Home খেলাধুলা এএফসি কাপে দ্বিতীয় দলকে সুযোগ করে দিতে চায় বাফুফে

এএফসি কাপে দ্বিতীয় দলকে সুযোগ করে দিতে চায় বাফুফে

4

ক্রীড়া প্রতিবেদক


ফুটবল মৌসুমের বাকি অংশ পরিত্যক্ত ঘোষণা করায় ২০২১ সালের এএফসি কাপে বাংলাদেশের একটি কোটা নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলার সুযোগ পাবে। লিগ সম্পূর্ণ না হওয়ায় দ্বিতীয় দলের অংশগ্রহণের সুযোগ পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
অনেক দেশের লিগ শেষ হয়েছে, অনেক দেশে মাঝপথে পরিত্যক্ত হয়েছে। কোনো কোনো দেশে আংশিক শেষ হওয়ার পর সর্বশেষ পয়েন্ট তালিকার ভিত্তিতে চ্যাম্পিয়ন দল ঘোষণা করা হয়েছে কেবল এএফসি কাপের জন্য। যে দেশের ঘরোয়া ফুটবল মৌসুম যেভাবেই ইতি টানা হোক না কেন, এএফসি সবকিছুই অবহিত। পরিস্থিতি বিবেচনা করে তারা ২০২১ সালের এএফসি কাপের জন্য বিশেষ ছাড় দেয়ার কথাও ভাবছে। ২০২১ সালের এএফসি কাপ নিয়ে দেশগুলোর ভাবনা এবং পরিকল্পনা কিসে বিষয়টি জানতেও চেয়েছে এশিয়ার ফুটবলের অভিভাবক সংস্থাটি।
বাফুফে যদি দ্বিতীয় দলের নাম প্রস্তাব করে, সে ক্ষেত্রে দলটি কারা হবে? এ মৌসুমে টুর্নামেন্ট হয়েছে শুধু ফেডারেশন কাপ। যেখানে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডসসোসাইটি। তাহলে কি ফেডারেশন কাপের রানার্সআপ দলের নামই প্রস্তাব করবে বাফুফে? ‘এএফসি কাপ খেলার যোগ্যতা কেবল যেফেডারেশন কাপ বা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া তা কিন্তু নয়। আরেকটি শর্ত হচ্ছে এএফসির লাইসেন্সকৃত কাব হওয়া। বসুন্ধরা কিংস আর আবাহনী চলমান এএফসি কাপে লাইসেন্সকৃত কাব হিসেবেই অংশ নিয়েছে। ২০২১ সালের জন্য এএফসি আবার যখন লাইসেসিংয়ের কথা বলবে, তখন আমরা প্রিমিয়ার লিগের ১৩ দলকেই চিঠি দেব।’ ‘যারা কোর্স সম্পন্ন করবে, তাদের মধ্যে থেকে এমন একটি দলের নাম আমরা এএফসি কাপের জন্য পাঠাব, যারা ভালো দল গঠন করে অংশ নিতে পারে। প্রয়োজন হলে এএফসির লাইসেন্স করা সব কাবের সঙ্গে বসে আলোচনা ও সমঝোতার মাধ্যমে দ্বিতীয় দল নির্বাচন করব। আমরা সর্বোচ্চ চেষ্টাই করব যাতে এবারের মতো আগামী বছরও আমাদের দেশ থেকে দুটি কাব এএফসি কাপে খেলার সুযোগ পায়’ বলছিলেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্টাস

