Home আঞ্চলিক আইভি রহমানকে মডেল হিসেবে সামনে রেখে নারী নেতৃত্বকে এগিয়ে নিতে হবে: সিটি...

আইভি রহমানকে মডেল হিসেবে সামনে রেখে নারী নেতৃত্বকে এগিয়ে নিতে হবে: সিটি মেয়র

53

স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আইভি রহমান একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ, সমাজসেবী ও নারী নেত্রী ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির (বিএনএসবি) সাধারণ সম্পাদিকা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদক। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি, মহিলা সমিতির সাধারণ সম্পাদক। ড. নীলিমা ইব্রাহিমের মৃত্যুর পর তিনি মহিলা সমিতির সভাপতি হন। তিনি জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশ থেকে মেধা এবং স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক নেতৃত্বের বিলুপ্ত ঘটানোর জন্য শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিলো। ওই হামলায় শেখ হাসিনাকে আল্লাহ পাক হেফাজত করলেও আইভি রহমান নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন তিনি একজন খাঁটি দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। তিনি বলেন, আইভি রহমানের গোটা পরিবারই ছিলো স্বাধীনতার স্বপক্ষের। তাঁর স্বামী বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। তার একমাত্র সন্তান নাজমুল হোসেন পাপন সংসদ সদস্য এবং বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, স্বাধীনতা আন্দোলন, নারীর অধিকার প্রতিষ্ঠা, সেবামূলক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ, নারীদের কর্মসংস্থান, রাজনীতিতে নারী নেতৃত্ব প্রতিষ্ঠাসহ বিভিন্ন আন্দোলনে আইভি রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে। আইভি রহমানকে মডেল হিসেবে সামনে রেখে নারী নেতৃত্বকে এগিয়ে নিতে হবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মীনি আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, মো. মফিদুল ইসলাম টুটুল, অধ্যা. রুনু ইকবাল বিথার, মাহবুবুল আলম বাবলু মোল্লা, কাউন্সিল ফকির মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, বাবুল সরদার বাদল, ফেরদৌস হোসেন লাবু, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, শেখ এশারুল হক, মুন্সি মো. সেলিম, মো. শিহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, মো. সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর কনিকা সাহা, কাউন্সিলর রোজী ইসলাম নদী, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, নুরিনা রহমান বিউটি, নুর জাহান রুমি, রেজওয়ানা প্রধান, ফেরদৌস আলম রিতা, রেখা খানম, নাছরিন আক্তার তন্দ্রা, আফরোজা জেসমিন বিথী, দিপ্তী বিশ্বাস, মল্লিক নওশের আলী, মো. সেলিম আহমেদ, আব্দুল ওহাব, আব্দুল মালেক, আকরাম হোসেন, আজিম উদ্দিন, মোজাহার হোসেন মোজো, জব্বার আলী হীরা, শংকর কুন্ডুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।