামীতে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে নামাতেই হবে। শত হামলা মামলা নির্যাতনের মধ্যেও আমরা ভালো আছি, কিন্তু শেখ হাসিনা ভালো নেই। কারণ তিনি সব সময় স্বপ্নে দেখেন বিএনপি ক্ষমতায় চলে এসেছে। প্রধানমন্ত্রী বলছেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না, কিন্তু তিনি কি জানেন না জিয়াউর রহমান শুধু মুক্তিযোদ্ধাই না তিনি সেক্টর কমান্ডার। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষনা করেন। তাঁর নামে অনুসারে জেড ফোর্স নামে একটি বাহিনী গঠন করা হয়েছিল।
তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক কাঠামো দিয়েছেন। ফলে অন্যান্য রাজনৈতিক দলগুলো আত্মপ্রকাশ করে। দুর্ভাগ্য আজকে, দীর্ঘ ৪৫ বছর পর যে শক্তি আগে গণতন্ত্রকে হরণ করেছিল, ধ্বংস করেছিল, হত্যা করেছিল, একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল তারাই আজকে সম্পূর্ণ অবৈধভাবে ক্ষমতায় এসে বিরোধী রাজনীতিকে ধ্বংস এবং ভিন্নমত যারা অবলম্বন করছেন তাদেরকে নিশ্চিহ্ন করার হীন চক্রান্ত শুরু করেছে। দেশ বাঁচাতে সব শ্রেণিপেশার মানুষ আজ রাজপথে নেমে এসেছে। বিএনপিকে আগামী দিনগুলোতে আরো ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে জনগণকে সাথে নিয়ে সব দলমতকে পুনরুদ্ধার করতে হবে। দেশনেত্রীকে মুক্ত করা এবং জণগনের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার দাবিতে চলমান আন্দোলনকে সফল করতে সকল নেতাকর্মিদের একসাথে কাজ করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও তার কণিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার জ্যেষ্ঠপুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। শান্তির প্রতিক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। আলোচনা সভা ও দোয়া শেষে খুলনা বিএনপির হাজার হাজার সাবেক নেতাকর্মি নগরীতে বিশাল বনাঢ্য র্যালী বের করে। র্যালিটি পিকচার প্যালেস মোড় হয়ে শিববাড়ি জিয়া হলে গিয়ে শেষ হয়। র্যালীতে প্যানা, জাতীয় পতাকা, দলীয় পতাকা, শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি প্রদর্শন করা হয়। কর্মসূচির দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, জাফরউল¬াহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, এড. গোলাম মওলা, ইকবাল হোসে খোকন, সাদিকুর রহমান সবুজ, মজিবর রহমান ফয়েজ, ইশতিয়াক উদ্দিন লাভলু, মোস্তফা কামাল, নিজাম উর রহমান লালু, গিয়াস উদ্দিন বনি, এড. মুজিবর রহমান, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, এড. সরফরাজ হিরো, শামসুজ্জামান চঞ্চল, শফিকুল ইসলাম শফি, হাসান মেহেদী রিজভী, কামরান হাসান, শেখ জামিরুল ইসলাম, শরিফুল আনাম, মোল্লা মুজিবর রহমান, শমশের আলী মিন্টু, রিয়াজুর রহমান, ইশহাক তালুকদার, এইচ এম আবু সালেক, মোশরাফ হোসেন, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, তৌহিদুল ইসলাম খোকন, বাচ্চু মীর, আব্দুল জব্বার, ওমর ফারুক, আব্দুল মতিন, মোহাম্মদ আলী, আনিসুর রহমান আরজু, মেহেদী হাসান সোহাগ, রফিকুল ইসলাম শুকুর, আরিফুর রহমান মন্টু, শরিফুল ইসলাম বাবু, আবুল বাশার, আব্দুল জলিল হাওলাদার, সাইমুন ইসলাম রাজ্জাক, মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান খোকন, মুন্সি আব্দুর রব, এড. আবুল হোসেন হাওলাদার, কাজী ফজলুল কবির টিটো, এড. ওমর আলী, সৈয়দ গাজী, জামাল উদ্দিন, আশরাফ ঢালী, আব্দুল হালিম, শেখ হাদিউজ্জামান, মো. নাসির, সাইফুল ইসলাম, আসলাম হোসেন, গৌতম দে হারু, মনিরুল ইসলাম, মিজানুর রহমান, এড. ওমর ফারুক, নূরে আব্দুল্লাহ, বারেক হাওলাদার, কামরুল ইসলাম, খাস মঈনুল ইসলাম মিঠু, জাকারিয়া লিটন, ইকবাল হোসেন, আলমগীর ব্যাপরী, শামীম খান, মহিউদ্দিন বাবু, সাজ্জাদ আলী, খয়বার হোসেন, মুকুল ইসলাম, নুরুল ইসলাম লিটন, শাকিল আহমেদ, এম সালাম, মাসুদ রেজা, লিটু পাটোয়ারী, শাহাবুদ্দিন আহমেদ, এড, মঞ্জুর কাদের, এড. রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, ইকবাল হোসেন, সাইজুদ্দীন সাজু, এড, মনিমুর রহমান নয়ন, এড. কামাল হোসেন, হুমায়ুন কবির, শামীম আশরাফ, এম এ হাসান, শরিফুল ইসলাম সাগর, মাসুদ রুমী, আল আমিন তালুকদার প্রিন্স, হাবিবুর রহমান কাজল, রাজিবুল আলম বাপ্পী, মোল্লা আলী আহমেদ, আরিফুর রহমান আরিফ, পারভেজ মোড়ল, মো. ইসমাইল, আ. রাজ্জাক, মিজানুজ্জামান তাজ, নাহিদ আল মামুন, তরিকুল আলম তুষার, সুলতান মাহমুদ সুমন, সাখাওয়াত হোসেন, ইমরান হোসেন, এ আর রহমান, মাহমুদুল হাসান মুন্না, ফিরোজ আহমেদ, সৈয়দ হুমায়ুন কবির, খান রাজিব আহমেদ, এস এম আলমগীর হোসেন, গাজী রফিকুল ইসলাম, নুর ইসলাম, মনিরুল ইসলাম, আবুল কালাম, মোল্লা সোলাইমান, শেখ কিবরিয়া, ইউনুচ শেখ, লাভলু শেখ, ফারুক হোসেন, ওলি গাজী, রিপন হোসেন, আসাদুর রহমান, কাকলী আক্তার, মাহমুদা বেগম, লিটন কুন্ডু, জাফর হাওলাদার, রেজাউল, সেলিম কাজী, জাহাঙ্গীর হোসেন, এড. মিকাইল হোসেন, এড. মোশারফ হোসেন, অঅবু হোসেন বাবু, আশিক, তছির উদ্দিন, মঞ্জুর কামাল টিটো, রমজান, আব্দুর রশিদ, এড. এনাম হোসেন, এনামুল, বাপ্পী, পলাশ, তৌহিদ, আজিজুল, সাইফুল, কবির হোসেন, নাসির হোসেন প্রমুখ।











