ক্রীড়া প্রতিবেদক
মিলানের দরকার ছিল একটি গোল। আর জুভেন্টাসের ড্র। দ্বিতীয়টাই সত্যি হলো। ১৯তম বারের মতো কোপা ইতালিয়ার ফাইনালে চলে গেল জুভেন্টাস। ১৭ জুনের ফাইনালে নাপোলি না ইন্টার তাদের সামনে দাঁড়াবে সেটি ঠিক হবে শনিবারের ম্যাচে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল, প্রথম লেগ জিতে (১-০) সম্ভাবনায় এগিয়ে রয়েছে নাপোলি।
ইতালিয়ানরা মাঠে ফুটবল দেখেছে সেই ৮ মার্চ। তারপর তো করোনাগ্রাসে চলমান জীবনের সঙ্গে ফুটবলও গেল স্তব্ধ হয়ে। অবশেষে প্রায় শতেক দিন পর আবার ফুটবল নামলো ইতালির মাঠে। না, লিগের খেলা নয়, কোপা ইতালিয়া সেমিফাইনালের খেলা। তা হোক না, সবার আগ্রহ ছিল জুভেন্টান্স মাঠে নামছে, সবার কৌতূহল ছিল বিশ্বসেরা দুই ফুটবলারের একজন ক্রিস্টিয়ানো জুভেদের ওই সাদা-কালো জার্সি গায়ে নামছেন বলে। কিন্তু অনলাইন সম্প্রচার খেলা দেখে দর্শকেরা হতাশ। করোনা-সতর্কতার অংশ হিসেবে মাঠে দর্শক নিষিদ্ধ। তা অনেকের এটি ভালোই মনে হয়েছে, অন্তত এ ম্যাচটির জন্য হলেও। মাঠে গিয়ে এমন খেলা দেখা বিরক্তিকর। ম্যাচ গোলশূন্যভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গ্যারি লিনেকার টুইট করলেন, ‘ এ মৌসুমে বদ্ধ স্টেডিয়ামে ইতালিয়ানদের সবচেয়ে বাজে ম্যাচের একটি দেখলাম।’
খেলায় মনে রাখার মতো ইতিবাচক কিছু নেই। তবে নেতিবাচক দুটি ঘটনা আছে, ঘটেছে পর পর। একটি পেনাল্টি, অন্যটি লাল কার্ড। কন্তির হ্যান্ডবলের দায়ে ভিএআরের বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পায় জুভেন্টাস। ১৬ মিনিটে রোনালদো পেনাল্টি কিক নষ্ট করেন পোস্টে মেরে। পেনাল্টির পর পরই মিলানের আন্তে রেবিচ জুভেন্টাসের দানিলোকে বিশ্রী ফাউল করে লাল কার্ড দেখেন। সংখ্যাগত সুবিধাটা বাকি ৭৪ মিনিটেও কাজে লাগাতে পারেনি রোনালদোর দল। দ্বিতীয়ার্ধে অবশ্য প্রায় একইসঙ্গে করোনায় আক্রান্ত হওয়া জুভেন্টাসের দুই ফুটবলার দুটি গোলের সুযোগ পেয়েছিলেন-ব্লেইজ মাতুইদি ও পাওলো দিবালা। দুর্দান্ত সেভ করেছেন মিলান গোলকিপার দোনারুমা। একেবারে শেষদিকে মিলানও প্রতিআক্রমণে সুযোগ পেয়েছে। কিন্তু গোল করতে পারেনি। আর তাই তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেও শেষ হাসিটা হাসলো জুভেন্টাস। একটি অ্যাওয়ে গোল তাদের নিয়ে গেলো কোপা ইতালিয়ার ফাইনালে। যে গোলটি দিয়ে ১৩ফেব্রুয়ারি সান সিরো থেকে জুভেদের হার বাঁচিয়েছিলেন রোনালদো। সেটাও ছিল বিতর্কিত পেনাল্টি। পার্থক্য হলো, সেদিন রোনালদো গোল করতে পেরেছিলেন, আজ পারেননি।

