Home আঞ্চলিক খানজাহান আলী থানার গিলাতলা থেকে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

খানজাহান আলী থানার গিলাতলা থেকে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

89

 

ফুলবাড়ীগেট প্রতিনিধি।।

কেএমপি এর খানজাহান আলী থানা পুলিশ ২৪ আগষ্ট রাত সোয়া ১ টায় খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিন পালপাড়া থেকে ১ কেজি গাজা সহ ১ মাদক ব্যবসায়িকে আটক করেছে। আটককৃত ব্যক্তি গিলাতলা মধ্যপাড়ার মৃত খলিলুর রহমান এর পুত্র মোঃ নাঈম শেখ(২৫)। খানজাহান আলী থানার ওসি কামাল হোসেন খান বলেন গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই অয়ন তীর্থ পাইক, তুহিন মিয়া , সঙ্গীয় ফোর্স সহ উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করে , এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে যার নং-১৫, তাং-২৪/০৮/২০২৩ ।

 

খানজাহান আলী থানায় মাদক , সন্ত্রাস, সহ অপরাধীদের বিরুদ্ধে অভিযান

খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান এর নেতৃত্বে গতকাল থানা এলাকার ফুলবাড়ীগেট, যোগিপোল, সেনপাড়া, মিরেরডাঙ্গা, গিলাতলা, মশিয়ালী, আটরা , ইর্ষ্টানগেট সহ বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে তিনি বলেন, মাদক, সন্ত্রাস চাঁদাবাজ, ‘ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। থানা এলাকাতে কাউকে কোন ধরনের অপরাধ মুলক কর্মকান্ড করতে দেওয়া হবেনা । এর জন্য আমাদের যা করা লাগে, যত পরিশ্রম করা লাগে, আমরা করবো। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। ইতিমধ্যে শিরোমনি থেকে সুজন মল্লিক নামে ১ যুবককে বিদেশী পিস্তল , ম্যাগাজিন, চার রাউন্ড গুলি এক অস্ত্রধারীকে গ্রেফতার, মশিয়ালী থেকে অস্ত্রমামলা সহ একাধিক মামলার আসামি ইমরানকে গ্রেফতার , ২২ আগষ্ট রাতে ইর্ষ্টানগেট থেকে ১০৭ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ি এবং গতকাল গিলাতলা দক্ষিনপাড়া থেকে ১ কেজি গাজা সহ ১ মাদক ব্যবসায়িকে আটক করেছে। এছাড়াও অভিযান চালিয়ে একাধিক ছিচকে চোর, মাদক ব্যবসায়ি ও সেবনকারিকে গ্রেফতার আদালতে প্রেরন করেছে খানজাহান আলী থানা পুলিশ। অপরাধীদের বিরুদ্ধে থানায় চলমান এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসি।