আন্তর্জাতিক ডেস্ক।।
পূর্ব পাকিস্তানের একটি শহরে মুসলিম ও খ্রিস্টান দুই সম্প্রদায়ের মাঝে সহিংসতার জেরে সহশ্রাধিক ব্যক্তি অগ্নিসংযোগে গির্জা পুড়িয়ে ফেলে এবং বাড়িঘর ভাঙচুর করে। পাঞ্জাবের ফায়সলাবাদ জেলায় এই ঘটনা ঘটেছে। বুধবার ওই এলাকায় ৫টি চার্চ এবং বহু বাড়িতে আগুন দেয় উন্মত্ত জনতা।
পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, বুধবার গভীর রাতে পৃথক বিবৃতিতে দিয়েছে পাঞ্জাব পুলিশ ও জরানওয়ালা পুলিশ। বিবৃতিতে জানানো হয়, সন্ত্রাসবিরোধী দুই মামলায় পাঞ্জাব পুলিশ শতাধিক ও জরানওয়ালা পুলিশ ৬০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে ডন জানায়, জরানওয়ালার সিনেমা চক এলাকায় পবিত্র কোরআনের কয়েকটি ছেড়া পৃষ্ঠা পাওয়া যাওয়ার পর সহিংসতা শুরু হয়। কোরআনের পৃষ্ঠাগুলো যেখানে পাওয়া যায় সেখানেই খ্রিষ্টান দুই ভাই বসবাস করতেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে, জেলা প্রশাসন সাত দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে। সেই সঙ্গে সরকারি অনুষ্ঠান ছাড়া সব ধরনের সমাবেশও নিষিদ্ধ করা হয়েছে।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের নির্দেশনা অনুযায়ী ঘটনার তদন্তের জন্য একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে পাঞ্জাব সরকার।
তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আমির মীর বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওই এলাকায় হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।











