দেউলিয়া নিম্বাসের জন্য বিসিবির ক্ষতি ২২ মিলিয়ন ডলার

ক্রীড়া প্রতিবেদক
২০০৬ সালের নভেম্বরে ভারতীয় ক্রীড়া সম্প্রচার প্রতিষ্ঠান ‘নিম্বাস স্পোর্টস’র কাছে ছয় বছরের সম্প্রচার স্বত্ব বিক্রি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল আনাম ও অন্যান্য কর্মকর্তারা। এই চুক্তি থেকে বিসিবির আয় হওয়ার কথা ৫৬.৮৮ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি অর্থমূল্যে ১৮৭কোটি টাকার মতো। তবে নিম্বাস পরবর্তী সময় দাবি করে চুক্তি ভঙ্গ করেছে বিসিবি। এজন্য সে পরিমাণ অর্থ দিতে অস্বীকৃতি জানায় প্রতিষ্ঠানটি।
শেষ পর্যন্ত ২০১২ সালে চুক্তি শেষে ৩২ মিলিয়ন ডলার দাবি করে বিসিবি। যা পরবর্তীতে কমিয়ে ২২ মিলিয়ন ডলারে আনে বিসিবি। তবে নিম্বাস ১১ মিলিয়ন ডলারে সমঝোতা করার চেষ্টা করে। শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি না হয়ে বরং আইনি প্রক্রিয়া বেছে নেয় বিসিবি। তবে এখন এসে সেই ২২ মিলিয়ন ডলার আদায় করতে আরও একবার আইনি লড়াইয়ের পথে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। বিশেষ করে সম্প্রতি নিম্বাস দেউলিয়া ঘোষিত হয়েছে। ফলে আপাতত অর্থ পুনরুদ্ধারের কোনো সম্ভাবনাই দেখছে না বিসিবি।

বিদেশি কোচদের পাবে না বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেট মাঠে ফেরাতে খুব বেশি তোড়জোড় ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ক্রিকেটারদের চাওয়াতে সীমিত অনুশীলন পর্ব শুরু করতে চাচ্ছে বোর্ড। তবে করোনার কারণে নির্দিষ্ট সময়ে ট্রেনিং শুরু নিয়েও আছে শঙ্কা। অনুশীলন শুরু হলেও সেখানে বিদেশি কোচিং স্টাফের কাউকে পাবে না বোর্ড।
জাতীয় দলের কোচিং স্টাফের প্রায় সবাই বিদেশি। করোনার ভয়াবহতা শুরুর আগেই নিজ নিজ দেশে ফিরে গেছেন তারা। বর্তমান সময়ে দেশে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ যেভাবে বাড়ছে, সেখানে তারা ঠিক কবে নাগাত যোগ দেবেন তা অনিশ্চিত। এমতাবস্থায় আগামী ১৫ জুন থেকে ক্রিকেটারদের অনুশীলন কার ব্যবস্থা রেখেছে বিসিবি। সেখানে পাওয়া যাবে না বিদেশি কোচিং স্টাফদের কাউকে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে অনুশীলন শুরু হলে দেশি কোচদের উপরেই ভরসা করতে হবে।

টাকা পেতে বাফুফেকে শর্ত দেয়া হলো

ক্রীড়া প্রতিবেদক
গত জুন ১১ বাংলাদেশ সরকার পেশ করেছে ২০২-২১ অর্থ বছরে বাজেট। এই বাজেটের পরিমান ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। এই বাজেটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জন্য আলাদা কোনো বাজেট রাখেনি সরকার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন এই বছর করোনার কারণে বাজেট প্রয়োজন নেই তাদের।
গত বছর সরকার বাফুফেকে ২০কোটি টাকার বাজেট দিয়েছিল। তবে সেখান থেকে বাফুফেকে দেওয়া হয়েছিল ১০কোটি টাকা। অর্থাৎ গত বছরের বাজেটের ১০কোটি টাকা এখনো বাফুফের পাওনা। তবে ফুটবল সংশ্লিষ্টরা জানিয়েছেন গত বছরের ১০কোটি টাকা বাফুফে সঠিকভাবে বা শর্ত মেনে খরচ করেনি। তাই বাফুফেকে টাকা পেতে শর্ত দেওয়া হয়েছে। বাফুফের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে তারা সরকারকে জানিয়েই সেই টাকা খরচ করেছে এবং সেই হিসেবও জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) জমা দিয়েছে। তবে এনএসসি কিছু কাগজপত্রের ঘাটতি পায় এবং বাফুফে পরে সেটার ব্যাখ্যা দিয়েছে।

