Home আঞ্চলিক পাইকগাছায় বিএনপি’র লিফলেট বিতরণ

পাইকগাছায় বিএনপি’র লিফলেট বিতরণ

61

খবর বিজ্ঞপ্তি।।

খুলনার পাইকগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পাইকগাছা পৌর সদরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে। গণতন্ত্র পূর্ণ উদ্ধার আন্দোলনে জনগণের আস্থা প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী ১৯ শে আগষ্ট পদযাত্রা সহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হকের নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্র নেতা আসলাম পারভেজ , , সাদেকুজ্জামান সাদেক,আব্দুল সাত্তার, সাইফুল ইসলাম তারিক,সাজ্জাত আহম্মেদ মানিক, মাসুদ পারভেজ, আনারুল কাদির, অ্যাডভোকেট একরামুল , আব্দুল হাকিম,আবু হানিফ,আনারুল ইসলাম, কাত্তিক মন্ডল , সোহেল গাজী, কিশোর কুমার, ইউনুস আলী মোল্লা, শামিম জোরদার, সাদ্দাম হোসেন, বুলবুল আহমেদ-সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।