Home আঞ্চলিক রুবায়েদ এর গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে খুলনা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল...

রুবায়েদ এর গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে খুলনা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

52

 

খবর বিজ্ঞপ্তি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ইবাদুল হক রুবায়েদকে গত ১৬ আগস্ট ২০২৩ ইং তারিখে ঢাকাস্থ তার নিজ বাসভবনের সামনে থেকে সাদা পোশাকধারী আওয়ামী পেটোয়া পুলিশ বাহিনী বিনা ওয়ারেন্টে অবৈধভাবে গ্রেফতার করার প্রতিবাদে ও অবিলম্বে রুবায়েদের মুক্তির দাবীতে খুলনা জেলা যুবদল কর্তৃক এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর রেল স্টেশন থেকে শুরু হয়ে পাওয়ার হাউজ মোড়, ডাকবাংলা, পিচার প্যালেস হয়ে কে,ডি ঘোষ রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা জেলা যুদলের সংগ্রামী সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহেল কাফী সখা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাডঃ শফিকুল আলম মনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক আমির এজাজ খান, মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (খুলনা বিভাগ) ও খুলনা মহানগর যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর। বিশেষ বক্তা ছিলেন যুবদল কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর জেলা যুবদলের সংগ্রামী সভাপতি এম তমাল আহমেদ। উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু, মনিরুজ্জামান মন্টু, মোঃ তৈয়েবুর রহমান, এনামুল হক সজল, বিএনপি নেতা কে এম হুমায়ুন কবির, মোল্লা ফরিদ আহমেদ, এস এম এনামুল হক, ইমাম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইশতিয়াক আহমেদ ইশতি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন।

সাংগঠনিক সম্পাদক মোঃ জাবির আলীর সঞ্চালনায় উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন- যুবনেতা আব্দুল আজিজ সুমন, শেখ মাশকুর হাসান ফ্রান্স, শেখ মিজানুর রহমান, মোল্লা রিয়াজুল ইসলাম, ওয়াহিদুজ্জামান সোহাগ, আতিক নেওয়াজ চঞ্চল, মোল্লা হুমায়ুন কবির, প্রভাষক মঞ্জুর রশিদ, আবু বকর সিদ্দিক নিরু, তৌহিদুজ্জামান মুকুল, কুদরত-ই-এলাহী স্পিকার, মোল্লা মশিউর রহমান, আরিফুজ্জামান দুলু, সন্দীপ চট্টোপাধ্যায়, শেখ শামীম, জাহিদুর রহমান শোভন, আমিন গাজী নয়ন, সরদার ইমরান হোসেন, আব্দুর রাজ্জাক কচি, রবিউল ইসলাম রবি, মোস্তাফিজুর রহমান আজিবর, মোঃ জাহিদ হোসেন, মেজবাহ উল হক শুভ, এ্যাড. আ ফ ম মুক্তা, আনারুল ইসলাম, সরদার বেল্লাল হোসেন, শাওন ইবনে আকবর, আব্দুল্লাহ আল মামুন রাজু, আব্দুল্লাহ কিমিয়া সাদাত, আজমল হোসেন লিটন, এছানুর রহমান ইছান, মোঃ সানি, অহিদ শেখ, শেখ আব্দুর রাজ্জাক, মোঃ তুষার মোল্লা, রমজান গাজী, রেজাউল হক খোকন, নিলুৎপল নিলয়, জি এম বাপ্পী, মাইনুল হোসেন মিন্টু, জিয়া কাজী, আবুল কালাম আজাদ, জিল্লুর রহমান, তায়েজ উদ্দিন, মোঃ বদিয়ার রহমান, সিরাজুল ইসলাম পরাগ, মোঃ বেলাল শেখ, শাহ জামান প্রিন্স, ফরহাদ হোসেন, আইয়ুব হোসেনসহ খুলনা জেলা যুদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

 

উপস্থিত নেতৃবৃন্দ অবিলম্বে ইবাদুল হক রুবায়েদ এর নিঃশর্ত মুক্তির দাবী করেন।