Home খেলাধুলা নাটকীয় ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে স্পেন

নাটকীয় ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে স্পেন

78

স্পোর্টস ডেস্ক।।

প্রতিপক্ষ পাঁচবারের সেমিফাইনালিস্ট সুইডেন, তাই কিছুটা নার্ভাস ছিল মাত্র তৃতীয় বিশ্বকাপে খেলতে আসা স্পেন। তবে আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে সব ‘নার্ভাসনেস’ উড়িয়ে দিল স্পেন। সুইডেনকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে উঠে গেল দলটি।

বিশ্বকাপের হাইভোল্টেজ এই ম্যাচে তিনটি গোলই আসে শেষ ১০ মিনিটে। ৮১ মিনিটের মাথায় ম্যাচের গোলখরা কাটায় স্পেন। সালমা পারাউয়েলোর গোল এগিয়ে দেয় স্পেনকে। এর ৭ মিনিট পরই ঘুরে দাঁড়ায় সুইডেন। দলটির রেবেকা ব্লমকভিস্ট গোল দিয়ে ম্যাচে আসে নাটকীয়তা।

ম্যাচের ভাগ্য টাইব্রেকারে গিয়ে নির্ধারিত হবে, সবার ভাবনা যখন এমন ছিল তখনই এগিয়ে এলেন স্প্যানিশ অধিনায়ক ওলগা কারমোনা। সুইডেনের গোল দেওয়ার মিনিট না যেতেই দুর্দান্ত গোলে এগিয়ে দেন স্পেনকে। শেষ পর্যন্ত অতিরিক্ত ৭ মিনিটে আর কোনো গোল না হলে ফাইনালে উঠে যায় স্পেন।

 

আগামীকাল বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আগামী ২০ আগস্ট পর্দা নামবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চলমান নারী বিশ্বকাপ আসরের। ওইদিন ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্পেন।