Home জাতীয় বিএনপি মহাসচিব ২১ আগস্টের ঘাতকদের মুখপাত্র: তথ্যমন্ত্রী

বিএনপি মহাসচিব ২১ আগস্টের ঘাতকদের মুখপাত্র: তথ্যমন্ত্রী

13

ঢাকা অফিস।।
বিএনপি মহাসচিব ২১ আগস্টের ঘাতকদের মুখপাত্র বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব বলেন মন্ত্রী। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এমন একটা কিছু ঘটাতে চাচ্ছে যাতে দেশে নির্বাচন ভন্ডুল করা যায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা যায়। হাছান মাহমুদ বলেছেন, ২১ আগস্টের ঘটনা ঘটিয়েছে বিএনপি । অথচ তারাই এখন এটিকে সাজানো নাটক বলছেন। বিএনপি হত্যার রাজনীতি করে বলেও অভিযোগ করেন ড. হাছান মাহমুদ । তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গত সাড়ে চৌদ্দ বছরে যেভাবে দেশ এগিয়ে গেছে বিশ্বসম্প্রদায় তার প্রশংসা করছে।