এবার স্মারক নিলামে তুলবেন আকরাম-বাশার-আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক
করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিজেদের স্মারক নিলামে তুলছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তিন অধিনায়ক আকরাম খান এবং হাবিবুল বাশার সুমন ও এখনও খেলে যাওয়া ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ আর্ট উইক নামের একটি সংগঠন করোনা ভাইরাসের এই কঠিন সময়ে দেশের স্বল্প আয়ের সঙ্গীত শিল্পী, চিত্র শিল্পী ও ক্রীড়াবিদদের সহযোগিতার মহৎ উদ্যোগ নিয়েছে। আর তাদের ডাকেই সাড়া দিয়েছেন আকরাম-বাশার-আশরাফুল।
গতকাল শনিবার বিষয়টি গনমাধ্যমে নিশ্চিত করেছেন এই তিন ক্রিকেটার। আকরাম খান তার কোন কোন স্মারকটি নিলামে তুলবেন সেটা ঠিক না করলেও, আপাতত ২০১৯ সালের বিশ্বকাপে খেলা টাইগারদের স্বাক্ষরিত ব্যাট নিলামে দেবেন। হাবিবুল বাশার নিলামে তুলবেন তার সময় খেলা ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি টেস্ট জার্সি। আর আশরাফুল নিলামে তুলছেন ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে খেলা তার জার্সি, সেটা পড়ে তিনি ম্যাচ জেতানো ৮৭ রানের একটি ইনিংস খেলেছিলেন।
আর্ট উইক চ্যারিটি সংগঠন আগামী ১৯ জুন রাত ৮টায় ভার্চুয়াল লাইভের মাধ্যমে আকরাম খান, হাবিবুল বাশার সুমন এবং মোহাম্মদ আশরাফুলের স্মরক নিলামে তুলবেন। এই নিলামে অংশ নিতে হলে আগে রেজিষ্ট্রেশন করতে হবে।

চলে গেলেন সাবেক ফুটবলার ময়না

ক্রীড়া প্রতিবেদক
সাবেক ফুটবলার ওয়াহিদুজ্জামান ময়না শুক্রবার ভোররাতে ইন্তেকাল করেছেন। ১০-১২ দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একটু সুস্থ হয়ে তার আরামবাগস্থ বাসায়ও ফিরেছিলেন। কিন্তু শুক্রবার রাতে চলেই গেলেন চির বিদায় নিয়ে।
ফুটবলার ময়নার ঢাকার ফুটবলে আছে অনন্য এক রেকর্ড। তিনিই ঢাকার ফুটবলের একমাত্র ট্রিপল হ্যাটট্রিকম্যান। ১৯৭৫ সালে আউটার স্টেডিয়ামের ২ নম্বর মাঠে দ্বিতীয় বিভাগ লিগের ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ৯-০গোলে জিতেছিল বাংলাদেশ স্পোর্টিং কাবের বিরুদ্ধে। ৯গোলই করেছিলেন ওয়াহিদুজ্জামান ময়না। ঢাকার ফুটবলে আর কেউ এক ম্যাচে ৯গোল করতে পারেননি। মৃত্যুর আগ পর্যন্ত ওয়াহিদুজ্জামান ময়না ছিলেন আরামবাগ ক্রীড়া সংঘের সদস্য। ফুটবল খেলা ছেড়ে ফুটবলের সংগঠক হিসেবেই কাজ করছিলেন।

