ঢাকা অফিস।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ ডেকেছে বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার (০১ সেপ্টেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি জরুরি ও অবশ্য পালনীয় সাংগঠনিক নির্দেশনাবলী দিয়েছে ছাত্রলীগ নির্দেশাবলীগুলো হলো-
১. সর্বাবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে হবে। শৃঙ্খলার ব্যত্যয় ঘটে এমন যে কোন কর্মকাণ্ডের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হচ্ছে।
২. যে কোন বিশৃঙ্খলার সাথে জড়িত ব্যক্তি/ইউনিটের প্রতি তাৎক্ষণিক, চূড়ান্ত ও স্থায়ী সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩. সমাবেশে প্রবেশে আইন-শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে। ৪. সমাবেশ স্থলে কোনভাবেই ব্যানার নিয়ে প্রবেশ করা যাবে না।
৫. স্বেচ্ছাসেবকদের সরবরাহকৃত উপকরণ ব্যতীত পতাকা, ফেস্টুন নিয়ে সমাবেশে প্রবেশ
করা যাবে না।
৬. নির্ধারিত সময়ে গেট খুললে দ্রুততম সময়ে শৃঙ্খলার সাথে প্রবেশ করতে হবে।
৭. সমাবেশস্থলে একাধিকবার প্রবেশ ও বাহির হওয়া থেকে বিরত থাকতে হবে।
৮. শারীরিক যে কোন সমস্যার ক্ষেত্রে মেডিকেল ক্যাম্পে যোগাযোগ করতে হবে।
৯. সমাবেশ স্থল ও এর আশেপাশে এলাকার পরিবেশ, পরিচ্ছন্নতা নিশ্চিতে সতর্ক থাকতে হবে।
১০. জনদুর্ভোগ পরিহার করতে হবে এবং অযথা যানজট সৃষ্টি না করার ক্ষেত্রে সচেতন থাকতে হবে।










































