দেবহাটা প্রতিনিধি।।
“আমরা করিব বৃক্ষরোপণ, সবুজে সমরোহে ভরবে ভূবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে নোঙর ফাউন্ডেশন। শুক্রবার সকাল ৯ টায় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ ও রোপণ করে সংগঠনটি।
নোঙর ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. এনামুল হক বিশ্বাস এ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। তিনি বলেন প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অতিজরুরী। এজন্য এ কর্মসূচির আওতায় এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে এবং বসত বাড়ীতে যে ফাঁকা জায়গা রয়েছে সে সব স্থানে বৃক্ষরোপণ করা হবে। ফাউন্ডেশনের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন শুধুমাত্র বৃক্ষরোপণ ও বিতরণ করলেই হবে না, এই রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা করা লাগবে। তবেই আমাদের এ কর্মসূচি সফল হবে।
উল্লেখ্য ফাউন্ডেশনের এ বছরের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে উৎসাহ ও গাছের চারা দিয়ে সহযোগীতা করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইয়ানুর রহমান।









































