খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক বলেছেন, জিয়াউর রহমানের ষড়যন্তেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। তার ইন্দোনে ও কু-পরামর্শে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অন্যান্য সদস্যকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়। তার ইচ্ছা ছিল, বাংলার মাটিতে যেন বঙ্গবন্ধু পরিবারের কোন চিহ্ণ না থাকে। বঙ্গবন্ধ ক্ষমতায় আসার পর দীর্ঘ সাড়ে ৩ বছর তৎকালীন বিপদগামী সেনা সদস্যদের নিয়ে তিনি ষড়যন্ত্র করে বঙ্গবন্ধ পরিবারের উপর মিশন চালিয়েছে জিয়াউর রহমান। শুক্রবার ১৮ আগষ্ট বিকালে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধকে হত্যার পর তিনি সেনা প্রধান হয় এবং পরে সে এ দেশের ক্ষমতা দখল করেছে। তখন বঙ্গবন্ধু ও তার পরিবারের খুনিদের জেল খানায় না দিয়ে বঙ্গ বভনে তাদের স্বীকৃতি দিয়ে মস্ত্রীত্ব ও রাস্ট্রদুত হিসেবে নিযুক্ত করেছে জিয়াউর রহমান বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার বিকালে মোংলা দলীয় কার্যালয় শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয় খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেক। মোংলা পোর্ট পৌর মেয়র শেখ আঃ রহমান’র সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক অধ্যক্ষ সুনিল কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার হাই, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, আওয়ামী নেতা শেখ আঃ সালাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, থানার ওসি মোহাম্মাদ সাসুদ্দিন, ইউপি চেয়ারম্যানগন সহ আওয়ামী দলীয় নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতা তিনি আরো বলেন, বিএনপির সাশনামলে আমলে মোংলা বন্দর মৃত বন্দরে পরিনত ছিল। জাহাজ আসতো না, শ্রমিকদের কাজ ছিলো না। অনাহারে অর্ধাহারে এ এলাকার মানুষের দিন চলতো। বর্তমান সরকার শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মোংলা বন্দর সহ দক্ষিন-পশ্চিমাঞ্চল এখন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মোংলা বন্দর এখন বিশ্বের বানিজ্যিক বাজারে একটি লাভ জনক ব্যাবসায়ী প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।
দেশের অনুন্নত এলাকা আজ উন্নত শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্যে। তার নেতৃত্বে দেশের প্রত্যেকটি অঞ্চল অন্ধকার থেকে আলোর মুখ দেখেছে। দেশরত্ব শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার বলিষ্ঠ নেতৃত্বেই দেশ আজ মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশ, আমরা এই কথাটি গর্বের সঙ্গে বলতে পারি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। কারণ নৌকার বিকল্প আর কিছুতেই পাওয়া যাবে না। উন্নয়ন মানেই নৌকা, নৌকা মানেই উন্নয়ন। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাই শেষ ঠিকানা। আমার বিশ্বাস, রামপাল-মোংলার মানুষ কখনো বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনা কখনো কারো সাথে আপোস করে নাই, আগামীতেও করবে না।
তাই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও আগামী সংসদ নির্বাচানে পুনরায় নৌকাকে বিজয় করে শেখ হাসিাকে প্রধানমন্ত্রী করতে এক জোট হয়ে কাজ করার আহবান জানান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।









































