খবর বিজ্ঞপ্তি।।
গত ২৩ শে আগস্ট বুধবার সোনাডাঙ্গা থানা মহিলা দলের কর্মীসভায় বিশৃঙ্খলা সৃষ্টি. চেয়ার ভাঙচুর ও কর্মীসভা পন্ড করার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিএনপি মিডিয়া সেল জানিয়েছেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম বদরুল আনাম খানকে আহবায়ক ও মাসুদ পারভেজ বাবু এবং মুজিবর রহমানকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।











































