Home জাতীয় জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান বেগম রওশন এরশাদ

জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান বেগম রওশন এরশাদ

25

ঢাকা অফিস||
দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। জাতীয় পার্টির মেয়াদোত্তীর্ণ কমিটির চেয়ারম্যান জি এম কাদেরকে সরিয়ে দশম জাতীয় কাউন্সিল পর্যন্ত দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নিজেকে চেয়ারম্যান ঘোষণা দেন বেগম রওশন এরশাদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।