করোনাভাইরাসে আক্রান্ত শহিদ আফ্রিদি

ক্রীড়া প্রতিবেদক
প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকেই নিজের সাধ্যমতো কাজ করছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও মারকুটে অলরাউন্ডার শহিদ খান আফ্রিদি। মানুষের জন্য কাজ করতে করতে এবার তিনি নিজেই আক্রান্ত হলেন করোনায়।
গতকাল শনিবার দুপুর নিজের ফেসবুক পেজে করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন আফ্রিদি। তার আগে পাকিস্তানের আরও বেশ কয়েকজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন সাবেক ক্রিকেটার করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন।

দল বদলের অনুমতি ফিফার

ক্রীড়া প্রতিবেদক
করোনভাইরাসের কারণে ফুটবলের চলতিমৌসুম শেষ হতে দেরি হওয়ায় ট্রান্সফার উইন্ডো নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। বর্তমান মৌসুম শেষ হবার আগে এবারের ট্রান্সফার উইন্ডো খুলে দেবার অনমুতি দিয়েছে ফিফা।
করোনার কারণে ক্ষতিগ্রস্ত ফুটবল ক্যালেন্ডারকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য ফিফা বেশ কয়েকটি অস্থায়ী সংশোধনী পাস করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ‘প্রথম রেজিষ্ট্রেশন পিরিয়ড’ ইউরোপে যাকে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বলা হয় সেটার সময়সীমা চার সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। স্বাভাবিক নিয়মে মৌসুম শেষ হবার আগ পর্যন্ত সাধারণত ট্রান্সফার উইন্ডো খোলা হয় না। কিন্তু করোনার কারণে বিশ্বের সব লিগই মার্চে বন্ধ হয়ে যাওয়ায় তা সময়মত শেষ করা নিয়ে শঙ্কা দেখা দেয়। নতুন করে শুরু হওয়া বা শুরু হতে যাওয়া লিগগুলোর বেশির ভাগই জুলাইয়ের আগে শেষ হচ্ছে না। ট্রান্সফার উইন্ডো মৌসুম শেষের আগে খুলে দেবার অনুমতি দেয়া হলেও কাবগুলো নতুন চুক্তিভুক্ত কোনো খেলোয়াড়কে নতুন মৌসুমের আগে মাঠে নামাতে পারবে না। একই আইন ফ্রি হয়ে যাওয়া খেলোয়াড়দের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। নতুন নিয়মে ট্রান্সফার উইন্ডো ১২ সপ্তাহ পর্যন্ত উন্মুক্ত থাকবে।

বিশ্বকাপে নিয়ে নতুন আশার আলো

ক্রীড়া প্রতিবেদক
এই মেঘ এই রোদ! টি-টোয়েন্টি বিশ্বকাপের আকাশ এমনই রহস্যময়। এ বছর ২০ ওভারের বিশ্ব যুদ্ধ হবে কিনা নিশ্চিত নয়। এখনো এনিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি আইসিসি। তবে হাল ছাড়ছে না আয়োজক অস্ট্রেলিয়া। অক্টোবর-নভেম্বরের সেই আয়োজন নিয়ে এবার দেখা দিয়েছে নতুন আশার আলো।
সবশেষ আইসিসি’র সভায় বলা হয়েছে এক মাস পর পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা সংক্রমণ কমলেই কেবল মাঠে গড়াবে ব্যাট-বলের লড়াই। এরমধ্যে এবার অস্ট্রেলিয়া সরকার শোনাল সুখবর। তার পথ ধরেই বিশ্বকাপের আকাশে মেঘ সরে যেতে শুরু করল। সামনের মাস থেকে অস্ট্রেলিয়ায় দর্শকরা খেলা দেখতে পারবেন স্টেডিয়ামে বসে। যদিও ফুলহাউস নয়, নির্দিষ্ট সংখ্যক দর্শক খেলা দেখতে পারবেন গ্যালারিতে বসে।

লিভারপুলের রেকর্ড চুক্তির ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক
এই তো বছর দুয়েক আগের ঘটনা। ২০১৮ সালের জানুয়ারিতে সাউদাম্পটন থেকে ৭৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে এসেছিলেন। দুই বছর ঘুরতেই কাবের ইতিহাসের সর্বোচ্চ বেতনের খেলোয়াড় হতে যাচ্ছেন ভারজিল ফন ডাইক। আনফিল্ডে আসার পর থেকে গত দুই বছরে বিশ্বের সেরা সেন্টার-ব্যাক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ফন ডাইক। এমন এক রতœকে কিছুইতেই ছাড়তে রাজি নয় লিভারপুল। ডাচ তারকার সঙ্গে রেকর্ড পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছে অলরেডরা।
দলে তার যে অবস্থান এখন, তাতে নতুন চুক্তি হবে তাতে বিস্ময়ের কিছু নেই। তবে ফন ডাইকের সঙ্গে যে বিশাল অংকের চুক্তি হচ্ছে, সেটি চোখ কপালে ওঠার মতো। নতুন চুক্তিতে সপ্তাহ প্রতি ২ লাখ ২০ হাজার পাউন্ড করে পাবেন এই ডাচ ডিফেন্ডার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২কোটি ৩৬ লাখ টাকার মতো। বর্তমানে লিভারপুলে সবচেয়ে বেশি বেতন পান মিসরীয় তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। প্রতি সপ্তাহে তার সঙ্গে ২ লাখ পাউন্ডের চুক্তি লিভারপুলের। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২কোটি ১৪ লাখ টাকা।

পাকিস্তান চাইলেই টেস্টে ফিরবেন ওয়াহাব

ক্রীড়া প্রতিবেদক
টেস্ট ক্রিকেট থেকে মোহাম্মদ আমিরের অবসরের ঘোষণা পরপরই ওয়াহাব রিয়াজ ‘বিরতি’তে যান লাল বলের ক্রিকেট থেকে। ইংল্যান্ড, যেখানে পেসারদের রাজত্ব, সেখানে তাদের সেবা না পাওয়াটা পাকিস্তানের জন্য হতাশারই। তবে খুশির খবর আছে পাকিস্তানি ভক্তদের জন্য। বিরতি ভেঙে লাল বলের ক্রিকেটে ফিরতে প্রস্তুত ওয়াহাব।
জুলাইয়ে ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান। তিন টেস্ট ও সমান টি-টোয়েন্টি ম্যাচের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। করোনাভাইরাসের কারণে পুরো দল একসঙ্গেই উড়াল দেবে ইংল্যান্ডের উদ্দেশে। যেহেতু টি-টোয়েন্টির জন্য আলাদা দল করা হয়নি, ওয়াহাব শুরু থেকেই থাকবেন দলের সঙ্গে, তাই পাকিস্তান চাইলে তিনি টেস্টেও খেলতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন প্রধান কোচ মিসবাহ-উল-হক।

ইংল্যান্ডের কোচ হচ্ছেন কলিংউড

ক্রীড়া প্রতিবেদক
ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অস্থায়ী কোচ হচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক পল কলিংউড। নিয়মিত প্রধান কোচ ক্রিস সিলভারউড বিশ্রামে থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ড দলের কোচের দায়িত্ব পালন করবেন সাবেক এ ইংলিশ খেলোয়াড়। কলিংউডকে জাতীয় দলের দায়িত ¡দেয়ার ব্যাপারে আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
এর আগে ইংল্যান্ড দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কলিংউড। ২০১৪ সালে বাংলাদেশে সফরে ইংল্যান্ড টি-টোয়েন্টি দলের সহকারী কোচ ছিলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে জুলাইয়ে তিন ম্যাচের সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে ইংল্যান্ডের। দু’টি ভেন্যু এজেম বোল ও ওল্ড ট্রাফোর্ডে সিরিজের ম্যাচগুলো হতে পারে। এখনো সূচি চূড়ান্ত হয়নি।